কলাকোপায় নানির হাতে নাতনি খুন

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্ধা গ্রামে উন্মাদ নানি বিনা বেগম তার নাতনি ডলিন (৪)-কে গলাটিপে হত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় খন্দকার নোয়াদ্দা গ্রামের আলী হোসেনের মানসিক রোগী স্ত্রী বিনা বেগম তার ভাগনির ৪ বছরের মেয়ে ডলিনকে গলাটিপে হত্যা করে লাশের পাশে বসে থাকে। আশপাশের লোকজন এ দৃশ্য দেখে থানায় খবর দিলে পুলিশ এসে বিনা বেগমকে আটক করে এবং ডলির লাশসহ তাকে থানায় নিয়ে যায়।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

বিনার স্বামী আলী হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন। তার মানসিক সমস্যা দেখা দিলে শিশুদের কাছে পেলে মেরে ফেলতে চায়। এ কারণে বিনার নিজের এক বছরের শিশুকে ফুপুর কাছে লালন-পালনের জন্য দেওয়া হয়েছে।

ইতিহাসের এই দিনে: ২০ মে

বছরের ১৪১ তম দিন (অধিবর্ষে)

৩২৫: সম্রাট কন্স্টাইনের আহ্বানে খ্রিস্টান বিশ্বের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয় তুরষ্কের নিয়াসা শহরে।

৫২৬: সিরিয়া ও এন্টিসিয়া তে এক ভয়াবহ ভূমিকম্পে ৩০০,০০০ লোক নিহত হয়।

১৪৯৮: পর্তূগীজ অভিযাত্রী ভাস্কো দ্যা গামা নৌপথে ভারতবর্ষের কলিকট বন্দরে পৌঁছান।

১৬০৯: লন্ডনে সেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয়।

১৯২৭: যুক্তরাজ্যের সাথে ‘জেদ্দা চুক্তি’র মাধ্যমে ইবনে সাউদ হেজাজ ও নেজদ-এ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে সৌদি আরব নামে বিস্তৃত হয়।

১৯৩২: প্রথম মহিলা বৈমানিক হিসেবে এলেলিয়া উয়ারডার্টের একক ভাবে আটলান্টিক পাড়ি।

১৯৪৮: চিয়াংকাইশেক চীন প্রাজতন্ত্রের (তাইওয়ান) প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৬: প্রথম মার্কিন হাইড্রোজেন বোমা বিকিনি অ্যাটল নিক্ষিপ্ত।

১৯৮৬: কোলকাতায় বাংলা আকাদেমী প্রতিষ্ঠিত হয়।

১৯৯০: রোমানিয়ায় সমাজতন্ত্র পরবর্তী প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০২: পূর্ব তিমুরের স্বাধীনতা লাভ।

জন্ম:

৬০৪: সাধক কবি জালাল উদ্দিন রুমির জন্ম।

১৭৯৯: ফরাশী উপন্যাসিক অনরে ডি বালজাক জন্ম গ্রহণ করেন।

১৮০৬: ইংরেজী দার্শনিক জন স্টুয়ার্ট মিলের জন্ম।

মৃত্যূ:

১৫০৬: ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস মৃত্যূবরণ করেন।

১৯৩২ স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের মৃত্যু।

আজ:

ক্যামেরুনের জাতীয় দিবস।

সাংবাদিক আছিফুরের পিতার পরলোকগমণে আমরা গভীরভাবে শোকাহত

নিউজ৩৯ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আছিফুর রহমানের পিতা আঃ মান্নান পত্তন্দার (৭০) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টায় তার নিজ বাসস্থান ধোয়াইর মাদ্রাসা সংলগ্ন বাড়ীতে ইন্তেকাল করেছেন।

ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ তিনি জয়পাড়াতে চোখের ডাঃ দেখিয়েছেন। আগামী সোমবার তার চোখের অপারেশন হওয়ার কথা ছিলো।

আমরা নিউজ৩৯ পরিবার নিজেরাসহ আপনাদের নিকট তার জন্য দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করছি; একই সাথে শোকার্ত পরিবার যেন শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ও আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই শোক সহ্য করার তওফিক দান করুন। আমীন।

ইতিহাসের এই দিনে: ১৭ মে

১৭ মে: বছরের ১৩৮ তম দিন (অধিবর্ষে)

১৭৮২: মালবাই চুক্তির মাধ্যমে মারাঠা যুদ্ধের অবসান ঘটে।

১৭৯২: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। একটি গাছের নিচে বসে ব্রোকারগণ এটি প্রতিষ্ঠা করেন, এই যায়গার নাম এখন ওয়ল স্টৃট

