নবাবগঞ্জে দিন মজুরের ছেলে সাগরের জিপিএ ৫ অর্জন

‘কতো দিন না খাইয়্যে স্কুলে গেছি। গরম ভাত ভাগ্যে কমই জুটছে। পরীক্ষার সময়েও আলু ভর্তা-পান্তা ভাত খাইয়্যে পরীক্ষা দিতে হইছে। তাতে কি বাবা-মায়ের মুখেতো হাসি ফুটছে।’ —এ বছর ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. সাগর এভাবেই নিজের অভিব্যক্তি জানায়। এর আগে সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।

তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুর আক্তার বলেন, মেধাবীদের হেরে গেলে চলবে না। আরো এগিয়ে যেতে হবে। আমি সাগরকে প্রতিষ্ঠানের কলেজ শাখায় ভর্তি করে নিতে চাই।

নবাবগঞ্জে গ্রাম পুলিশকে মারধোর

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে কমল মন্ডল এর উপর পূর্ব শত্রুতার জেদ ধরে রবিবার রাত ৯ টার সময় তার উপর হামলা চালিয়েছে ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার পতিত পাবন চক্রবর্তী। এই সময় দার সাথে ছিল সুদীপ চক্রবর্তী(৩০) ও গৌরাঙ্গ চক্রবর্তী (২৫)। নবাবগঞ্জ উপজেলার ছোট কাউনিয়া কান্দি কালী মন্দিরে তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন।

ঘটনার সময় উপস্থিত শীতল তালুকদার বলেন আমি ছোট কাউনিয়া কান্দি কালী মন্দিরের সাধারন সম্পাদক আমরা সবাই মিলে কালী মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য মিটিং করতে ছিলাম।

সেখানে কমল দফাদার ও বিবাদী সুদীপ চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী এবং পতিত পাবন চক্রবর্তী সহ এলাকার বেশ কয়েক জন মুরব্বিরা উপস্থিত ছিলেন। মিটিং চলা কালীন অবস্থায় পতিত পাবন চক্রবর্তীর হুকুমে সুদীপ চক্রবর্তী ও গৌরাঙ্গ চক্রবর্তী মিলে কমলকে কে এলো পাথারি কিল, ঘুসি,লাথি মেরে জখম করে। মারধোরের এক পর্যায়ে গৌরাঙ্গ চক্রবর্তী কমল দফাদারে বুকে লাথি মারলে ঘটনাস্থলে কমল দফাদার অচেতন হয়ে পরে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর অবস্থার অবনতি হলে সাথে সাথে এলাকার লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। বর্তমানে সে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছে।

এঘটনাকে কেন্দ্র করে নবাবগঞ্জ থানায় পতিত পাবন চক্রবর্তীর নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নবাবগঞ্জে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পেলেন বাসগৃহ

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বাসগৃহ উপহার পেলেন ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সুনিল কুমার মন্ডল।

ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় এ গৃহ নির্মান করা হয়। ৫ কক্ষ ও টয়লেটসহ ৯লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করে।

শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার এম এ মজিদ, দপ্তর সম্পাদক সুভাষ বণিক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চঞ্চল, আব্দুল মান্নান,শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ।

সিম নিবন্ধনে সব সমস্যার সমাধান ১৬১০৩ নম্বরে

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনে কোনও সমস্যা হলে ১৬১০৩ নম্বরে ফোন করলে সমাধান মিলবে। আগামী ৩১ মে বেলা ৩টা পর্যন্ত এই কলসেন্টারে ফোন দিলে সিম নিবন্ধনে সমস্যা, আঙুলের ছাপ না মেলাসহ সংশ্লিষ্ট সব ধরনের সমস্যার জন্য পরামর্শ দেওয়া হবে। এটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) নম্বর।

রবিবার সচিবালয়ে সিম নিবন্ধনের অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, আঙুলের ছাপ না মিললে কোথায় যেতে হবে,কি করতে হবে সেসব জেনে নেওয়া যাবে এই নম্বরে কল করে।

