Youtube থেকে ভিডিও ডাউনলোডের ৫ ধরনের পদ্ধতি

0

নাসির খান সৈকত ♦ অনলাইনে বিনামূল্যে ভিডিও দেখা যায় অনেকদিন আগে থেকেই। Youtube বা Metacafe এর মত এখন এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দেখতে পাবেন।

Youtube

এধরনের সাইটগুলির মধ্যে Youtube সবচাইতে জনপ্রিয়, কিন্তু এখানে একটি অসুবিধা হল আপনি যদি পছন্দের ভিডিওগুলি যদি আপনি আপনার কম্পিউটারে সংরক্ষন করতে চান তবে সরাসরি ডাউনলোড করার কোন অপশন পাবেন না। তবে ডাউনলোড করা যাবে না এমনটি না, ডাউনলোড করার এমনই কিছু পদ্ধতির কথা আলোচনা করছি এখানে।

১. এক ক্লিক এ শুরু হবে ডাউনলোড

KeepVid.com একটি ওয়েব বেজড ভিডিও ডাউনলোড ম্যানেজার । হয়তো আপনি এমন একটি কম্পিউটার ব্যবহার করছেন যেখানে আপনার সফটওয়্যার ইনস্টলের অনুমতি নেই। কখনও এমন হয় যে আপনার নতুন সফটওয়্যার ইনস্টলের মত সময় বা ইচ্ছা নেই সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এটি আপনার কাজে লাগতে পারে।

এটি ব্যবহার করে ডাউনলোড করাও অনেক সহজ। যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিও URL (সাইটির ঠিকানা) এখানকার খালি জায়গাটিতে পেস্ট করে দিন এবার Dawnload বাটনটিতে ক্লিক করলেই একটি লিংক দেখা যাবে যেটি দিয়ে আপনি ভিডিওটি .flv ফরম্যাটে বা কোন কোন ক্ষেত্রে .mp4 বা .aiv(HD) ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এটি ব্যবহার করে আপনি এধরনের আরও অনেক ওয়েবসাইট যেমন Metacafe থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এখানকার বুকলেট-টি যুক্ত করে আপনি একটি মাত্র ক্লিক করেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডাউনলোডের জন্য এখানে দুটি টুল পাওয়া যাবে।

২. URL থেকেই ডাউনলোড করা

Youtube এর ভিডিও ডাউনলোডের আরও একটি ভালো পদ্ধতি হল যে ঢিবিও ডাউনলোড করতে চান সে সে লিংকটিতে kiss শব্দটি যুক্ত করে দেয়া । তাহলে আপনি ডাউনলোড করার জন্য লিংক পাবেন । যেমন ভিডিওটির লিংক যদি হয় http://www.youtube.com/watch?v=ldwLwlmFijM তবে আপনি “youtube” শব্দটির পূর্বে “kiss” শব্দটি যুক্ত করে দেবেন তখন ওয়েব সাইটটির ঠিকানা হবে http://www.kissyoutube.com/watch?v=ldwLwlmFijM । তবে এটি ঠিমত  কাজ করার জন্য কম্পিউটারে জাভা ইনস্টল করা থাকতে হবে।

৩. সফটওয়্যার ইনস্টল ছাড়াই ফরম্যাট পরিবর্তন করে ডাউনলোড

Vixy.net একটি ওয়েব বেজড ডাউনলোড ম্যানেজার সেই সাথে এটি একটি ভিডিও কনভার্টার । উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা রিয়েল প্লেয়ারের মত অনেক জনপ্রিয় মিডিয়া প্লেয়ারেই .flv ফরম্যাটের ভিডিও চালানো যায় না। তাই আপনি চাইলে ডাউনলোড করার সময়ই ফরম্যাট পরিবর্তন করে নিতে পরবেন। এখানে আপনি AVI, 3GP, and MOV বা mp3 হিসাবেও ডাউনলোড করতে পারবেন। ভিডিওটির লিংক লিখে ফরম্যাট সিলেক্ট করে Start বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।


