“মহাজোটে জাতীয় পার্টি বঞ্চিত” –ডা: আলাউদ্দিন আল আজাদ

শামীম আরমান ♦ প্রতি বছরের  মতো এবারও নানা আনন্দ  আর উদ্বিপনার মধ্য দিয়ে সনাতন  ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। টানা পাঁচ দিনের দূর্গা উৎসবের শেষ দিন বিজয়া দশমী। এ দশমীতে দূর্গার বিদায়ের পালা। তাই অশ্রু সজল সিক্ত নয়নে একবারের জন্য হলেও দর্শন করতে বাধ ভাঙ্গা ঢল নামে প্রতিটি পূজা মন্ডপে। আর সে ঢলের সামিল হতে জাতীয় সংসদের  সংরক্ষিত আসনের এম.পি ও যুগান্তের সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষ থেকে দোহার থানা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে অর্ধ শতাধিক মোটর সাইকেল শোভা যাত্রার মধ্য দিয়ে উপজেলার ৩০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় ডাঃ আজাদ বলেন মহাজোটের শরীক দল হয়েও জাতীয় পার্টি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভুলে যাবেন না এ জাতীয় পার্টি মহাজোটের শরিক দল না হলে গত নির্বাচনে আপনাদের কোন অস্তিত্ত থাকতো না। তাই আমদেরকে মূল্যায়ন করে মহাজোটের সমস্ত সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত করবেন। তাই মহতী দূর্গা মায়ের বিসর্জন দশমীতে  দোহার থানার পূজা উৎযাপন কমিটির সকল সদস্য বৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন  আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমরা মনে করি না আপনারা আমাদের সমাজের বাইরের। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন।

তিনি আরও বলেন –তাই মহাজোটের শরীক দল জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের শারদীয় শূভেচ্ছা ও অভিন্দন। শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীতে জাতীয় পার্টির দোহার থানার সভাপতি আলাউদ্দিন আল আজাদ এসব কথা বলেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দোহার থানার জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মো: জসীম উদ্দিন, সহ-সভাপতি মাসুদ রহমান মানিক, ছাত্র নেতা মাসুদ রানা, স্বাস্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান তরুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: লোকমান হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, নাসির উদ্দিন পল্লব, মো: হাসান মোল্লা, আব্দুল হান্নান, মো: শাহিন, রাজিব খান, ইউসুফ, হালিম, উকিল মোল্লা, দিলিপ বাবু মজুমদার সহ জাতীয় পার্টির অঙ্গ সংঘঠনের নেতা বৃন্দ।

গাঁজার টানে পুড়ল নিজের ঘর, নিজের ধান

অবশেষে পাড়া-প্রতিবেশিদের জ্বালিয়ে নিজের ধরানো গাঁজার আগুনে পুড়ে গেল আলি নেওয়াযের(৬০) নিজের ঘরসহ প্রতিবেশীদের ১২টি ঘর। গতকাল নবাবগঞ্জ থানার শঙ্করখোলা গ্রামে রাত আনুমানিক ৯টায় এ ঘটনা ঘটে। এতে আলি নেওয়াযের ২ টি গোলার প্রায় ২৬০ মণ ধান ও সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

যদিও আলি নেওয়াযের দাবি এটা তার প্রতিবেশীদের ষড়যন্ত্র। আর প্রতিবেশীদের বক্তব্য হল প্রতিদিন রাতেই আলি নেওয়ায গাঁজা সেবন করে ও অশ্লীল ভাষায় সবাইকে গালাগালি করে। বার বার নিষেধ সত্ত্বেও তার বাড়ীতে নিয়মিত গাঁজার আড্ডা বসে।

গতকাল রাতেও সে গাঁজা সেবন করতে থাকে আর পাশেই ছিল ধানের গোলা। আর এ সেবন করার সময় অসতর্কভাবে আগুন গিয়ে গোলায় পড়লে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে কেউ হতাহত না হলেও অর্থ- সম্পদের আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা।

