মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি :
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক।
শুক্রবার সকালে দোহার উপজেলার শাইনপুকুর প্রগতি সংঘ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি আশফাকের গলায় ফুলের মালা পরিয়ে সমর্থন জানান। এসময় উপজেলা বিএনপি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমর্থন জানিয়ে ইশতিয়াক বলেন, “আশফাক বিএনপির দুর্দিনের এক সাহসী কর্মী। আমি আশাবাদী, সে নির্বাচিত হয়ে দোহার-নবাবগঞ্জকে দেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “আমি নিজেও এই নির্বাচনে একজন আশফাক হয়ে কাজ করবো। দুই ভাই একসাথে উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”
আপনার মতামত দিন
