৪৫০ কোটি টাকার পদ্মা বাঁধ প্রকল্প

পরিবেশ অধিদপ্তরে পদ্মার ভাঙ্গন রোধে ৪৫০ কোটি টাকার বাধের প্রকল্প পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দোহার উপজেলার প্রধান প্রকৌশলী খান মুহাম্মদ ফরহাদ হুসেইন। নিউজ৩৯ কে তিনি ব্যাপারটি নিশ্চিত করেছেন।

পদ্মার ভাঙ্গনের কবলে পড়ে একে একে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকগুলো ঐতিহ্যবাহি অঞ্চল। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। এই ভাংগনের হাত থেকে রক্ষার জন্য বাধ এই অঞ্চলের মানুষের প্রানের দাবি। এর আগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বাধের কথা বললেও তা দেখেনি বাস্তবায়নের মুখ।

এবার এই বাধের জন্য কাজ করে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলাম। সংসদ সদস্যের অন্যতম প্রধান এই অঙ্গীকার ছিল এটি। সেই ধারাবাহিকতায় বাধের প্রকল্প এখন পরিবেশ অধিদপ্তরে। স্থানীয় জনসাধারনের আশা অতি দ্রুত বাধের কাজ শুরু করে সালমা ইসলাম তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন।

দোহারে ধর্ষনের অভিযোগে যুবক আটক

নিউজ৩৯.নেট :: দোহারের চর লটাখোলায় ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়াএই ঘটনার পর বিকালে এক নারীর (২২) অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত হেলালকে (২৭) আটক রাখে পুলিশ।

আজ শনিবার মামলার অধিকতর তদন্তের জন্য অভিযোগকারীকে ডাক্তারি পরিক্ষার জন্য ঢাকার মিডফোর্ড হসপিটালে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত করছেন এস আই কাদের। ঘটনা প্রমাণিত হলে মামলা করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

নবাবগঞ্জে অ্যাসিডে দগ্ধ এক ব্যক্তি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তির পিঠ পুড়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।আক্কাস আলী জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো তিনি বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত দুটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তাঁর ডাক-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ হোসেন জানান, অ্যাসিড-জাতীয় পদার্থে তাঁর পিঠ পুড়ে গেছে।আক্কাস আলীর ভাই আহামঞ্চদ আলী জানান, স্থানীয় মো. রফিল ও তাঁর ছেলে মানিকের সঙ্গে তাঁদের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ভয় দেখিয়ে জমির ধান লুট করতে তাঁরা এ ঘটনা ঘটাতে পারেন বলে তিনি ধারণা করছেন।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দোহারে চলছে গতি পরিবহনের ধর্মঘট

নিউজ৩৯♦দোহারে অব্যাহত চাঁদাবাজি ও শ্রমিকদের লাঞ্চনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো চলছে গতি পরিবিহিনের ধর্মঘট। এতে চরম সংকটে পড়েছে ফুলতলা থেকে বাহ্রা বালেংগার যাত্রীগণ। তুলনামুলক সহজলভ্য ও ভাড়া সস্তা হওয়ায় বিপদে পড়েছেন যাত্রীগণ।

গতি পরিবহন সমতির এক সদস্য নাম না প্রকাশ করারা সত্বে নিউজ৩৯কে জানান, হটাৎ করেই ঢাকা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও ঢাকা জেলা হালকা যানবহহন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দোহারের ফুলতলা বাজারে জোর করে বিগত এক সপ্তাহ যাবত ২০ টাকা ও ১০ টাকা হারে চাঁদাবাজি করছে। না দিলে লাঞ্চনার শিকার হতে হয় বলে তিনি জানান। 

এছাড়া তিনি আরও জানান, নিজ সমিতিতে প্রতিদিন ৪০টাকা, সুপার ভাইজারকে ১০টাকা ও লাইন্সম্যান বাবদ গড়ে ১০ টাকা সহ প্রায় ৬০ টাকা জমা দিতে হয়। এর মধ্যে এরা ঢাকা থেকে এসে জোর করে এই চাঁদাবাজি করছে। আমরা এক সাথে বসার কথা বললেও তারা কোন গুরুত্ব দিচ্ছে না। তাই মালিক সমিতি ও শ্রমিকরা এক সাথে এই গাড়ি চলাচল বন্ধ রেখেছি।

