দোহার প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে শাইনপুকুর তানজীমূল উম্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
৮ম শ্রেণিতে অংশগ্রহণ করে রবিউল ও সুমাইয়া ট্যালেন্টফুল বৃত্তি লাভ করেছে। দোহার উপজেলা পর্যায়ে ১ম ও ২য় স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। এছাড়া ৮ম শ্রেণিতে হাফসা জাহান আর্শি এবং ৫ম শ্রেণিতে যায়েদ হোসেন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে।
এই সাফল্যে প্রতিষ্ঠান প্রধান হাফেজ আনোয়ার হোসাইন মাদানী, ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছে।
উল্লেখ্য, এর আগে তারা কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষাতেও সফলতা অর্জন করেছিল।