পানিতে ডুবে কাঁঠালিঘাটায় এক শিশুর মৃত্যু

মোঃ মামুন ♦ বৃহঃস্পতিবার  দুপুরে কাঁঠালঘাটায় পানিতে ডুবে রোহান(১০) নামক এক শিশুর  মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রোহান(১০) তার খালাত ভাই তুষার(২২) এর সাথে দুপুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল দুপুরে তুষার(২২) তার খালাত ভাই রোহান(১০) কে গোসল করিয়ে খালপার বালুঘাটা সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে বলে, তুষার গোসল শেষে দেখে রোহান(১০) সিঁড়িতে নেই। তুষার ভেবেছিল রোহান হয়তো বাড়ি  চলে গেছে …,… কিন্তু না … বাড়িতেও তাকে পাওয়া না গেলে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে দুপুর ১২ টার দিকে খালপার বালুঘাটা নদী থেকে রোহানকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় রোহান(১০) আর নেই।  

রোহান(১০) তার  মার সাথে গত দুই দিন আগে  ঢাকা থেকে তার খালার বাসা কাঁঠালিঘাটা বেড়াতে আসে। রোহানের বাবার নাম পরোয়ার(৪০) । বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। বাবা-মার  এক মাত্র সন্তান ছিল রোহান।

দোহার নবাবগঞ্জ পূজা মণ্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল বিতরণ

মোঃ জাকির ♦ গতকাল দোহার নবাবগঞ্জের প্রায় পৌনে শতাধিক পূজা মণ্ডপে সরকারি অনুদান বিতরন করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোহার থানা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক আঃ মোতালেব খানের নেতৃত্বে গতকাল দোহারের পূজা মণ্ডপে এ অনুদান বিতরন করা হয়।

এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আনার কলি পুতুল। এছাড়া এ সময় তিন শতাধিক মোটর সাইকেল সহ প্রায় ১০০০ কর্মী উপস্থিত ছিলেন।

সরকারি অনুদান হিসেবে দোহার থানার ৩০ টি পূজা মণ্ডপে ৫০০ কেজি চাল ও ৮৩৮ টাকা দেয়া হয়। এছাড়া পুজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ নেয়া হয়। উল্লেখ্য এ বছর দোহার নবাবগঞ্জে প্রায় ১৪৮ টি পূজা মণ্ডপে পূঁজা হচ্ছে।

সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত

মাযাহারুল ইসলাম, নিউজ ৩৯♦ বুধবার বিকালে জয়পাড়ার টেকনিকালের মোড়ের সামনে মোটর সাইকেলের সাথে ধাক্কায় এক ৭৫ বছর বয়স্ক মহিলা মারা গেছে। মহিলার বাড়ী টেকনিকালের মোড়ে।

ঘটনাটি আমাদের রিপোর্টার মাযাহারুল ইসলামের সামনে ঘটে। তিনি জানান দোহার বাজারের জেনারেটর ব্যবসায়ী মিরাজ তীব্র গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় বিপরীত দিক হতে নগর পরিবহনের একটি গাড়ি ঢাকা যাচ্ছিল।

জয়পাড়া আসার সময় টেকনিকালের মোড়ের কাছে সাইড নিতে গিয়ে এক মহিলাকে চাপা দেয়। এই সময় মহিলা মারাত্মক ভাবে আহত হন। তিনি তার মাথা ও চোখে গুরুতর আঘাত পান। তাকে দ্রুত মোটরসাইকেল চালক নিজ দায়িত্বে দোহার সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং জরুরী চিকিৎসার ব্যবস্থা করেন। তখন পর্যন্ত আক্রান্ত মহিলার জ্ঞান ফিরে আসেনি।

অবশেষে রাত আটটার দিকে মহিলা মারা যান। এ ঘটনায় মোটর সাইকেল চালক মিরাজ ও মিরাজের কর্মচারিও গুরুতর আহত হন।

শেষ খবর  পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার সকালে পুলিশ  তদন্ত করার জন্য জেনারেটর ব্যবসায়ী মিরাজের  বাসায় গিয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি।

ভাঙ্গছে মধুরচর: জানেন না জনপ্রতিনিধিনিরা

আবুল বাশার, নিউজ ৩৯ ♦ বর্ষা মৌসুমে যে ভাঙ্গন শুরু হয়েছিল তা আরও তীব্ররুপ ধারন করেছে দোহারের মধুরচর গ্রামে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ মধুরচরের কালা গ্রাম। স্থানীয় এলাকাবাসী ভিটে-মাটি ছেড়ে অজানা আশ্রয়ের খোঁজ করছে।

আমাদের প্রতিনিধি আবুল বাশার জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তারা অবাক হয়ে বলেন কালাগ্রামের ভাঙ্গন সম্পরকে তারা বেশি কিছু জানেন না। তবে তারা শীঘ্রয় এ ব্যাপারে জেনে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবেন বলে জানান। তবে গ্রামবাসীরা জানান তারা সাহায্য চান না, চান ভাঙ্গন প্রতিরোধ ও স্থায়ী সমাধান।

অটোরিক্সা চালিয়ে বেকার যুবকরা পেয়েছে নতুন কর্মজীবন

আবু নাইম তাইমিয়া, নিউজ ৩৯ ♦ পরিবেশ বান্ধব অটোরিক্সার সংখ্যা দিন দিন  বৃদ্ধি পাচ্ছে দোহার-নবাবগঞ্জে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে।  অপর দিকে এই দুই উপজেলার  প্রায় ৬০০ বেকার যুবকের নতুন কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।

চালকদের সাথে কথা বলে জানা যায় , ভাড়ায় অটো রিক্সা নিয়ে স্থানিয় কিছু বেকার যুবক এই দুই উপজেলার বিভিন্ন সড়কে চালিয়ে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। আবার অনেকে ব্যাংক ও এনজিও এর কাছ থেকে ঋন নিয়ে নিজেই অটোরিক্সা চালাচ্ছে। যারা ভাড়ায় চালান তাদের মালিককে দিনে ৩০০ টাকা করে জমা দিতে হয়। এই সব চালকেরা সব মিলিয়ে ৫০০-৬০০ টাকা আয় করে বাড়ী ফিরছেন।

চালকরা  জানান , এই অটোতে জ্বালানি তেলের সাশ্রয় পেলেও বিদুৎএর  প্রয়োজন। বিদুৎ এর লোডসেডিংএর কারনে ঠিক মতো চার্জ  না হলে চালককে ওই দিন বসে  থাকতে হয়।

অটো চালক রিপন ফকির জানান, আগে বেকার  ছিলাম। বন্ধু-বান্ধবদের  সাথে আড্ডা দিয়ে সময় কাটাতাম। বাড়িতে গেলে গাল মন্দ খেতে হতো। এখন সারা দিন সব কিছু করার পর বাড়ীতে ৩০০-৪০০ টাকা দেই। স্থানীয় এক যাত্রীর সাথে কথা বললে তিনি এব্যাপারে বলেন , ‘আগে রিক্সার ভাড়া যা দিতাম এখন অটোতে সেই তুলনায় ভাড়া অনেক কম লাগে।

কালো ধোয়া মুক্ত এ গাড়ী পরিবেশের কোন ক্ষতি করে না। এছাড়া এতে এই দুই উপজেলার অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

অসাধারন কাজের একটি ফ্রী ছোটো সফটওয়্যার

ইন্টারনেট ব্রাউজিঙের সময়, প্রায়ই দেখা যায় কোন Website এর iNformation সেইভ করে রাখার প্রয়োজন হয়।

অনেক সময়  ফেসবুকের মেসেজে একজনের সাথের একটি আলোচনা অপরকে দেখাতে চাইলে,ওই আলোচনার স্ক্রিনশট নেয়ার প্রয়োজন পড়ে।

অথবা,ধরুন কারো সাথে ফেসবুকে তার কোনো পোষ্টে  আপনি তার কথার বিরোধীতা করলেন। উভয়েই তাদের সপক্ষে যুক্তি উপস্থাপন করলেন। কিন্তু সে চাইলেই আপনার সুন্দর যুক্তি গুলোর কিছু কিছু ডিলেট করে আপনার বক্তব্যটাকে হালকা করে উপস্থাপন করতে পারে। তাই প্রমান রাখার খাতিরে এই বির্তকের স্ক্রিনশট অনেক ক্ষেত্রেই নেয়ার প্রয়োজন হয়।

এছাড়া,ধরুন ওয়েবের কোনো পেজ কম্পিউটারে সেভ করে রাখতে আগ্রহি হলেন, আপনি যদি তা এর Save As Menu থেকে সেভ করেন তবে তা *.Html বা *.Txt আকারে সেভ হবে এবং সময় বেশি লাগবে।

আর আপনি আপনার কি-বোর্ডের Prt Sc Sys Rq কি এর  মাধ্যমে স্ক্রিনশট নিতে পারলেও,তাতে কেবল পেজের যতটুকু আপনার মনিটরে দেখা যাচ্ছে অতটুকুই সেভ হবে। লম্বা কোনো পোষ্টের ক্ষেত্রে এদিয়ে পুরো পেজের ছবি তোলা সম্ভব না।

উপরিউক্ত ক্ষেত্রগুলোতে যদি এক ক্লিকে আপনি Load করা Webpage টি যেমন দেখছেন ঠিক সে রকম Image File আকারে সেইভ করতে পারেন তবেই সবচাইতে উপকৃত হবেন এবং এটি Fireshot (814kb) দিয়ে তা সম্ভব ৷

এই সফটওয়্যার দুই ধরনের  Browser এ কাজ করে, Internet Explorer ও FireFox ৷

আপনি যে Browser ব্যবহার করেন সে অনুযায়ি Fireshot Download করে নিন৷

এরপর আপনার Browser এ একটি Fireshot নামের নতুন বাটন যোগ হবে “S”৷

“S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page…(যদি আপনি পুরো সাইটটি সেইভ করতে চান) এ Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিন৷ ৪টি ভিন্ন ফরমেটে আপনি সেইভ করতে পারবেন৷*.Jpg,*.Png,*.Gif এবং *.Bmp৷আপনি Jpg ফরমেটে সেইভ করলে হার্ডডিস্কের স্পেস তুলনামূলক কম খাবে৷এরপর যেকোনো Website এর Screenshot নেবার দরকার হলে Website টি Load হলে Browser এর নতুন “S” লেখা বাটনে একবার ক্লিক করুন৷এরপর একটা মেসেজ আসলে একটু কষ্ট করে একবার Enter Press করুন৷

আপনি চাইলে শুধু Visible Screen এর Screenshot ও নিতে পারেন৷ সে জন্য “S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page… এর পরিবর্তে Capture Visible Area… অংশে ক্লিক করুন৷

আপনি চাইলে শুধু সিলেক্টেড একটি এরিয়ার  ও স্ক্রিনশট নিতে পারেন৷সে জন্য “S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page… এর পরিবর্তে Capture Selected Area… অংশে ক্লিক করুন৷ আপনি চাইলে Fireshot এর নিজস্বঃ Image Editor দিয়ে Screenshot Edit করতে পারেন ।

নিচের ঠিকানায় প্রবেশ করে আপনারা সফটওয়াটির Demo দেখতে পারেন+এর ফটো এডিটরের স্পেশাল কাজ গুলোও শিখতে পারেন।

http://www.screenshot-program.com/fireshot/demo.php                 

আর ডাউনলোড করতে পারেন নিচের ঠিকানা থেকে:

Internet Explorer ব্যবহারকারীদের জন্য-

http://screenshot-program.com/fireshot_ie_install.zip

FireFox ব্যবহারকারীদের জন্য-

http://screenshot-program.com/fireshot.xpi

“বিরোধীদের নাম নিমন্ত্রন কার্ডে থাকলে আমি নিমন্ত্রন রাখবো না”

মোঃ আব্দুর রহমান, নিউজ ৩৯ ♦ ২ই অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উত্‍সব দূর্গা পূজা।নবাবগণ্ঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী গ্রামে মোট পূজা হচ্ছে তিনটি। এর মধ্যে দুটি ব্যাক্তি মালিকানায় এবং একটি বারোয়ারী।

একমাত্র বারোয়ারী পূজার নিমন্ত্রন কার্ডে নাম দেওয়া হয় সাবেক চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ,  বি এন পি  নেতা মাসূদুর রহমান মাসুদ এবং বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাহের হোসেনসহ প্রমুখ ব্যাক্তিবর্গের।এই কার্ড সবাইকে দেওয়া হলেও কেউ কোন মন্তব্য করেন না।

অথচ জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী গ্রামের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মোতাহের হোসেনকে এই কার্ড দিতে গেলে, তিনি বলেন বিরোধী পক্ষের কারো নাম নিমন্ত্রন কার্ডে থাকলে আমি  নিমন্ত্রন রাখবো না।তিনি সাবেক চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ ও বি এন পি  নেতা মাসূদুর রহমান মাসুদকে উদ্দেশ্য করে এই ধরনের কটাক্ষ উক্তি করেন বলে মানিক শীল news39 কে জানিয়েছেন।

মানিক শীলসহ আরো অনেকে আরো বলেন বর্তমান চেয়ারম্যান পূজা মন্ডপে মারামারি করার হুমকিও দিয়েছেন।এই কথা সাধারণ জনগনের মাঝে তার প্রতি নেতিবাচক মনভাবের সৃষ্টি করেছে। ইউনিয়নবাসির মত হচ্ছে– এই ধরনের প্রতিহিংসামূলক উক্তি একজন নব নির্বাচিত হয়ে তার বলা উচিত হয়নি।

শেষ পর্যন্ত কঠুরী পূজা মন্ডপে  হাঙ্গামার আশংকা করছেন স্থানিয় হিন্দুসহ পূজা উদযাপন কমিটি।

অজানা কিন্তু কাজের কিছু সার্চ ইঞ্জিন

0

নাসির খান সৈকত ♦ Google, Yahoo, MSN, Ask এই চারটি সার্চ ইঞ্জিনের বাইরে আরও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যাবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। এমনকি এগুলা ছাড়াও যে আরও সার্চ ইঞ্জিন আছে এবং সেগুলাও যে আমাদের কাজে লাগতে পারে সে কথাও অনেকে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীর ধারনা হল Google এ খুজলে সব জিনিস একবারেই পাওয়া যাবে। Google এ যা পাওয়া যাবে না তা কোথাও পাওয়া যাবে না ।

কিন্তু Google ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে খুজতে সাহায্য করে। একমনই কিছু সার্চ ইঞ্জিনের কথা দেয়া হল।

Search

ভিডিও সার্চ:
http://www.blinkx.com/
ভিডিও ফাইল খোজার সবচাইতে ভালো ইঞ্জিন গুলার মধ্যে এই Blinkx অন্যতম। ভিডিও ফাইল ছাড়াও বিভিন্ন অডিও ফাইল বা পডকাস্ট গুলা নির্দিষ্ট শব্দ(keyword) অনুযায়ী খুজতে পারবেন।এখানকার সবচাইতে মজার সুবিধাটি হল, ভিডিও ক্লিপটির বিষয়বস্তুর কোন নির্দিষ্ট অংশ লিখেও ঐ ভিডিওটি সার্চ করা যায়। যেমন Arnold Schwarzenegger এর টারমিনেটর সিনামার ক্লিপ খুজতে চাইলে আপনি যদি সিনামাটির সেই বিখ্যাত উক্তি I’ll be back লিখে সার্চ করেন তবুও আপনি ঐ সিনামার ক্লিপ গুলা খুজে পাবেন।


অডিও সার্চ:

http://www.findsounds.com/
কাজ করতে গেলে প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন বাদ্য যন্ত্রের তৈরী সুর ইত্যাদি দরকার হয়। সে ক্ষেত্রে এই ওয়োব সাইটটি আপনাদের খুব কাজে লাগবে। এখানকার অডিও ফাইলের ডাটাবেজ ও অনেক বড় ফলে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত অডিও ফাইলটি খুজে পাবেন।
এখানকার একটি বিশেষ সুবিধা হল এখানে নির্দিষ্ট ফাইল ফরম্যাট, ফাইলের সর্বোচ্চ আকার, আউটপুট চ্যানেল ইত্যাদি বিষয় গুলা ও সার্চের সময় নির্দিষ্ট করে দেয়া যাবে।

 

মেটা সার্চ :
http://clusty.com/
মেটা সার্চ ইঞ্জিন গুলা হল এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে কিছু লিখে সার্চ করলে অনেকগুলা সার্চ ইঞ্জিনের ফলাফল একসাথে দেখা যায়। Google, Yahoo, MSN এ আলাদা ভাবে খোজার চাইতে এধরনের ইঞ্জিন ব্যাবহার করা ভাল ।
সার্চ করার পর ফলাফল গুলা দুই ভাগে দেখানো হয়। প্রধান অংশে সার্চের ফলাফল গুলা দেখায় এবং বাম পাশে সার্চ করা বিষটির সাথে সম্পর্কিত অন্যান্য সার্চ করার অপশন দেখা যাবে। সোর্স ট্যাবএ কোন কোন সার্চ ইঞ্জিন থেকে ফলাফল দেখানো হচ্ছে এবং ওয়েব সাইটগুলারএক্সটেনশন কি কি তা দেখা যাবে। যেমন linux লিখে সার্চ করা হলে cluster ট্যাবএ Operating System, Open source, GNU ইত্যাদি অপশন গুলা দেখা যাবে।

 

কোড সার্চ:
http://www.jexamples.com/
http://www.koders.com/
কম্পিউটার প্রোগ্রামারদের প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রোগ্রাম তৈরী করতে হয়। প্রোগ্রামের উদাহারণ, স্যাম্পল কোড, ইউজার গাইড, প্রজেক্ট আউটলাইন , প্রজেক্টের কোড এর মত জিনিস গুলা প্রোগ্রামারদের কাজকে আরও সহজ করে দেয়। Jexamples সার্চ ইঞ্জিনে java সংক্রান্ত এবং koders সার্চ ইঞ্জিনে সকল প্রোগ্রামিং ভাষার বিষয় গুলা পাওয়া যাবে।

প্রশ্নের উত্তর অনুসন্ধান
http://www.chacha.com/
কোন প্রশ্ন খুজতে হলে আমরা search বা ask ব্যাবহার করি। কিন্তু এই সার্চ ইঞ্জিনটির অন্য ইঞ্জিনগুলা থেকে আলাদা এই জন্য যে শুধু ওয়েব সাইট থেকেই নয় মোবাইল ফোন থেকে টেক্সট ম্যাসেজ এর মাধ্যমেও এই ইঞ্জিন ব্যাবহার করে সার্চ করা যাবে।

শব্দের অর্থ বা সংজ্ঞা খোজা
http://www.metaglossary.com/
শব্দের অর্থ বা সংজ্ঞা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করা যেতে পারে।

 

সব রকম সার্চ এককসাথে
http://www.soople.com/
সব ধরনের সার্চ ইঞ্জিন এক সাথে পেতে চাইলে এটি ব্যাবহার করতে পারেন । একই পৃষ্ঠায় এক সাথে ২০ টি আলাদ আলাদা সার্চ ইঞ্জিন পাওয়া যাবে।

 

http://www.boxxet.com/
অন্যান্য সব ওয়েবসাইট থেকে আলাদা এই সার্চ ইঞ্জিনটি, কারন সাধারন ভাবে সার্চ ইঞ্জিন বলতে বুঝি  ওয়বপেজের একটি খালি জায়গা যেখানে কাঙ্খিত শব্দটি লিখে সার্চ করতে হয় । কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই খুজে বের করা অপশন পাওয়া যাবে।

 

টরেন্ট ফাইল খোজা
http://isohunt.com/
ফাইল ডাউনলোডের সবচাইতে জনপ্রিয় পদ্ধতি গুলার গকটি হল টরেন্ট ডাউনলোড।টরেন্ট ফাইলগুলা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করতে পারেন। এদের ডাটাবেস-এ ফাইলের সংখ্যা ২৪.৯২ মিলিয়ন।

http://www.msdewey.com/
এই সার্চ ইঞ্জিনটি দেখেন। অন্যরকম।