নিউজ৩৯ কে দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, আমি ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই ব্যাপারে খোজ খবর নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করবো। 

দোহারে দুই বাড়িতে ডাকাতি, আহত ৩

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর ও সুন্দরীপাড়া এলাকায় গত সোমবার এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কার্তিকপুর এলাকার সাঈদ আলী মেম্বারের বাড়িতে ২০-২৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে এবং আসবাবপত্র ভেঙে মালপত্র লুট শুরু করে। সাঈদ আলী ও তাঁর ছেলে সাব্বির হোসেন তাতে বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের জখম করে। ঘরের অন্য সদস্যদের হাত-পা বেঁধে রেখে ১২ ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকা ও ১১টি মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালপত্র লুটে নিয়ে যায় ডাকাতরা।

এর ঘণ্টাখানেক পর একই ডাকাতদল পাশের সুন্দরীপাড়া এলাকার প্রবাসী হাফেজ দেলোয়ার হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতদল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট লুটে নেয়। এ সময় দেলোয়ারের মা রাবেয়া খানম (৭০) বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। ঘটনা টের পেয়ে এলাকার লোকজন একত্রিত হয়ে ধাওয়া করলে ডাকাতদল পাশের পদ্মা নদীতে থাকা ইঞ্জিনচালিত ট্রলারযোগে পালিয়ে যায়। ঘটনার পরপর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনায় গুরুতর আহত সাঈদ আলীকে প্রথমে কার্তিকপুর জেনারেল হাসাপাতালে পরে দোহার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাবেয়া খানম ও সাব্বির হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহার থানার ওসি কামরুল ইসলাম মিয়া মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালপত্র উদ্ধারে চেষ্টা চলছে।

দোহারে জামায়াতের দুই নেতা আটক

ঢাকার দোহার উপজেলায় জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।  এরা হলেন- রোকন মো. মুক্তার হোসেন (৩৭) এবং সর্মক সদস্য মো. দলিলুর রহমান (৫২)। এ সময়ে অন্যরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত মো. মুক্তার হোসেন দোহার উপজেলার মেঘুলা গ্রামের মৃত তাছের উদ্দিন শিকদারের পুত্র এবং দলিলুর রহমান উপজেলার আরিতা গ্রামের মৃত আ. কাদের মৌলভীর পুত্র। ইসলামী ছাত্রশিবিরের অফিসে তল্লাশী চালিয়ে ছাত্রীসংস্থার বিভিন প্রকাশনী ও বইসহ দলের বিভিন্ন কাগজপত্র জব্দ করেছে পুলিশ। বুধবার আসামীদের উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে ইসলামী ছাত্রশিবিরের অফিসে আছর নামাজের পরে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি পারিবারিক বৈঠক চলছিল। দোহার থানা পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে জামায়াত রোকন মো. মুক্তার হোসেন এবং দলিলুর রহমানকে আটক করে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ইসলাম মিঞা জানান, “তাদেরকে গোপন বৈঠক করার সময় আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।”

এ বিষয়ে দোহার উপজেলার জামায়াত আমীর এ,বি,এম কামাল বলেন , আমরা গণমানুষের সংগঠন করি । আমরা একটি পারিবারিক বিষয়ে শিবিরের অফিসে বসেছিলাম । পুলিশ অন্যায়ভাবে আমাদের এই দুই নেতাকে আটক করে ।

 

মধুরচরে সবজি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় বিল্লাল (১৯) নামের এ সবজি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বাবা-ভাইয়ের বক্তব্য আত্মহত্যা, কিন্তু তার মা অস্বীকার করেন।

নিহত বিল্লাল উপজেলার মধুরচর গ্রামের শেখ সামছুদ্দিনের ছেলে। নিহতের বাবা ও ভাইয়ের দাবী, সোমবার দুপুরে সবজির দোকানের তালার-চাবি হারানোর বিষয় নিয়ে বাবা ও বড় ভাই হেলাল বিল্লালকে বকাঝকা করে। বিকেলে বাড়িতে ফিরে সে বিষপান করে আত্মহত্যা চেষ্টা চালায়।

পরিবারের লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মা হেলেনা বেগমের দাবী তার ছেলে আত্মহত্যা করতে পারে না।

দোহার থানা উপপরিদর্শক মো. সিকান্দার জানান, নিহতের পরিবার হাসপাতাল এবং শাহবাগ থানা প্রশাসনের কাছ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতিপত্র নিয়ে এসেছেন।

