“কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫” এর শুভ উদ্বোধন

প্রকাশ:

শেয়ার করুন:

আমিনুল ইসলাম: শিক্ষার প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ‘কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকার একটি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার সিলেবাস ও রেজিস্ট্রেশন ফরম বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের পরিচালক মাহবুব আলম সিয়াম। তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন এবং বলেন, “আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, যেন তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”
এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের শিক্ষায় উৎসাহিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিক সামগ্রী হস্তান্তর করা হয়। নির্বাহী পরিচালক সাব্বির রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু ফাত্তাহ মোঃ তূর্য এবং অন্যান্য সদস্যরা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

ঈদের আমেজে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে নির্বাচনী উত্তাপ

শরিফ হাসান, মো আল-আমিন, আশিক হোসেন, আমিনুল ইসলাম | দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার...