গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে খেজুরে রস

0

আসাদ সবুজ/নিউজ৩৯.নেট
ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ । বছরে একেক সময় একেক রূপ ধারণ করে এদেশ । কালের পরিক্রমায় প্রতি বছরই হাজির হয় শীতকাল । বছরে এসময় বিভিন্ন রকমের প্রকৃতির উপাদান নিয়ে হাজির হয় এই ঋতু । কিন্তু কালের পরিক্রমায় হারাতে বসেছে গ্রামবাংলার চিরচেনা অনেক রূপ । তাঁর মধ্যে অন্যতম সকালে খেজুর গাছের রস ।
এক সময়ে শীত মৌসুমের শুরুতেই গ্রামগঞ্জের মানুষরা ছিলানো (গাছ কাটা) নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কে কার আগে খেজুর গাছ কেটে প্রকৃতির সেরা উপহার সমূহের মধ্যে অন্যতম খেজুর রস সংগ্রহ করতে পারে এ প্রতিযোগিতায় নেমে পড়তেন। খেজুর রসে তৈরী নানা প্রকার পিঠা পায়েস ছিল গ্রামবাংলার মানুষের নবান্নের সেরা উপহার। খেজুর রস দিয়ে অল্প সময়ে তৈরী করা হতো পাটালীগুড়,ভীড়মিঠাই সহ নানা রকমের মজার মজার খাবার সামগ্রী। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর রস। খেজুর গাছ কাটার সাথে নিয়োজিতদের  আঞ্চলিক ভাষায় বলা হয় গাছি। কমাগত নদীভাঙ্গন আর ফসলী জমি কেটে বসতবাড়ি নির্মানের ফলে দিনদিন হ্রাস পাচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গাছ ।ফলে দিনে দিনে খেজুর রস থেকে বঞ্চিত হচ্ছে গ্রামগঞ্জের মানুষরা। কয়েক বছর আগেও শীত মৌসুমে খেজুর রসের তৈরী নানা প্রকার পিঠা পায়েসসহ সুস্বাধু নবান্নের খাদ্য সামগ্রী দিয়ে উৎসাহ ও আনন্দের মধ্যে নবান্নকে বরণ করত এ অঞ্চলের মানুষরা।এখন আর খেজুর রস না পাওয়ায় নবান্নের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তারা। গ্রামের  মানুষেরা শীত মৌসুমে অতিথিদের রসের তৈরী পায়েস দিয়ে আপ্যায়ন করানোর প্রচলন এখন ভুলতে বসেছে।

কোন্দোলে জর্জরিত দোহার আওয়ামী লীগ: কেন্দ্রের নির্দেশে স্থগিত দুই পক্ষের সম্মেলন

0

ঢাকার দোহার উপজেলায় আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দলটির দুই পক্ষ আগামী ১৮ ডিসেম্বর পৃথক কেন্দ্রীয় সম্মেলন করার ঘোষণা দেয়। পরিস্থিতি আরো বেসামাল হওয়ার আশঙ্কায় গতকাল শনিবার কেন্দ্র থেকে সব সম্মেলন স্থগিত করার নির্দেশ আসে।

দলীয় সূত্রে জানা যায়, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন দলটির একাংশের নেতৃত্ব দেন। এ পক্ষকে সমর্থন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক বেপারী, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন আহম্মেদ, আমিন কম্পানিসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আরেক অংশের নেতৃত্ব দেন। এ পক্ষকে সমর্থন দেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষ পৃথক কেন্দ্রীয় সম্মেলন করার ঘোষণা দেয়। এর আগে গত ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত উপজেলার নারিশা, সুতারপাড়া, নয়াবাড়ি, মাহমুদপুর, কুসুমহাটি ইউনিয়নে দুই পক্ষ পৃথক সম্মেলন করে। এ ছাড়া গতকাল মাহমুদপুর ও মুকসুদপুর ইউনিয়নে দুই পক্ষের পৃথক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে কারণে মঞ্চ-প্যান্ডেল সব কিছু প্রস্তুত ছিল। এর মধ্যেই কেন্দ্র থেকে সব সম্মেলন স্থগিত করার নির্দেশ আসে। এ নির্দেশ পাওয়ার পর দুই পক্ষই গতকালকের সম্মেলনসহ সব সম্মেলন স্থগিত করে দেয়।

