দোহার নবাবগঞ্জে বিকাশে চাকরির সুযোগ

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় বিকাশ লিমিটেডের মার্চেন্ট পয়েন্টের জন্য মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অধীনে মার্চেন্ট ডেভলপমেন্ট অফিসারের চাকরির সুযোগ।

চাকরি পদঃ মার্চেন্ট ডেভেলপমেন্ট অফিসার(MDO)
চাকরির স্থানঃ দোহার এবং নবাবগঞ্জ উপজেলা।
কাজের ধরন
১. প্রদত্ত রুট প্লান অনুযায়ী নির্ধারিত এলাকার প্রতিটি মার্চেন্ট পয়েন্ট ভিজিট করা।
২. নতুন মার্চেন্ট দোকান (একাউন্ট) তৈরি করা।
৩. মার্চেন্টকে মনিটরিং করা এবং মার্চেন্ট ভিত্তিক টার্গেট অর্জন করা।
৪. অফিসের ডিসিপ্লিন বজায় রাখা এবং মার্চেন্ট পয়েন্ট এবং বিকাশ টিমের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এস.এস.সি পাশ।(SSC)
অন্যান্য যোগ্যতাঃ
১. এন্ড্রয়েড ফোন পরিচালনার দক্ষতা এবং নিজের অবশ্যই এন্ড্রয়েড ফোন থাকা লাগবে।
২.ভালো যোগাযোগের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পারিশ্রমিকঃ
১. বেতন ১৫০০০/- (ফিক্সড ৯৫০০/- এবং ৫৫০০/- কে পি আই
২. মার্কেট অনুযায়ী রুট খরচ।
৩. ইনসেন্টিভ বোনাস বিকাশের প্রনোদনা অনুযায়ী।
৪.ভালো কাজের উপর ভিত্তি করে পদন্নোতির সুযোগ।

বিঃদ্রঃ বাইকারদের অগ্রাধিকার দেয়া হবে।
আপনি আগ্রহী হলে সিভি পাঠান,
যোগাযোগঃ 01949658649 অথবা 01896290897,01842971257
ইমেইলঃ [email protected]
ঠিকানাঃ হাজের ম্যানশন ৩য় তালা,রেজিয়া ক্লিনিকের অপরপাশে,ডাকবাংলা রোড,জয়পাড়া বাজার,দোহার,ঢাকা।

দোহার লটাখোলা নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল বা বিড়ির খোসা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়দের প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মোতালেব খান, মোস্তফা রেজা, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।

ঘটনার পর দোহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সাপেক্ষে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: লুতফর রহমান আকন এবং জয়পাড়া বাজার কমিটির সভাপতি এস এম কুদ্দুস।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নির্ভয়ে নির্দ্বিধায় যে কোন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন: দোহার প্রেসক্লাব ইফতার সংবর্ধনায় খন্দকার আবু আশফাক এমপি

0

দোহার (ঢাকা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোহার প্রেসক্লাবের আয়োজনে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা–১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় এমপি খন্দকার আবু আশফাক বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগগুলোতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বালুখেকো, মাদক কারবারি, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাদাবাজ যে দলেরই হোক, যে মতেরই হোক অন্যান্য যে করবে তার বিরুদ্ধেই লিখবেন। কিন্তু যেটা লিখবেন সত্য লিখবেন। কোন সহযোগিতায় প্রয়োজন হলে সরাসরি জানাবেন।

তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও মানবতার মাস—এই মাসের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

দোহার প্রেসক্লাবের সভাপতি মু, তারেক রাজীব বলেন, “রমজানের বার্তা হলো সংযম, ভ্রাতৃত্ব ও মানবসেবা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোও মানবিক কর্তব্য।”

বিশেষ শিল্পপতি ও টিসিএল গ্রুপের কর্নধার তানভীর আহমেদ সানু মোল্লা বলেন, প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধভাবে স্থানীয় জনস্বার্থের বিষয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রেসক্লাবে একটি পরিপূর্ণ অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সবাইকে আস্বস্ত করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন, “দোহার প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রেখে চলেছে। মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা ও দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