জাতীয় ছাত্র সমাজের জয়পাড়া কলেজ শাখা কমিটি গঠন

নিউজ৩৯.নেট ♦ ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক ও জীবন মাহমুদ রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানের সুপারিশক্রমে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের স্থানীয় এমপি অ্যাডভোকেট সালমা ইসলামের স্বাক্ষরে ৫১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সুরুজ মাহমুদ, ইউনুছ ও সৌরভ সহসভাপতি, শরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির অন্যরা হলেন ওসমান, কাজী জিয়াদ, মন্টু, রুহুল আমিন, সাব্বির হোসেন, মঞ্জুর মোরশ্বেদ, আশিক, শুভ, বিপ্লব, নাসির হোসেন, নাহিন হোসেন, রবিউল করিম, সানি, মবিন, সবুজ হোসেন, মিঠুন আজাদ, জাহিদুল ইসলাম সাইদুল ইসলাম, সোহান, আল আমিন, সুমন প্রমুখ।

দোহারে সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যানদ্বয়ের বিদায়ী সংবর্ধনা

এম,এ,সবুজ/নিউজ৩৯
দোহারে সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান্দ্বয়ের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় । গতকাল দুপুরে দোহার উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয় । এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী অফিসার , উপজেলা পরিষদের সদস্যবৃন্দ , সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিদায়ী চেয়ারম্যান মাহবুবুর রহমান আবেগী কণ্ঠে বলেন , আমি দোহারের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি । কিন্তু উপজেলা চেয়ারম্যানদের কাগজে স্বাক্ষর করা ছাড়া আর কোন কাজ নেই । দোহার উপজেলায় চেয়ারম্যানদের বসার কোন জায়গা ছিল না । আমি সরকারের কাছ থেকে এ অধিকার আদায় করেছি । আমি কোন দিনই দুর্নীতি , সন্ত্রাস, মাদক ও ইভটিজিং এই চারটি বিষয়ের সাথে আপোষ করেনি , ভবিষ্যতেও করবোনা । আপনারাও (নব চেয়ারম্যানবৃন্দ) আপোষ করবেন না।
তিনি আরও বলেন, আমি যখন নির্বাচন করেছি , তখন আমার মনে হয়নি আমি কোন দলের। আমাকে আওয়ামীলীগ , বিএনপি , জাতীয় পার্টি , জামায়াতে ইসলামী , হেফাজতে ইসলামী সকল দলের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে । আমি আপনাদের সাথে আছি । আমার যদি দুহাজার কর্মী থাকে , তাহলে তাদের চারহাজার হাত নিয়ে আমি উপজেলার নতুন চেয়ারম্যানদের পাশে আছি । আমরা বিভিন্ন দল করি ।
তিনি পরিষেশে আবেগ ভরা কণ্ঠে বলেন, যখন আমি উপজেলায় আসব , তখন আশা করি আমাকে আপনারা ফিরিয়ে দিবেন না। উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা কোন দলের লোক থাকব না । আমি ক্ষমতা থাকা অবস্থায় কোন প্রতিহিংসা মূলক মামলা করেনি । বরং এসময় বিরোধীদলের লোকরা শান্তিতে ছিল ।

আড়িয়াল বিলে জয়পাড়া পরিবহনে ডাকাতি

ঢাকার দোহার ও নবাবগঞ্জ সীমান্ত এলাকায় জয়পাড়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে বাসচালক আরিফ (২৮) যাত্রীদের পিটুনির শিকার হন। গত শনিবার রাতে উপজেলার আড়িয়ল বিলের যুবখালী-নিকড়া লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার যুবখালী-নিকড়া লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত গাড়ির গতি রোধ করে। পরে যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোন ও মালামাল লুটে নেয়। এ সময় চালকের কাছ থেকে সাত হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দল। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী করম আলীসহ সাত-আটজন আহত হন।

গাড়িতে থাকা ২৫-৩০ জন যাত্রী নিয়ে জয়পাড়া মেইন রোডে পৌঁছালে যাত্রীরা উত্তেজিত হয়ে চালক মো. আরিফকে পিটুনি দিয়ে আহত করেন। খবর পেয়ে দোহার থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুল হক জানান, যাত্রীরা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।  গাড়িটি আটক করা হয়েছে।