নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার

0

ডেস্ক রিপোর্টঃ প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নকশা ও নতুন সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে নতুন এই নোট প্রচলনে আসবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ডিজাইনের এই ৫০০ টাকার নোট ধাপে ধাপে বাজারে প্রচলন করা হবে। পুরোনো নোটও চলমান থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো প্রচলনে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নোটে স্বাক্ষর থাকছে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট মুদ্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে।

নোটটিতে নিরাপত্তার জন্য মোট ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। আবার নোটটিতে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

পাশাপাশি, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে ৫টি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। নোটের শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে। এছাড়া নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে যা বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীদের আবারো কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশ ও বিদেশের সকল শ্রেণির মানুষকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তারেক রহমান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’

তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।’

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন এবং বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বাস্থ্য অবস্থাকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক উদ্বেগ ও সংহতি প্রকাশ করা হচ্ছে।

ঢাকা জেলায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

0

শরিফ হাসান: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা জেলার আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, মাঈনউদ্দিন মিয়া কে আহ্বায়ক, আর মো. সুলতান, মো. আনিস শেখ সিকদার, খলিলুর মোহাম্মদ আরশাদ, মো. বাসির রহমান, মো. মোস্তফা আলম এবং মো. লিপু সরকারসহ মোট সাতজনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া সৈয়দ শিহাব আল রহমান কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

মোট ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকায় আরও রয়েছেন—
খন্দকার মাহমুদ সালেহ, মো. জাহাঙ্গীর আলম, শামসুল আলম লিমু, মো. যুবায়ের, মো. কাজী মাকসুদ হাসান, মো. মাসউদুর রহমান খান, মো. ইমন খান, মো. কামরুল ইসলাম, মো. আলি মাহমুদ, মো. আরু হোসেন, মো. সুকল, মো. জিল্লুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

প্রজ্ঞাপনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করবে এবং সংগঠনকে আরও গতিশীল করবে।

তারুণ্যের উৎসব-২০২৫ টুর্নামেন্টে পদ্মা সরকারি কলেজের দাপুটে সূচনা, সাভার কলেজ ৫-০ গোলে পরাজিত

স্টাফ রিপোর্টার: আল-আমিনঃ ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনেই দারুণ নৈপুণ্য দেখিয়ে জয়ের ধারা শুরু করেছে পদ্মা সরকারি কলেজ। রাজধানীর ২০টি এবং ঢাকা জেলার ৪টি কলেজসহ মোট ২৪টি কলেজের অংশগ্রহণে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে প্রথম ম্যাচেই শক্তিশালী সাভার দলকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে মোট ৬টি কলেজের মধ্যে সাভারের ঐতিহ্যবাহী কিশোরী লাল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে পদ্মা সরকারি কলেজের খেলোয়াড়রা দারুণ দক্ষতা প্রদর্শন করে জয় নিশ্চিত করে। খেলার শুরু থেকেই পদ্মা সরকারি কলেজের খেলোয়াড়রা চমৎকার গতি, পাসিং ও সমন্বয়ের প্রদর্শনী করেন। ফলে প্রতিপক্ষ কোনোভাবেই খেলায় ফিরে আসতে পারেনি।

অসাধারণ দলগত শক্তির ওপর ভর করে পদ্মা সরকারি কলেজ ম্যাচে আধিপত্য বিস্তার করে এবং ৫টি গোল করে বড় জয় নিশ্চিত করে।

এ জয়ে খুশির আমেজ তৈরি হয়েছে কলেজজুড়ে। ফুটবল দলের কোচ মোঃ মাসুদ রানা ও টিম ম্যানেজার সেলিম হোসেনসহ সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

আগামী ০২ ডিসেম্বর ২০২৫ পদ্মা সরকারি কলেজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। দলটির ধারাবাহিক সাফল্যের জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন—

মোঃ জালাল হোসেন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ

পদ্মা সরকারি কলেজ।

কুসুমহাটিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

আবু নাঈম (দোহার-নবাবগঞ্জ): কুসুমহাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধা ৬টায় দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজারে কুসুমহাটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।

কুসুমহাটি ইউনিয়ন যুবদলের নেতা সিরাজুল ইসলাম শরীফের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ বাবুল, দপ্তর সম্পাদক আবুল বাশার, যুবনেতা শিব্বির আহমেদ মল্লিক, ইউপি সদস্য হুমায়ুন কবির মোল্লা, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

দোহারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ

দোহার প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে দোহার উপজেলা-এর বিভিন্ন মসজিদে একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

