দোহারের মো. আবদুল মান্নান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ মো. আবদুল মান্নান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে মো. আবদুল মান্নান ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট এন্ড ইন্সপেকশন ডিপার্টমেন্টে উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মো. আবদুল মান্নান ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে বিএসএসসহ (সম্মান) এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা অর্জনসহ দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ১৯৫৭ সালে ঢাকা জেলার দোহার থানার মুকসুদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

নবাবগঞ্জে আইনশৃংখলা যে কোনো সময়ের চেয়ে ভালো: আইনশৃংখলা কমিটির সভার বক্তাগণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভায় বালুদস্যুতা, মাদক ও পরিবহনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃংখলা যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সম্প্রতি বন্ধ হওয়া বালুমহাল থেকে একটি চক্র আবার বালু উত্তোলনের পাঁয়তারা করছে। সভায় বালু উত্তোলন ও রাতের আঁধারে নদীপারের কৃষিজমি থেকে মাটি কাটা বন্ধ করতে আহ্বান জানান। সভায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদকের ভয়াবহতা রোধে ইউপি চেয়ারম্যানসহ এলাকার দায়িত্বশীল লোকদের সজাগ থাকার অনুরোধ করেন ওসি মোস্তফা কামাল। এছাড়া ঢাকা-নবাবগঞ্জ সড়কে চলাচলকারী রোড পারমিটবিহীন বাস-ট্রাকের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় মালিকদের সতর্ক করা হয়। যাতে দ্রুত তারা নিয়ম মেনে পরিবহন ব্যবসা করেন। তা না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন ইউএনও শাকিল আহমেদ।

সভায় নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ হওয়াতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ অ্যাডভোকেট সালমা ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, মরিয়ম জালাল, ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল মজিদ, পল্লীবিদ্যুতের এজিএম কামাল হোসেন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

দোহারে পদ্মাপাড়ে বাঁধ নির্মান শুরু

0

‘আওয়ামী লীগ সরকার গঠন করলে পদ্মা নদীতে বাঁধ নির্মাণ করা হবে, যাতে হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পেতে পারে’—২০০৮ সালে নির্বাচনী জনসভায় দোহার উপজেলাবাসীকে এ কথা দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্বাচনে জয়ের পর তিনি সরকার গঠন করেন, তিনি প্রধানমন্ত্রী হন। অবশেষে কথা রেখেছেন তিনি। গত শুক্রবার ১১ নভেম্বর থেকে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পদ্মাপাড়ে বাঁধ নির্মাণের লক্ষ্যে প্রাথমিক কাজ। এতে খুশি দোহারবাসী, তারা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীকে।

দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের বাহ্রা ঘাট থেকে পশ্চিম ধোয়াইর পর্যন্ত নদীপাড়ে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে হাজার হাজার জিও ব্যাগ রাখা হয়েছে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। মাঠের পাশে রাখা হয়েছে বালু। ইট, পাথরসহ অন্য নির্মাণসামগ্রীও আসতে শুরু করেছে প্রকল্প এলাকায়। বাঁধ নির্মাণে আসা কয়েক শ শ্রমিক অবস্থান নিয়েছে বাহ্রা এলাকার শেষ প্রান্তে। সেখানে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের। স্থানীয়রা জানায়, ইতিমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র জানায়, নয়াবাড়ী ইউনিয়নের অন্তত সাড়ে তিন কিলোমিটার এলাকা বাঁধ দিয়ে সংরক্ষণ করবে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হবে। বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি টাকা, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়েছে।

বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বলেন, ‘অবশেষে বাঁধটি নির্মাণে যাবতীয় ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বাঁধের কাজ শুরু না হলে কয়েক দিনের মধ্যে বাহ্রা হাবিল উদ্দিন স্কুল ও বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে চলে যেত।’

