বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশ:

শেয়ার করুন:

আল-আমিন, (দোহার): ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে পরিচালিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে হাওলাদার ফাউন্ডেশন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। মানবিক এ উদ্যোগে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক আবু নাইম দোহারী, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল হান্নান সোহাগ, আপ বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সদস্য সচিব আছিফুর রহমান, শিক্ষক মৌমিন মুন্না, সদস্য অরিন মোড়ল, আবিদ হজরত, মো. রফিকুল এবং শিক্ষিকা মেহিরিমা প্রমুখ।

স্কুল ব্যাগ বিতরণ করেন হাওলাদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও দোহার উপজেলার সন্তান জসিম উদ্দিন। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের শিক্ষার অগ্রগতিতেই আমাদের মূল লক্ষ্য।”

বিদ্যালয় কর্তৃপক্ষ হাওলাদার ফাউন্ডেশনকে এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানায়। ব্যাগ পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...