ঢাকা জেলা যুবদল-এর সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর নির্দেশনায় এবং দোহার উপজেলা যুবদলের কর্মী বায়েজিদ শেখ এর তত্ত্বাবধানে মাহমুদপুর ইউনিয়ন-এর বিভিন্ন এলাকার মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ মোঃ জব্বার তালুকদার, মাসুদ দেওয়ান, মোঃ তাজেল খান, মোঃ লিয়াকত, মোঃ রবিন মাস্টার, লিটন মোল্লা, রাশেদ দেওয়ান, মিলন মুন্সি, মোঃ সোবহান শিকদার, নাসির বেপারীসহ আরও অনেকে।

শান্তির অভিযাত্রী সংগঠন এর উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৫

মুকসুদপুর ইউনিয়নে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ইকরা ইসলামিক ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হালীম বেপারী। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ক্বারী মোঃ ফরহাদ হোসেন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি তাজওয়ার মুনির।

বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ মিজানুর রহমান গাফফার দেওয়ান, ডা. মোঃ মোশারফ হোসেন, শেখ শহীদুল ইসলাম এবং মাওলানা মুহসিন উদ্দিন সিংজোরী। প্রতিযোগিতায় অংশ নেয় ইকরা ইসলামিক ইনস্টিটিউট, তাকবিয়াতুল ঈমান নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা, দারুল কোরআন ইসলামী একাডেমী, দারুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, হযরত সুমাইয়া (রাঃ) বালিকা মাদ্রাসা এবং দারুল হিকমা ইসলামীয়া মাদ্রাসা।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল:

১ম: ফাতেমা আক্তার (দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা)

২য়: হাসান জামিল (হযরত সুমাইয়া রাঃ মাদ্রাসা)

৩য়: মাহমুদা আক্তার (দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা)

ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল:

১ম: ফাতেমা আক্তার (দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা)

২য়: সাবিহা আফরোজ (দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা)

৩য়: ফাতেমা আক্তার (দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা)

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আশ্রাফ। সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইব্রাহিম খান, নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, দেলোয়ার জাহান ঝন্টু, মোঃ রফিকুল ইসলাম জয়, মোঃ রোকন হোসেন, নাজমুল হোসাইন, মোঃ নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে, বিজয়ীদের ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়া হয় এবং সকল প্রতিযোগীকে সান্তনামূলক পুরষ্কার প্রদাণ করা হয়।

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, ৫৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

0

সংবাদ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে থাকা গাজীপুরের ৩৬ বিঘা জমি জব্দ এবং আইএফআইসি ব্যাংকের একটি হিসাবে থাকা ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করে জানান, আসামিরা সম্পদ ও টাকা স্থানান্তর করে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। রাষ্ট্রীয় অর্থ সুরক্ষায় সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা এখন অত্যাবশ্যক। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২০ এপ্রিল মর্টগেজকৃত জমিকে অস্বাভাবিকভাবে অতিমূল্যায়ন করে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ৮৭ কোটি টাকার জমিকে ১,০২০ কোটি টাকা মূল্যায়ন করেন। পরে একটি নতুন রেজিস্ট্রিকৃত কোম্পানির নামে বন্ড ইস্যু করে ১,০০০ কোটি টাকা তোলা হয়, যা শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা দেওয়া হয়।

এরপর ওই অর্থ থেকে ২০০ কোটি টাকা এফডিআর এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংসহ বেক্সিমকো গ্রুপের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়। দুদকের দাবি, এসব লেনদেনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে।

১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, উত্তরবঙ্গে বাড়ছে শীতের তীব্রতা

0

দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। ভোরের ঠান্ডা বাতাসে তেমন কুয়াশা না থাকলেও তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরে প্রবল আর্দ্রতা ও হিমেল হাওয়ায় এলাকায় বাড়ছে শীতের দাপট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৭–৮ কিলোমিটার।

ভোর থেকেই শীতের অনুভূতি স্পষ্ট হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে বের হয়ে আসে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার দাপট বেশি থাকলেও দুপুর নাগাদ আবহাওয়া কিছুটা উষ্ণ হয়।

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি, আর রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি; তার আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন,
“রাত বাড়লেই ঠান্ডা বাড়তে থাকে। সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নভেম্বরের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।”

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন।

আল জাজিরা সূত্রে খবর, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দাহিয়েহ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েল। এতে তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। তাবাতাবাই ছিলেন সংগঠনটির সশস্ত্র শাখার চিফ অব স্টাফ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, মহান কমান্ডার তাবাতাবাই বৈরুতের দক্ষিণ উপশহরের হারেত হরেইক এলাকায় একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

তবে তিনি সংগঠনের কোন পদে ছিলেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

২০২৪ সালে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে তাবাতাবাই ইসরায়েলের হামলায় নিহত হওয়া হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।