এ ব্যাপারে মান্নান পক্ষের নেতা নুরুল হক বেপারী ও বেলাল মোল্লা বলেন, কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা বাকি সম্মেলনগুলো স্থগিত করেছি। তাঁরা অভিযোগ করে বলেন, মাহবুবুর রহমান চেয়েছিল একা একা সম্মেলন করে তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে ঘোষিত অবৈধ কমিটিকে বৈধ করে নেবেন। কিন্তু কেন্দ্রীয় কমিটি এটা বুঝতে পেরে সম্মেলন স্থগিত করেছে, এটাই আমাদের বিজয়।

অন্যদিকে মাহবুব পক্ষের নেতা নজরুল ইসলাম বাবুল ও আলী আহসান খোকন বলেন, কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে সম্মেলন স্থগিত করার জন্য। এরপর মুকসুদপুর ইউনিয়নের আজকের (শনিবার) সম্মেলনসহ সব সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ বলেন, দোহারে আওয়ামী লীগের পাল্টাপাল্টি সম্মেলনের কারণে দলীয় ইমেজ নষ্ট হচ্ছে। আওয়ামী লীগের মতো একটি বড় ও স্বনামধন্য দলে এ ধরনের বিভক্তি মেনে নেওয়া যায় না। এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটিও এখন অবগত। যে কারণে কেন্দ্র আমাকে ও ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনকে নির্দেশ দিয়েছেন দোহারের সব সম্মেলন স্থগিত করার জন্য। সে নির্দেশ অনুসারে দুই পক্ষের সম্মেলন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ৮ ডিসেম্বর কেন্দ্রীয় একটি সভায় দুই পক্ষের নেতাদের ডাকা হয়েছে। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। ওই সভায় বিষয়টি সুরাহা করা হবে।

পদ্মায় চলছে বালু উত্তোলণের প্রস্তুতি

0

নিউজ৩৯♦ নবাবগঞ্জের দোহার উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা পদ্মার করাল স্রোতে প্রতিবছরই সর্বশান্ত হয় কয়েক হাজার পরিবার।

গত বর্ষা মৌসুমে অগণিত পরিবার ভাঙনের শিকার হয়ে হায়িছে বসত বাড়ী ফসলের জমি সহ সবকিছু। শুষ্ক মৌসূমে নদীতে অপরিকল্পিত বালু উত্তোলণের ফলে নদীর পানি প্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের সৃষ্টি হয়। কিন্তু থেমে নেই বালুদস্যুরা এবছর শুষ্ক মৌসুমের শুরুতেই আবার সক্রিয় হতে শুরু করেছে চক্রটি।

প্রতিবছরের মতো এবারো স্থানীয় একটি প্রভাবশালী মহলের  ছত্র ছায়ায় এলাকায় বালুদস্যুরা বালু উত্তোলণের প্রক্রিয়া করছে। জানা যায়, ইতিমধ্যে কয়েকটি বালু কাটার মেশিন দোহারের নদী তীরবর্তী এলাকায় দেখা গেছে। তাছাড়া নদী তীরবর্তী স্থানে জমা করা হচ্ছে লোহার পাইপ। নারিশা পশ্চিমচর এলাকায় পাইপ গুলো জরো করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর দোহারের বাহ্রাঘাট ও নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছিলেন, অপরিকল্পিত ড্রেজিংয়ের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নদী ভাঙনের সৃষ্টি হয়। কিন্তু সম্প্রতি দোহারের নারিশা পশ্চিমচর ও মেঘুলা হিন্দুপাড়া এলাকার পদ্মাপাড়ে ৩টি বালুকাটার ইঞ্জিন চালিত নৌকা দেখা গেছে।

ভাঙন কবলিত নদী তীরবর্তী এলাকার কয়েকটি পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন এবিষয়ে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙনের শিকার হতে হবে।

এ বিষয় দোহারের সমাজ সেবক মো. বাদল বেপারী জানান, পদ্মা নদী থেকে বালু ব্যবসায়ীরা বালু উত্তোলনের ফলে দোহার উপজেলার নারিশা ও নয়াবাড়ি ইউনিয়নের প্রায় ২ হাজার পাকা আধাপাকা ঘর বাড়ি প্রায় ১০ হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে নারিশা ইউনিয়নের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, পাকা-আধাপাকা সড়ক, দুটি পাইকারি হাট বাজারসহ ৩ হাজার ঘর বাড়ি। আবারও বালু ব্যবসায়ীরা নদী থেকে বালু উত্তোলণ করলে এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা বলেন, পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করা চিরতরে বন্ধ করতে হবে।দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়া বলেন  আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি সস্পর্কে কথা হয়েছে ও উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।

