নাজমুল হুদার পদত্যাগে দোহারে মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ৩৯ ♦ দোহার থানার জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তি নাজমুল হুদার পদত্যাগ নিয়ে দোহারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুরো দোহার-নবাবগঞ্জে নাজমুল হুদার পদত্যাগ নিয়ে চলছে তুমুল আলোচনা, চলছে নানা রকম রাজনৈতিক বিশ্লেষণ।

দোহার নবাবগঞ্জের রাজনীতিতে দেখা দিয়েছে উত্তেজনা। এই সময়ে নিউজ ৩৯ এর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীর সাথে যোগাযোগ করা হলে তারা নিজেদের মতামত প্রকাশ করেন:

ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা নাজমুল হুদার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে কেউ রাজনীতি করতে পারে আবার ছাড়তেও পারে। আমরা তার সাথে রাজনীতি করি আমরা তাকে অনুরোধ করেছিলাম পদত্যাগ না করতে। এখন সে যখন এই অনুরোধ না রাখলো তাহলে আর কি করা যাবে।“

দোহার থানা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম বলেন, “ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার কোন মন্তব্য নাই।“

দোহার থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সেন্টু নিউজ ৩৯-কে বলেন, “দাদা(ব্যারিস্টার নাজমুল হুদা) যেখানে আছেন আমরাও সেখানে আছি। দাদা যা বলবেন আমরা সেই আদেশই মেনে চলবো।“

দোহার থানা যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “নাজমুল হুদা জাতীয় পর্যায়ের নেতা। সে আজ পদত্যাগ করে কাল আবার দলে যোগ দিতে পারে। আমরা স্থানীয় পর্যায়ের নেতা। আমরা আজ চলে গেলে কাল আমাদের জন্য দলে ঢোকা কঠিন হয়ে যাবে। আমরা আজ ঢাকায় দলীয় হাইকমান্ডের সাথে বৈঠক করবো। তারপর দলীয় হাই কমান্ড অনুযায়ী আমরা যুবদলের পক্ষ থেকে মতামত দিবো।“

দোহার থানা জামায়াতের আমির সাইফুল্লাহ, ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ সম্পর্কে বলেন, “এই ব্যাপারে দোহার থানা জামায়াতের কোন প্রতিক্রিয়া নেই। যদি প্রতিক্রিয়া  দেয়া হয় তাহলে তা দলীয় ভাবে দেয়া হবে।“

দোহার থানা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, “নাজমুল হুদার পদত্যাগ দলীয় দৃষ্টিকোণ থেকে কাজটা ভাল হয় নি। আর দলে যেহেতু তার কোন মূল্যায়ন নেই তাই তার পদত্যাগ খুব ভাল কাজ হয়েছে। আর তার দুই নেত্রীর সংলাপের যে উদ্যোগ তার প্রতি আমার ব্যক্তিগত ভাবে সমর্থন আছে। এখন সে যেটা ভাল মনে করে সেটা করবে। “

দোহার পৌরসভা ছাত্রদলের সহসভাপতি সজিব হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ শোনেছি, আর ব্যারিস্টার নাজমুল হুদার রাজনীতি দেখেছি এবং করছি। তাই তিনি যেখানে আছেন আমরাও সেখানে আছি।“

দোহার পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, “আমরা উনার সাথেই আছি এবং তার সাথে থাকতে চাই।“

ইতিহাসের এই দিনে: ০৫ জুন

০৫ জুন: বছরের ১৫৭ তম দিন (অধিবর্ষে)

১৭৮৩: ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৯৬৭: আরব বিশ্ব ও ইজরায়েলের মধ্যে ৬ দিনের যুদ্ধ শুরু হয়।

১৯৭২: স্টকহোম বৈঠকে প্রতিবছর এইদিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৭৫: ৬ দিনের যুদ্ধের পর আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল আবার খুলে দেয়া হয়।

১৯৭৭: প্রথম দিকের ব্যক্তিগত কম্পিউটার এ্যাপল-২ বিক্রি শুরু হয়।

১৯৮৩: ইন্দিরা গান্ধীর নির্দেশে অমৃতসর স্বর্ণ মন্দিরে ভারতের সামরিক বাহিনী পরিচালিত বুস্টার অপারেশনে ৬০০ লোক নিহত হয়।

২০০৬: স্টেট ইউনিয়ন অব সার্বিয়া ও মন্টেনেগ্রো থেকে সার্বিয়া স্বাধীনতা ঘোষণা করে।

জন্ম:

১৭২৩: অর্থনীতির জনক এডাম স্মিথের জন্ম।

মৃত্যু:

৮৪২: আব্বাস বংশীয় খলিফা মুতাসিম বিল্লার মৃত্যু।

১৯১০: মার্কিন ছোট গল্পকার ও’ হেনরির মৃত্যু।

আজ:

সিচেলিসে স্বাধীনতা দিবস।

নিরক্ষীয় গিনি’তে রাষ্ট্রপতি দিবস।

আজ বিশ্ব পরিবেশ দিবস।

ইতিহাসের এই দিনে: ০৩ জুন

০৩ জুন: বছরের ১৫৫ তম দিন (অধিবর্ষে)

১৭৮৯: বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।

১৯১৫: বৃটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নাইট’ (Knight) উপাধিতে ভূষিত করে।

১৮৩৯: চীনের হুমেনে লিন সে সু বৃটিশ ব্যবসায়ীদের কাছ থেকে ১.২ মিলিয়ন কেজি আফিম বাজেয়াপ্ত করে ধ্বংস করে দেয়, এর প্রেক্ষিতে বৃটিশ ও চীনাদের মধ্যে প্রথম আফিম যুদ্ধ সূচিত হয়।

২০০৬: সার্বিয়া ও মন্টেনেগ্রো রাষ্ট্রটি ভেঙ্গে যায়, এবং মন্টেনেগ্রো স্বাধীনতা ঘোষণা করে। এর মাধ্যমে যুগোশ্লাভিয়া রাষ্ট্রটির অন্তর্ভূক্ত সবগুলো প্রদেশগুলি স্বাধীন রাষ্ট্রে পরিণত হল।

জন্ম:

১৯২৬: ‘সেপ্টেম্বর ইন যশোর রোড’ খ্যাত মার্কিন কবি এ্যালেন গিন্সবার্গের জন্ম।

মৃত্যূ:

১৯২৪: অস্টৃয়ায় জার্মানভাষী চেক লেখক ফ্রানৎজ কাফকা’র মৃত্যূ।

১৯৬৯: ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই ট্রেন দূর্ঘটনায় নিহত হন।

নাজমুল হুদার নতুন নির্বাচন ফর্মুলা

বিএনপি নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা বৃহস্পতিবার আগামী নির্বাচন ও আওয়ামী লীগের অর্ন্তবতী সরকারের কাঠামো পদ্ধতি নিয়ে নতুন রূপকল্প দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার চেতনা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনায় তিনি বলেন “ বর্তমান সরকার পরবর্তী নির্বাচনের জন্য অর্ন্তবতী সরকারের কথা বলছে। এর দাবী হিসাবে তারা অর্ন্তবতী সরকারের প্রধান হিসাবে বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলছে। আর তাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমার মত হচ্ছে অর্ন্তবতী সরকার গঠন করা হবে বিরোধী দল ও সরকারী দল মিলে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রনালয় বিরোধী দলের হাতে থাকতে হবে।”
তিনি আরও বলেন, এর ফলে অন্তর্বতী কালীন সরকার নির্বাচনের সময় তাদের প্রভাব খাটাতে পারবে না এবং নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন হবে।
তিনি দুই নেত্রীর সংলাপ সম্পর্কে বলেন বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর সংলাপ অবস্যম্ভাবী হয়ে গেছে। তাদের অবিলম্বে দেশ বাচাতে সংলাপ করা উচিত। বাংলাদেশের জনগন এই সংলাপের অপেক্ষায় আছে।

তবে হঠাৎ হঠাৎ নাজমুল হুদার এই ধরনের আচরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারে চলমান বিরোধী দল দমননীতি থেকে বাঁচার কৌশল। একই সাথে নাজমুল হুদার চলমান মামলা থাকায় তা থেকে অব্যহতি পাওয়ারও কৌশল এটি হতে পারে।
আবার অনেকের মতে, একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে নিজে ও দলীয় নেতা কর্মীদের আগামীর সহিংসতা পূর্ণ রাজনীতির শংকা থেকে নিরাপদ রাখতে তার আগে ভাগেই এক ধরনের সাবধানতা অবলম্বন। 
সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা বিগত কয়েক মাস ধরেই দুই নেত্রীর সংলাপের ব্যাপারে বিভিন্ন জায়গায় বক্তব্য ও মন্ত্যব্য করে সংবাদ মাধ্যমের আলোচনায় আছেন। এর আগে ২৩ মে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসনকে আল্টিমেটাম দেন যে ৫ জুনের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আলোচনায় না বসতে রাজি হলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন। একই সাথে পরবর্তীতে তিনি নিজ বাড়ী দোহারের শাইনপুকুরে নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে বলেন তিনি বিএনপিতেই আছেন বিএনপিতেই থাকবেন।

বাগমারায় ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার ♦ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্টবিল্ডিং মাঠে উপজেলা বিএনপির মান্নান গ্রুপ ও আসফাক গ্রুপ সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে নবাবগঞ্জ প্রশাসন।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোর্টবিল্ডিং ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

উপজেলা সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাত বাষির্কী উপলক্ষে বুধবার সকাল ১০টায় কলাকোপা ইউনিয়নের বাগমারার কোর্টবিল্ডিং মাঠে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি খন্দকার আবু আশফাক সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।

অন্যদিকে, একই দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান সমর্থক নেতা আবেদ হোসেনও কোর্টবিল্ডিং এর মাঠ বরাদ্দ চেয়ে আবেদন করেন। 

এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি নিউজ ৩৯ কে জানান, একই জায়গা সভা করার জন্য দুটি পক্ষ লিখিত আবেদন করেছে। যার কারনে এ এলাকায় সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আর সে কারণেই কোর্টবিল্ডিং মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইতিহাসের এই দিনে: ৩০ মে

৩০ মে: বছরের ১৫১ তম দিন (অধিবর্ষে)

১৪৩১: এই দিনে ফ্রান্স-ইংল্যান্ড শতবর্ষব্যাপি যুদ্ধের ফরাশী বীরযোদ্ধা জোয়ান ডি আর্ক কে ইংরেজরা বন্দী করে নিয়ে প্রতিশোধমূলক এক বিচারে ডাইনী অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে।

১৬৩১: ফ্রান্সের প্রথম সংবাদ পত্র লা গ্যাজেত্তি প্রকাশিত হয়।

১৮৫৯: ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।

১৯৬৭: নাইইজেরীয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৯৮: আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।

মৃত্যূ:

১৭৭৮: ফরাশী দার্শনিক ও লেখক ভলতেয়ার মৃত্যূবরণ করেন।

১৯৮১: চট্টগ্রামে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।

আজ:

ক্যানারী দ্বীপপু্ঞ্জে ক্যানারী দ্বীপপু্ঞ্জ দিবস।

পুয়ের্তো রিকো-তে লড গণহত্যা স্মরণ দিবস।

নিকারাগুয়ায় মা দিবস।

ক্রোয়েশিয়ায় সংসদ দিবস।

ভালো নেই পদ্মা চরের বাদাম চাষীরা

শামীম আরমান ♦ ভাল নেই সুখে নেই জীবন আর জীবিকার যুদ্ধে লড়াই করা পদ্মার চরাঞ্চলের মানুষ। প্রতিদিন সূর্য উঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথার উপর রোদ নিয়ে ঘন্টার পর ঘন্টা জীবন জীবিকার তাগিদে চরাঞ্চলে সারা দিন পরে থেকেও ভাগ্যর চাকা ঘুরছে না এই এলাকার মানুষের। দোহার উপজেলার মাহামুদপুর, মৈনটঘাট ও চরবিলাশপুর চরাঞ্চলের এই খেটে খাওয়া মানুষের দিন কাটে পরবর্তী দিনের ভাতের কথা চন্তা করে।

দেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হলেও ঠিক সেই মুহুর্তে এই অঞ্চলের খেটে খাওয়া কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে বাদাম ও ধান সংগ্রহে ব্যাস্ত সময় কাটাচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে কৃষক কি তার ন্যায্য পাওনা অর্জন করতে পারবে, এটাই শুধু কৃষকরে আকাশে হতাশা হয়ে দেখা দিচ্ছে দিন দিন। তবুও বাপ-দাদার ঐতিয্যকে টিকিয়ে রাখতে কৃষির এ পেশাকে ছাড়তে নারাজ তারা। সকল কষ্ট আর দুঃখকে মোকাবেলা করে ধান, বাদাম ও অন্যান্য ফসল উৎপাদনের জন্য ব্যাস্ততায় রয়েছে এ অঞ্চলের মানুষ।

এ ব্যাপারে কথা হয় চরবিলাশপুরের বাদাম কৃষক শেখ গিয়াস উদ্দিনের সঙ্গে। তিনি বলেন এই মুহুর্তে বাদাম চরাঞ্চলের প্রধান শস্য। তার পরে ইরি ও আমন ধান কাটা নিয়ে ব্যাস্ত হবে সবাই। তিনি নিজেও বাদাম লাগিয়েছেন ৬৬ শতাংশ জায়গায়। প্রতি বছর গিয়াস উদ্দিনের মত চরাঞ্চলের শত শত কৃষক পৌষ ও মাঘ মাসের শেষে এবং ফালগুন মাসের শুরুতে বাদাম লাগিয়ে থাকেন এবং বৈশাখ এবং জৈষ্ঠ্য মাসে বাদাম ঘরে তুলার কাজে ব্যাস্ত সময় কাটান এ অঞ্চলের কৃষক ও কৃষানিরা। খোঁজ নিয়ে জানা যায়, দোহারের পদ্মানদীর চরাঞ্চল চরবিলাশপুর, নারিশা পশ্চিমচর, হাজার বিঘা, মৈনট এবং চর মাহমুদপুরের পদ্মানদীর তীরবর্তী বেলে মাটিতে প্রায় ৩০০ একর জায়গা নিয়ে এবার বাদামের চাষ হয়েছে। যা প্রতি বছরের চেয়ে এবার প্রায় ৫০ একর জমিতে বাদামের চাষ বৃদ্ধি পেয়েছে। তবে কতটা তারা লাভের মুখ দেখতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন চরমাহমুদপুরের কৃষক নুরুল আমিন ফরাজি।

তিনি অতি দুঃখের সাথে বলেন, প্রতি মন বাদামে আনুসাঙ্গিক সব খরচ বাবদ ১,৩০০/১,৪০০/= টাকা খরচ হয় যেখানে প্রথম উত্তোলনে বিক্রির সময় বাদামের মুল্য দাড়ায় ১,৬০০/১,৭০০/= টাকা আর বাদামের ভরা মৌসুমে ২,০০০/২,৫০০/= টাকা বিক্রি হয় যা দিয়ে একটি পরিবার নিয়ে চলা খুবই কষ্টকর। এদিকে বাদাম চাষি শেখ গিয়াস উদ্দিন বলেন, “৬৬ শতাংশ জায়গায় এ বছর আমি ধানের পাশাপাশি বাদাম চাষ করেছি। প্রতি মন বীজ বাদাম দিন মজুর খরজ বাবদ ২০০/৩০০/= টাকা লাভ হয়। তাহলে একটি কৃষক ৪/৫ জন সদস্য নিয়ে একটি পরিবারের ভরন-পোষন কিভাবে চালাবে। সরকার কি এসব দেখে না। তা দেখবে কেমনে। আমাগো মত চরের মানুষ গুলো দেহনের কেউ নাই। যদি থাকত তাহলে মাথার ঘাম পায়ে ফেইলা যে জমি চাষ করে ফসল ফলাই তার কোন সঠিক মূল্য পাইনা কেমনে।”

গিয়াস উদ্দিনের মত চরাঞ্চলের এসব সহায় সম্বলহীন মানুষের দৈনন্দিন জীবনের দুর্বিসহ জীবন যাপন কখনোই সচ্ছলতার মুখ দেখাবে না। এমনি আশা রাখে তারা। মোটা ভাত আর মোটা কাপড়ের সুখ সাচ্ছন্দ্য খুজে নেয়া এ মানুষেরা স্বপ্ন দেখে তবে স্বপ্নের বাস্তবায়ন টা হবে না বলে মনে করেন। দীর্ঘ কথা হয় শিবচর মাদারিপুরের বাসিন্দা কৃষক মোহাম্মদ খাঁর সঙ্গে। তিনি তার দুঃখ উপস্থাপন ব্যাক্ত করেন এ প্রতিবেদকের সঙ্গে ।