অনুষ্ঠানে উপস্থিত হাফেজ আবুল বাশার বলেন, রমজান আমাদেরকে সহমর্মিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়—এই শিক্ষাকে কাজে লাগিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও এলাকাবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয় এবং শেষে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে দোহার প্রেসক্লাবের সদস্যদের স্মরণীয় ফটোসেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু ও আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও, বিশিষ্ট সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক এসাইনমেন্ট এডিবির শিউল বাশার, প্রথম আলোর আজাহারুল ইসলাম, সিজেডএন এর আইনাল ইসলাম, চ্যানেল২৪ এর স্পোর্টস প্রধান রেদোয়ান শোয়েব, কালবেলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, মানবজমিনের আদালত বিট প্রধান রাশিম মোল্লাসহ জয়পাড়া পূর্ব বাজার, পশ্চিম বাজার এবং হাসপাতাল রোড বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

“বসতবাড়িতেই চাষাবাদ হোক আদা-রসুন ও মসলা” – দোহারে বিআরডিবি পরিচালক

0

নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ:বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ‘অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ’ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের করিমগঞ্জে উপকারভোগী দলের সদস্যদের সাথে এক বিশেষ উঠান বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বিআরডিবি করিমগঞ্জ দলের সদস্যদের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র পরিকল্পনা বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ নুরুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুজ্জামান খান বলেন, “তেল, ডাল ও মসলা জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনে বিআরডিবি নিরলস কাজ করে যাচ্ছে।” তিনি প্রতিটি পরিবারের সদস্যদের নিজ নিজ বসতবাড়িতে পরিকল্পিতভাবে আদা, রসুন, পিঁয়াজ, বেগুন, মরিচ, শিম, লাউসহ বিভিন্ন শাক-সবজি চাষের ওপর বিশেষ জোর দেন। এছাড়া তিনি উপস্থিত সদস্যদের সন্তানদের সঠিক শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তার বক্তব্যে বলেন, কেবল চাষাবাদ নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। তিনি সদস্যদের পতিত জমির সর্বোত্তম ব্যবহার, বৃক্ষরোপণ এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেমন— বয়স্কভাতা, বিধবাভাতা ও মাতৃত্বকালীন ভাতার বিষয়ে সচেতন করেন। পাশাপাশি পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
নাজমুল ইসলাম, সহকারী পরিচালক (পরিকল্পনা), শেফালী ইয়াছরীন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার
মোঃ রাসেল, জুনিয়র অফিসার, মলি আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পজীপ প্রকল্প)
অনুষ্ঠান শেষে একটি অত্যন্ত চমৎকার ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়। বিআরডিবি’র এই কর্মসূচির ফলে স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র কৃষকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

শাইনপুকুর তানজীমূল উম্নাহ দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের ট্যালেন্টফুল বৃত্তি অর্জন

0

দোহার প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে শাইনপুকুর তানজীমূল উম্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

৮ম শ্রেণিতে অংশগ্রহণ করে রবিউল ও সুমাইয়া ট্যালেন্টফুল বৃত্তি লাভ করেছে। দোহার উপজেলা পর্যায়ে ১ম ও ২য় স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। এছাড়া ৮ম শ্রেণিতে হাফসা জাহান আর্শি এবং ৫ম শ্রেণিতে যায়েদ হোসেন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে।

এই সাফল্যে প্রতিষ্ঠান প্রধান হাফেজ আনোয়ার হোসাইন মাদানী, ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছে।

উল্লেখ্য, এর আগে তারা কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষাতেও সফলতা অর্জন করেছিল।

করিমগঞ্জে বিআরডিবির অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

0

মাহমুদুল হাসান সুমন : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কর্মসূচির আওতায় করিমগঞ্জ দলের সদস্যদের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা) বিআরডিবি ও যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিকল্পনা) নাজমুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শেফালী ইয়াছরীন, জুনিয়র অফিসার মোঃ রাসেল এবং পজীপ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মলি আক্তারসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তেলজাতীয়, ডালজাতীয় ও মসলা জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমাতে বিআরডিবি কাজ করছে। তিনি প্রত্যেকের বসতবাড়িতে পরিকল্পিতভাবে আদা, রসুন, পিঁয়াজ, বেগুন, মরিচ, শিম, লাউ ও বিভিন্ন শাকসবজি চাষে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানদের সঠিকভাবে পড়াশোনা নিশ্চিত করার জন্যও তিনি অভিভাবকদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাঁর বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং প্রতিরোধ, পিতামাতার প্রতি দায়িত্ব পালন, বৃক্ষরোপণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ে পরামর্শ দেন। এছাড়াও বয়স্কভাতা, বিধবাভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

