দোহারে প্রথমবারের মত হতে যাচ্ছে গুণীজন সংবর্ধনা

দোহারের ঐতিহ্যবাহী ও দোহারের শিক্ষার প্রান কেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা ডিগ্রী কলেজে এই প্রথম বারের মত হতে যাচ্ছে এক গুণীজন সংবর্ধনা হতে যাচ্ছে শনিবার ।এতে সংবর্ধিত হবেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ১ দোহার নবাবগঞ্জ এর সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম এবং নবনির্বাচিত দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা কামাল । এছাড়াও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান ,সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।

অনুষ্ঠানের ২য় পর্বে রয়েছে বার্ষিক ক্রীড়া ও একাডেমিক অনুষ্ঠান । সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে বলে নিউজ৩৯কে জানিয়েছে কলেজ কতৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর (অব.)ডাঃ এ আর খান ।

জয়পাড়া মডেলে ম্যানেজিং কমিটি নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের জয়

আসাদ পলাশঃ জয়পাড়া পাইলট স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিতদের জয় জয়াকার হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক শাখায় দোহার উপজেলা যুবলীগ সভাপতি ভিপি আলমাস ১২২ ভোট ও দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দীন মোল্লা ৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরদিকে মাধ্যমিক শাখায় আওয়ামীলীগ সমর্থিত ইটালি প্রবাসি আব্দুস সালাম ৪৭২ ভোট এবং কৃষকলীগ সভাপতি আব্দুল জলিল ৩৭৫ ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসাবে মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আলম নির্বাচিত হয়েছেন। 

দোহারে নব নিযুক্ত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঢাকার দোহার উপজেলায় নব-নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল করিম ভূঁইয়ার সাথে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দোহার উপজেলায় বর্তমান আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, অবৈধ দখলদার, বাল্য বিয়ে, দুর্নীতি, নদী ভাঙন ও অবৈধ বালু উত্তোরন ও বিক্রয়সহ বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় সভায় আলোচনা করা হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান, দোহার প্রেসকাব সভাপতি কামরুল হাসান, সহ- সভাপতি মঞ্জুর খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, অর্থ সম্পাদক মো. শাহ্জাহান, সদস্য আতাউর রহমান, শেখ সোহেল, আবু নাইম, মো. সুজন খান, দানিজ খান জুয়েল, রিপন খান, অলি আহমেদ, শামীম আরমান প্রমুখ।

দোহারে ৩২ দোকানে ডাকাতির মামলায় আটক ৩

ঢাকার দোহার উপজেলায় মুকসেদপুর ইউনিয়নের ধুবলি বাজারের দুটি স্বর্ণের দোকানসহ ৩২ দোকানে গণডাকাতির মামলায় দোহার থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে তালা কাটার ও লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক ৩ জন। 

গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী বাজারে  ২৫/৩০ জনের ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, শাড়ী, থান কাপড়সহ প্রায় কোটি টাকা লুট করে। এ ঘটনায় দোহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থল থেকে পাওয়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোনের কল লিস্টের মাধ্যমে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শ্রীনগর থানার বাঘরা ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের রহিম খানের ছেলে আলেপ (২৪), একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে মিরাজ(২৫) ও দোহার উপজেলার মুকসেদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিরাজ মৃধা (২৮) নামে ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ১টি তালা কাটার ও মোবাইল দোকান হতে লুট হওয়া ৩টি মোবাইল সেট উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান সোমবার ট্রেনিং শেষে ফেরার পর ডাকাতির ঘটনায় জড়িত ৩ জনকে তালা কাটার ও মালামাল সহ গ্রেফতার করতে সক্ষম হই। আটকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা গতকাল বুধবার ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।

দোহারে ইভটিজিং এর দায়ে ৬ মাসের কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হরিচন্ডি গ্রামের জালাল মুন্সীর বখাটে ছেলে রবিন (২০) প্রায়ই উত্তপ্ত করে এবং কু-প্রস্তাব দেয়। এ ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রীর নানী সুফিয়া বেগম বিষয়টি দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞাকে লিখিতভাবে জানালে তাৎক্ষণিকভাবে  বখাটে রবিনকে আটক করে। পরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নূরুল কবির ভূঁইয়া ৬ মাসের কারাদন্ড দেন।