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লুত্ফর রহমান বলেন, ‘ভাঙনে নয়াবাড়ী ইউনিয়নের মানুষ আজ নিঃস্ব। দুই যুগের অব্যাহত ভাঙনে হাজার হাজার পরিবার ঘরবাড়ি, সহায়-সম্বল সব হারিয়েছে। নদীতে বিলীন হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটসহ আরো কত কী। ইউনিয়নের অধিকাংশই নদী চলে গেছে। এ বছর বাঁধের কাজ শুরু না হলে আগামী বছরের মধ্যে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যেত। দেরিতে হলেও আমাদের প্রধানমন্ত্রী কথা রেখেছেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’

নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান বলেন, ‘বর্তমান সরকার যে কথা রাখে, তার প্রমাণ এই বাঁধ। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে। আশা করি বাঁধের কাজটি দ্রুত শেষ হবে। বাঁধের কাজ শুরু না হলে দোহারের মানচিত্রে নয়াবাড়ীর অবস্থানই হয়তো থাকত না।’

নয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল রঞ্জ গুহ বলেন, ‘২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা দোহারের জয়পাড়া বড় মাঠে মান্নান খানের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে দোহারবাসীকে ভাঙনের হাত থেকে রক্ষা করবেন। প্রক্রিয়াগত কারণে দেরিতে হলেও প্রধানমন্ত্রী কথা রেখেছেন। এ জন্য দোহারের জনসাধারণের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাঙনের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। আমাদের প্রত্যাশা, বাঁধের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ দিয়ে নদীতীর সংরক্ষণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। বেশি ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। পুরোদমে কাজ শুরুর যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী আনা হচ্ছে প্রকল্প এলাকায়। আশা করি নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ হবে।’

দোহারে এ্যাড. আব্দুল মান্নান খানের সংবর্ধনা অনুষ্ঠান

বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য হওয়ায় দলের সাবেক দপ্তর সম্পাদক ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী কিছু সংগঠন জয়পাড়ায় দলের উপজেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করে।  এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল একে একে সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিতে থাকে। নবাবগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন। আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল আনুষ্ঠানে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি,  তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, “দোহারে এসে আজ যে সংবর্ধণা দেখলাম তা তাত্ত্বিক অর্থে সংবর্ধণা নয়, প্রকৃতই এটা সংবর্ধণা। মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। ভাল লেগেছে মান্নান ভাইয়ের প্রতি এলাকার মানুষের ভালবাসা দেখে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মানুষটিকে যোগ্য আসনে বসিয়েছেন। “

তিনি আরও বলেন, “আমি জানি জনমানুষের চাওয়াকে বাস্তবায়ন করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রকৃতই মানুষের মনের কথা বুঝেন। এ কারনেই দ্রুতই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ়।  আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের মতো একটি দেশ। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে এভাবে এগুতে থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।“

দোহারে এ্যাড. আব্দুল মান্নান খানের সংবর্ধনা অনুষ্ঠানঅনুষ্ঠানে এ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেন, “এ মূহুর্তে আমার মৃত্যু হলেও আক্ষেপ থাকবে না। আমি আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেলাম তা ধরে রেখে আগামী দিয়ে আরও এগিয়ে যাব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সব দ্বিধাদ্বন্দ্বকে পেছনে ফেলে আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল করতে হবে। জনগণের সাথে আচার-আচরণ ভাল করতে হবে। কেননা অনেক বড় অর্জন একটি খারাপ কাজেই ধূলিস্যাৎ হয়ে যেতে পারে। “

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহ্বুবুর রহমান, সহ-সভাপতি ফজলুল হক, বজলুর রহমান কামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক হাসিনাদ্দৌলা, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আনারকলি পুতুল প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহারে এ্যাড. আব্দুল মান্নান খানের সংবর্ধনা অনুষ্ঠান

সালমান এফ রহমান আবার আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হলেন

0

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান। রবিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসেবে একই দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পুনরায় এ দায়িত্বে মনোনয়ন দেয়া হলো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাদের উল্লিখিত পদে মনোনয়ন দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সালমান এফ রহমানকে চিঠি দিয়ে বিষয়টি জানান। চিঠিতে বলা হয়, সালমান এফ রহমান তার ‘শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারি খাত উন্নয়নে নতুন গতি সঞ্চারে সহায়তা করতে’ পারবেন বলে আওয়ামী লীগ আশা করছে।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার দোহার আসন থেকে প্রার্থী হলেও পরাজিত হয়েছিলেন সালমান। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনেক রাজনীতিবিদ ও ব‌্যবসায়ীর মত তাকেও কারাগারে যেতে হয়েছিল।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা করেন সালমানকে।

