দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ:

শেয়ার করুন:

আল-আমিন,(দোহার): ঢাকার দোহার উপজেলায় নবগঠিত প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন উপলক্ষে অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে দোহার থানা সংলগ্ন খালেক রেবেকা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। শুরুতে অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলী ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার উইসডম একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ঢাকার আই.ই.এম.এস-এর শিক্ষক প্রশিক্ষক মোঃ সাব্বির আহমেদ, এবং পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোঃ তাহের উদ্দিন, স্কুলের চেয়ারম্যান মুফতি জুবায়ের হোসেন, পরিচালক মোঃ আরাফাত হোসেন, মালিকান্দা-মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রকিব ফারুকী, সহকারী অধ্যাপক (ইংরেজি) মোঃ মিজানুর রহমানসহ স্কুলের সকল পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।

নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে দোহার এলাকায় আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

২০২৬-এ দোহারে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. জসীম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মালিকান্দা মেঘুলা...

দোহার-নবাবগঞ্জে বর্ণমালা বিদ্যালয়ের ৯ম সিজনের শুভ উদ্বোধন

দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের মানবিক উদ্যোগে পরিচালিত বর্ণমালা বিদ্যালয়ের ৯ম সিজনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালে সূচনা...

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রজেক্টে শিক্ষার্থীদের ঝলক

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। গত...

দোহারে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ব্যারিস্টার জাকির খান

মোঃ আল-আমিন, (দোহার): ঢাকা জেলার দোহার উপজেলার ৪০নং হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...