দোহারে ৩২ দোকানে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

পলাশ৩৯ঃ দোহারে দুবলী বাজারের ৩২ দোকানে গণডাকাতির ঘটনায় ২ ডাকাতকে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন দোহার থানার এস আই রফিক হোসেন। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে দুবলী গ্রাম থেকে মঞ্জুর(২৮) ও আলেপ(৩০) কে আটক করে পুলিশ। উল্লেখ্য ডাকাতির ঘটনায় দোহার থানা পুলিশ ৯৫ ও ৯৭ ধারায় দু’টি মামলা দায়ের করে।  

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে দোহার জামায়াতের শুভেচ্ছা জ্ঞাপন

দোহারে গত ১ মার্চ দোহার থানা জামায়াতে ইসলামি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে এক ঘরয়া পরিবেশে শুভেচ্ছো জানায়।

এ সময় উপস্থিত ছিলেন দোহারের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা । অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন দোহার থানার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মাসুদ পারভেজ, জামায়াতের দোহারের থানা আমীরসহ অন্যান্য নেতা কর্মী , ছাত্রশিবিরের দোহার থানার দক্ষিণ অংশের সভাপতি আসাদুজ্জামান , পশ্চিম অংশের সভাপতি বেলাল উদ্দিন , পোউর শিবিরের সভাপতি সহ জামায়াত- শিবির ও ছাত্রদলের অধিকাংশ নেতা কর্মী।

জামায়াত সেক্রেটারির ব্যবস্থাপনায় ও থানা আমিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।  তিনি গত ৫ জানুয়ারির নির্বাচনে কঠোর সমালোচনা করে বলেন, “উপজেলা নির্বাচনে জনগন আওয়ামী লীগকে বয়কট করেছে। এই নির্বাচন প্রমান করে যে যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ”

উপজেলা নির্বাচনে সমর্থন করায় কামরুল হুদার পক্ষ থেকে করায় জামায়াত- শিবির কে ধন্যবাদ জানানো হয়।

শোল্লায় প্রভাবখাটিয়ে স্ত্রীর নামে কোটি টাকার জমি বন্দোবস্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান কিসমতের বিরুদ্ধে নিজের স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে প্রায় কোটি টাকার জমি স্থায়ী বন্দোবস্ত নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জমির প্রকৃত মালিককে আড়াল করে দখল নেয়ার চেষ্টার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

উপজেলার আওনা গ্রামের এম মহিউদ্দিন ভূইয়ার ছেলে মাহমুদুল হাসান জমিটির প্রকৃত মালিক দাবী করে জানান, উপজেলার আওনা মৌজার সিএস খতিয়ান নং ৭১৭, সিএস ও এসএ দাগ নং ২৪০ এর ৩৫ শতাংশ জমির মালিক ছিলেন জমিদার রাজা শ্রীনাথ রায়। ১৩৪০ বাংলা সনে জমিটির পত্তন নেন স্থানীয় শ্রী অধর চন্দ্র। তার নিকট থেকে মাহমুদুল হাসানের দাদা গোলাম রাব্বানী ভূইয়া ১৯৪৬ সালে ২৩৯৯ নং দলিল মূলে ক্রয় করেন। গোলাম রাব্বানী ভূইয়া ময়মনসিংহে বসবাস করার সময়ে এসএ ও আর এস জরিপে ভূলক্রমে ১নং খাস খতিয়ান ভূক্ত হয়ে যায়। ১৯৭৭ সনে তার মৃত্যুর পর তার ছেলেরা মাহমুদুল হাসানের বাবা মহিউদ্দিন ভূইয়ার নিকট জমিটি বিক্রি করেন এবং ১৯৯৭ সালে স্বত্ব ঘোষণার প্রার্থনায় দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। দু’বছর পর তার পক্ষে রায় পান। ২০০৪ সালে মহিউদ্দিন ভূইয়া তার ছেলে মাহমুদুল হাসানকে জমিটি দান করেন। ২০০৮ সালে মোকদ্দমার রায়ের বিরেুদ্ধে ঢাকা জেলা প্রশাসক আপিল করেন ২০১০ সালে আপিল ডিসমিস হয়।

মাহমুদুল হাসান অভিযোগ করেন, ২ বছর মামলা চলাকালীন সময়ে মাঝামাঝি ৩০/০৯/২০০৯ সালে ততকালীন শোল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিসমত ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রী ডলি রহমানের ডাক নাম অলিভিয়াকে ভূমিহীন দেখিয়ে ও নিজের পরিচয় গোপন করে ঐ জমি ৯৯ বছরের বন্দোবস্ত নেন।

এ বিষয়ে ২০১২ সালে ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর বন্দোবস্ত বাতিলের আবেদনের পেক্ষিতে প্রতিবেদন প্রেরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি জানার পর থেকে মিজানুর রহমান কিসমত জমিটি দখলের পরিকল্পনা করছেন বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে তার আদালতে আবেদনের প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর থেকে জমিটির উপর স্থিতিবস্থার আদেশ জারি করেছে আদালত। 

মাহমুদুল হাসান উল্লেখ করেন, মিজানুর রহমান ভূইয়ার স্থাবর-অস্থাবর সব মিলে তার প্রায় কোটি টাকার জমি রয়েছে। তাছাড়া শোল্লায় মমি মার্কেট, আওনার আবাদি জমি, ঢাকার ওয়ারীতে বিলাশবহুল ফ্ল্যাট, ঝিলমিল প্রকল্পে সরকারী প্লট রয়েছে তার নামে। কি করে তার স্ত্রী ভূমিহীন হলেন। তাছাড়া তার কোন ছেলে সন্তানও নেই।

এবিষয়ে মিজানুর রহমান কিসমত বলেন, আমার স্ত্রীর নামে নিলেও জমিটি জনস্বার্থে স্থানীয় পোষ্ট অফিস, ক্লাব ও স্কুলে দেয়ার প্রক্রিয়া চলছে।

দুবলী বাজারে ৩২ দোকানে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

ঢাকার দোহার উপজেলায় দুটি স্বর্ণের দোকানসহ দুবলী বাজারের ৩২ দোকানে গণডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকার সহ কোটি টাকার মালামাল লুট। পিস্তল, ধারালো অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী বাজারে  ২৫/৩০ জনের ডাকাতদল এ ঘটনা ঘটায়।

স্থানীয়রা ও ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ২৫/৩০ জনের একটি স্বশস্ত্র ডাকাতদল উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী বাজারে হানা দেয়। এসময় বাজারে পাহাড়ারত ব্যবসায়ী নুরউদ্দিন, আব্দুল শুকুর ও সালমান খানকে হাত-পা ও মুখ বেধে ফেলে বাজারের মা জুয়েলার্স থেকে ১০ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা, নগদ ৬০ হাজার টাকা। বৃষ্টি অলংকার থেকে ১ লাখ ৭ হাজার নগদ টাকা, ২ ভরি স্বর্ণ, ৪৫ ভরি রুপা, আল আমিন ষ্টোর ২৫ টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, নাঈম ষ্টোর, মায়ের দোয়া বস্ত্রালয়, মা বস্ত্রালয়সহ ৩২ দোকানের নগদ টাকা ও শাড়ি,থান-কাপড় সহ মালামাল লুট করে। এতে ৫০ লাখ টাকারও বেশি লুট হয়েছে বলে ব্যবসায়ীদের জানান।

শনিবার সকাল ৮ টার দিকে ফুলতলা পুলিশ ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত ফেলে যাওয়া একটি পিস্তল, ২টি রাম দা, ও মোবাইল সেট উদ্ধার করে নিয়ে যায়। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

দোহার থানার ফুলতলা ফাঁড়ি ইনচার্জ মশিউর রহমান বলেন,অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয় হবে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামরুল ইসলাম মিয়াকে যোগাযোগ করে পাওয়া যায় নইা। উল্লেখ্য গত ৭ দিনে চতুর্থবারের মত ডাকাতির ঘটনা ঘটল।

দোহারের ফুলতলায় ডাকাতি: ২০ লাখ টাকার মালামাল লুট

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী জসিম উদ্দিনের বসত বাড়িতে ডাকাতি হয়েছে।

শুক্রবার ভোর রাতে উপজেলার পালামগঞ্জ ফুলতলা গ্রামে  একদল ডাকাত এ ঘটনা ঘটায়।

স্থানীয় ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে মুখোশ পরিহিত ২০/২৫ জনের সংঘবদ্ধ স্বশস্ত্র একটি ডাকাতদল রাইপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মুদি ব্যাবসায়ী জসিম উদ্দিনের বসত বাড়িতে হানা দেয়। পাকা দু’তলা ভবনের নিচতলার কেচিগেট তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

এসময় ব্যবসায়ী ও তার পরিবারকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে, ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, মোবাইল লোডের ৪টি সিমকার্ডসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য যে, গত তিন দিনের ব্যবধানে দোহার উপজেলায় তৃতীয় বারের মত ডাকাতির ঘটনা ঘটলো।