দোহার (ঢাকা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোহার প্রেসক্লাবের আয়োজনে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা–১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় এমপি খন্দকার আবু আশফাক বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগগুলোতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বালুখেকো, মাদক কারবারি, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাদাবাজ যে দলেরই হোক, যে মতেরই হোক অন্যান্য যে করবে তার বিরুদ্ধেই লিখবেন। কিন্তু যেটা লিখবেন সত্য লিখবেন। কোন সহযোগিতায় প্রয়োজন হলে সরাসরি জানাবেন।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও মানবতার মাস—এই মাসের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু, তারেক রাজীব বলেন, “রমজানের বার্তা হলো সংযম, ভ্রাতৃত্ব ও মানবসেবা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোও মানবিক কর্তব্য।”
বিশেষ শিল্পপতি ও টিসিএল গ্রুপের কর্নধার তানভীর আহমেদ সানু মোল্লা বলেন, প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধভাবে স্থানীয় জনস্বার্থের বিষয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রেসক্লাবে একটি পরিপূর্ণ অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সবাইকে আস্বস্ত করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন, “দোহার প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রেখে চলেছে। মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা ও দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
অনুষ্ঠানে উপস্থিত হাফেজ আবুল বাশার বলেন, রমজান আমাদেরকে সহমর্মিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়—এই শিক্ষাকে কাজে লাগিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও এলাকাবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয় এবং শেষে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে দোহার প্রেসক্লাবের সদস্যদের স্মরণীয় ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু ও আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও, বিশিষ্ট সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক এসাইনমেন্ট এডিবির শিউল বাশার, প্রথম আলোর আজাহারুল ইসলাম, সিজেডএন এর আইনাল ইসলাম, চ্যানেল২৪ এর স্পোর্টস প্রধান রেদোয়ান শোয়েব, কালবেলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, মানবজমিনের আদালত বিট প্রধান রাশিম মোল্লাসহ জয়পাড়া পূর্ব বাজার, পশ্চিম বাজার এবং হাসপাতাল রোড বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।



