জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র কিনলেন মাহবুবুর রহমান

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ঢাকা জেলা প্রশাসক পদের জন্য মনোনয়ন পত্র কিনেছেন সাবেক দোহার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। শুক্রবার ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি ঢাকা জেলা প্রশাসক পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

mahabubur-chairman-2

এই সময় মাহবুবুর রহমান ছাড়াও এই সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খান, সাধারন সম্পাদক আলী আহসান খোকনসহ দোহার উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীরা।

mahabub-chairman

বেগম আয়েশার শিক্ষার্থীদের ঝাঁড়ু মিছিল

ঢাকার দোহারে বেগম আয়শা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি টেষ্ট পরিক্ষায়  অকৃতকার্য্য হওয়া শিক্ষার্থীরা পুনরায় পরিক্ষার দাবিতে তারা ঝাঁড়ু মিছিলে অংশ নেয়।

জানা যায়, ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় বেগম আয়শা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি টেষ্ট পরিক্ষায় প্রায় একশত শিক্ষার্থী অকৃতকার্য্য হলে তারা পুনরায় প্রধান শিক্ষিকার কাছে পরিক্ষা দেওয়া বা ফাইনাল পরিক্ষায় অংশ গ্রহনের জন্য অনুরোধ করেন। তাদের দাবী না মানায়, বৃহস্পতিবার বিকেলে এস,এস,সি থেকে ঝড়ে পড়া সকল শিক্ষার্থীরা জয়পাড়া থানার মোড় থেকে একটি ঝাড়ু মিছিল নিয়ে জয়পাড়া বাজার হয়ে দোহার উপজেলা  পরিষদে এসে সমাবেত হয়। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে।

 

নাসিরনগরে হামলার প্রতিবাদে দোহারে মানববন্ধন

ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দোহার উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া রতন স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কান্তি দে রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, সহসভাপতি আশুতোষ সাহা, রূপচান বিশ্বাস, মাখন বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিতাভ অপু, তারক ভট্টাচার্য, নিতাই দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রিপন রাজবংশী, সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার, সহসভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক চন্দন মোদক, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বাড়ৈ, ছাত্র যুব ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি মিহির দাস, সাধারণ সম্পাদক সাগর সূত্রধর প্রমুখ।

জয়পাড়া কালি মন্দিরে চুরি

ঢাকার দোহার উপজেলার কেন্দ্রীয় শ্মশান মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরের সভাপতি গৌর কুণ্ডু জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় শ্মশানের ভেতর অবস্থিত কালী মন্দিরের লোহার ফটকের তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তারা মন্দিরের ভেতরে থাকা কাঠের আলমারির তালা ভেঙে পূজার কাজে ব্যবহৃত কাঁসার থালাবাসন নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের প্রতিমার সামনে থাকা কাঁসার ঘটিটিও নিয়ে যায়। তবে প্রতিমার কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ও দোহার থানা পুলিশসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। দোহার থানার এসআই আতিয়ার হোসেন বলেন, “ঘটনার আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মাদকসেবীরা মাদকের টাকা যোগান দিতে এমন ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।”

 

নবাবগঞ্জ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকার নবাবগঞ্জে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও কেক কেটে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আ’লীগ নেতা- মো. ইব্রাহীম খলিল।

উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ চন্দ, সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব,  অর্থ বিষয়ক সম্পাদক মুসফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবকলীগের সুজন বাবু ছাত্রলীগ নেতা- এসএম সাইফুল ইসলাম, আসাদুজ্জামান রনি, শোভন সিকদার, নাহিদুল আলম নাদিম ,পারভেজ প্রমূখ। সভা সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম।

মালিকান্দায় অর্পিত সম্পতির দখলকারীদের গ্রেপ্তারঃ পরে মুচলেকায় মুক্ত

ঢাকা জেলা দোহার উপজেলার মালিকান্দা শশ্মাননঘাট ও গান্ধীজির অভয়আশ্রম সংলগ্ন এবং দোহার ঢাকা মহাসড়কের সাথে হিন্দুদের ফেলে যাওয়া, বর্তমান সরকারের অর্পিত সম্পতির দখলকারীরা দাবী করে এবং দোকানপাট করে বিভিন্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছে গতকাল ১৬ নভেম্বর বুধবার সকালে আশরাফ (৪০) আলাউদ্দিন (৪৫) উভয় পিতা মৃত জমির উদ্দিন, ছবুর উদ্দিন ওরফ সেলিম (৩৮) পিতা আপ্তার।তাদের পরিবারের ইকবাল গুদা, আজাদ গুদা, দেলোয়ার গুদা, পিতা অঞ্জ্যাত আরো কয়েকজনকে সাথে নিয়ে বিরাট একটি অংশ মাটি কেটে বানকার দিয়ে ভরাট করার ব্যার্থচেষ্টা করে।