দোহারে ওয়ারেন্টভুক্ত ৪ আসামীসহ আটক ৫

0

ঢাকার দোহার উপজেলায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও এক গরুচোর সহ ৫ আসামীকে আটক করেছে দোহার থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের নিজ বাড়ী থেকে ওয়ারেন্টভুক্ত আসামী ঝন্টু(৩০), ফারুক(৪০), পাপ্পু(২৫) ও পারভীন(৩৮)কে আটক করে থানায় নিয়ে আসে।

বুধবার সকালে আটককৃতদের কোর্টে প্রেরণ করেন। আটককৃত ঝন্টু আজিজ বেপারীর ছেলে, ফারুক খালেক শিকদারের ছেলে, পাপ্পু ফারুকের ছেলে এবং পারভীন ফারুকের স্ত্রী ও সকলেই  দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা।

অপর দিকে, বুধবার সকালে শহীদ বাবুর্চী(৫০) নামে এক গরু চোরকে আটক করে। আটককৃত শহীদ বাবুর্চী ফরিদপুর জেলার মুরালীদাহ গ্রামের ইউসুফ বেপারীর ছেলে। সে নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ গ্রামের মন্জুর বাড়ীর ভাড়াটিয়া।

দেড় বছরেও হয় নি চর লটাখোলার নতুন সেতু

তানজীম ইসলাম, নিউজ ৩৯.নেট :: ভেঙ্গে পড়ার পর দেড় বছর কেটে গেলেও এখনও সংস্কার হয় নি চর লটাখোলার ক্ষতিগ্রস্হ সেতুটি। বিকল্প কোন রাস্তা না থাকায় জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছেন হাজারো মানুষ, কোন যানবাহনও চলাচল করতে পারছে না সেতুটির উপর দিয়ে।

অসুস্থ রোগীদদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, এই সেতুর উপর দিয়ে আসতে না পারায় অনেকটা পথ ঘুরে আসতে হয়।

সেতুটির কবে সংস্কার হবে তা জানতে চাইলে পৌর সভার চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আমরা কিছু জানি না। এটা আমাদের দায়িত্ব এর মধ্যে না।“

দোহারে উপজেলার প্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফ হোসাইন জানান “মাটি পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছে; আশা করা যায় অতি দ্রুত নতুন সেতুর কাজ শুরু হবে।“

শোল্লায় পিস্তলসহ যুবক আটক

0

আসাদ সবুজ/নিউজ৩৯.নেট
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ রাসেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামে ঐ যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকৃত রাসেল কোন্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আরিফুল কায়সার জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামে রাসেলের বাড়িতে গিয়ে তল্লাশি করেন। এসময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি, ৩টি চাকুসহ রাসেলকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, রাসেলকে প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে। তার ব্যাপারে আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

দোহারে সমাপনী পরীক্ষা দিচ্ছে ৫৩৭০ জন পরীক্ষার্থী

তানজীম ইসলাম♦ আজ থেকে শুরু হল ৫ম শ্রেনির  সমাপনী পরীক্ষায় দোহার থেকে অংশ গ্রহন করছে ৫৩৭০ জন পরীক্ষার্থী। দোহার উপজেলার ১২ টি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।

এই বছর দোহার উপজেলা থেকে দোহারের ৯৩ টি প্রাইমারি স্কুল থেকে ৫৩৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

দোহার উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস সুলতানা নিউজ ৩৯ কে জানান এবার দোহারে১২ টি কেন্দ্রে স্কুলের ৫১৫৭ জন এবং মাদ্রাসায় ২১৩ জন পরিক্ষা দিচ্ছে। আজ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই পরিক্ষা 

অনেক আশ্বাসের পরেও সংস্কার হয়নি জয়পাড়া বাজার সড়ক

তানজীম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ দিনের পর দিন আশ্বাসের পরও কাজ শুরু হয় নি জয়পাড়া বাজার পাঁকা সড়কের। ঈদের পরে কাজ শুরু হওয়ার কথা থাকলেও আদৌ কাজ শুরু হবে কিনা তারও নিশ্চয়তা দিতে পারেন নি দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়া।  দিনের পর দিন এই দুর্ভোগের আশু কোন সমাধান হবে কি না তা নিয়েও চিন্তিত খোদ জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতি।