পরীক্ষা যখন ভোগান্তি

পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন দোহার-নবাবগঞ্জের শিক্ষার্থী ও অভিভাবকেরা।

দোহারের পদ্মা কলেজ, জয়পাড়া কলেজ ও নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজ, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের শিক্ষার্থীদের তিন ঘন্টার পথ পাড়ি দিয়ে ঢাকাস্থ কবি নজরুল সরকারী কলেজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বাসেই অসুস্থ হয়ে পড়ছে বেশিরভাগ নারী শিক্ষার্থী। দুপুর একটায় শুরু হওয়া চার ঘন্টার এ পরীক্ষা শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের সাথে অভিভাবকেরাও পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন।

জয়পাড়া কলেজের এক শিক্ষার্থী নিউজ৩৯ কে বলেন “বাসে এতোদূর যাতায়তের পর কি ভালভাবে পরীক্ষা দেওয়া যায়? হলে বসলেই মাথা ঘোরায়। আমার অনেক বন্ধুরা বাসে বমিও করেছে। সকাল ৮ টায় বাসা থেকে বের হয়ে বাসায় পৌছাই রাত ১০ টায়। যেসব পরীক্ষার মাঝে একদিন করে বন্ধ সেগুলো নিয়ে অনেক চিন্তায় আছি”

পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে এক শিক্ষার্থীর অভিভাবক নিউজ৩৯ কে জানান “সব কাজ ফেলে মেয়েকে পরীক্ষা দেওয়াতে ঢাকায় এসেছি। মেয়ে মানুষ রাতে একা ঢাকা থেকে বাসায় ফিরবে কিভাবে? কলেজ থেকে যাতায়তের জন্য বাসের ব্যবস্থা করে দিলে তবুও নিশ্চিন্ত হওয়া যেতো”

দোহার থেকে পরীক্ষা কেন্দ্রে অবিভাবক সহ একজন শিক্ষার্থীর শুধুমাত্র যাতায়ত খরচ ৩০০ টাকা যা অনেক অস্বচ্ছল পরিবারের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। এমতবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে আগামী বছর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র দোহার ও নবাবগঞ্জে ফেলার আহবান জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বাহ্রাঘাটে ভাঙ্গন, নদী গর্ভে ঘাটের একাংশ

ঢাকা জেলার দোহারে পদ্মা তীরবর্তী এলাকায় আবার ভাংগন শুরু হইয়াছে। বর্ষাকাল শেষ হয়ে গেলে ও পদ্মার ভাংগন শেষ হয়নি। থেমে থেমে ভাংগন চলছেই এ যেন দেখার কেউ নেই।  নদীঘেষা বিভিন্ন এলাকায় ভাংগন অব্যাহত আছে।গত সপ্তাহ দু’ইএক যাবত এই ভাংগ শুরু হইয়াছে। এর মাঝে বৃহস্পতিবার রাতের হঠাত ভাংগনে নদী গর্ভে বিলিন হয়েছে ঘাটের একাংশ।

গত কয়েকদিন আগে বাহ্রাঘাট সংলগ্ন নয়াবাড়ী ইউনিয়নের প্রাক্তন মহিলা মেম্বার মিনু আরার বাড়ী রাতে হঠাৎ পুরো বাড়ীটি নিচের দিকে ধেবে যেতে শুরু হলে বাড়ীর আশে পাশের মানুষের মাঝে আতংঙ্গ বিরাজ করে। আজ আবার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট বাস স্টান্ডের সাথে হালেমের বিল্ডিং, মজিবুরের দোকান, ডাঃ সাজ্জদ্দিনের দোকান,কান্দু ফকিরের হোটেল,রেজ্জেক মোল্লার বাড়ী, সেলিমের চায়ের দোকান ও আক্তারের বাড়ীর মালামাল সহ নদী গর্ভে চলে যায়। এমন অবস্থা শুরু হলে মানুষ নিরুপায় অসহায়ের মত অবলোকন করা ছাড়া তাদের কিছুই করার ছিলনা বলে এলাকাবাসী বলেন।

