দোহার প্রেসক্লাবের নব-নির্মিত ভবনের উদ্ভোধন

The newly constructed building of Doha Press Club has been inaugurated in Doha Upazila of Dhaka. This building was inaugurated on Saturday (May 13) at eleven in the morning at Doha Press Club in Joypara of the upazila.

Dhaka Zilla Parishad Chairman Bir Muktijoddha Mahbubur Rahman was present as the chief guest at the inauguration of the press club’s newly constructed building. At this time, he was given floral greetings and honorary crest by the press club.

Brave freedom fighter Mahbubur Rahman said, I will always support the overall development of Doha Press Club. I will do whatever it takes to improve the Doha Press Club. And the claimant of all these developments is my leader, Prime Minister Sheikh Hasina. I am forever grateful to him. He gave me the opportunity to develop all these things. At this time, he wished the success of Doha Press Club.

If you’re considering selling your house in Pontiac, MI, Cash Buyers can simplify the process for you. With their expertise in buying houses for cash, they offer a hassle-free selling experience. Visit their website at https://www.cash-buyers.net/michigan/cash-buyers-for-houses-pontiac-mi/ to explore their services and connect with professionals who will provide a fair cash offer for your property. Sell your house effortlessly with Cash Buyers in Pontiac, MI.

Under the chairmanship of Doha Press Club President Kamrul Hasan and General Secretary Ataur Rahman Sani, Dhaka Zilla Parishad Panel Chairman Shahjahan Molla, Dhaka Zilla Parishad Engineer Abdur Razzak, freedom fighter Dr. Borhan Uddin, brave freedom fighter. Mohiuddin Ahmed, Senior Vice President of Doha Press Club Mahbubur Rahman Tipu, Oli Ahmed, Organizing Secretary Md. Shahjahan and all other journalists of the Press Club and many others.

দোহারে বিলাশপুর ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা

শরিফ হাসান: মোহাম্মদ আবুল বাসার ওরফে বাদশা মোল্লাকে সভাপতি ও মো: পান্নু মিয়াকে সাধারণত সম্পাদক করে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার রাত আটটায় দোহার উপজেলা শাখা বিএনপির প্যাডে দোহার থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (মেছের) ও সেক্রেটারি মো: মাসুদ পারভেজের স্বাক্ষরে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আ: রহিম মোল্লা, সহ-সভাপতি পদে চার জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজনসহ এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয় দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম (মেছের) বলেন, যারা আজকে বিলাশপুর ইউনিয়নের বিএনপির দায়িত্ব পেয়েছে তাদেরকে থানা কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আগামী আন্দোলন সংগ্রামে এই কমিটি দোহার সদরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আস্থা রাখি।

দোহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে সমুন্নত রাখতে, দীর্ঘদিন যাবৎ ঝুলে থাকা দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে বিএনপি র ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদিত দেওয়া হয়েছে। তারা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে, আমরা এই আশা করি।

নবাবগঞ্জে হত্যাচেষ্টা মামলার একাধিক আসামি গ্রেফতার

শরিফ হাসান, news39.net: ঢাকার নবাবগঞ্জে হত্যাচেষ্টা মামলার চার আসামি গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে নুরনগর ব্রিজের ওপর গত রোববার (৩০/৪/২৩) সন্ধ্যায় মো.লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করে স্থানীয় দুর্বৃত্তরা। পরেরদিন লিমনের বাবা মো: ফারুক হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় আসামি শরীফসহ বেশ কয়েকজনে বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে নবাবগঞ্জ থানা পুলিশ তদন্ত করে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে একই গ্রামের শেখ তালেব আলীর ছেলে মো: শরীফ(২৮), মৃত ফজলুর রহমানের ছেলে আওয়াল (৩৮)। অন্য দুইজন দোহার উপজেলার নিকড়া গ্রামের মৃত শেখ ফরহাদের ছেলে আরাফাত ইসলাম রাকিব (২০) এবং কাঁচারীঘাটের মো হান্নানের ছেলে আল আমিন (২০)।

৭মে রবিবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংএ জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম। প্রেস ব্রিফিং এ আরো বলা হয়, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি,একটি ধারালো চাপাতি ও একটি অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

ঢাকায় ৪.৩ মাত্রার ভূকম্পন উৎপত্তিস্থল দোহার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। Home buyers give excellent service. They know selling a house may be emotional and will do all they can to make it go well. Visit https://www.webuyhouses-7.com/north-carolina/we-buy-homes-shallotte-nc/.

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

মোবাইলফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

দোহার আওয়ামীলীগের নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কার্য নির্বাহী পরিষদের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ মে) দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। পরে বিভিন্ন ইউনিয়নের নেতারা কর্মীরা থানা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ফুলদিয়ে বরণ করে নেন।

দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন, নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত ককরার জন্য নেতাকর্মীদের দিক নির্দেষনা দেন।

তিনি আরো বলেন, সরকারের এই উন্নয়নকে তরান্বিত করতে অতীতের মতই দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নতুন কমিটির সকল নেতাকর্মীরা,বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, রায়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ নবাবগঞ্জের রিদয়ের

একটি বিরল রোগে আকান্ত হয়েছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নট্টি গ্রামের মোঃ রেনু মিয়ার একমাত্র পুত্র সাকিব হোসেন হৃদয়। সে দীর্ঘদিন যাবৎ Friedreich’s Ataxia রোগে আক্রান্ত। এটি খুবই বিরল একটি রোগ, বাংলাদেশে এর তেমন কোন চিকিৎসা নেই। তার ছোট বোন ও মামা একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় হৃদয়। তার মা কয়েক বছর আগে মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পরে সে।

পিতার আর্থিক অবস্থা ভাল না হওয়াতে চিকিৎসা করাতে পারেনি। তার পিতার এমন অসহায়ত্ব তাকে হতাশ করে তুলেছিল। ব্যাচের বন্ধুরা যোগাযোগ করায় একটু সাহস ফিরে পাচ্ছেন। হৃদয়ের বন্ধু আবু নাঈম বলেন, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যের আবেদন করছি। তার বন্ধু জাহাঙ্গীর আলম বলেন, স্কুল জীবনেই তার অল্প বিস্তর সমস্যা হতো, কিন্তু সেটা তেমন গুরুতর মনে হয়নি। কিন্তু ধীরে ধীরে সে অসুস্থ হয়ে গেছে। কথা বলতে সমস্যা হওয়া, চোখে কম দেখা, কানে কম শোনা, হাটতে না পারাসহ নানাবিধ সমস্যা হতে থাকে তার। বর্তমানে সে হাটতেই পারে না।
তার আরেক বন্ধু বলেন, ডাক্তার, সাকিবকে অনেক আগেই দেশ এর বাহিরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের আহবায়ক মোস্তাক আহমেদ বলেন, দোহার-নবাবগঞ্জ এমন একটি অঞ্চল যেখানে টাকার কোন সমস্যা নেই, একক ব্যক্তি থেকে শুরু করে সামাজিক সংগঠন বা ফাউন্ডেশন যে যেভাবে পারি সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে একটু সাহায্যেই বেঁচে যেতে পারে একটি প্রাণ।

হৃদয় জানায়, আমি একেবারেই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু বন্ধরা যখন যোগাযোগ করতে শুরু করে তখন থেকেই আমার একটু করে ভাল লাতে শুরু করে। আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ ওরা যথেষ্ট চেষ্টা করছে আমার চিকিৎসার জন্য।
এই রোগের চিকিৎসা ইউরোপে ভাল হয়। কিন্তু এটা তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ডুবাইতেও ইউরোপের শাখা রয়েছে এই রোগের চিকিৎসার। তাতেও ব্যয় অনেক। এখন শুধুমাত্র ভারতেই অল্প খরচে চিকিৎসা করা যেতে পারে। তবুও যাওয়া-আসা, চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য কমপক্ষে দশ লক্ষ টাকা প্রয়োজন।
প্রথমে সে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ গুরুদাস মন্ডলের তত্বাবধানে ছিলেন। সে তাকে দ্রুত বিদেশ নিয়ে চিকিৎসার জন্য উপদেশ দান করেন।