৪. YouTube ডাউনলোড সফটওয়্যার

ডাউনলোডের জন্য বিভিন্ন সফটওয়্যারও ব্যবহার করতে পারেন । YouTube Downloader তেমনই একটি ডাউনলোড ম্যনেজার Download.com ওয়েবসাইট থেকে আপনি বিনামূল্যে নামিয়ে ব্যবহার করেত পারবেন। ভিডিওটির ঠিকানা টেক্সট বক্সে লিখে ডাউনলোড করা যাবে , এখানে ফরম্যাট পরিবর্তন করে ও ডাউনলোড করা যায়।
 

৫. ফায়ারফক্স প্লাগইন ব্যবহার করা

যেকোন ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোর করার সবচাইতে ভালো পদ্ধতি হল মজিলা ফায়ারফক্সের Download Helper অ্যাড অনটি ব্যবহার করা । কয়েকশত ওয়েব সাইটথেকে এটি ব্যবহার করে ভিডিও নামানো যায়। যে কোন ওয়েনসাইটে ডাউনলোড করার মত কোন মিডিয়া ফাইল থাকলে অ্যাড্রেস বারের পাশে একটি আইকনের এনিমেশন চলতে থাকে থেকে সেখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়। Youtube এ ভিডিও ফাইলগুলির পাশে  একটি আইকনটি দেখতে পাবেন যেখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন পাবেন।

এগুলি ছাড়াও ডাউনলোড করাড অনেক পদ্ধতি ও সফটওয়্যার আছে । সেগুলি সংগ্রহ করেও আপনি ব্যবহার করতে পারেন।

নবাবগঞ্জে হয়ে গেল ‘ইন্টারনেট ফেস্ট’

0

নবাবগঞ্জে হয়ে গেল ‘ইন্টারনেট ফেস্ট’

কুসুমহাটিতে সড়ক দুর্ঘটনায় মায়ের কোলে ছেলের মৃত্যু

0

মো: জাকির হোসেন ♦ গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় দোহার থানার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাকিল শরিফ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ছেলেটির বাড়ি সুন্দরীপাড়া গ্রামে। তার পিতার নাম জসিম শরিফ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক শরিফ নিউজ৩৯ কে জানান নিহত শিশু শাকিল শরিফ তার ভাই-বোন ও মায়ের সাথে বিকাল ৪ টার দিকে নানার বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাবার সময় সুন্দরীপাড়া বটতলা থেকে ২০ গজ আগে চিনি বহনকারী নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে নিহত শাকিল রাস্তায় পড়ে যায়। এর ফলে  নসিমনের পিছনের চাকা শাকিলের গলার উপর দিয়ে চলে যায়। শাকিলের মা দ্রুত গিয়ে তার সন্তানকে কোলে নিতে গেলে বোঝা যায় ঘটনার মর্মান্তিকতা। শাকিলের দেহটি তার মা কোলে তোলে নিলে ধর থেকে মাথাটি ঝুলে পড়ে।মৃত্যু ঘটে শাকিলের। এতে শাকিলের মা চিৎকার দিয়ে উঠে।

নসিমন গাড়ী

ছবি: এই গাড়ীটির সাথে সংঘর্ষের ফলে ঘটে দূর্ঘনটা

 

শাকিলের মার চিৎকারে চারপাশের মানুষ এগিয়ে আসে। শাকিলের লাশ দেখে কেউ চোখের জল ধরে রাখতে পারেন নি। দূর্ঘটনার কথা ছড়িয়ে পড়লে চারদিক থেকে নারী-পুরুষ, শিশু –যুবক সহ শত শত মানুষ আসতে থাকে দূর্ঘটনাস্থলে।

দূর্ঘটনার কারন জানতে পেরে এলাকাবাসী রাগে ফুসে উঠে। এর পর কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারি পুলিশকে খবর দেন ও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ এসে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে আশ্বাস্থ করেন; এবং কোন রকম অপ্রিতিকর কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

রাস্তায় জনতার ভীড়ের কারনে প্রায় দুই ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি। জনতা গাড়ীটিকে আটক করে। তবে এর চালককে আটক করতে পারে নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দূর্ঘটনার সাথে সাথেই নসিমনের চালক গাড়ী রেখে পালিয়ে যায়। নসিমনে ৩০ বস্তা চিনি ছিল যার প্রতি বস্তার ওজন ৫০ কেজি।