এ অবস্থা চলতে থাকলে এবং এর কোন ব্যবস্থা যদি করা না হয় তাহলে নয়াবাড়ী ইউনিয়ন অল্পসময়ের মধ্যে নদী গর্ভে চলে যাবে বলে এলাকাবাসী মনে করেন।

নয়নশ্রীর পুনঃনিবার্চন শামীম দেওয়ান নির্বাচিত

ঢাকা নবাবগঞ্জে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে পুনঃনির্বাচনে শামীম দেওয়ান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী আছিয়া সিকদার এতিমখানা ও মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়।

এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে শামীমকে নির্বাচিত ঘোষণা করা হয়। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মো. কামাল সিকদার পেয়েছেন ৩৪৩ ভোট। প্রিজাইডিং অফিসার সায়্যেদুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৭ মে নির্বাচনে এ দু’জন ৩৮৪ করে সমান ভোট পান। পরে নির্বাচন কমিশনার ৩১ অক্টোবর পুননির্বাচনের সিদ্ধান্ত নেন। ওই কেন্দ্রে ২০০৫ ভোট রয়েছে।

মক্কায় হামলা দেড়শ কোটি মুসলিমের উপর হামলা: শায়েখ সুদাইস

0

কাবা শরিফের ইমাম এবং হারামাইন শরিফের তদারক কমিটির চেয়ারম্যান শায়েখ ড. আবদুর রহমান সুদাইস বলেছেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা মিসাইল নিক্ষেপ করে শুধু মক্কাকে টার্গেট করেনি বিশ্বে বসবাসরত দেড়শ কোটি মুসলিমকে টার্গেট করেছে। তিনি বলেন, মক্কাকে টার্গেট করা মানেই দেড়শ কোটি মুসলিমকে টার্গেট করা।

মক্কা মুয়াজ্জমায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে শায়েখ বলেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা ইরানের শিয়াদের সহযোগিতায় মক্কার পবিত্র চিহ্ন ধ্বংসের টার্গেট করেছে। তারা মুসলমানকে ইমানি শক্তির পরীক্ষাও করতে চাচ্ছে।

উল্লেখ্য, গত পরশু হুথি যোদ্ধারা মক্কার দিকে একটি মিজাইল নিক্ষেপ করে। যদিও সৌদি সেনাবাহিনী এটিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়। তবে এটি করতে না পারলে বড় ধরনের হুমকির আশঙ্কা ছিল।

এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শায়েখ আস সুদাইস বলেন, হুথিদের এ কাজ চরম অন্যায়। এটি মুসলিমদের হৃদয়ে বড় ধরনের আঘাতের আলামত। তিনি বলেন, খানায়ে কাবার দিকে রকেট নিক্ষেপের বৈধতা কারো নেই। এটির জন্য হুথিদের কঠোর সাজা পেতে হবে। আর এ জন্য মুসলিমদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

 

জেএসসি পরিক্ষা: নবাবগঞ্জে অনুপস্থিত ২২৩ পরিক্ষার্থী

ঢাকার নবাবগঞ্জে ৫টি কেন্দ্র শান্তিপূর্ণভাবে জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষা  পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রথম পরিক্ষার দিন জেএসসিতে ৪৭৩২, জেডিসিতে ২১৫ ও কারিগরি শিক্ষায় ১৬৮জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। তিন বিভাগে ২২৩জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রাখা হয়েছে দু’জন প্রথম শ্রেণির সরকারী কর্মকর্তা। তাছাড়া কেন্দ্র নিরাপত্ত্বায় রাখা হয়েছে পুলিশ সদস্য।

সকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, কেন্দ্রে ও ভেন্যু গুলো থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।