ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) ভোররাত ২টায় নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের বেনুখালী পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানার একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আলী হোসেন (২৪), পিতা- আঃ মজিদ, গ্রাম-গণকিরপাড়, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
২. ফয়সাল মিয়া (২০), পিতা- আঃ মজিদ, গ্রাম-গণকিরপাড়, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। তার কাছ থেকেও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
৩. নিলুফা @ লুলু (৪০), পিতা- আমির আলী, স্বামী- মৃত নাজমুল হোসেন, গ্রাম-ভুইশ্বর (উত্তর পাড়া), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া। তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
অভিযানের সময় একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৬, তাং-২০/০৯/২০২৫) দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত দিন
