দোহারে অজ্ঞাত ৩ লাশ উদ্ধার
নিউজ৩৯♦ দোহার উপজেলার পাস ঘেষে বয়ে চলা পদ্মা নদী থেকে তিনটি অজ্ঞাতনামা লাস উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শনিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিলাসপুর ও কুসুমহাটি থেকে ভাসমান লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর পদ্মা নদীতে দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে সোমবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের দেওভোগ গ্রামের তেতুলতলা সংলগ্ন পদ্মা নদীতে আরো একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালের পাঠানো হয়েছে।
দোহার-নবাবগঞ্জে লোডশেডিং চরমে
নিউজ৩৯♦ হঠাৎ করে মাত্রা অতিরিক্ত গরম পড়ায় ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় লোডশেডিংয়ে চরম দূর্ভোগে পড়েছে এই অঞ্চলের বিভিন্ন এলাকাবাসী । আর এতে করে ফ্রিজে থাকা ভোগ্যপণ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
প্রচন্ড গরমে যেখানে মানুষ রীতিমত হিমশিম খাঁচ্ছে যেখানে ২৪ ঘন্টায় মধ্যে ১০ থেকে ১২ ঘন্টাই বিদ্যুৎ পাচ্ছে না এমনটাই অভিযোগ রয়েছে এখানকার ভোক্তভুগী গ্রাহকদের। ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছে এই দুই উপজেলার শিক্ষার্থী,ব্যবসায়ীসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষেরা। বিশেষ করে নবাবগঞ্জ উপজেলার শোল্লা, গালিমপুর, শিকারিপাড়া, যন্ত্রাইল, আগলা,নয়নশ্রী, কলাকোপা ইউনিয়ন গুলিতে ঘন ঘন লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
অপরদিকে দোহার উপজেলার জয়পাড়া, মেঘুলা, মাহামুদপুর, বিলাশপুর ইউনিয়ন গুলিতে লোডশেডিংয়ের অভিযোগ রয়েছে।
নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সাদি মো. অলিন বলেন, প্রচন্ড গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিদ্যালয়ে ঠিকমত ক্লাস করতে পারছি না । শুধু তাই নয় বাড়িতে পড়াশুনার ও ব্যাঘাত ঘটছে।
দোহার উপজেলার আইসক্রীম কারখানার মালিক মো. কামরুল হাসান বলেন , ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমত আইসক্রীম তৈরী করতে পারছিনা। এতে করে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছি। সকালে বিদ্যুৎ যায় আসে দুপুর ১২ টায় ২ ঘন্টা থেকে আবার ২ টায় যায় আসে বিকাল ৫ টায়। সন্ধ্যা ৭ টায় যায় আসে রাত ১০ টায় । এ ভাবে ঘন ঘন লোডশেডিং হলে কি ভাবে কাজ করবো আর কি বা খাব?
ডক মালিক মো. রজ্জব আলীর একই অভিযোগ লোডশেডিংয়ের কারণে ঠিকমত ডক চালাতে পারছি না। এতে করে ক্রেতাদের গালিগালাচ শুনতে হয়।
নবাবগঞ্জ উপজেলার রিপন ইলেকট্রিক দোকানের মালিক মো. রিপন জানান , ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমার সর্বোচ্চ দামের ২টি ফটোকপি মেশিন এক সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষতির মুখে পড়েছি।
ক্লিনিকের মালিক ডা. আব্দুল সালাম বলেন , এত লোডশেডিংয় হলে কি করে ব্যবসা করবো ? বাগমারা গ্রামের শিমু রহমান বলেন , লোডশেডিংয়ের কারণে শিশু বাচ্চা নিয়ে এই গরমে খুব কষ্ট আছি। শুধু তাই নয় ফ্রিজে থাকা মাছ ,মাংসসহ ভোগ্যপণ্যর ব্যাপক ক্ষতি হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম জানান, লোডশেডিংয়ের আর প্রচন্ড গরমে শিক্ষার্থীরা মাঝে মধ্যে অস্থির হয়ে পড়ে। এতে শিক্ষা প্রদানে বিঘ্ন ঘটছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজ থেকে দোহার-নবাবগঞ্জে ৩৩ কেবি লাইন মেরামতের কাজ চলছে তাই ৫/৬ মেগাওয়াট লোডশেডিংয় হচ্ছে।
এন মল্লিকের চাকায় পিষ্ঠ একটি পরিবারের স্বপ্ন
নিউজ৩৯♦ কেরানীগঞ্জ-নবাবগঞ্জে চলা যাত্রী পরিবহন করা এন মল্লিকের চাকার তলে পিষ্ঠ হয়ে মারা গেছেন কেরানীগঞ্জের এক রিকশা চালক। বুধবার বিকালে ৪ টার সময় কেরানীগঞ্জের বলসুতা এলাকাইয় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশা চালকের নাম মোশারফ হোসেন(৪৫)।
কেরানীগঞ্জ মডেল থাকার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুন্সী জানান, বুধবার বিকাল সাড়ে চারটায় নবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এন মল্লিকের একটি বাস বলসুতা এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় এর ফলে রিকশাচালক মোশারফ গুরুত্বর আহত হন। তাকে প্রথমে মিডফোর্ড হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোশারফের বাড়ি নবাবগঞ্জের বলমস্তারচর রলাকায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি।
ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড
নিউজ৩৯♦ নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের নুরু ভুঁইয়া(৩৮)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কার্ত্তিকপুরের মৌনট যাওয়ার ব্রীজ থেকে তাকে আটক করে দোহার থানা পুলিশ। এই সময় তার কাছে থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে দোহার থানা পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভুঁইয়া তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
নুরু ভুঁইয়া দোহারের নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের মৃত হাসেম ভুঁইয়ার সন্তান।
বকুল হত্যাকান্ডঃ ২২ দিনেও গ্রেফতার হয় নি আসামী
নিউজ৩৯♦ দোহারের আলোচিত বকুল হত্যাকান্ডের ২২ দিন হয়ে গেলেও বকুল হত্যা মামলার মূ আসামীদের গ্রেফতার করতে পারে নি দোহার থানা পুলিশ। এর ভিতরে হত্যা মামলার প্রধান আসামী রাসেলের মোবাইল ফোন ট্র্যাকিং করে নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীনগরে অভিযান চালালেও হত্যা মামলার দুই প্রধান আসামী রাসেল ও তার ভাইকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। একারনে মামলার তদন্তে আরো দ্রুত গতি আনতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিকির পরিবর্তে মামলার তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে দোহার থানার নতুন এসআই শফিকুল ইসলাম সুমনকে।
দোহার থানা তদন্ত কর্মকর্তা শেখ সোহেল রানা নিউজ৩৯কে জানান,আসামীদের ধরতে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে কিন্তু আসামীরা অতিদ্রুত স্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে তারা খুব বেশি দিন আর পালিয়ে থাকতে পারবে না তাদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং মামলা অতি দ্রুত সুরাহা ও আসামীদের গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার অতি দ্রুত এই মামলার সুরাহা করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান শেখ সোহেল নিউজ৩৯কে জানান।
মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম সুমন নিউজ৩৯কে বলেন, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবারও তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশী অভিযান ও তদন্ত চলছে।
দোহার উপজেলা পরিষদ নির্বাচন ২১ সেপ্টেম্বর
নিউজ৩৯.নেট ♦ দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা মারা যাওয়ার ফলে শুন্যই ছিল দোহার উপজেলা চেয়ারম্যানের পদটি। ফলে অবধারিত হয়ে পড়ে এই আসনের উপনির্বাচন। সেই লক্ষে উপজেলা চেয়ারম্যান শুন্যপদে আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। সেই উপলক্ষে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাচন অফিসার জসিমউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ১৩(৩) এর বিধি মোতাবেক ২১ সেপ্টেম্বর দোহার উপজেলা পরিষদের শুন্যপদে উপ-নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।
কাঠালিঘাটা বিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর
নিউজ৩৯♦ অবশেষে হস্তান্তর করা হলো দোহারের রায়পাড়া ইউনিয়নের কাঠালিঘাটা উচ্চ বিদ্যালয়ের জমির দলিল। ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান নিজে উপস্থিত থেকে জমির দলিল বিদ্যালয়ের কাছে হস্তান্তর করেন।
এ সময় বিদ্যালয়ের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাসুম মিয়া এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ছিলেন কেরানীগঞ্জ সার্কেল এসপি মিনহাজুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ইন্সট্রাক্টর একেএম ওবায়েদুল্লাহ, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা, ইউপি চেয়ারম্যান শওকত আলী নয়ন, বিআরডিবির চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ প্রমুখ।
দোহারে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
নিউজ৩৯♦ মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে দোহার উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে রঘুনাথপুর গ্রামে মাদক সেবনের সময়ে ১০ পুরিয়া গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সেলিম সওদাগর ও কুব্বাত আলীকে ২ মাস এবং আমীর বেপারিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের আমীর বেপারি, করিমগঞ্জ গ্রামের সেলিম সওদাগর, জামালচর গ্রামের কুব্বাত আলী।
দোহার-নবাবগঞ্জে টেলিটক সংযোগ বিচ্ছিন্ন
নিউজ৩৯♦ ঢাকার পাসের দুই উপজেলা দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল ও টেলিটক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দোহার-নবাবগঞ্জের টেলিটকের নেটওয়ার্কের দায়িত্বে থাকা কেরানীগঞ্জ বিভাগীয় সার্কেল নিউজ৩৯কে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর নিশ্চিত করেছে। সংযোগ চালু হতে আরো ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছে কেরানীগঞ্জ বিভাগীয় প্রকৌশলী।
বিটিসিএল কেরানীগঞ্জ অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলা কোনাখোলা এলাকা থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দোহার, নবাবগঞ্জ এলাকার বিটিসিএল ও টেলিটক সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছেন এ দুই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমাসহ প্রায় ২শ বিটিসিএল ও অন্তত ৩ হাজার টেলিটক গ্রাহক।
মূলত ৭ দিন আগে কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা এলাকা থেকে মূল সংযোগে (লিংক) সমস্যা দেখা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
খোঁজ নিতে সোমবার বেলা ১টার দিকে নবাবগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ ভবনে গেলে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। তখনও প্রধান ফটকের বৈদ্যুতিক বাতি জ্বলছিল। এ সময় খোঁজ করে কাউকে পাওয়া যায় নি। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অফিসে নুরুল ইসলাম নামে এক লোক পরিবারসহ থাকতেন। গত ৭ দিন আগে তিনি বাড়িতে গেছেন। তখন থেকে ফটকের বাতিটি জ্বলছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ বিভাগীয় প্রকৌশলী সাঈদ মাহমুদ বলেন, আমাদের লোক স্বল্পতা রয়েছে। টেলিটকের প্রকৌশলীরা কাজ করছেন। আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
দোহার উপজেলা সদরের টেলিকমিউনিকেশন ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, এতে তার ব্যবসার ক্ষতি হচ্ছে। বিশেষ করে দেশ-বিদেশে ফ্যাক্স করা গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।
