ইতিহাসের এই দিনে: ১১ জানুয়ারী

0

ইতিহাসের এই দিনে: ১১ জানুয়ারী

৬৩০: মহানবী হযরত মোহাম্মদ(সঃ) ১০,০০০ সৈন্য নিয়ে মক্কা জয়ের উদ্দ্যেশে রওনা দেন।

১৫৫৬ : Shanxi প্রদেশ, চীনে একটি ভূকম্পনে ৮৩০,০০০জন মানুষ প্রাণ হারায়।

১৬১৩ : মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৮৪৯ : ইংলিশ মেয়ে এলিজাবেথ ব্ল্যাকওয়েল নিউইয়র্কের একটি চিকিৎসা-শাস্ত্রগত‌ বিদ্যালয় থেকে পাস করেছিল, তিনিই প্রথম মহিলা ডাক্তার ।

১৯২৪ : প্রথম শ্রম সরকার Ramsay MacDonaldএর অধীনে, সংগঠিত করা হয়েছিল।

১৯৪৩ : ব্রিটিশরা ত্রিপলি শহর দখল করেছিল।

১৯৭২ : বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ওই ঘোষণা অনুসারে একটি গণপরিষদ গঠিত হয়।

১৯৭৮ : সুইডেন aerosol sprays নিষিদ্ধ করেছিল, পরিবেশ ও দেশের ক্ষতির কারণে

জন্ম

১৭৫৫ : মার্কিন রাজনীতিজ্ঞ আলোজান্ডার হ্যামিলটনের জন্ম।

১৮৪২ – উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৪২ : মার্কিন মনোবিদ ও দার্শনিক উইলিয়াম জেমসের জন্ম।

১৮৫৯ : ভারতের ভাইসরয় লর্ড জর্জ কার্জনের জন্ম।

১৮৭৩ : হিব্রু কবি হাইম বিয়ালিকের।

১৯৩৪ – টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

মৃত্যু

১৮৯১ : পারিসের পুনঃপরিকল্পক জর্জ ওউসমানের মৃত্যু

২০০৮ – এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।

ইতিহাসের এই দিনে: ১০ জানুয়ারী

0

ইতিহাসের এই দিনে: ১০ জানুয়ারী

১৬১৬ : ব্রিটিশ রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।

১৮৬৩ : লন্ডনে পাতালরেল চালু হয়।

১৯২০ -ভার্সাই চুক্তি কার্যকর হয়।

১৯২০ : লিগ অব নেশনসের প্রতিষ্ঠা।

১৯৪৬ : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।

১৯৭২ : পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন।

জন্ম

১৮৮৩ : রুশ ঔপন্যাসিক আলেকসেই তলস্তোয়ের জন্ম।

১৯১০ : শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্ম।

১৯৭০ – আলিসা মারিখ, সার্বিয়ান গ্রাণ্ডমাস্টার, দাবা।

১৯৭২ – ব্রায়ান ললার, আমেরিকান মুস্টিযোদ্ধা।

১৯৭৪ – ঋত্মিক রোশন, ভারতীয় অভিনেতা।

১৯৭৮ – ব্রেন্ট স্মিথ, আমেরিকান গায়ক।, শাইনডাউন।

মৃত্যু

১৮৬২ : পিস্তলের আবিষ্কারক স্যামুয়েল কোল্টের মৃত্যু।

১৯১১ : সাংবাদিক ও লেখক শিশিরা কুমার ঘোষের মৃত্যু।

বাংলা একাডেমী বের করেছে ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’

0

এএইচএম ফয়সল, নিউজ৩৯ ♦ বাংলা একাডেমী, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সহযোগিতায় সম্প্রতি দুখণ্ডে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়ন ও প্রকাশ করেছে। বাংলাদেশের অধ্যাপক রফিকুল ইসলাম এবং পশ্চিমবঙ্গের অধ্যাপক পবিত্র সরকারের সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থে ২৪জন ব্যাকরণবিদের রচনা স্থান পেয়েছে। এই গ্রন্থ প্রণয়নে উপদেষ্টা-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলা একাডেমী

৭ জানুয়ারি শনিবার বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে এই ব্যাকরণগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘আমাদের প্রমিত বাংলা ব্যাকরণ : একটি পর্যালোচনা’ প্রবন্ধ উপস্থাপন করেন ড. হাকিম আরিফ। আলোচনা করেন অধ্যাপক শফিউল আলম।

প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ সাইদুজ্জামান, অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক রফিকুল ইসলাম, জামিল চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম, অধ্যাপক দানীউল হক, ড. আবুল কালাম মনজুর মোরশেদ এবং দেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও লেখকবৃন্দ। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহীত উল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী, ভাষা-আন্দোলনের ষাট বছর এবং মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পূর্তিতে বাংলা একাডেমী প্রণীত ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’ বিশ্বের তিরিশ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য শ্রেষ্ঠ পুরস্কার।

দোহার-নবাবগঞ্জে রোডমার্চে যেতে পথে পথে বাধা

0

নিউজ৩৯ ♦ চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ শুরু হয়েছে ঢাকার নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল সোয়া দশটায় গুলশানের বাসা থেকে বের হয়ে নয়াপল্টনে এলে তার নেতৃত্বে রোডমার্চের চার হাজার গাড়ির বহর চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে। পথে আরো দুই হাজার গাড়ি যোগ দেয় এ বহরে। 

এদিকে এ রোডমার্চে অংশ নিতে দোহার-নবাবগঞ্জ-কেরাণীগঞ্জ থেকে শত শত নেতাকর্মী ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশি বাধার মুখে পড়ে বলে জানান নেতাকর্মীরা।

বিশেষ করে দোহার থেকে নাজমুল হুদার ব্যানার বহনকারী ১৮টি হায়েস গাড়ির প্রথমে নবাবগঞ্জে ও পরে কেরানীগঞ্জে ২নং বুড়িগঙ্গা সেতুতে বাধার মুখে পড়ে বলে জানা যায়। একই ঘটনা নবাবগঞ্জ থেকে আসা ৩০ টি মাইক্রবাসের ক্ষেত্রেও ঘটে বলে জানা গেছে। তবে রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায় তারা খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।

দোহার নবাবগঞ্জের নেতাকর্মীদের মধ্যে যারা আছেন তারা হল ঢাকা জেলা ছাত্রদল সহ-সভাপতি মিজানুর রহমান আলম। নবাবগঞ্জ থানা ছাত্রদল সভাপতি, দোহার থানা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারন সম্পাদক সেণ্টু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও জয়পাড়া কলেজ ছাত্রদল সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ প্রায় ৫০০ নেতাকর্মী।

এই সপ্তাহের ছবি: বান্দরবান

0

নিউজ৩৯

বিদেশ নয় বাংলাদেশ, বান্দরবান। ছবি তুলেছেন এনাম।

Bandarban

Bandarban

Bandarban

Bandarban

ক্যামেরা ডিভাইস: ফুজিফিল্ম, ফাইনপিক্স S5800 S800

ইতিহাসের এই দিনে: ৮ জানুয়ারী

0

ইতিহাসের এই দিনে: ৮ জানুয়ারী

১৭৮০: ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। ৮০,০০০ মানুষ নিহত।

১৮১৫: ১৮১২ সালের যুদ্ধ: নিউঅর্লিন্সের যুদ্ধ: এ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্ব আমেরিকান সেনাবাহিনী ব্রিটিশদের পরাজিত করে।

১৯১৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।

১৮৬৭: আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।

১৯৬৩: প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।

১৯৭১: পাকিস্থানী কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছাড়া পান।

 ১৯৭৩: সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।

১৯৭৭: আর্মেনিয়ার স্বাধীনতা আন্দলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।

জন্ম

১৯০৯ – আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক

১৯৩৫ – এল্‌ভিস প্রেস্‌লি, কিংবদন্তীতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী।

১৯৪২ – স্টিফেন হকিং, ইংরেজ পদার্থবিদ।

১৯৪২ – জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু

১৯৩৪ – আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।

১৯৫০ – জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

দোহার নবাবগঞ্জকে শ্রেষ্ঠ উপজেলা করার ঘোষণা প্রতিমন্ত্রীর

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার এক কৃতি ছাত্র সংর্ধনায় নবাবজঞ্জের চুরাইন তারিনী বামা উচ্চ বিদ্যালয়ে  প্রধান অতিথীর বক্তব্যে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী নবাবগঞ্জ ও দোহারকে ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা করার ঘোষণা দেন। সংবর্ধনা

দুই দিন ব্যপী মঞ্চ নাটক অনুষ্ঠানের প্রথম দিনে কৃতি ছাত্র সংর্ধনায় বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা ও ইউনিক গ্রূপের চেয়ারম্যান মো. নূর আলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চুরাইন স্কুল ছাত্রকল্যান সমিতির আহবায়ক মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো আবুল হোসেন মোড়লের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়রে প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যডভোকেট আব্দুল মান্নান খান চুড়াইন তারিনী বামা উচ্চ বিদ্যলয়ের সামনে একটি পুকুর ভরাট ও নতুন একটি ভবন নির্মানের জন্য ৭০ লক্ষ টাকার সরকারী বাজেট দু একদিনের মধ্যে পাওয়ার আশ্বাস দেন । স্কুলের সকল সমস্যা সমাধান করা হবে কিন্তু বিনিময়ে ভাল রেজাল্ট করার কথা বলেন মন্ত্রী।

সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হওয়া বক্তব্য শেষ হয় ৮ টা ১০ মিনিটে। বক্তব্যের শুরুতে মহাদেব সাহার কবিতা ‘আমি কি বলতে পেরেছিলাম’ দিয়ে শুরু করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশকে বঙ্গবন্ধু শক্ত হাতে নির্মানের যে পদক্ষেপ ‘নিয়েছিলেন তারই অবশিষ্টাংশ তার যোগ্য কন্যা শেখ হাসিনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি । বিদ্যুৎ, দ্রব্যমূল্য, সহ সকল সেক্টরে বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে বিরোধী দলের জ্বালাও পোড়াও কমসূচীর প্রতি ও নিন্দা করেন মন্ত্রী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নূর আলী তার বক্তব্যে নিজের বিদ্যালয়ে হওয়া এই অনুষ্ঠানে মন্ত্রীর আগমনে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধির প্রতি শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীদের জোর দেওয়ার কথা বলেন। বঙ্গবন্ধু নেই অথচ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই স্বাধীনতার অশুভ শক্তি আলবদর, রাজাকার শিরোমনিখ্যাত গোলাম আজম এখনও জীবিত কেন এমন প্রশ্ন জাতির সামনে তুলে অবিলম্বে তাদের বিচার দাবী করেন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আজিজুর রহমান ফকু। আলোচনা অনুষ্ঠানের পর ত্রিবেনী সাংস্কৃতিক গোষ্ঠির উদ্যেগে ‘স্বর্গের পরের স্টেশন’ নামে একটি মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয় ।  

ইতিহাসের এই দিনে: ৫ জানুয়ারী

0

ইতিহাসের এই দিনে: ৫ জানুয়ারী

বছরের ৫ম দিন।

১৫০০: ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।

১৫৫৪: নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকার্ড সংগঠিত।

১৭৫৯: আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।

১৭৮১: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ভার্জনীয়ার রিচমন্ড বন্দর ব্রিটিশ ক্যাপ্টেন বেনডিক্ট আরন্ল্ডের নেতৃত্বে জ্বালীয়ে দেয় ব্রিটিশ নৌ-বাহিনী।

১৭৮২: আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।

১৮৫৪: সান ফ্রান্সিসকোতে স্টিমারে বিস্ফোরন। ৩০০ মানুষ নিহত।

১৮৯৬: অস্ট্রিয়ান সংবাদ পত্র সংবাদ প্রকাশ করে উইলিয়াম রনজেনের আবিস্কৃত নতুন ধরনের রশ্মী নিয়ে যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।

১৯০০: আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে।]

১৯০৯: কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষনা করে।

১৯১৮: জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।

১৯৭১: প্রথম ওয়ান-ডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহন করে অস্ট্রোলিয়া ও ইংল্যান্ড।

১৯৯৬: ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইযরাঈলী বোমা হামলায় নিহত।

জন্ম

১৫৯২: মোঘল সম্রাট শাহ-জাহান।

১৯২৮: পাকিস্থানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু।

১৯৬৯: আমেরিকান গায়ক মারলীন ম্যানসন।

ইতিহাসের এই দিনে: ৪ জানুয়ারী

0
ইতিহাসের এই দিনে: ৪ জানুয়ারী, বছরের চতুর্থ দিন।

৪৬ খ্রীস্টপূর্বাব্দ – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধ এ জুলিয়াস সিজারকে পরাজিত করেন।

৮৭১ – রীডিং এর যুদ্ধ এ – ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।

১০৬৬ – হেস্টিংসের যুদ্ধ

১৪৯৩ – ক্রিস্তোফার কলম্বাস নবআবিস্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তাঁর প্রথম সফরের সমাপ্তি ঘটান।

১৬৪২ – ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন।

১৮৬৫ – নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওয়ালস্ট্রিটের কাছে তাদের নতুন স্থায়ী হেডকোয়ার্টার চালু করে।

১৯২৯ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৪৭ – দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

১৯৪৮ – পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ – বার্মা বৃটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ – জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।

জন্ম

১৬৪৩ – আইজ্যাক নিউটন, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক।

১৭৮৫ – ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।

১৮০৯ – অন্ধদের জন্য শিক্ষা পদ্ধতির উদ্ভাবক লুই ব্রেইল জন্মগ্রহণ করেন।

১৮১৩ – শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজ্যাক পিটম্যান জন্মগ্রহণ করেন।

১৯৪০ – গাও শিংশিয়ান, নোবেল সাহিত্য পুরষ্কার বিজয়ী একজন চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক।

১৯৬৫ – গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের একজন কৃতি ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৯৬০ – এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরষ্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।

১৯৬১ – এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।

১৯৯৭ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক

জাতীয় দিবস

মায়ানমার: স্বাধীনতা দিবস (১৯৪৮)

ইতিহাসের এই দিনে: ২ জানুয়ারী

0

বছরের দ্বিতীয় দিন

১৪৯২: গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পন।

১৭৭৭: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।

১৭৮৮: জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত হয়।

১৯০৫: রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পন।

১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।

১৯৪২: আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনস সহ গ্রেফতার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় গুপ্তচর গ্রেফতারের ঘটনা।

১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।

১৯৪৫: জার্মানির নুরেমবার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।

১৯৫৫: পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।

১৯৫৯: রাশিয়ার তৈরি লুনা-১ প্রথম মহাকাশ যান হিসাবে চাঁদের কাছাকাছি যায় এবং সূর্যকে প্রদক্ষিন করে।

২০০৬: যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জনিয়ার একটা তামার খনিতে বিষ্ফোরণে ১২ শ্রমিক নিহত।

জন্ম

১৯২০: বিখ্যাত আমেরিকান সায়েন্স ফিকশন লেখক আইজেক আসিমভ।

১৯৮১: আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ।