দোহার নবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৬

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের কৃষক স্বপন মজুমদার, শোল্লা ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষক গিয়াসউদ্দিন ও গৃহবধু আলেয়া বেগম, নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার গ্রামের গৃহবধু সোনা বানু ও আব্দুর রহমান, এবং দোহার থানার নারিশা পশ্চিম চর গ্রামের কৃষক আবুল কাশেম।

স্বপন উপজেলার কান্দামাত্রা গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে এবং গিয়াস উদ্দিন চক সিংহরা গ্রামের গর্জন খানের ছেলে। পারিবারিক সূত্র ভোরের ডাককে জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের স্বপন মজুমদার বাড়ির অদূরে জমি চাষ করতে যান। ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শিকার হন তিনি।

আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময়ে উপজেলার শোল্লা ইউনিয়নের চকসিংহরা গ্রামের গিয়াসউদ্দিন জমি চাষ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

এছাড়া সোমবার দুপুর ১টায় দোহারে বজ্রপাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম আঃ কাশেম (৪৮)। তার বাড়ী দোহার থানার নারিশা পশ্চিম চরে। জানা যায়, তিনি মাছ ধরতে পদ্মা নদীতে যান। কিন্তু বিরুপ আবহাওয়ার কারনে তিনি তীরে ফেরার সময় বজ্রপাত হলে তা ঠিক তার মাথায় পড়ে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসন প্রত্যেক নিহত পরিবারকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করবে বলে ঘোষণা দেয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিনে বজ্রপাতে গুরুতর আহত হয়ে নিহত হয়েছে। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের মৃত্যু হয়। নবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারীভাবে ১০ হাজার টাকার চেক প্রদান করবে বলে ঘোষণা দেয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...