অনেক দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে লটাখোলা জয়পাড়া সড়কটি।  গত বিএনপি.সরকারের আমলে এই সড়কটি শেষবারের মত সংস্কার করা হয়, এরপর দীর্ঘ দিন পার হলেও একবারও সংস্কার করা হয়নি এই সড়কটির। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল কারী প্রায় ৭/৮ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 

এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সাথে কথা বলা হলে তিনি বরাবরের মত এবারও আশ্বাস দিয়ে বলেন, অতি তাড়াতাড়ি এই রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে। যদিও তিনি এর আগে বলেছিলেন রমজানের ঈদের পরেই কাজ শুরু হবে। কিন্তু রমজানের ঈদ শেষে কুরবানির ঈদও চলে গেছে, এখন পর্যন্ত কোন সংস্কার কাজ শুরু হয় নি।

ছবি: ছবিটি গত বর্ষার, আগামী বর্ষার আগে সংস্কার করা না হলে আবার এমন চিত্র দেখতে হবে।

এসএসসির ফরম পূরণে দোহার-নবাবগঞ্জে মাত্রাতিরিক্ত অর্থ আদায়

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ এসএসসির পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন বিদ্যালয়ে ইচ্ছামতো টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দোহার-নবাবগঞ্জ দুই উপজেলার প্রায় সকল বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি। যদিও শিক্ষকরা বলছেন বিদ্যালয়ের উন্নয়নের কাজ ও পরীক্ষার্থীদের অতিরিক্ত পড়ানোর জন্যই এ অর্থ আদায় করা হচ্ছে।

সরেজমিনে দোহার ও নবাবগঞ্জ থানার বিভিন্ন বিদ্যালয়ের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে এ অর্থ আদায় করছে। এব্যাপারে মালিকান্দা স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক নিউজ৩৯ কে জানান, এবছর মানবিক বিভাগে ৪২০০ টাকা, ব্যবসায় শাখায় ৪৫০০ টাকা ও বিজ্ঞান শাখায় ৫০০০ টাকা করে নিচ্ছে । উল্লেখ্য সরকার নির্ধারিত ফি ১৫৪৯ টাকা।

মধুরখোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবক মনিরুল ইসলাম বলেন, কোচিং এর নাম করে ১৫০০ টাকা আদায় করছে বিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু এ টাকার নির্দিষ্ট কোনো রশিদ দিচ্ছে না।

জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক জিয়াসমিন আক্তার বলেন, প্রত্যেক বছর দোহার থানার বিদ্যালয়গুলো পরীক্ষার সময় এক প্রতিযোগীতায় নামে। তারা মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি অপেক্ষাকৃত কম মেধাবীদেরকেও বিভিন্ন অর্থের মাধ্যমে পরীক্ষার সুযোগ দিচ্ছে। এই অবস্থায় একদিকে মেধাবীদের সাথে পাল্লা দিয়ে পড়াশুনা করতে গিয়ে মেধাবীরা সঠিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। অপরদিকে প্রতি বছর পরীক্ষা ফেলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে , প্রত্যেক বিদ্যালয় নির্বাচনী পরীক্ষায় দুই বা ততোধিক বিষয়ের জন্য ন্যূনতম ৫০০০ টাকা থেকে শুরু করে প্রায় ১৫,০০০ টাকা জামানত বাবদ আদায় করছে। কিন্তু পরীক্ষায় পাশ করার পর সকল অর্থ ফেরত না দেওয়ারও অভিযোগ করেছেন অনেকেই। অভিভাবকরা বলেন, তাদের সন্তান পরীক্ষায় পাশ করলেও বিদ্যালয়ের উন্নয়ন ফি কিংবা শিক্ষকদের মিষ্টি মুখ করানোর নামে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ রেখে দিচ্ছে তারা । 

শহিদ খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

0

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শহিদ খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ফটকের সামনে কৈলাইল ইউনিয়নের রায়পুর এলাকার লোকজন এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শতাধিক গ্রামবাসী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিসংবলিত ব্যানার নিয়ে রাস্তার পাশে অবস্থান নেন। এ সময় শহিদ খানের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ চিহ্নিত হত্যাকারীদের গ্রেপ্তার করে অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে। তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

২৫ অক্টোবর রায়পুর গ্রামে অস্ত্রধারী একদল ডাকাত বাড়িতে হামলা চালিয়ে শহিদ খানকে গুলি করে হত্যা করে।