দোহারে অজ্ঞাত ৩ লাশ উদ্ধার

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦ দোহার উপজেলার পাস ঘেষে বয়ে চলা পদ্মা নদী থেকে তিনটি অজ্ঞাতনামা লাস উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।  শনিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিলাসপুর ও কুসুমহাটি থেকে ভাসমান লাশগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর পদ্মা নদীতে দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে সোমবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের দেওভোগ গ্রামের তেতুলতলা সংলগ্ন পদ্মা নদীতে আরো একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালের পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...