স্থানীয় সুত্রে খবর পেয়ে দোহার থানা পুলিশ এস আই নির্মল তার সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘঠনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সাড়া দিন ধ্যানদরবার করে বিকালে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম গ্রেফতারকৃতদের ব্যপারে অবগত করান এবং করনীয় জানতে চেয়ে ফোনালাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ধন্যবাদ এবং সাধুবাদ জানিয় পরবর্তি নির্দশের অপেক্ষা করতে বলেন।বিকাল বেলা লেবার নাম করে ৫ জনকে ছেড়ে দেন দোহার থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, কে এম আল-আমীনের নিকট পরবর্তি নির্দেশনাটি কি ছিল জানতে চাইলে তিনি বলেন অপরাধী তাদেরকে মাটি ভরাট করে দেওয়ার জন্য বলা হয়েছে পরবর্তিতে যেন তারা দখলের অপচেষ্টা করে যেন ঐ যায়গায় না আসে এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কথাই বাকি নির্দেশনাটি ছিল।

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মো. বিল্লাল মিয়া (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আবজাল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বিল্লাল মিয়া বাড়িতে খড়ের মাচা তৈরি করছিলেন। এ সময় ওই স্থানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ডিউটি অফিসার মো. জালাল উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

দোহারে ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিলো শিক্ষক

ঢাকার দোহারে শিক্ষকের মারপিটে শুভ (১০) নামে এক ছাত্রের ডান হাত ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ১০নং লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিক্ষক তোফাজ্জল হোসেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সমাপনী পরীক্ষার্থী শুভ নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আমান উল্যাহর ছেলে।

শুভোর সহপাঠী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গণিত ক্লাস চলাকালীন দুষ্টুমি করছিল শুভ। এতে শিক্ষক তোফাজ্জল হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বেত দিয়ে শুভকে পিটিয়ে আহত করেন। শিক্ষক ও অভিভাবকরা আহতাবস্থায় তাকে উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে যান।

ওই ক্লিনিকের চিকিৎসক তারেকুজ্জামান সোহাগ জানান, শুভ ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছে। তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম গুহ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে কথা বলে এর ব্যবস্থা নেয়া হবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন বলেন, বিষয়টিতে জেনে শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

হজবাবার প্রধান সহযোগী শফিকুল ইসলাম সেন্টু কারাগারে

দোহারে ভন্ডপীর মতিউর রহমান ওরফে হজবাবার প্রধান সহযোগী কথিত পীর শফিকুল ইসলাম সেন্টু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কথিত পীর সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সেন্টু ঢাকা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহিদ আল আজাদ-এর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য যে, “হজ পালন করতে আপনাকে লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যেতে হবে না, ঢাকার দোহারেই সেরে নিতে পারেন তথাকথিত হজব্রত। আর যার নেতৃত্বে এই কাজটি হচ্ছে, নাম তার মতিউর রহমান ওরফে হজবাবা।

তথাকথিত ভন্ড এই পীরের ভন্ডামি আর নষ্টামির অনুসন্ধানী প্রতিবেদন গত ৮ অক্টোবর শনিবার প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। প্রতিবেদনটি প্রচারের পরপরই ওই ভন্ডপীরের  অস্তানা সিলাগালা করে দেয় প্রশাসন। একইসাথে উত্তেজিত জনতা ভন্ডপীর মতিউর ও শফিকুল ইসলাম সেন্টুর  আস্তানায় আগুণ ধরিয়ে দেয়। ওই ঘটনার পর থেকে গা ঢাকা দেয় ভন্ডপীর মতিউর রহমান ও শফিকুল ইসলাম সেন্টু সহ অন্যান্যরা।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ভন্ডপীর ও তার সহযোগীদের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী সেন্টু জামিন নিতে বুধবার আদালতে গেলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে মামলার প্রধান আসামী মতিউর রহমান ওরফে হজবাবা-কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, মামলাটি আলোচিত হওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভন্ডপীর মতিকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে একাধিক অভিযান চালনো হয়েছে।

নয়নশ্রীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।  বুধবার দুপুরে নয়নশ্রী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ছোট তাশুল্যায় পবিত্র বিশ্বাসের (৩৫) বাঁশের আঘাতে বড় ভাই ফালান বিশ্বাস (৫০) নিহত হন। তারা ঐ গ্রামের মৃত হীরালাল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে পারিবারিক জমি-জমার বন্টন নিয়ে দু’ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পবিত্র বাঁশ দিয়ে ফালান বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পবিত্র বিশ্বাস পলাতক।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতকে ধরার চেষ্টা করা হচ্ছে।