নবাবগঞ্জে কর্মস্থলে ফেরা হলো না সেবিকা রিটা হালদারের

0

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সাদা অ্যাপ্রন পরে রোগীদের সেবা দেওয়াই ছিল তাঁর ব্রত। প্রতিদিনের মতো আজও ঘর থেকে বেরিয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল একটি সেবাময় প্রাণ। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার (৪৯) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অদ্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুবরণ করেছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রিটা হালদার নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে নিজ কর্মস্থলে ফিরছিলেন। সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পথিমধ্যে একটি আকস্মিক দুর্ঘটনায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হর গোবিন্দ পাল অনুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রিটা হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নিবেদিতপ্রাণ সিনিয়র স্টাফ নার্স হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা জানান, তিনি রোগীদের প্রতি অত্যন্ত মানবিক ও আন্তরিক ছিলেন—হাসপাতালের প্রতিটি জরুরি মুহূর্তে তাঁকে সবার আগে পাশে পাওয়া যেত।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা সড়কে অতিরিক্ত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাকের বেপরোয়া গতি রোধ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
রিটা হালদারের মৃত্যুতে পরিবার, সহকর্মী, রোগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ: প্রার্থী নবাবগঞ্জের সন্তান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

0

নিজস্ব প্রতিবেদক | নিউজ৩৯.নেট: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে (৮১তম অধিবেশন) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় এই মর্যাদাপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে—এমনটাই জানিয়েছে কূটনৈতিক সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নবাবগঞ্জের সন্তান খলিলুর রহমানকে ঘিরে প্রত্যাশা বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশের মুখ হিসেবে সামনে আসছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাড়াগ্রামের সন্তান খলিলুর রহমান। স্থানীয় পরিসরে তাঁর এই পরিচয়কে ঘিরে এলাকাবাসীর মাঝেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ—কারণ, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত হচ্ছে নবাবগঞ্জের নামও।

৪০ বছর পর আবারও সেই সুযোগ, প্রায় চার দশক পর বাংলাদেশ ফের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

প্রার্থিতা ঘোষণা, শেষ মুহূর্তে ফিলিস্তিন—এখন সমীকরণ বদলাল: কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ প্রায় চার বছর আগেই এই পদের জন্য প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ২০২৬–২৭ মেয়াদে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত এই পদে শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করেছিল ফিলিস্তিন। তবে ফিলিস্তিন সরে যাওয়ায় প্রতিযোগিতার সমীকরণ এখন বদলে গেছে।

যুক্তরাষ্ট্র–তুরস্কের অনুরোধের কথাও উঠে এসেছে: গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশ নির্বাচনে থাকছে কি না—এ নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হয় বলে উল্লেখ করেছেন কূটনৈতিক পর্যবেক্ষকেরা। ওই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তুরস্ক নির্বাচন থেকে সরে না দাঁড়াতে বাংলাদেশকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বলেও জানা গেছে।

অধিবেশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
বাংলাদেশের প্রার্থী: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (নবাবগঞ্জ উপজেলার সন্তান)
প্রতিদ্বন্দ্বী: সাইপ্রাস
নির্বাচন: আগামী জুন
৪০ বছর আগের কূটনৈতিক সাফল্যের পর এবার খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চের এই আসনে কতটা এগোতে পারে—সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

এনআইডি নিয়ে সুখবর দিল ইসি

0

বাংলাদেশের যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে। তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে নাম ভোটার তালিকায় যুক্ত হবে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

0

শনিবার (২১ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা শ্যামল বাংলা রিসোর্টে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণে ‘ সম্মানিত পরিচালক মাহবুব আলম সিয়াম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পাঠক ফোরাম ব্যবস্থাপক আবু ফাত্তাহ মো: তূর্য সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই শিশু আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে” ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন

কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা নোমান হোসেন নয়ন
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।” তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফোরামের উপদেষ্টা জনাব নাজমুল হোসাইন, আরো উপস্থিত ছিলেন ফোরামের সাবেক পরিচালক আব্দুর রহিম মজুমদার নির্বাহী পরিচালক সাব্বির রহমান , সহকারী পরিচালকগন এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।