দোহার-নবাবগঞ্জ আলাদা আসন হবার পথ খুলল: সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন

প্রকাশ:

শেয়ার করুন:

এম এইচ কবির, ঢাকা: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত সংসদীয় আসন পুনর্গঠনের পথ খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের কাজ চালিয়ে যেতে পারছিল না। কমিশনের অনুরোধে এ সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। এখন গেজেট প্রকাশের পর কমিশন সাংবিধানিকভাবে সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম শুরু করতে পারবে।”

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অধ্যাদেশটি অনুমোদনের পর দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর নিউজ৩৯কে বলেন, “সাবেক নির্বাচন কমিশন কার্যত এই প্রক্রিয়া বন্ধ করে রেখেছিল। তবে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টিতে আন্তরিকতা দেখিয়েছে।”

তিনি আরও জানান, “আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। আশা করি, নতুন আইন কার্যকর হলে দোহারকে নিয়ে ঢাকা-১ এবং নবাবগঞ্জকে নিয়ে ঢাকা-২ সংসদীয় আসন পুনরায় প্রতিষ্ঠিত হবে।”

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই উপজেলার জনগণের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। এখন অপেক্ষা শুধু গেজেট প্রকাশ ও পরবর্তী কার্যক্রম শুরুর।

আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব মো রাসেল আহমেদ নিউজ৩৯কে জানান, “আলহামদুলিল্লাহ, উপদেষ্টা পরিষদে সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন হয়েছে। আইনটি সংশোধন হওয়ায় আমরা দোহার উপজেলা নিয়ে ঢাকা-১ ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা-২ আসন ফেরত পাবো। এরফলে দুই উপজেলার জনগণই সুযোগ সুবিধা বেশি করে পাবে, ইনশাআল্লাহ।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...