তার চিকিৎসার জন্য নিম্নোক্ত নাম্বার ও ব্যাংক একাউন্ট দেয়া হলোঃ

বিকাশ: 01999592179 (পার্সোনাল)
নগদ: 01999592179 (পার্সোনাল)

Bank Info:-
Acc. Name:- Abu Nayeem
Acc. No:- 1601050013958
Routing No:- 090270640
Branch:- Bandura
SWIFT Code:- DBBLBDDH
Bank:- Dutch Bangla (DBBL)

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটিতে সাবেক ছাত্রনেতা ঝিলু

0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও দোহারের সন্তান মোঃ জিল্লুর রহমান। সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।
২০০১ সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা মোঃ জিল্লুর রহমান জয়পাড়া কলেজে পরার সময় যুক্ত হন ছাত্র রাজনীতিতে। ২০০৪ সালে জয়পাড়া কলেজ ছাত্র সংসদে পাঠাগার সম্পাদক নির্বাচিত হন মোঃ জিল্লুর রহমান। এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন তিনি। সেখান থেকে শুরু হয় তার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতির পথচলা। হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সাবেক এই ছাত্রনেতা এখন স্থান পেলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ জিল্লুর রহমান প্রথমেই ধন্যবাদ জানান মহান আল্লাহকে। তারপর ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগ্ম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। অবশেষে দোহারের সবাই ঈদের শুভেচ্ছা জানান তরুন এই স্বেচ্ছাসেবকদল নেতা।

দোহার নবাবগঞ্জে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ ৫০টি মসজিদের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশে ইসলাম ধর্মের প্রচার-প্রসারে কাজ করছে বর্তমান সরকার। ইসলাম ধর্মের সঠিক চর্চা ও এর মূল্যবোধ অনুধাবনের জন্যই মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যেকোনো দুর্যোগ মোকাবিলায় আলেম-ওলামারা মানবতার কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন– এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সন্ত্রাস-জঙ্গিবাদ মানুষকে বিভ্রান্ত করে জীবন কেড়ে নেয়। এখান থেকে মানুষকে বিরত রাখার সব উদ্যোগ নিতে হবে আপনাদের। মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতেও এসব ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১৭ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

চতুর্থ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় হয়েছে ৭০০ কোটি টাকা। এ নিয়ে সারাদেশে মোট ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন সরকারপ্রধান। এর মধ্যে দোহার ও নবাবগঞ্জ উপজেলার মসজিদও রয়েছে। দোহারে মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পান বটিয়া গ্রামের মৃত
মোহাম্মদ খানের ছেলে মো: ফিরোজ খান।

এর আগে প্রথম দফায় ২০২১ সালের ৭ ডিসেম্বর ৫০টি ছাড়াও চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ৫০টি এবং সর্বশেষ তৃতীয় দফায় ১৬ মার্চ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। সবমিলিয়ে সোমবার পর্যন্ত দেশজুড়ে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টির মধ্যে ২০০ মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন মাসে শেষ হবে বলেও জানা গিয়েছে।

দোহারে উৎসব উদ্দীপনায় পহেলা বৈশাখকে বরণ

ঢাকার দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ এর পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ন’টায় দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। বিশ্ব বাঙ্গালীর মঙ্গল কামনায় এই মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনেই গাছের ছায়ায় বক্তব্য রাখেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। মঙ্গল শোভাযাত্রায় সার্বিক সহযোগিতা করেন দোহার উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকৌশলীরা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম খালেক, উপজেলা শিল্পকলা একাডেমীর সকল শিক্ষার্থী, কলাকৌশলীরা, পৌর কাউন্সিলারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোহারে অসহায় দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ঢাকার দোহারে তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ইউনিনের চর মাহমুদপুর গ্রামে প্রায় তিন শতাধিক অসহায় দুস্থদের মাঝে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আজাহারুল হক, একশের কন্ঠ পত্রিকার সম্পাদক মো. আলম হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাশার মুন্সী, মাহমুদপুর ইউপি ৮নং মেম্বার আবুল কাশেম, সাংবাদিক আবুল হাশেম, তানজিম ইসলাম সহ আরও অনেকে।