তিনি বলেন, গত বছর যে সার কিনেছি ৬০০/= টাকা তা এবার ১০০০/= টাকায় কিন্তে হচ্ছে। ডিজেল কিনেছি ৯০০/= টাকায় তা এবার ১,৪০০/= টাকা। যে ধান গত বছর উৎপাদন খরচ হয়েছিল ৭,০০০/= টাকা তা এবার ১১,০০০/= টাকা সব চেয়ে দুঃখ জনক সেই ধান বিক্রি করতে গেলে ২০০/= টাকা ক্ষতি পুরনে বিক্রি করতে হয়। তাহলে আমরা কি করে বাঁচব । সরকারের কি চোখ নাই! তিনি অতি দুঃখের সাথে বলেন, দেশের বৃহত্তর দুটি দল হিংসা হানাহানি করে দেশকে একটি অস্থিশিল করে তুলেছে। তাহলে আমরা যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছি আমাদের দিকে তাদের কোন খেয়াল নেই। তাই ভাবছি আর কৃষি কাজ করব না । বলে চোখের পানি ছেড়ে দিলেন চরবিলাশপুরে বেড়াতে আশা শিবচরের মোহাম্মদ খাঁ। তার মত অনেক মোহাম্মদ খাঁ এ পেশাকে ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। আবার পৈত্রিক পেশাকে বাঁচিয়ে রাখতে অনেককেই শত কষ্টের মাঝে এ পেশাকে ধরে রেখেছেন। সরকার তার ঘুমন্ত চোঁখকে মেলে ধরে তাদের দুঃখ কষ্টের ইতিহাস শুনবেন জানবেন এবং সঠিক ব্যবস্থা নিবেন এটাই আশা করে দোহারের পদ্মানদীর চরাঞ্চলের খেটে খাওয়া কৃষকেরা।

দোহারে সিরিজ ডাকাতি

দোহার উপজেলার পুরুলিয়া গ্রামে শনিবার দিনগত গভীর রাতে ৫টি বাড়িতে ডাকাতি হয়েছে। 
জানা যায়, শনিবার রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর পুরুলিয়া গ্রামের আব্দুর রশিদ, খলিল মোল্লাসহ ৫ জনের বাড়িতে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র ডাকাতরা হানা দেয়।এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ আনুমানিক ১০/১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
দোহার থানার এস আই কামরুল ইসলাম মিয়া নিউজ৩৯ কে বলেন,ডাকাতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কলাকোপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দুপুর ১২টার দিকে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙ্গা সেতুর সামনে বান্দুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতি পরিবহন(ঢাকা মেট্রো ব- ১৪৫১৫১) নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

জিন্নাহ (৪৬), পিতার নাম নুর মোহাম্মদ, নিহতের বাড়ী  কাশিমপুর গ্রামে। আহত আজম (৪৭) একই গ্রামের আব্দুল খানের ছেলে। তাকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক আজমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই নুরুজ্জামান নিউজ৩৯কে জানান, বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি; তবে ঢাকা থেকে নিহতের লাশ ফেরত আসার পর মামলা হবে বলে থানার ডিউটি অফিসার জানান।

নবাবগঞ্জের জালালপুরে গলা কেটে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে রাসেল (১৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। 

রাসেলের মা সুরিয়া বেগম জানান, রাসেল ৬ মাস আগে তবলিগ জামাতে যায়। সেখান থেকে ফেরার পর থেকে সে মানসিক রোগে ভুগছিল।

তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত দেড়টার দিকে সে মারা যায়।

পারিবারিক সূত্রে জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাসেলের ঘরের দরজা বন্ধ দেখে তার মা সুরাইয়া বেগম ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান। এলাকাবাসী দরজা ভেঙে দেখে রাসেল গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার হাতে ছুরি।

নবাবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা জানান, “এ ব্যাপারে থানায় কেউ খবর দেয় নি।”