নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই স্থগিত

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কমিটিতে বিতর্কিত তিন ব্যক্তির বিরুদ্ধে এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা আপত্তি তোলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) লিখিত চিঠিতে এ নির্দেশ দেয়।গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ তা মুক্তিযোদ্ধাদের নিশ্চিত করেন।

এর আগে, ৮ ফেব্রুয়ারি বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা। এর প্রেক্ষিতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা কমিটির এক সদস্যকে ইউএনওর কক্ষ থেকে বের করে দেন। তখন ইউএনও কক্ষে ছিলেন না। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নীর হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।
স্মারকলিপির বরাত দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আবু বক্কর সিদ্দিকী আবু ও ডেপুটি কমান্ডার আবদুল মজিদ জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে বহু অভিযোগে অভিযুক্ত ধামরাই উপজেলার বাসিন্দা আলহাজ আবু সাঈদ মিয়া ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি নন এমন দু’জন মো. মোশারফ হোসেন দিলু ও মোয়াজ্জেম হোসেন বাবুলকে এ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য মনোনীত করা হয়েছিল। জামুকার এ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি খন্দকার হারুন উর রশিদ জানান, মুক্তিযোদ্ধাদের আপত্তিতে জামুকা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার চিঠি ফ্যাক্সে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের বিষয়টি জানানো হলে পরে তারা অবরোধ তুলে নেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...