১৮১৪: নরওয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২০: বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান ‘কেএলএম’ চলাচল শুরু করে।

১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।

১৯৭৫: প্রথম মহিলা প্রর্বতারোহী জাপানের জুনকা তাবেই এভারেস্ট জয় করেন।

১৯৯৪: আফৃকার দেশ মালাউইতে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৪: আমেরিকার প্রথম অঙ্গরাজ্য হিসেবে ম্যাসাচুসেটস সমলিঙ্গ বিবাহের বৈধতা দান করে।

জন্ম:

১৭৪৯: ইংরেজ চিকিৎসক ও বসন্তের টিকা আবিষ্কারক এ্যাডওয়ার্ড জেনারের জন্ম।

মৃত্যূ:

১৯১৩: বাঙ্গালী কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যূ।

আজ:

নরওয়ে ও নাউরু-তে সংবিধান দিবস। 

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে স্বাধীনতা দিবস।

আর্জেন্টিনায় নৌবাহিনী দিবস।

আন্তর্জাতিক বিশ্ব তথ্য সমাজ দিবস।

বিশ্ব টেলিযোগাযোগ দিবস।

ইতিহাসের এই দিনে: ১৬ মে

বছরের ১৩৭ তম দিন (অধিবর্ষে)

১৮২২: গৃসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
১৯২০: ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন। 
১৯৭৪: জোসিপ টিটো দ্বীতিয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
২০০৭: নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করেন।

আজ:
ইরাকে গণকবর দিবস।
মালয়শিয়ায় শিক্ষক দিবস।

ইতিহাসের এই দিনে: ১৫ মে

১৫ মে: বছরের ১৩৬ তম দিন (অধিবর্ষে)

১৬২৫: অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।

১৭৫৫: স্প্যানিশরা আমেরিকার টেক্সাসে লারেডো শহর প্রতিষ্ঠা করে।

১৮১১: প্যারাগুয়ে স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৮১৭: ফিলাডেলফিয়ায় আমেরিকার প্রথম বেসরকারী মানসিক স্বাস্থ্য হাসপাতল (ফ্রেন্ডস হসপিটাল) প্রতিষ্ঠা হয়।

১৮৫০: আমেরিকার ক্যালিফোর্নিয়ার লেক কান্ট্রির ক্লিয়ার লেকের এক দ্বীপে স্থানীয় পোমো আদিবাসীদের উপর লে. নাথানিয়েল লিয়ন পরিচালিত এক গণহত্যায় ৬০-৪০০ মানুষকে হত্যা করা হয়, মৃত মানুষের সংখ্যা নির্নয় করা সম্ভব হয় নি। এই গণহত্যার পর দ্বীপটি রক্তের দ্বীপ নামে পরিচিত হয়। ওই সময়ে আদিবাসীরা ঐতিহ্যগতভাবে মাছের ডিম সংগ্রহ করতে যায় সেখানে।

১৮৯৬: টেক্সাসে টর্নেডোতে ৭৬ জনের প্রাণহানি ঘটে।

১৯০৫: নেভাদায় লাস ভেগাস শহর প্রতিষ্ঠিত হয়।

১৯২৮: মিকি মাউসের প্রথম কার্টুন প্লেন ক্রেজী প্রকাশিত হয়।

১৯৫৭: প্রশান্ত মহাসাগরের ম্যালডেন দ্বীপে বৃটেন প্রথমবারের মত হাইড্রোজেন বোমা পরীক্ষা করে ব্যর্থ হয়।

১৯৫৮: সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ৩ উৎক্ষেপন করে।

১৯৬০: সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ৪ উৎক্ষেপন করে।

১৯৭২: ১৯৪৫ সালে ওকিনওয়া দ্বীপ দখল করে নেবার পর আমেরিকা এই দিনে জাপানকে ফিরিয়ে দেয়।

১৯৮৮: ৮ বছরের যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত আর্মড ফোর্স (রেড আর্মি) আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে।

জন্ম:

১৭২০: স্লোভাকিয়ার জ্যোতির্বিদ ম্যাক্সিমিলান হেলের জন্ম।

১৮১৭: ভারতীয় ধর্ম সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৮৫৯: নোবেলজয়ী ফরাশী পদার্থবিদ পিয়েরে কুরি’র জন্ম।

১৮৯৫: বিশিষ্ট ব্যাংকার, আমেরিকার সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রার পিতা প্রেসকট বুশের জন্ম।

