আল-আমিন বাজারে বাস-নসিমন সংঘর্ষে নিহত ১

ঢাকা-দোহার সড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সালাম মৃধা।

এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন নসিমন যাত্রী। আহতদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার আল- আমীন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে দোহারগামী একটি নসিমন শ্রীনগরের আল- আমীন বাজার এলাকায় পৌঁছুলে ঢাকাগামী সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নসিমনের চালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

পরে আহত অবস্থায় যাত্রীদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে মাছ বিক্রেতা সালাম মৃধা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

দোহারে নতুন মাত্রায় বর্ষবরণ

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: দোহারের জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। নতুন মাত্রায় চালু হওয়া এই মেলায় বৈচিত্রের ব্যাপক সমাহার রয়েছে। মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতির খেলা ইত্যাদী বিভিন্ন ধরণের অনুষ্ঠান। সকালে ইলিশ মাছ ভাজা ও পান্তুা ভাত বিতরণ করা হয়।

বৈশাখ

মেলায় প্রবেশ পথে শিশুরা গালে আঁকিয়ে নিচ্ছে আল্পনা।

 

বৈশাখ

মেলায় হাতি নানা রকম কসরত প্রদর্শণ করে, যা শিশু সহ সব বয়সীদের আকর্ষণ করে।

 

বৈশাখ

মেলায় আসা দর্শকদের একাংশ।

 

বৈশাখ

উপজেলার নানান প্রান্ত থেকে বিভিন্ন সাজে আসতে থাকে অংশগ্রহণকারীরা।

 

বৈশাখ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

 

বৈশাখ

অনুষ্ঠানে কৃষকদের হাতে ধানের বীজ বিতরণ করা হয়।

 

বৈশাখ

পান্তা-ইলিশ হাতে দুই জন।

দোহারে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক সিরিজ চুরি

টুটুল/আলমাস, নিউজ৩৯ :: দু’মাস আগে বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে চুরির মাধ্যমে শুরু হয় সিরিজ চুরি। এরপর চুরি হল ভূমি অফিসে। মার্চ মাসের শেষে চুরি হয় উত্তর জয়পাড়া জামে মসজিদে।

এরপর গত বুধবার চুরি হল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আবারো চুরি হল বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে।

ধারণা করা হচ্ছে কোন সঙ্ঘবদ্ধ দল ও প্রভাবশালী কেউ এই চুরি ঘটনার সাথে জড়িত। শুধু সম্পদের হানিই নয় একই সাথে চুরির সময় খোয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ পত্র।

বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে চুরি সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেলয়ারা বেগম বলেন,আনুমানিক ২০০০ টাকা ক্যাশ চুরি হয়েছে। আরও কি কি চুরি হয়েছে তা তারা খতিয়ে দেখছেন।

বিষয়টি দোহার থানায় অবহিত করা হয়েছে।

এদিকে ইসলামপুরের মতো স্কুলের পাশের বাজারের আক্তার হসেনের টেইলারস থেকেও চুরি হয়েছে। এতে আনুমানিক ক্যাশ ও ৪৬ পিস কাপড় সহ প্রায় ১৫০০০ টাকা চুরি হয়েছে বলে তিনি নিউজ৩৯ কে জানান।

পাশের মুদি দোকানদার মোক্তার হোসেন জানান, তার দোকান থেকে নগদ ৪০০০ টাকা সহ চালডাল, তেল, চিনি ও বিস্কুটের একটি বড় পরিমাণ সামগ্রী চুরি হয়েছে।

হটাত আইন শৃঙ্খলার অবনতিতে এলাকায় আতংক বিরাজ করছে।

ভূমি অফিসের পর বিদ্যালয়ে চুরি

দোহার ভূমি অফিসের এবার প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামিলা খাতুন জানান, ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে তারা অনুসন্ধানে আছেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা বাদী হয়ে দোহার থানায় একটি জি ডি করেছেন। 
চুরির বিষয়ে দোহার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হককে জানানো হয়েছে বলে জানা যায়।
এদিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামপুর বাজারেও চুরির ঘটনা ঘটেছে একই রাতে। বাজারে ইউসুফ চোকদারের সাউন্ড সিস্টেমের দোকান থেকে দুটি বড় ওয়েফার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৭০,০০০/= টাকা। এছাড়া আরও একটি মুদি এবং চালের দোকানেও চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ে চুরির ঘটনাটি এলাকাবাসীকে অবাক করেছে বলে জানা যায়।

জলকম্পে কাঁপলো দোহার নবাবগঞ্জ

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠলো দোহার নবাবগঞ্জের জলাশয়গুলো।

বুধবার দুপুর পৌনে তিনটায় ভূমিকম্পটি শুরু হয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে। বুধবার দুপুর ২টা ৪৪ ও ৪৭ মিনিটে দুই দফায় এই কম্পন অনুভূত হয়।

জানা যায়, সবখানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

আবহাওয়াবিদদের মতে, সুনামির আঘাত হানতে পারে বঙ্গোপসাগরসহ পদ্মা নদীতে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন দোহার নবাবগঞ্জবাসী।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎস জানাতে পারে নি।

তবে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএস জানিয়েছে, ৮ দশমিক ৮ মাত্রার প্রবল ভূকম্পনটির উৎপত্তি ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ৩১৫ কিলোমিটার দূরে।

পরবর্তীতে জানা গেছে ভূমিকম্পের উৎস ইন্দোনেশিয়া, সেখানে সুনামির সতর্কবার্তা দেয়া হয়েছে।

দোহার নবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৬

দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের কৃষক স্বপন মজুমদার, শোল্লা ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষক গিয়াসউদ্দিন ও গৃহবধু আলেয়া বেগম, নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার গ্রামের গৃহবধু সোনা বানু ও আব্দুর রহমান, এবং দোহার থানার নারিশা পশ্চিম চর গ্রামের কৃষক আবুল কাশেম।

স্বপন উপজেলার কান্দামাত্রা গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে এবং গিয়াস উদ্দিন চক সিংহরা গ্রামের গর্জন খানের ছেলে। পারিবারিক সূত্র ভোরের ডাককে জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের স্বপন মজুমদার বাড়ির অদূরে জমি চাষ করতে যান। ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শিকার হন তিনি।

আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময়ে উপজেলার শোল্লা ইউনিয়নের চকসিংহরা গ্রামের গিয়াসউদ্দিন জমি চাষ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

এছাড়া সোমবার দুপুর ১টায় দোহারে বজ্রপাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম আঃ কাশেম (৪৮)। তার বাড়ী দোহার থানার নারিশা পশ্চিম চরে। জানা যায়, তিনি মাছ ধরতে পদ্মা নদীতে যান। কিন্তু বিরুপ আবহাওয়ার কারনে তিনি তীরে ফেরার সময় বজ্রপাত হলে তা ঠিক তার মাথায় পড়ে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসন প্রত্যেক নিহত পরিবারকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করবে বলে ঘোষণা দেয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিনে বজ্রপাতে গুরুতর আহত হয়ে নিহত হয়েছে। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের মৃত্যু হয়। নবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারীভাবে ১০ হাজার টাকার চেক প্রদান করবে বলে ঘোষণা দেয়।

দোহারে বজ্রপাতে একজন নিহত

সোমবার দুপুর ১টায় দোহারে বজ্রপাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম আঃ কাশেম(৪৮)। তার বাড়ী দোহার থানার নারিশা পশ্চিম চরে। জানা যায়, তিনি মাছ ধরতে পদ্মা নদীতে যান। কিন্তু বিরুপ আবহাওয়ার কারণে তিনি তীরে ফেরার সময় বজ্রপাত হলে তা ঠিক তার মাথায় পড়ে; ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তাকে দোহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

দোহারে ভুমি অফিসসহ তিন সরকারী অফিসে চুরি

দোহারে ৩ সরকারি ভুমি অফিসে চুরি হয়েছে। তবে কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ভূমি, সাব-রেজিস্টার ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়গুলোর কর্মকর্তারা। ধারনা করা হচ্ছে ভুমি অফিসের প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে এ ঘটনায় ঐ অফিসের ৮ নৈশপ্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এখনও অফিসের ভিতরে ঢুকা হয়নি। তবে ঢাকার সিআইডি টিমকে তলব করা হয়েছে। তারা আসলে অফিসে ঢুকে খোঁজ করে জানা যাবে কি কি চুরি হয়েছে।