খবর লেখা পর্যন্ত চালকের নাম, গাড়ীর মালিক বা চিনির মালিক কারো সম্পর্কেই কোন খবর পাওয়া যায় নি। আটককৃত গাড়ী ও চিনি কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনার কথা জানতে পেরে দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন শিকদার ঘটনা স্থলে যান ও শাকিলের পরিবারকে সান্তনা দেন।

মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনার ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও দুঃখ বিরাজ করছে। সবাই ব্রেক বিহীন ও জরুরী সময়ে নিয়ন্ত্রণের অযোগ্য এই নসিমন গাড়ী বন্ধের জন্য সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগের জন্য আবেদন করেন। সেই সাথে এলাকাবাসী এই কাজে পুলিশের হস্থক্ষেপ কামনা করেন। পুলিশও নসিমন গাড়ী বন্ধে সবাইকে সচেতন হবার জন্য আহ্বান জানান।

সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার নিহত

0

সোহেল বাবু, নিউজ ৩৯ ♦ গত ২৪ তারিখ শনিবার এক মর্মান্তিক সড়কদূ্র্ঘটনায় মারা গেছে নগর পরিবহনের হেল্পার সোহেল (২৪)।

নগর পরিবহন

ছবি: নিহত সোহেল

রাস্তার পাশে দাড় করানো একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এই দূর্ঘটনা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। বেলা এগারোটার দিকে জয়পাড়া লটাখোলা ব্রিজের কাছে এই দূর্ঘটনা ঘটে।

গত শনিবার নগর পরিবহনের বাসেটি বাহ্রাঘাট থেকে ছেড়ে আসে। লটাখোলা ব্রিজের পাশে দাড় করানো ইট বোঝাই ট্রাককে পাশ কাটানোর সময় এই দূর্ঘটনা ঘটে।

নগর পরিবহন

ছবি: এই ট্রাকটির সাথেই সংঘর্ষ হয়

ট্রাকটিকে পাশ কাটানোর সময় হেল্পার সোহেল বাসের ছাদে উঠছিল, সেই সময় ট্রাকের একপাশে সোহেলের দেহের সাথে সংঘর্ষ হয় এবং সাথে সাথেই সে মারা যায়। এই ঘটনায় নগর পরিবহনের কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আর্সেনিক পরীক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আশায় বিজ্ঞানীরা

0

রিয়াজুল ইসলাম ♦ বিশুদ্ধ পানির অপর নাম জীবন, যদি তাতে আর্সেনিক না থাকে৷ বাংলাদেশের বহু মানুষ এই বিষে আক্রান্ত৷ জটিল ও ব্যয়বহুল হওয়ায় আর্সেনিক পরীক্ষাও করাতে পারছেন না অনেকে৷ তবে জার্মান বিজ্ঞানীদের নতুন এক পরীক্ষা আশার আলো নিয়ে এনেছে৷

আর্সেনিক

ছবি: সাধারণ মানুষ আর্সেনিকের অস্তিত্ব টের পায় না

নীরব ঘাতক

বাংলাদেশের সবগুলো গ্রামেই সকাল বেলা দেখা যায় এই ধরণের দৃশ্য৷ টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য কলতলায় ভীড় করেছে গ্রামের মেয়েরা এবং শিশুরা৷ শহরাঞ্চলের কথা বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও এই টিউবওয়েলের পানির ওপর নির্ভরশীল৷ স্বাধীনতার পর জাতিসংঘের উদ্যোগে গোটা দেশে বিশুদ্ধ পানির জন্য এই টিউবওয়েল বসানোর উদ্যোগ শুরু হয়৷ কিন্তু বিশুদ্ধ পানির সঙ্গে সঙ্গে এক নীরব ঘাতকও চলে এসেছে এই টিউবওয়েলের মধ্য দিয়ে৷ তার নাম আর্সেনিক৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই আর্সেনিকের ছোবলে আক্রান্ত৷ কেবল বাংলাদেশ নয় আরও অনেক জায়গাতেও ভূগর্ভস্থ পানির মাধ্যমে আর্সেনিকে আক্রান্ত হচ্ছে মানুষ৷ কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি গোটা বিশ্বের মধ্যে ভয়াবহতম৷

পরীক্ষায় জটিলতা

আর্সেনিক খালি চোখে দেখা যায় না, এর কোন রং নেই এমনকি নেই কোন স্বাদ কিংবা গন্ধ৷ তাই সাধারণ মানুষ এর অস্তিত্ব টের পায় না৷ আর শরীরে আর্সেনিকের বিষক্রিয়ার লক্ষণ আসতেও ১০ থেকে ২০ বছর সময় লাগে৷ বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের ভৌগলিক অবস্থানও ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক বিষক্রিয়ার অন্যতম কারণ৷ সাধারণ যে রাসায়নিক পরীক্ষার মধ্য দিয়ে টিউবওয়েলের পানিতে আর্সেনিক ধরা যায়, সেটা বেশ ব্যয়বহুল৷ তাই সহজ এবং কম খরচে আর্সেনিক পরীক্ষার উপায় বের করাটা খুবই প্রয়োজনীয়৷

আর এক্ষেত্রে এগিয়ে এসেছে জার্মানির লাইপজিগে অবস্থিত হেল্মহোল্টজ সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ৷ এখানকার বিজ্ঞানী হাউকে হার্মস এক নতুন পরীক্ষা পদ্ধতি বের করেছেন যার মাধ্যমে সহজেই পানিতে আর্সেনিকের উপস্থিতি ধরা পড়া সম্ভব৷ সম্প্রতি তাঁর নেতৃত্বে জার্মান একদল বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন৷ ঢাকা থেকে অদূরে তারা যান একটি গ্রামে, এবং সেখানকার টিউবওয়েলের পানি পরীক্ষা করে দেখেন৷

নতুন পদ্ধতি

সাধারণত পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরার জন্য কেমিকেল টেস্ট বা রাসায়নিক পরীক্ষা চালানো হয়৷ কিন্তু অনুজীব বিজ্ঞানী হাইকে হার্মস তার পরিবর্তে বায়োসেন্সর পদ্ধতি ব্যবহার করছেন ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরার জন্য৷ তিনি মনে করছেন বায়োডিটেকটিভ পদ্ধতি ব্যবহার করে কেমিকেল টেস্টের চেয়ে দ্রুত এবং সহজে আর্সেনিক ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা সম্ভব৷ নতুন এই পরীক্ষা পদ্ধতি নিয়ে হাইকে হার্মস বললেন, ‘‘যখন আমরা ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়াগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, তখন সেগুলো বেশ সতেজ থাকে৷ সেগুলোকে শুকানো হয়না এবং বরফে জমিয়েও রাখা হয় না৷ এগুলোর একটি প্রতিক্রিয়া রয়েছে৷ আমার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার এই প্রতিক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত সমস্যার সমাধান বের করা৷ এবং এই সমাধান হতে হবে গবেষণাগারে পরীক্ষা থেকে প্রাপ্ত সমাধানের কাছাকাছি৷’

আর্সেনিক

ছবি: বাংলাদেশের সবগুলো গ্রামেই সকাল বেলা দেখা যায় এই ধরণের দৃশ্য

ব্যাকটেরিয়ার ব্যবহার

আর্সেনিক পরীক্ষার বেলায় জার্মান বিজ্ঞানীরা এক ধরণের বিশেষ ব্যাকটেরিয়া ব্যবহার করেন যা আর্সেনিকের সংস্পর্শে আসা মাত্র জ্বলে ওঠে৷ এই সব ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে লুমিনাস রিপোর্টার প্রোটিন যা আর্সেনিকের বেলায় খুবই সংবেদনশীল৷ বিজ্ঞানী হাইকে হার্মসের মতে, পরিবেশের মধ্যে যে কোন ধরণের পরিবর্তন হলে ব্যাকটেরিয়ার মধ্যেও তার প্রভাব পড়ে৷ ব্যাকটেরিয়াগুলো তাদের নড়াচড়ার মধ্য দিয়ে সেই পরিবর্তনের খবর জানিয়ে দেয়৷ তাই ব্যাকটেরিয়াকে যদি আরো সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায় এবং তাদের এই প্রতিক্রিয়ার পরিবর্তনগুলোকে চিহ্নিত করা যায় তাহলে সেটি অন্যান্য সাধারণ রাসায়নিক পরীক্ষার চেয়ে অনেক বেশি কার্যকর হবে৷ পানিতে আর্সেনিক পরীক্ষার বেলাতে তিনি তার এই ধারণা প্রমাণ করার চেষ্টা করছেন৷ বিজ্ঞানী হার্মসের আশা, অদূর ভবিষ্যতে এই বায়োটেকনিক হবে সবচেয়ে আধুনিক এবং কার্যকর পরীক্ষা পদ্ধতি৷

এই মুহূর্তে এই পদ্ধতিটি নিয়ে আরও গবেষণা করে যাচ্ছেন হাইকে হার্মস৷ তবে অদূর ভবিষ্যতে এটি প্রেগনেন্সি টেস্টের মতই অত্যন্ত সহজ এবং ব্যয়সাশ্রয়ী হয়ে উঠবে৷ ফলে গ্রামের মানুষকে আর আর্সেনিক পরীক্ষার জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হবে না৷

দোহারে ৭ ডাকাত আটক, ডাকাতসহ বাবা-পুত্র গুরুতর আহত

0

স্টাফ রিপোর্টার ♦ গতকাল রাতে দোহার থানার মুকসেদপুর, শিমুলিয়া ও মালিকান্দা গ্রামে একযোগে ৩টি ডাকাতির ঘটনায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে ৭ ডাকাত আটক হয়েছে। অপরদিকে শিমুলিয়াতে কবরস্থানের কাছে ডাকাতির ঘটনায় ডাকাতকে আটক করতে গেলে দেলোয়ার হোসেন (২৮) মারাত্মকভাবে মাথায় আঘাত পান, তাকে বাঁচাতে তার পিতা (৫৮) ও পিঠে দেশীয় ছ্যান দ্বারা মারাত্মকভাবে জখম হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়। এদিকে ঐ একই ঘটনায় এলাকাবাসি এক ডাকাতকে আটক করে ও বেদম মার দেয়। বর্তমানে তাকে দোহার থানা সরকারি হসপিটালে পুলিশ প্রহারায় চিকিৎসা চলছে। আটক ৭ ডাকাতের মাঝে ৩ জনের বাড়ি মালিকান্দা গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ডাকাতির ব্যাপারে প্রশাসন কোন ব্যাবস্থা না নেয়াতে এবং নিয়মিত ডাকাতির ঘটনায় দোহার-নবাবগঞ্জবাসির মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিটি পাড়া-মহল্লায় নিজ উদ্দ্যগে পাহাড়ার ব্যাবস্থা করা হয়েছে।

হরতালের কোন প্রভাবই ছিলো না দোহার-নবাবগঞ্জের জন-জীবনে

0

মোহাম্মদ মামুন ♦ বৃহঃস্পতিবার তেল ও গ্যাসের দাম বৃদ্ধি সহ ৯ দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ১১ ঘণ্টা হরতালের কোন প্রভাব দেখা যায় নি দোহার ও নবাবগঞ্জ উপজেলার কোন স্থানে। হরতালের কারনে ঢাকা-দোহার ও ঢাকা-নবাবগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ থাকলেও অন্য সব সাধারন যান স্বাভাবিক ভাবেই চলতে দেখা গেছে। উপজেলা দুটির সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ভাবেই প্রতিদিনের মত ক্লাস হয়েছে। এমনকি দোহার-নবাবগঞ্জের ব্যাংকের শাখা গুলোতেও লেনদেন হয়েছে প্রতিদিনের মতই। 

এদিকে হরতালের পক্ষে দোহার বিএনপির কোন সংগঠনকে মিছিল, মিটিং কিছুই করতে দেখা যায় নি। 

তাই হরতালের বিপক্ষে আওয়ামীলীগ কোন বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল বের করে নি।

ছবি: এমনই নিস্তরঙ্গ ছিল জনজীবন

গৃহায়ন কর্তৃপক্ষের দোহারে স্যাটেলাইট শহর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু

0

স্টাফ রিপোর্টার ♦ আধুনিক ও স্যাটালাইট শহর নির্মানের লক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি শুরু করতে যাচ্ছে দোহারে ফ্লাট নির্মান প্রকল্প। এ প্রকল্পর আওতায় দোহার উপজেলায় ১৫ তলা বিল্ডিংএ প্রায় ১৬৮ টি ফ্লাট নির্মান করা হবে।

বাংলাদেশের নাগরিক যে কেউ এই ফ্লাটের জন্য আবেদন করতে পারবে। ৪৫ লক্ষ টাকা মূল্যের এই ফ্লাট ক্রয়ের জন্য প্রথমে ৫০০ টাকা দিয়ে আবেদন পত্র ও প্রসপ্রক্টাস ক্রয় করতে হবে। সাথে জামানত হিসাবে ৫০,০০০ রাখতে হবে। জামানতের টাকা চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনূকুলে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোন তফসিলী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে সংযুক্ত করতে হবে। অন্যথায় তা বাতিল বলে গন্য হবে। এই ফ্লাটের জন্য আবেদনের সময় সীমা ২৯ সেপ্টেম্বর ২০১১ হতে ৩১ অক্টোবর ২০১১ পর্যন্ত করা যাবে। সর্বনিম্ন ২৫ বছর বয়সী যে কেউ এই ফ্লাট ক্রয়ের জন্য আবেদন করতে পারবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা

১। ই/এম ডিভিশন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রধান অফিস, সেগুনবাগিচা, ঢাকা।

২। মিরপুর গৃহায়ন বিভাগ-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেকশন-২, মিরপুর, ঢাকা।

৩। ঢাকা ডিভিশন-১, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেকশন-২, মিরপুর, ঢাকা।

৪। ঢাকা ডিভিশন-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, মোহাম্মদপুর, ঢাকা।

জয়পাড়া কলেজ মার্কেটে ছাত্রদলনেতা প্রহৃত

0

স্টাফ রিপোর্টার ♦ গত রবিবার জয়পাড়া কলেজ হতে সদ্য এইচএসসি পাশ ও বানাঘাটা ছাত্রদল ওয়ার্ড সভাপতি মোঃ জুয়েল হোসেন (২০) জয়পাড়া কলেজ মার্কেটে কিছু সসস্ত্র যুবক কর্তৃক মারাত্মকভাবে প্রহৃত হয়।

জুয়েল হোসেন নিউজ ৩৯ কে জানান, তিনি তার মালিকানাধীন কোচিং সেন্টারের উদ্দ্যেশে আসার সময় জয়পাড়া কলেজ মার্কেটে আসামাত্র ৩/৪ জন সসস্ত্র যুবক তার দিকে এগিয়ে আসলে সে আত্নরক্ষার্থে মার্কেটের ভিতরে দৌড় দেন। সেখানে পূর্ব থেকে ওত পেতে থেকে আরও ৭/৮ জন যুবক তাকে মোটর সাইকেলের চেইন, লোহার পাইপ, লাঠি ও রড দিয়ে এলপাথারি আঘাত করতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে, এ সময় দূরে থাকা তার মামা তাকে উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীদের নেতৃতে থানার মোড়ের সুরুজ, যুবরাজ ছিল বলে সে জানায়।

এই অবস্থায় যে কন সময় বড় ধরনের ঘতনা ঘটতে পারে বলে সবাই মনে করছে; কেননা এরও আগে এরকমই আরও কয়েকটি ঘটনায় কলেজে মারামারি হওয়াতে ছাত্রদল-ছাত্রলীগ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।

থানায় বেওয়ারিশ গরু নিলাম

0

আবু নাইম তাইমিয়া ♦ রবিবার দোহার থানা পুলিশ পদ্মার চরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া ৩টি গরু থানায় নিলাম করেছে।

এ বিষয়ে দোহার থানার ওসি বশির আহমেদ নিউজ ৩৯ কে জানান, প্রায় দুই মাস আগে পদ্মার চরে ৩ টি গরু পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। সেই গরু ৩ টি কে একজন চরবাসীকে লালন-পালনের দায়িত্ত্ব দেয়া হয়। এতদিনেও প্রকৃত মালিক না পাওয়াতে গরুগুলকে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় দোহার থানা পুলিশ। তাই নিলামে সর্বোচ্চ দর ৩৫০০০/= টাকায় গরুগুলকে বিক্রি করা হয়।

এই টাকা সরকারী কোষাগারে জমা হবে বলে ওসি জানান।

বিলাশপুর ইউনিয়নের ঘাটা গ্রামের মোঃ সামসু (৪২) গরু ৩টি ক্রয় করেন।