দোহারে বিশ্ব অভিবাসী দিবস ২০২৫ পালিত

মাহমুদুল হাসান সুমন,দোহার প্রতিনিধি:
বিশ্ব অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে দোহারে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় দোহার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আলোচনা শেষে উপজেলা চত্ত্বরে এক র‍্যালির আয়োজন করা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক,দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টারের কো-অর্ডিনেটর আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতারণা এড়াতে বিদেশগমনের আগে সঠিক তথ্য যাচাই ও সরকারি নিয়ম অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দোহার উপজেলা প্রশাসন প্রবাসী ও তাঁদের পরিবারের পাশে সবসময় রয়েছে।

শেষে বক্তারা প্রবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নবাবগঞ্জে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে দোহারী এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জ উপজেলার দরিকান্দি ফ্রেন্ডস কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে।

(১৬ ডিসেম্বর) মঙ্গলবার রাতে দরিকান্দি সেভেন স্টার ক্লাবের পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা ২-০ সেটে গোবিন্দপুর কে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্না ভূইয়া। আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের হুজুর, মো. মামুন মিয়া প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার আবু নাঈম দোহারী ও খেলোয়ার হিল্লোল ও ইব্রাহিমের হাতে পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অসতর্কতায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

0

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় সুমাইয়া আক্তার (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসতর্কতার কারণে নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে প্রাণ হারায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার নানাবাড়িতে বেড়াতে এসে দুপুরের দিকে বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে খেলতে খেলতে উপরে উঠে যায়। এ সময় হঠাৎ করে তিন তলা ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সে মারা যায়।

নিহত সুমাইয়া দোহার উপজেলার গাজীরটেক এলাকার প্রবাসী মো. আকরামের মেয়ে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, সুমাইয়ার বাবা শুক্রবার সকালে দেশে ফিরবেন। এরপর বাদ জুম্মা জানাজা শেষে গাজীরটেক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টিকরপুর বাইপাস সড়কের সংস্কার, জনদুর্ভোগ লাঘবে ব্যারিস্টার নজরুলের উদ্যোগ

রাকিব হাসান: ঢাকা-০১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অবশেষে শুরু হয়েছে টিকরপুর থেকে জয়পাড়া বাইপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত ও সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে জীর্ণ ও ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা এই সড়কটি স্থানীয় জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

দীর্ঘদিনের অবহেলিত সড়কটির বেহাল দশা নিরসনে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

রবিবার, ০৭ ডিসেম্বর, ব্যারিস্টার নজরুল ইসলাম স্বশরীরে চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শনে যান। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে সবিস্তারে খোঁজখবর নেন এবং কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, “এই সড়কটি দুই উপজেলার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচল ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে এই কাজের তত্ত্বাবধান করব, যাতে কোনোভাবেই মানের সাথে আপস না হয়।”

### ✅ এলাকাবাসীর স্বস্তি প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যারিস্টার নজরুল ইসলামের এই উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকার প্রবীণ এক বাসিন্দা জানান, “এই ভাঙা রাস্তায় চলাচলের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। দ্রুতগতিতে কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আশা করি, খুব দ্রুতই আমাদের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর হবে এবং চলাচল স্বাভাবিক হবে।” আরেকজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “রাস্তাটি ভালো হলে পণ্য পরিবহনে সুবিধা হবে এবং ব্যবসার গতিও বাড়বে।”

সড়ক সংস্কারের এই উদ্যোগ ঢাকা-০১ আসনের জনগণের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপভিত্তিক সূচি প্রকাশ, দেখুন বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ তালিকা

0

শুরু হয়েগেছে ফুটবল বিশ্বকাপের দামামা। গতকাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ফুটবল বিশ্বকাপের ড্র। শনিবার আনুষ্ঠনিকভাবে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য বিগেস্ট শো অফ দ্য আর্থ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এবারের বিশ্বকাপ আগামী বছরের জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালের বিশ্বকাপের গ্রুপ ভিত্তিক সূচি। 

এ গ্রুপ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে অফ-ডি জয়ী (চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, ডেনমার্ক কিংবা নর্থ মেসিডোনিয়া)

১১ জুন- মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো সিটি স্টেডিয়াম (রাত ১টা)
১২ জুন- দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লে অফ ডি জয়ী- এস্তাদিও গুয়াদালাজারা (সকাল ৮টা)
১৮ জুন- উয়েফা প্লে অফ ডি জয়ী বনাম দক্ষিণ আফ্রিকা- মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম (রাত ১০টা)
১৯ জুন- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া- এস্তাদিও গুয়াদালাজারা (সকাল ৭টা)
২৪ জুন- উয়েফা প্লে অফ ডি জয়ী বনাম মেক্সিকো- মেক্সিকো সিটি স্টেডিয়াম (সকাল ৭টা)
২৫ জুন- দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া- এস্তাদিও মন্টেরে (সকাল ৭টা)

