মিশরের জার্সি থেকে সাত তারকা সরাতে ফিফার নির্দেশ

প্রকাশ:

শেয়ার করুন:

আফ্রিকান ফুটবলের অন্যতম সফল দল মিশর। আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ইতিহাসে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে দলটির । সেই অর্জনের স্বীকৃতি হিসেবে দীর্ঘদিন ধরেই মিশরের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করা হয়ে আসছে। তবে আসন্ন বিশ্বকাপে তারকাচিহ্নযুক্ত জার্সি না পরার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

ফুটবলে জাতীয় দলের জার্সির তারকাগুলো বহন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবগাথা। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল, তাদের জার্সিতে শোভা পাচ্ছে পাঁচটি তারকা। চারবার করে বিশ্বসেরা হওয়া ইতালি ও জার্মানির জার্সিতে রয়েছে চারটি করে তারকা। সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাও নিজেদের জার্সিতে তৃতীয় তারকা সংযোজন করেছে।

তবে বিশ্বকাপের ইতিহাসে মিশরের সাফল্য একেবারেই সীমিত। দলটি এখন পর্যন্ত একবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি, এমনকি শিরোপা জয়ের প্রশ্নই ওঠে না। তবুও তাদের জার্সিতে শোভা পাচ্ছে সাতটি তারকা, যা নিয়ে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা।

মিশরের এই জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে তাদের জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছে ফিফা। ফিফার নতুন নীতি অনুযায়ী, বিশ্বকাপের মূল মঞ্চের শিরোপা জয় ছাড়া অন্য কোনো মহাদেশীয় বা আঞ্চলিক টুর্নামেন্টের সাফল্যের স্মারক হিসেবে জার্সিতে কোনো তারকা চিহ্ন ব্যবহার করা যাবে না। ফলে আফ্রিকার সফলতম দল হওয়া সত্ত্বেও বিশ্বমঞ্চে সেই ইতিহাস বাদ দিয়েই মাঠে নামতে হচ্ছে মিশরকে।

শুধু জার্সি থেকে তারকা সরানোর অনুরোধই নয়, আরও একটি পরিবর্তনের পরামর্শ দিয়েছে ফিফা। মিশরের বিশ্বকাপ জার্সিতে খেলোয়াড়দের নম্বর সোনালি রঙে লেখা হয়েছিল। তবে ফিফার মতে, মাঠের আলোতে দূর থেকে সোনালি রঙ স্পষ্টভাবে দেখা যায় না। এজন্য রেফারি, দর্শক ও সম্প্রচারকারীদের সুবিধার্থে সোনালির পরিবর্তে সাদা রঙ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

তবে ফিফার কঠোর জার্সি নীতির মুখে শুধু মিশরই পড়েনি। এর আগেও জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগে হাইতিকে পরিবর্তন আনতে বাধ্য করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার নির্দেশনা মেনে পরে নিজেদের জার্সির নকশা সংশোধন করে দলটি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

সংবাদ সম্মেলনে সুসংবাদ দিলেন জার্মানি কোচ

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এলেন কোচ জুলিয়ান নাগেলসমান। সম্প্রতি কাফ ইনজুরিতে ভোগার...

ব্রাজিলের পারফরম্যান্সে হতাশ ভক্তরা!

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে হতাশাজনক ড্র করায় ভক্তদের মাঝে চরম ক্ষোভ ও...

ফিফা বিশ্বকাপ ২০২৬: ক্যাম্পাস মাতিয়ে রাখা তরুণদের ফুটবল-ভাবনা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই আসরে...

দিবাগত রাত ১টায় শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

📜 তৈরি হতে যাওয়া কিছু অনন্য ইতিহাস ১৬ বছর পর আবার সেই চেনা লড়াই (পুনরাবৃত্তি) ফুটবল ইতিহাসের এক অদ্ভুত সংযোগ...