news39.net:
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্ল্যেখ্য তিনি শনিবার করোনার পজিটিভ হোন।
দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার দলের পক্ষে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি করোনা আক্রান্ত
দোহারে করোনায় মারা গেলেন জুই-জুয়েলের পিতা
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বাসিন্দা শামসুল হক শিকদার (৮০) নামে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ছ’টায় তিনি ইন্তেকাল করেন। তিনি ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক রোকেয়া পারভীন জুই ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ ( জাসাস) এর সহ-সভাপতি খালেকুজ্জামান জুয়েলের পিতা। খালেকুজ্জামান জুয়েল গ্রাজুয়েট এসোসিয়েশন অব দোহার (গ্যাড) এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং রোকেয়া জুই বর্তমান সাধারণ সম্পাদক।
শামসুল হক শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট মেয়ে সালমা আক্তার। তিনি বলেন, আমরা আমার বাবাকে ঈদের দুই দিন আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে থেকে পরে আমরা ঈদের দিন ইমপালস হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে তিনি দুই দিন ছিলেন। শুক্রবার সন্ধ্যা ছ’টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তার করোনায় আক্রান্ত ছিলেন। একইসাথে বাবার হার্টেরর সমস্যা ছিল। মৃত্যুকালে বাবা তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিমউদদীন বলেন, জনাব শামসুল হক শিকদার(৮০)। তিনি দোহার উপজেলায় ১৫ জুলাই করোনা টেস্ট করান। পরের দিন তার করোনা পজেটিভ আসে। তিনি আমাদের এখানে ১২৬৬ তম করোনা পজিটিভ রোগী ছিলেন।
মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।
স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাওঃ যুবায়ের আহমেদ সাকী জানান, “করোনায় মারা যাওয়ার খবর পেয়ে আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী অন্যান্য সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেন রাত ১টার দিকে। আজ আমরা ৩১ তম লাশ দাফন করলাম। আমাদের টিমের সমন্বায়ক মাওলানা আব্দুল গাফফার আল ফরিদী খুব অসুস্থ তার জন্য সবাই দুয়া করবেন। “
স্বেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, মাওলানা ইসমাইল বিন খলিল, মাওলানা ওমর ফারুক, আ.মালেক মো.আমির ও মো.নাঈম।
মৃত যুবলীগ নেতা আমজাদের পরিবারের পাশে দোহার উপজেলা চেয়ারম্যান
কিছুদিন আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ বেপারি। ইউনিয়নের মানুষের পাশে সব সময় থাকলেও নিজের জন্য করতে পারেন নি তেমন কোন কিছু। এরই মাঝে তার এই মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার পরিবার। তার পরিবারের এই অসহায় পরিস্থিতি নিয়ে নিউজ৩৯ একটি সংবাদ প্রচার করে। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে মৃত যুবলীগ নেতা আমজাদ বেপারির পরিবারের পাশে এসে দাড়িয়েছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
আমজাদ বেপারির এই অকাল প্রয়ানে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন জানতে পারলে তিনি নিজে শনিবার (১৭ই জুলাই) দুপুর ২ টা বাজে মৃত আমজাদ হোসেনের বাড়িতে এসে তার পরিবারের খোজ খবর নেন। সেই সাথে আমজাদ হোসেনের পরিবারকে নগদ অর্থ সহায়তা করেন তিনি।
এরপর উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন এলাকাবাসীকে নিয়ে আমজাদ হোসেন কবর যিয়ারত করেন এবং আমজাদ হোসেনের পরিবারকে কিভাবে স্বচ্ছলতায় ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমি এ বিষয়ে দোহার উপজেলার সকল রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আমজাদের পরিবারের জন্য একটি অর্থ ফান্ড গড়ে দিবো। সেই সাথে স্থানীয়দের বলেন আমজাদের তিন মেয়ের পড়ালেখার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমজাদ হোসেনের পিতার জন্য একটি ডায়াবেটিস মাপার মেশিন কিনে দিবেন।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পত্তনদার, সহ-সভাপতি মোশারফ হোসেন পত্তনদার, দোহার উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক আলী রেজা লিমন, মাহমুদপুর ইউনয়নের যুবলীগের সাবেক আহবায়ক নুরুজ্জামান মোড়ল।
দোহারে করোনায় ২ জনের মৃত্যু; নতুন শনাক্ত ৪০
ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা ভাইরাসে দুই জনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে দোহার উপজেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ২০ জনে। এবং দোহারে নতুন করে আরও ৪০ জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ জনে। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মৃত্যুর ঘটনা ও নতুন সংক্রমনের কথা নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার দোহার এলাকার মোরশেদ বেপারী (১১০) ও সুতারপাড়া গ্রামের মো. আলী (৬৪)। মোরশেদ বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর পিতা।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার দোহার উপজেলা থেকে ৯৫টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪২ দশমিক ১১ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডা. মো. জসিম উদ্দিন আরো জানান, উপজেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাঝে করোনা থেকে সুস্থ্য হয়েছে ৮৮৪ জন।
ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে ১ জন নিহত
ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলায় দোহার-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মেঘুলায় দোহার ঢাকা রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইকের যাত্রীর নাম মাহবুব খান। তিনি নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বক্সনগর গ্রামের বাসিন্দা। তার পিতা নাম রুস্তম খান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গুরুতর আহত মাহাবুব খানকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ এইচ এম আসাদ তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন মাহাবুবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয় দোহার থানা পুলিশ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। কিন্তু এসে আমরা মৃত্যু ব্যক্তির লাশ বা কেউকেই পাইনি আর এ বিষয় থানায় কেউ কোন অভিযোগ করেনি। যেহেতু তাদের বাসা নবাবগঞ্জ এ সে জন্য হয়তো তারা তাড়াতাড়ি ঐ ব্যক্তির লাশ তাদের বাসায় নিয়ে যায়।
ব্যস্ততা নেই দোহারের কামারশালায়
আর মাত্র কিছু দিন বাকি ঈদুল আজহা। তবে ঈদকে সামনে রেখে ঢাকার দোহারে কামারশালায় নেই তেমন কোনো ব্যস্ততা। কামারশালাগুলোতেও নেই ক্রেতাদের তেমন আনাগোনা।
কোরবানির ঈদে কামারদের দম ফেলানোর সময় থাকতো না। এসময় কিন্তু করোনার জন্য এ বছর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দোহারে। সকাল থেকে রাত পর্যন্ত কামারশালাগুলোতে লেগেই থাকতো টুংটাং শব্দ । তবে করোনা কারনে বর্তমান চিত্র পুরো ভিন্ন। দিনের বেশির ভাগ সময় কাটছে অলস। দোকান খোলা রাখলেও তেমন কোন ক্রেতা নেই।
দোহার উপজেলার জয়পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগের মতো কামারদের ব্যস্ততা নেই বেশির ভাগ সময় পাড় করছে বসে থেকে। কয়েকটি কামারশালা খোলা থাকলেও তাদের হাতে তেমন কোনো কাজ নেই। ঈদকে ঘিরে আগের মতো তাদের বাড়তি প্রস্তুতিও নেই। সহযোগিদের নিয়ে দিনভর দোকানে বসে আছেন অথচ কাঙ্খিত বিক্রিতা নেই। গত বছরও ছিল তাদের ভাল বেচাকেনা কিন্তু এবার লকডাউনের কারনে তেমন বিক্রি হচ্ছে না চাপাটি, ছুরি ও বটি। গত বছরও কোরবানির ঈদের আগে ৪/৫ জন লোক নিয়ে কাজ করতে হতো কামার পল্লী জুড়ে।
জয়পাড়া থানার মোড় এর খোকন কর্মকার নামের এক দোকানী জানান, আগে কোরবানী ঈদ আসলেই কাজের চাপ কয়েকগুণ বেড়ে যেত। কিন্তু এ বছর ব্যবসার সময়টায় আগে লকডাউন ছিল। তাই এবার সে পরিমানে হাতে কাজ নেই। তবে টুকিটাকি বেচা-কেনা হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে এবার মানুষের হাতে টাকা কম সে জন্য তারা কুরবানী দিতে পারবে না হয়তো সে জন্যই আমাদের বেচা-কেনা কম হচ্ছে।
জয়পাড়া বাজারের কামার পট্টির রবীন্দ্রনাথ কর্মকার বলেন, কোরবানি ঈদের একমাস আগে থেকেই দা, ছুরি, বটি, চাপাতিসহ নানা ধরনের হাতিয়ার তৈরির কাজ শুরু হতো। পাশাপাশি থাকতো পুরাতন হাতিয়ারের মেরামতের কাজ। সব মিলিয়ে প্রায় প্রতিদিন দুই তিন হাজার টাকার বিক্রি হতো কিন্তু লকডাউনের কারণে এবার তা হচ্চে না আর সে জন্য এইবার আমাদের কাজে কোনো ব্যস্ততা নেই। ঈদের কয়দিন বাকি থাকলেও এখনো কাজের চাপ বাড়েনি। আগে প্রায় ১ মাস জুড়ে কাজ করতাম দিন রাত। খাওয়ার সময়টুকুও পাইতাম না। কিন্তু এবারের চিত্র ভিন্ন।
সুন জিৎ কর্মকার বলেন, আগে এই সময়ে কামারশালার সামনে বিক্রি করার জন্য সাজানো থাকতো কোরবানি করার বিভিন্ন সরঞ্জামাদি। বিক্রি শুরু হতো কয়েক সপ্তাহ আগে থেকেই। এবার ঈদ ঘনিয়ে এলেও বেচাবিক্রি নেই। দুই সপ্তাহ গেল লকডাউন। লকডাউনের পর দোকান খুলছি বলতে গেলে ক্রেতাও নেই।
নজরুল ও হারুনকে খোকন শিকদারের অনুদান প্রদান
ফয়সাল হোসেন,news39.net: সাম্প্রতিক সময়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ২জন অসহায় ও অসচ্ছল মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হাসান খোকন শিকদার। নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামে শিকলবন্দী নজরুল এবং আগলা চৌকিঘাটায় নির্জন ঝোপে খুপড়িতে বাস করা অসহায় হারুনের জন্য অনুদান দেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর হাতে দুই জনের জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।
আলী আহসান খোকন শিকদার উপস্থিত গণমাধ্যমকে বলেন, এই আধুনিক সময়েও যে কোন মানুষ হারুনের মতো ঝোপের ভিতর বসবাস করতে পারে, তা চিন্তা করা যায় না। আবার কুরআনের হাফিজ নজরুল যে প্রেমের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে ২০ বছর বন্দী জীবন যাপন করতে পারে,সেটাও ভাবা যায় না। তাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এসব মানুষের পাশে দাড়াতে হবে। আমি আজ পাশে দাড়িয়েছি। সবাইকেও এগিয়ে আসতে আহবান করছি। তাই, আমি অসহায় দুই পরিবারের কথা চিন্তা করে নবাবগঞ্জের ইউএনও’র কাছে দুই পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে বিশ হাজার টাকা হস্তান্তর করি।
তিনি বলেন, হারুন নজরুলদের মত আমাদের সমাজের অনেক অসহায় পরিবার রয়েছে। তাদের এই করুণ অবস্থার কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে যেন সমাজের বিত্তবানরা অসহায় পরিবারগুলির পাশে এসে দাঁড়ায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল হোসেন, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিল্লাল মিয়া।
অনুদানের বিশ হাজার টাকা পরিবার ২টির হাতে সরাসরি পৌছে দিতে সহকারি কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পালকে নির্দেশ দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু ।
দোহারে মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঢাকা জেলার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় বাইসাইকেল বিতরন করা হয়েছে। ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে ২৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের তত্বাবধানে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময়ে মো.আলমগীর হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে স্বল্প সম্পদের সুষম বন্টনের কারণে আজ এলজিএসপি’র আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা সম্ভব হচ্ছে।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইলেন বিতরণ করার মহৎ উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাইসাইকেল পেয়ে ছাত্রীরা উদ্যোমী হবে বলে আমি মনে করি এবং সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। এছাড়া সরকারের উদ্যোগে প্রতি বছরের শুরুতেই সারাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে।
সালমান এফ রহমান এমপি’র বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী স্যারের মৃত্যুতে শোকবার্তা
ঢাকা জেলায় সুপরিচিত ও প্রভাবশালী শিক্ষাবীদ, দোহার উপজেলার প্রবীন শিক্ষক ও জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত আলী মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন ঢাকা-১ সাংসদ (দোহার নবাবগঞ্জ সংসদীয় আসন) ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি।
শোক বার্তায় জনাব সালমান এফ রহমান এমপি বলেন, দোহার উপজেলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব হায়াত আলী মিয়া আজ সকাল ১০:০০ টায় Covid-19 আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার পর দোহার উপজেলা আওয়ামীলীগের প্রথম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর জয়পাড়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অতি নিষ্ঠার সাথে পালন করেন।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রয়ানে আমি গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা জনাব হায়াত আলী মিঞা স্ত্রী, দুই পুত্র, চার কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গিয়েছেন। তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময় তাদের এই শোক সইবার শক্তি প্রদান করুন।
মহান সৃষ্টিকর্তা বীর মুক্তিযোদ্ধা জনাব হায়াত আলী মিঞাকে জান্নাতবাসী করুন। আমীন।
দোহারে এসেছে করোনার চার হাজার ডোজ টিকা; টিকা প্রদান শুরু
পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশের হাসপাতালগুলোতে চীন সরকারের উপহার সিনোফার্মের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান শুরু হয়েছে। এরই মাঝে দোহারে এসে পৌছেছে চার হাজার ডোজ টিকা। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল দশটা থেকে এই টিকা প্রদান শুরু হয়। জনসাধারনের মাঝে সিনোফার্মের করোনা টিকা দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দোহার উপজেলায় দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, শুধুমাত্র রেজিষ্ট্রেশন সাপেক্ষেই টিকা গ্রহণ করা যাবে, ৩৫ বছর বেশি এবং অগ্রাধিকার তালিকাভুক্ত নাগরিকগণ রেজিষ্ট্রেশন করতে পারবেন। পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকার কোন ডোজ নেননি, আপনারা মেসেজের জন্য অপেক্ষা না করে শুধুমাত্র টিকা কার্ডটি নিয়ে চলে আসুন। পূর্বে ১ম ডোজ সম্পন্নকারীরা কোনক্রমেই এই টিকা থেকে ২য় ডোজ নিতে পারবেন না। এক্ষেত্রে রিকোয়েস্ট করে বিব্রত না করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান। এছাড়াও তিনি বলেন, কেন্দ্র পরিবর্তন করে কোনভাবেই টিকা নেয়া যাবে না।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন আরো বলেন, টিকা গ্রহনের জন্য পূর্বের নিয়মে আপনার ফোনে মেসেজ যাবে। শুধুমাত্র মেসেজ পেলেই উল্লেখিত তারিখে নির্দিষ্ট টিকা কেন্দ্রে টিকা রেজিষ্ট্রেশন কার্ড এবং প্রাপ্ত মেসেজ সহ মোবাইল সাথে এনে টিকা গ্রহণ করবেন। বিদেশগামী ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথানিয়মে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে হবে। সৌদি আরব ও কুয়েত ব্যাতিত উনারা সরকার নির্ধানিত ৭টি টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। আজকে ২’শ জনকে টিকা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন গড়ে দেড়’শ জনকে টিকা প্রদান করা হবে। আমাদের দোহারে মোট চার হাজার ডোজ টিকা এসেছে।