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও উয়েফা প্লে অফ এ জয়ী (ইতালি, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা বসনিয়া-হার্জেগোভিনা)

১২ জুন- কানাডা বনাম উয়েফা প্লে অফ এ জয়ী- বিএমও ফিল্ড (দিবাগত রাত ১টা)
১৪ জুন- কাতার বনাম সুইজারল্যান্ড- লেভি’স স্টেডিয়াম (ভোর ৪টা)
১৮ জুন- উয়েফা প্লে অফ এ জয়ী বনাম সুইজারল্যান্ড- সোফাই স্টেডিয়াম (দিবাগত রাত ১টা)
১৯ জুন- কানাডা বনাম কাতার- বিসি প্লেস (ভোর ৪টা)
২৪ জুন- কানাডা বনাম সুইজারল্যান্ড- বিসি প্লেস (দিবাগত রাত ১টা)
২৪ জুন- উয়েফা প্লে অফ এ জয়ী বনাম কাতার – লুমেন ফিল্ড (দিবাগত রাত ১টা)

সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)
১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৭টা)
২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৪টা)
২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া (সকাল ৭টা)
২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (ভোর ৪টা)
২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (ভোর ৪টা)

ডি গ্রুপ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে অফ সি জয়ী (স্লোভাকিয়া, তুরস্ক, কসোভো কিংবা রোমানিয়া)

১৩ জুন- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে- সোফাই স্টেডিয়াম (সকাল ৭টা)
১৩ জুন- অস্ট্রেলিয়া বনাম উয়েফা প্লে অফ সি জয়ী- বিসি প্লেস (সকাল ১০টা)
১৯ জুন- উয়েফা প্লে অফ সি জয়ী বনাম প্যারাগুয়ে- লেভি’স স্টেডিয়াম (সকাল ১০টা)
১৯ জুন- যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া- লুমেন ফিল্ড (দিবাগত রাত ১টা)
২৬ জুন- উয়েফা প্লে অফ সি জয়ী বনাম যুক্তরাষ্ট্র- সোফাই স্টেডিয়াম (সকাল ৮টা)
২৬ জুন- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া- লেভি’স স্টেডিয়াম (সকাল ৮টা)

ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

১৪ জুন- জার্মানি বনাম কুরাসাও- হোস্টন (রাত ১১টা)
১৫ জুন- আইভরি কোস্ট বনাম ইকুয়েডর- ফিলাডেলফিয়া (ভোর ৫টা)
২০ জুন- জার্মানি বনাম আইভরি কোস্ট- টরোন্টো (দিবাগত রাত ২টা)
২১ জুন- ইকুয়েডর বনাম কুরাসাও- কানসাস সিটি (ভোর ৬টা)
২৫ জুন- ইকুয়েডর বনাম জার্মানি- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ২টা)
২৫ জুন- কুরাসাও বনাম আইভরি কোস্ট- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ২টা)

এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে অফ বি জয়ী (ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড বা আলবেনিয়া) ও তিউনিসিয়া।

১৪ জুন- নেদারল্যান্ডস বনাম জাপান- ডালাস (দিবাগত রাত ২টা)
১৫ জুন- উয়েফা প্লে অফ বি জয়ী বনাম তিউনিসিয়া- মন্টেরে (সকাল ৮টা)
২০ জুন- নেদারল্যান্ডস বনাম উয়েফা প্লে অফ বি জয়ী- হোস্টন (রাত ১১টা)
২০ জুন- তিউনিসিয়া বনাম জাপান- মন্টেরে (রাত ১০টা)
২৬ জুন- তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস- ডালাস (ভোর ৫টা)
২৬ জুন- জাপান বনাম উয়েফা প্লে অফ বি জয়ী- কানসাস সিটি (ভোর ৫টা)

জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

১৫ জুন- বেলজিয়াম বনাম মিশর- সিয়াটল (দিবাগত রাত ১টা)
১৬ জুন- ইরান বনাম নিউজিল্যান্ড- লস অ্যাঞ্জেলস (সকাল ৭টা)
২১ জুন- বেলজিয়াম বনাম ইরান- লস অ্যাঞ্জেলস (দিবাগত রাত ১টা)
২২ জুন- নিউজিল্যান্ড বনাম মিশর- ভ্যাঙ্কুভার (সকাল ৭টা)
২৭ জুন- নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম- ভ্যাঙ্কুভার (সকাল ৯টা)
২৭ জুন- মিশর বনাম ইরান- সিয়াটল (সকাল ৯টা)