 তদন্ত কারি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করছেন। 

 ঢাকা থেকে ইতিমধ্যে সিআইডির ঢাকা দক্ষিনের প্রধান ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যান্য কর্মকর্তারা হল কেরানীগঞ্জ সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম, ঢাকা পুলিশ হেড কোয়ার্টারস থেকে জাকির হোসেন ও মিজানুর রহমান র্যাব ১১ এর প্রধান সবুর খান। এ ব্যাপারে দোহার থানায় মাসুদুর রহমান(উপজেলা সাব-রেজিস্টার অফিস)  বাদী হয়ে দোহার থানায় মামলা করেছেন। ডায়েরি নং ৯৮।  

উত্তর রাইপাড়ায় এক বৃদ্ধের আত্মহত্যা

দোহার থানার রাইপাড়া ইউনিয়নের উত্তর রায়পাড়ায় গ্রামের আনসার আলি(৭৫) নামে এক মানসিক রোগীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।
রায়পাড়া ইউনিয়নের উত্তর রায়পাড়ায় গ্রামের আকন বাড়ী এক নামে পরিচিত। সেই বাড়ীরই সন্তান আনসার আলী এলাকায় মানসিক রোগী হিসাবে বেশ পরিচিত ছিলেন। তার কাজ কর্ম ছিল অস্বাভাবিক। সে প্রতি রাতে তার দরজা তালা দিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকত।
প্রত্যেক দিনের মতো বুধবার রাতেও সে ঘরে শুতে যায়। কিন্তু সকাল আঁটটা বাজলেও যখন সে ঘুম থেকে না উঠলে তার বড় ছেলের ঘরের নাতি দরজা ফাঁকা দিয়ে তার লাশ দেখলে তার ছেলেরা দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এসময় তারা দেখতে পান টিভি ক্যাবল লাইন গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এসময় তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘরের আড়া থেকে লাশ নামায়। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে বলে জানান। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাঁসপাতালে পাঠিয়েছে।

দোহারে নতুন ও বিদায়ী টিএনও’র সংবর্ধনা

গতকাল বিকাল চারটায় দোহারের জয়পারা মডেল স্কুলের মাঠে দোহারের নতুন টিএনও মোঃ আল আমিন ও বিদায়ী রথিন্দ্র নাথ দত্তের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন দোহার উপজেলার সকল ইউ পি চেয়ারম্যান গন। উপস্থিত চেয়ারম্যানগণ বিদায়ী টি এন ও এর বিভিন্ন কাজের প্রশংসা করেন ও নতুন টি এন ও এর নিকট বিভিন্ন কাজে সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী টি এন ও বাবু রথিন্দ্রনাথ দত্ত বলেন, তিনি থাকাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করেছেন। প্রথম বছর এস এস সি তে পাশ করে ৮৩%, দ্বিতীয় বছর ৯০% ও তৃতীয় বছর ৯৮% পাশ করেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্দির ও উপাসনালয়সহ দোহার শ্মশানঘাট উন্নয়নেও তার অবদানের কথা উল্ল্যেখ করেন। তাছাড়া ভোক্তা অধিকার রক্ষায় তিনি নিয়মিত জয়পাড়াসহ দোহার উপজেলার নানা স্থানে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনার কথা বলেন।
এরপর নতুন টিএনও মোঃ আল আমিন তার বক্তিতায় বলেন তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি কথা দিয়ে নয় কাজ করে তার যোগ্যতা প্রমান করবেন।
নতুন টিএনও এর যোগদান আর পুরাতন টিএনও এর বিদায় নিয়ে জয়পাড়া বাজারের এক রিক্সা চালকের সাথে কথা বললে তিনি জানান নতুন বা পুরাতন টিএনও নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। কারণ তাদের দারা আমাদের কোন উপকার হয় না।