১৯১৫: নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের জন্ম।

মৃত্যূ:

১৮৮৬: আমেরিকান কবি এমিলি ডিকিনসনের মৃত্যূ।

আজকে:

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় শিক্ষক দিবস

দোহারে রহস্যজনক আত্মহত্যা

মাঝারুল ইসলাম, নিউজ ৩৯ ♦ শুক্রবার দোহারে রহস্যজনক আত্মহত্যা করেছেন মোঃ মিজান (৩৫)। তিনি কার্তিকপুরের ইফাজ উদ্দিন(মৃত) -এর পূত্র।

জানা যায়, প্রায় বছর দেড় আগে তিনি পরিবার থেকে গ্রাম্য সালিসীর মাধ্যমে পৃথক হন। এরপর তিনি তার সম্পত্তি বিক্রি করে দোহার বাজারের পাশে সোনার বাংলা গ্রামে বসবাস শুরু করেন। গতবছর ২ মেয়ের মধ্যে বড় মেয়েকে তিনি বিয়ে দেন।

প্রতিবেশীরা জানান, মাঝে মাঝে স্ত্রীর সাথে ঝগড়া হলে তার স্ত্রী রাগ করে গিয়ে বোনের বাসায় থাকতেন। তবে গত কিছুদিন এমন কিছু হয় নি বলে তারা জানান।

ভোর রাতের দিকে তার স্ত্রী ঘুম ভেঙ্গে উঠলে বাড়ীর পিছনের গাছে ঝুলন্ত অবস্থায় মিজান দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বেলা ১১টার দিকে দোহার থানা পুলিশ এসে সুরাহাতাল রিপোর্টর জন্য গাছ থেকে লাশ নামিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে থানায় কোনো মামলা হয় নি।

মৃতের স্ত্রী নিউজ ৩৯ কে জানান, কেন কিভাবে, কখন এই ঘটনা ঘটলো তা তিনি কিছুই জানেন না।

দোহার-নবাবগঞ্জে উন্নয়নে রেকর্ড গড়েছিল জাতীয় পার্টি: সালমা ইসলাম

স্টাফ রিপোর্টার ♦ বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে চরলটাখোলা গ্রামে জাতীয় পার্টিতে বিপুলসংখক নারী-পুরুষের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, যুগান্তর সম্পাদক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, দোহার-নবাবগঞ্জে উন্নয়নে রেকর্ড গড়েছিল জাতীয় পার্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক ডা. আলাউদ্দিন। প্রধান অতিথির সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির নেতা শরফুদ্দিন আহমেদ শরীফ, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রসমাজের সভাপতি মশিউর রহমান খান তাপস, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, মহিলা পার্টির নেত্রী আইরিন গমেজ।

প্রধান অতিথি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দেশের বর্তমান পরিস্থিতি, এরশাদের ৯ বছরের শাসনামল ও অবহেলিত নবাবগঞ্জের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতীয় পার্টি ক্ষমতা ছাড়ার পর ২১ বছরে দেশে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আবারও সাধারণ জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চায়।

তিনি বলেন, আপনারা আমাকে ও জাতীয় পার্টিকে সহযোগিতা করুন। আমার ব্যক্তিগত অর্থ ও সরকারি অর্থের বরাদ্দ দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। তিনি তা ধরে রাখতে এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান। অবহেলিত গ্রামীণ অবকাঠামো, মসজিদ, মন্দির, কবরস্থান ও শিক্ষাখাতে উন্নয়ন করা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর ৯ বছরের শাসনামলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ সারাদেশে উন্নয়নে রেকর্ড গড়েছিল জাতীয় পার্টি। আজ অবহেলিত দোহার-নবাবগঞ্জ উপজেলার উন্নয়ন আমার স্বপ্ন।

অনুষ্ঠানে দুই শতাধিক নারী-পুরুষ অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আবদুল আলিম, মেহেদি হাসান মিলন, ওহাব তালুকদার, ডা. মোশারফ হোসেন, ডা. আবদুল হাকিম, জামাল উদ্দিন আহম্মেদসহ দোহার উপজেলা জাতীয় পার্টির মূলদল, যুবসংহতি, ছাত্রসমাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাহ্রা ঘাট থেকে দুই হাজার পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার ♦ বৃহস্পতিবার সকালে দোহার থানার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট থেকে দোহার থানা পুলিশ প্রায় ২০০০ বিক্রি নিষিদ্ধ পাখি আটক করেছে। সকাল ১০.৩০ মিনিটের দিকে এসআই আজাদের নেতৃত্বে একটা দল এই পাখি আটক করে।

জানা গেছে পদ্মা চর থেকে ধরে আনা এই সব পাখি নিয়ে দুই জন লোক পাখি নিয়ে বাহ্রাঘাটে এসে উপস্থিত হলে স্থানীয় লোকজন তাদের আটক করে দোহার থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখি গুলো উদ্ধার করে। অজ্ঞাত কারন বসত পুলিশ কাউকে গ্রেফতার করে নি।

অভিযোগ পাওয়া যায় নয়াবাড়ি ইউনিয়নের এক মেম্বারের হস্তক্ষেপে পুলিশ কাউকে আটক করতে পারে নি। উদ্ধারকৃত পাখিগুলো পরে দোহার থানায় নিয়ে এসে ছেড়ে দেয়া হয়।

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash2/150105_406959909334919_100000627401224_1309267_545261847_n.jpg

উদ্ধার কৃত পাখি

দোহার নবাবগঞ্জের স্কুল কলেজে পর্ণগ্রাফির ছড়াছড়ি

দোহারের একটি অতি পরিচিত স্কুলের নবম শ্রেনীর ছাত্র সাব্বির(ছদ্মনাম)। গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার পর প্রবাসী বাবা ছেলেকে পুরস্কার হিসেবে কি দেবেন, তা জানতে চেয়েছিলেন। উত্তরে ছেলে বলেছিল, একটা মাল্টিমিডিয়া মোবাইল ফোনের কথা।

বাবা প্রথমে দিতে রাজি হননি। এত কম বয়সের ছেলেকে মোবাইল ফোন দিবেন, তাও আবার দামি ফোন- তার বিবেক সম্মতি দিচ্ছিল না। কিন্তু ছেলে বোঝালো, তার বন্ধুদেরও মোবাইল ফোন আছে। তাদের বাবা মা দিয়েছেন। আর এখন তো ছেলে-বুড়ো সবার কাছেই ফোন থাকে। সবারই দরকার হয়।

বাবা ছেলের সাথে তর্কে জড়ালেন না। অগত্যা ১৮ হাজার টাকা মুল্যের একটা দামি মোবাইল সেট বিদেশ থেকে পাঠিয়ে দিলেন।

মেমোরি কার্ড, ব্লু টুথ, এমপি থ্রি, এমপি ফোর, ব্রাউজার কি নেই তাতে। সাব্বির খুশি হয়ে যায়। পরদিন বন্ধুর বাসায় গিয়ে কম্পিউটার থেকে আট গিগা মেমোরি কার্ডের পুরোটাই পর্নো ভিডিওতে পূর্ণ করে নিয়ে আসে। রাতভোর ঘরের দরজা লাগিয়ে কানে হেডফোন দিয়ে বাসায় দেখে। নতুন ভিডিও সংগ্রহের জন্য ক্লাসে বন্ধুদের তাগাদা দেয়। ক্রমেই পর্নোগ্রাফির প্রতি আকর্ষন আসক্তিতে রূপ নেয়।

ক্লাসরুমের পেছনে, খেলার মাঠে বসে বন্ধুরা একসাথে দেখে। মজা পায়, পুলকিত হয়।

একদিন টিফিনের সময় ক্লাসরুমে কয়েকজন বন্ধু মিলে নতুন আনা এক দেশী পর্ণোভিডিও দেখছিল। শিক্ষক ক্লাস নিতে আসলেও তারা খেয়াল করেনি। মাথা নিচু করে দেখতে থাকায় স্যারের সন্দেহ হলে হাতে নাতে ধরা পড়ে সাব্বির ও তার পাঁচ বন্ধু। শিক্ষকের নিকট তীব্র ভৎসনার শিকার হলেও তাতে তাদের কিছু যায় আসেনি। এরপর প্রধান শিক্ষকের নিকট পাঠানো হয় তাদের, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল ফোনটি জব্দ করেন।

একইসাথে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাবহারে সতর্ক করা হয়।কিন্তু তার পরেরদিনও শিক্ষার্থীদের সার্চ করে মোবাইল ফোনে পাওয়া যায় মেমোরিকার্ডে, যার প্রতিটিতে ছিল দেশি-বিদেশি পর্নোভিডিও’র ভাণ্ডার।

উপরের ঘটনাটি কল্পিত নয়, সত্য। এটি একটি নমুনা মাত্র, দেশের অধিকাংশ স্কুল পড়ুয়াদের মাঝে এই ধরনের প্রবণতা দেখা যায়। কম বয়সে বিস্তারিত জানাকে তারা এ্যাডভেনটেজ মনে করে। ক্লসে যে যতো বেশি জানবে, আড্ডাতে সে অধিক জনপ্রিয়। বড় থেকে ছোট, ক্রমে ক্রমে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে আজ সর্বত্র।

আর যে হারে দোহার নবাবগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও মোবাইল সার্ভিসিং সেন্টার গড়ে উঠেছে সে ক্ষেত্রে দোহার নবাবগঞ্জে এর হার ৯০ শতাংশের উপরে বলে অভিমত মোবাইল সার্ভিসিং সেন্টার গুলোর মালিকদের। কেননা প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় দামী মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের হার অনেক বেশি।

জয়পাড়া কলেজ মার্কেটে অবস্থিত একটি সাইবার ক্যাফেতে দেখা গেলো স্কুল শুরুর আগে ও ছুটির পরে স্কুল ছাত্রদের আনাগোনা। তারা চলে যাওয়ার পর কম্পিউটার হিস্টোরি থেকে দেখা গেলো তারা পর্ণ সাইটগুলোতে পরিদর্শন করেছে নতুবা কোন সিনেমার আইটেম গান ডাউনলদ করেছে। এর মাঝে আবার সেলেব্রেটি সাইটগুলোতে তাদের প্রবেশের হার বেশি।

বর্তমানে আরেকটি হুজুগে এরকমই এক বিব্রতকর পরিস্থিতি পার করলেন লাক্স-সুন্দরী বিদ্যা সিনহা মিম। অনলাইনের অশ্লীল কিছু সাইট আর ব্লগে কে বা কারা যেন দুই মিনিটের নোংরা একটি বিদেশী ভিডিও ফুটেজ আপলোড করে ছড়িয়ে দিয়েছে তার নামে। এই নিয়ে এখনো চলছে তুমুল প্রপাগান্ডা। আর কোমলমতি ও অপ্রাপ্ত বয়স্কদের দেখা যাচ্ছে এই ধরনের সাইতগুলো ভিজিট করতে। বেড়ে গেছে টাকা ফেক্সি করার পরিমাণও।

ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের সঙ্গে অশ্লীল এই ভিডিও ফুটেজের মেয়েটি সোনালী চুলের ইউরোপিয়ন বা আমেরিকান হলেও তাকেই বলা হচ্ছে বিদ্যা সিনহা মিম।

২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার খেতাব বিজয়ী বিদ্যা সিনহা মিম এবার তার নামে ছড়িয়ে দেওয়া অশ্লীল ভিডিও প্রসঙ্গে সোচ্চার হয়েছেন।

সাইবার ক্রাইম সম্পর্কে মিম বললেন, এটি অনেক বড় অপরাধ। সাইবার ক্রাইম একজন মানুষের জীবন বিপন্ন করে দিতে পারে। এ ধরনের কাজ মিডিয়ার সবার জন্যেই ক্ষতিকর। এমন অবস্থা হলে নতুনদের মনে ভয় নামে ভাইরাসটা বাসা বাঁধবে। আর মিডিয়ায় নতুনদের আসাটা বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা আমাদের জন্যে খুবই লজ্জাজনক একা কারো পক্ষে এই অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সম্ভব না। সবাই মিলে যদি সোচ্চার হওয়া যায়, তাহলে সেই চক্র কিছু করার আগে অবশ্যই চিন্তা করবে। কিন্তু আফসোস আমাদের দেশের মানুষ প্রতিবাদ না করে উল্টো এ ধরনের ক্রাইমকে এনজয় করে। এ বিষয়ে কঠোর আইন দরকার। যদি সাইবার ক্রাইমে জড়িত থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলেই এর প্রতিরোধ সম্ভব।

এক্ষেত্রে চীন আমাদের কাছে বড় উদাহরন হতে পারে। সেখানে পাঠ্যপুস্তকে যোগ হয়েছে যৌন শিক্ষা। কিন্তু ইন্টারনেট পর্নোগ্রাফি পুরোদমে নিয়ন্ত্রিত। যার কারনেই সেখানে শিক্ষার্থীরাও যেমন যথেষ্ট সচেতন, তেমনি সামাজিক সহিংসতাও কম।

দেশে পর্নো ভিসিডি নির্মাণ হচ্ছে, এটা পুরোনো গল্প। বিক্রি হচ্ছে, এটা ওপেন সিক্রেট। আইন করেও পর্নোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও কর্মকাণ্ডগুলো এখন অবাধে চলছে।

একজন কিশোর, যার হয়তো যৌনতা সম্পর্কে হালকা ধারণা আছে, কিন্তু এর ভিজুয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই। সে খুব স্বাভাবিক ভাবেই পর্নো ছবির প্রতি কৌতূহলী হবে। সঙ্গত কারনেই কোমলমতি আঠারো বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি পরিমানে পর্নো ভিডিও’র প্রতি আসক্ত হয়ে পড়ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই হল বাস্তবতা। কিন্তু এর জন্য দায়ি কে? পরিবার, রাষ্ট্র, সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং মানসিকতা সবাই দায়ী।

একজন শিশু তো দূরে থাক, একজন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকেও পরিবার থেকে যৌনতা সম্পর্কে কোন ধারনা দেয়া হয় না। রাষ্ট্রীয়ভাবে পাঠ্য পুস্তকেও যৌনতা সম্পর্কে কোন বিশেষ শিক্ষার ব্যবস্থা নেই। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক শ্রেনীর জীববিজ্ঞানে “মানবদেহ” নামক একটি অধ্যায় রয়েছে। সেখানে, দৈহিক অঙ্গের বিবরন, বয়:সন্ধিকালের লক্ষন, করণীয় সমন্ধে ধারনা দেয়া রয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, অধিকাংশ কলেজেই অধ্যায়টি পড়ানো হয়না। কারন, শিক্ষক-শিক্ষিকারা অধ্যায়টি পড়াতে লজ্জা বোধ করেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধুমাত্র মেডিকেল ও জুয়োলজি বিভাগের শিক্ষার্থীরা এ সম্পর্কে কিছু শিক্ষা লাভ করে থাকেন। অন্য বিষয়ের শিক্ষার্থীরা যৌন শিক্ষা লাভের কোন সুযোগই পান না। ফলে কেবলমাত্র বন্ধু-সহপাঠীদের মাঝেই কিশোর যুবকরা এ সম্পর্কে ধারনা লাভ করে।

কিন্তু পরিপূর্ণ শিক্ষা না হওয়ায় তার কুপ্রভাব পড়ে স্বাভাবিক জীবনে। নেশার মত আসক্ত হয়ে পড়ে পর্নো ভিডিও’র প্রতি। ফলশ্রুতিতে স্কুল পড়ুয়াদের কেউ কেউ কৌতূহলী হয়ে পতিতালয়েও যায়!

মানুষের জন্য ফাউন্ডেশন তার এক জরিপে তথ্য প্রকাশ করেছে যে, রাজধানীতে ৭৭ শতাংশ কিশোর পর্নো ভিডিওতে আসক্ত। এই হার শুধু আমাদের আতঙ্কিতই করে না, সামাজিক সহিংসতা বেড়ে যাওয়া আশঙ্কা স্পষ্ট বুঝিয়ে দেয়। তাই পর্নো ভিডিও প্রতিরোধ করা এখন জরুরী হয়ে উঠেছে।

সম্প্রতি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আইন পাশ হলেও যথার্থ প্রয়োগের অভাবে এর সুফল পাচ্ছে না সমাজ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৮(৩) অনুযায়ী “কোন ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।”

মাদকের পাশাপাশি অশ্লীলতাও যদি সমাজে ভাইরাস আকারে ছড়িয়ে পড়ে, তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুফল বয়ে আনবে না। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। প্রয়োজনে ইন্টারনেট পর্নোগ্রাফিও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, এখন ঘরে বসেই অশ্লীল ছবি প্রদর্শন সহজলভ্য।

গরীব দেশের জন্য ক্ষুধা ও দারিদ্রতার মাঝে পর্নো আগ্রাসন এক মারাত্মক অভিশাপ। এই অভিশাপ প্রতিরোধ করতে না পারলে দেশের তরুন সমাজের ভবিষ্যৎ অন্ধকার। এই অন্ধকার দূর করতে যুবকদেরই এগিয়ে আসতে হবে।

একইসাথে রাষ্ট্রকে পর্ণো আগ্রাসন রোধে শুধু সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নীতিমালা তৈরী করলেই হবে না পাশাপাশি ব্যপক হারে সচেতনতা সৃষ্টি করতে হবে। নতুবা অদূর ভবিষ্যতে সামাজিক অবক্ষয় তীব্র আকার ধারন করবে।