এইচ গ্রুপ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

১৫ জুন- স্পেন বনাম কেপ ভার্দে- আটালান্টা (রাত ১০টা)
১৬ জুন- সৌদি আরব বনাম উরুগুয়ে- মায়ামি (ভোর ৪টা)
২১ জুন- স্পেন বনাম সৌদি আরব- আটালান্টা (রাত ১০টা)
২২ জুন- উরুগুয়ে বনাম কেপ ভার্দে- মায়ামি (ভোর ৪টা)
২৭ জুন- উরুগুয়ে বনাম স্পেন- হোস্টন (ভোর ৬টা)
২৭ জুন- কেপ ভার্দে বনাম সৌদি আরব- গুয়াদালাজারা (ভোর ৬টা)

আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে অফ ২ জয়ী (ইরাক, বলিভিয়া কিংবা সুরিনাম), নরওয়ে

১৬ জুন- ফ্রান্স বনাম সেনেগাল- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ১টা)
১৭ জুন- ফিফা প্লে অফ ২ জয়ী বনাম নরওয়ে- বোস্টন (ভোর ৪টা)
২২ জুন- ফ্রান্স বনাম প্লে অফ ২ জয়ী- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ৩টা)
২৩ জুন- নরওয়ে বনাম সেনেগাল- নিউইয়র্ক নিউজার্সি (ভোর ৬টা)
২৬ জুন- নরওয়ে বনাম ফ্রান্স- বোস্টন (দিবাগত রাত ১টা)
২৬ জুন- সেনেগাল বনাম ফিফা প্লে অফ ২ জয়ী- টরোন্টো (দিবাগত রাত ১টা)

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)
১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)
২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)
২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)
২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)
২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)

কে গ্রুপ : পর্তুগাল, ফিফা প্লে অফ ১ জয়ী (কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া), উজবেকিস্তান, কলম্বিয়া।

১৭ জুন- পর্তুগাল বনাম ফিফা প্লে অফ ১ জয়ী- হোস্টন (রাত ১১টা)
১৮ জুন- উজবেকিস্তান বনাম কলম্বিয়া- মেক্সিকো সিটি (সকাল ৮টা)
২৩ জুন- পর্তুগাল বনাম উজবেকিস্তান- হোস্টন (রাত ১১টা)
২৪ জুন- কলম্বিয়া বনাম ফিফা প্লে অফ ১ জয়ী- গুয়াদালাজারা (সকাল ৮টা)
২৮ জুন- কলম্বিয়া বনাম পর্তুগাল- মায়ামি (ভোর সাড়ে ৫টা)
২৮ জুন- ফিফা প্লে অফ ১ জয়ী বনাম উজবেকিস্তান- আটলান্টা (ভোর সাড়ে ৫টা)

এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

১৭ জুন- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া- ডালাস (দিবাগত রাত ২টা)
১৮ জুন- ঘানা বনাম পানামা- টরোন্টো (ভোর ৫টা)
২৩ জুন- ইংল্যান্ড বনাম ঘানা- বোস্টন (দিবাগত রাত ২টা)
২৪ জুন- পানামা বনাম ক্রোয়েশিয়া- টরোন্টো (ভোর ৫টা)
২৭ জুন- পানামা বনাম ইংল্যান্ড- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ৩টা)
২৭ জুন- ক্রোয়েশিয়া বনাম ঘানা- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ৩টা)

দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত

0

আল-আমিন,(দোহার): ঢাকার দোহার উপজেলায় নবগঠিত প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন উপলক্ষে অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে দোহার থানা সংলগ্ন খালেক রেবেকা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। শুরুতে অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলী ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার উইসডম একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ঢাকার আই.ই.এম.এস-এর শিক্ষক প্রশিক্ষক মোঃ সাব্বির আহমেদ, এবং পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোঃ তাহের উদ্দিন, স্কুলের চেয়ারম্যান মুফতি জুবায়ের হোসেন, পরিচালক মোঃ আরাফাত হোসেন, মালিকান্দা-মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রকিব ফারুকী, সহকারী অধ্যাপক (ইংরেজি) মোঃ মিজানুর রহমানসহ স্কুলের সকল পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।

নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে দোহার এলাকায় আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

দোহারে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে উদযাপন

প্রতিবেদক মাকসুমুল মুকিম (দোহার):  ঢাকার দোহারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৫।

গত ৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের কার্তিকপুর স্কুল মাঠে গুড নেইবারস্ দোহার সিডিপির আয়োজনে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।

বক্তব্যে তিনি বলেন, “গুড নেইবারস্ বাংলাদেশ যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। ভলান্টিয়াররা কমিউনিটিতে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করছে এবং তাদের অবদান সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরো জানান, যুব উন্নয়ন অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যুবরা নিজেদের কর্মজীবন ও নেতৃত্ব গড়ে তুলতে পারে। তিনি সবাইকে সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হামিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমান।

সহকারী প্রোগ্রাম ম্যানেজার উৎসব বৈরাগী-এর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন গুড নেইবারস্ দোহার সিডিপি প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার।

অনুষ্ঠান শেষে একটি র‍্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৫ এর কার্যক্রম শেষ হয়।

বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

0

আল-আমিন, (দোহার): ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে পরিচালিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে হাওলাদার ফাউন্ডেশন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। মানবিক এ উদ্যোগে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক আবু নাইম দোহারী, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল হান্নান সোহাগ, আপ বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সদস্য সচিব আছিফুর রহমান, শিক্ষক মৌমিন মুন্না, সদস্য অরিন মোড়ল, আবিদ হজরত, মো. রফিকুল এবং শিক্ষিকা মেহিরিমা প্রমুখ।

স্কুল ব্যাগ বিতরণ করেন হাওলাদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও দোহার উপজেলার সন্তান জসিম উদ্দিন। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের শিক্ষার অগ্রগতিতেই আমাদের মূল লক্ষ্য।”

বিদ্যালয় কর্তৃপক্ষ হাওলাদার ফাউন্ডেশনকে এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানায়। ব্যাগ পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : কোয়ার্টার ফাইনালে পদ্মা সরকারি কলেজ

মাহমুদুল হাসান সুমন, নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ২–০ গোলে পরাজিত করে ধামরাইয়ের আফাজউদ্দিন কলেজকে।

খেলা শুরুর শুরু থেকেই পদ্মা সরকারি কলেজ আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তারা লীড নেয়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নেয় দলটি। রক্ষণভাগের শৃঙ্খলাবদ্ধ খেলা এবং ফরোয়ার্ড লাইনের ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষ বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পদ্মা সরকারি কলেজ।

এই জয়ের ফলে পদ্মা সরকারি কলেজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির খেলোয়াড় ও সমর্থকদের মাঝে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কর্মকর্তারাও জানিয়েছেন, টুর্নামেন্টে আরও এগিয়ে যাওয়ার জন্য দলটির আত্মবিশ্বাস এখন আগের তুলনায় অনেক বেশি।

পরবর্তী ধাপে, ৪ ডিসেম্বর একই ভেন্যু সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের খেলা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং দর্শকদের জন্য যথাযথ নিরাপত্তা ও সুবিধার ব্যবস্থা করা হবে।

ঢাকা জেলার বিভিন্ন উপজেলার কলেজগুলোর অংশগ্রহণে এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সংস্কৃতি বিস্তার ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজনের সুশৃঙ্খলতা ও প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর কারণে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও টুর্নামেন্টটি ব্যাপক সাড়া ফেলেছে।

১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে ভোট : ইসি

0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৭ ডিসেম্বর রোববার ভোটের তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর ১১ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ভোটের তারিখ ঘোষণা করবে কমিশন।

গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। আর ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার আগে আগামী রোববার কমিশন সভায় তপশিল চূড়ান্ত এবং দু-তিন দিন সময় রেখে ১১ ডিসেম্বরের দিকে তা ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যায়।

অন্যদিকে, ভোটগ্রহণের সময় বাড়ানোর কথা ভাবছে ইসি। আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে; তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে ৭টা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে ৪টা করার কথা ভাবা হচ্ছে।

গত শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তপশিল প্রসঙ্গে বলেন, তপশিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।

সংসদ নির্বাচন সামনে রেখেই শুরু থেকে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। তবে সরকার থেকে গণভোটের ঘোষণা আসায় অতিরিক্ত ব্যালট পেপার, অতিরিক্ত গোপন কক্ষ (ভোটদানের কক্ষ), বাজেট বৃদ্ধিসহ বেশকিছু অতিরিক্ত প্রস্তুতি নিতে হয়েছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটিকে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংশোধন, রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, অধিকাংশ ছাপার কাজ শেষ করছে। অংশীজনের সঙ্গে সংলাপও শেষ। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সব বিভাগের প্রধানদের সঙ্গে দুই দফা বৈঠক শেষ করেছে, এখন বাজেট নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন।