দোহারে অটো চালকের খুনির ফাঁসির দাবিতে মানব

প্রকাশ:

শেয়ার করুন:

এম,এ,সবুজ/নিউজ৩৯
দোহার থানার জালাল পুরের গত বৃহস্পতিবার অটোচালক মোহন মোল্লার (২২) খুনি সেন্টূর (৩০) ফাঁসির দাবিতে এক মানববন্ধন করে দোহার থানা অটোচালকবৃন্দ । গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুতারপাড়া  কাজিরচর মোড়ে এ মানব বন্ধন করা হয়। এতে এলাকার সাধারন জনগণ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ফজলুল হক।
এসময় ফজলুল হক বলেন, দোহার থানায় আইন শৃঙ্খলার বাহিনীকে অসংখ্য ধন্যবাদ । তারা ৩৫ ঘণ্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে । আইন শৃঙ্খলা বাহিনীর এরকম তৎপরতা থাকলে আগামীতে অন্যায়কারীরা অপরাধ করতে ভয় পাবে । তিনি আরো বলেন , এরকম যেন ঘটনা আর না ঘটে এ জন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান ।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দোহার থানার তদন্ত্য কর্মকর্তা মাহমুদুল হক । তিনি বলেন , কোন অপরাধীরাই অপরাধ করে পার পাবেনা । খুন হবার পরপরই আমরা খুনিকে ধরার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি । জনগণ যদি আমাদের সহযোগিতা করে , তাহলে কোন অপরাধীরাই পার পাবেনা । পুলিশ জনগনের জন্য । তাই জনগনের উচিত পুলিশদের তথ্য দিয়ে সাহায্য করা । তবে কেউ যেন তাঁর ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখবে ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...