জানা গেছে, শনিবার অবধি ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা মোট সিমের ৭৬ শতাংশ। মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন জানালেন, শনিবার অবধি গ্রামীণফোনের ৪ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। শেষ দুইদিনে আরও ১০-২০ লাখ সিম নিবন্ধন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

দোহার নবাবগঞ্জের মানুষ এখন দখল ও চাঁদাবাজমুক্ত: সালমা ইসলাম

দোহার নবাবগঞ্জের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। আগের মতো এখন আর সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি নেই। হত্যা ও খুনের রাজনীতি থেকে মানুষ রেহাই পেয়েছে। শুক্রবার বিকালে দোহারের বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

ডিএম ফয়সাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, জনগণ এখন স্বস্তিতে কাজকর্ম করতে পারছে। কারণ আমার দলের কোনো বাহিনী নেই যারা দখল, সন্ত্রাস ও চাঁদাবাজি করবে। আমি মানুষের শান্তির জন্য রাজনীতি করি। এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে আমি সে লক্ষ্যের দিকেই ধাবিত হচ্ছি। যাতে দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষ তাদের কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। সালমা ইসলাম আরও বলেন, আগামী দিনে সুষ্ঠু রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আপনারাও সেই সঙ্গে আমার পাশে থাকবেন। তিনি বলেন, ইতিমধ্যে ২১৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দোহারে পদ্মার ভাঙনরোধ প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে ভাঙন কবলিত এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই জনগণ তার সুফল ভোগ করবে। এ সময় ফয়সাল হোসেনের নেতৃত্বে দোহারের বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী সালমা ইসলাম এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম বেপারি, জাপা নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, ডা. আলাউদ্দিন আল আজাদ, আবদুল আলীম, মশিউর রহমান, আসাদুজ্জামান চৌধুরী রানা, লোকমান হোসেন, রেশমী হোসেন আজাদ, আইরিন গমেজ, বাবুল হোসেন, ছাত্র সমাজের রাজীব খান, জুবায়ের আহমেদ, নজরুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।

নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মুস্তফা জালালকে অপসারিত করা হয়েছে। উপজেলা প্রশাসনে অযাচিত লোক নিয়ে প্রবেশ, সরকারি কর্মকর্তাদের লাঞ্জিত করণ ও সরকারি সম্পদ ধ্বংসের অজুহাতে তাকে অপ্সারণ করা হয়েছে ।

নবাবগঞ্জ উপজেলা পরিষদে গত ২৯ নভেম্বর, ২০১৫ তারিখে অনুষ্ঠিত ১৯ তম সভার শুরুতে উপজেলা পরিষদের অফিস সহায়ক নিয়োগ অনুমোদনের বিরোধীতা করে সভায় উচ্চবাচ্চ করে সভা স্থগিতকরণ, বহিরাগত সন্ত্রাসীগণ নিয়ে পরিষদের সভাকক্ষে অবৈধভাবে প্রবেশ, নারী কর্মকর্তাসহ কয়েকজন সরকারী কর্মকর্তার গায়ে হাত তুলে লাঞ্ছিত করা, দরজা-জানালায় লাথি মেরে আতংক সৃষ্টি সহ সরকারী কাজে বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর ২০১৫ ও ১৩ মার্চ ২০১৬ তারিখে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। মরিয়ম মুস্তফা যথাক্রমে ২৯ ডিসেম্বর ২০১৫ ও ২৮ মার্চ ২০১৬ তারিখে এর জবাব দাখিল করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে মরিয়ম মুস্তফার জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হয়েছে।

13313504_10208746419691762_478742331_o

গত ১১ মে ২০১৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে মরিয়ম মুস্তফাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়েছে।

এ ব্যাপারে নিউজ৩৯ এর পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করে কোন প্রতিক্রিয়া ব্যাক্ত করেননি।

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক নিউজ৩৯ কে বলেন, বিষয়টি স্পর্শকাতর। মন্ত্রাণালয় তদন্তে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় অপসারিত হয়েছেন। তিনি যতটুকু জেনেছেন তাতে , তার জবাবে মন্ত্রাণালয় সন্তুষ্ট হতে পারেনি। তবে সংবাদটি শুনে তিনি মর্মাহত। তিনি চান, মরিয়ম জালাল আবার উপজেলা পরিষদে ফেরত আসুন। এ ব্যাপারে তার কোন সহযোগীতা লাগলে তিনি বিধি মোতাবেক সাহায্য করবেন।

বিশ্বের শীর্ষ ৫ স্মার্টফোন ব্র্যান্ড

স্মার্টফোনের বাজার খুবই গতিশীল। কয়েক বছর আগেও নকিয়া এটা নিয়ন্ত্রণ করত। এছাড়া ছিল এলজি এবং সনির মতো প্রতিষ্ঠান। এরপর স্মার্টফোন বাজারে প্রবেশ করলো স্যামসাং ও অ্যাপল। বর্তমানে এই দুটি প্রতিষ্ঠানই স্মার্টফোন বাজার নিয়ন্ত্রণ করছে।

স্যামসাং এবং অ্যাপল বাজার নিয়ন্ত্রণ করলেও অনেক প্রতিষ্ঠানই এই প্রতিযোগিতার তালিকায় রয়েছে। যেকোনও সময়ে তারা প্রতিষ্ঠান দুটোকে সরিয়ে শীর্ষস্থানে উঠে আসতে পারে।

আসুন দেখে নিই গার্টনারের গবেষণায় উঠে আসা বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন প্রতিষ্ঠান। এই তালিকা মূলত ২০১৬ সালের প্রথম তিন মাসের স্মার্টফোন বিক্রয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

স্যামসাং: ২০১৬ সালের স্মার্টফোন বাজারের শীর্ষস্থান দখল করে আছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি বছরের প্রথম তিন মাসে ৮ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করেছে। নতুন সব ফিচার সম্পন্ন স্মার্টফোন প্রতিনিয়ত বাজারে ছাড়ার কারণে স্যামসাং-এর জনপ্রিয়তা বেড়ে চলছে।

অ্যাপল: শীর্ষ স্মার্টফোন প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। অ্যাপলের তৈরি আইফোনের বিক্রয় ১৪ শতাংশ কমে যাওয়ার পরও তারা এ অবস্থানে রয়েছে। মূলত আইফোন ৬এস এবং ৬এস প্লাস এই দুটি মডেল অ্যাপলকে দ্বিতীয় অবস্থানে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে।

হুয়াওয়ে: তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। এটা চীনা একটা প্রতিষ্ঠান। চীনে এই স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি বর্তমানে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকাতেও এর জনপ্রিয়তা বাড়ছে। বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ২ কোটিরও বেশি স্মার্টফোন।

ওপো: ওপো স্মার্টফোন অন্য যেকোনও সময়ের চেয়ে ২০১৬ সালের প্রথম তিন মাসে খুব ভালো অবস্থানে রয়েছে। এই স্মার্টফোনটির বিক্রিও বেড়ে গেছে অনেক। হুয়াওয়ে এবং জিয়াওমির মতো ওপো-ও চীনের বাজারে বেশ সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানটি বছরের প্রথম তিন মাসে এক কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করে।

জিয়াওমি: চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিয়াওমি শীর্ষ স্মার্টফোন প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। চীন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই ফোনের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। এই প্রতিষ্ঠানটিও বছরের প্রথম তিন মাসে এক কোটির বেশি স্মার্টফোন বিক্রি করে।

দোহারের প্রাথমিক শিক্ষক সমিতি ১৪ বছরে ও নির্বাচনের মূখ দেখেনি

শিক্ষকরা যেখানে মানুষ গড়ার কারিগর নামে সর্বস্তরে প্রশংসিত, তেমনি কোথাও কোথাও অবহেলিত। যেখানে দেশের সরকারের সর্বোচ্চো নীতিনির্দারক শিক্ষাকে আলাদা দৃষ্টি নজরে রেখে কাজ করছে, সেখানে দোহারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ১৪ টি বছর যাবত নির্বাচনের আলোর মূখ দেখেনি।

এটা কি অবহেলা? না প্রশাসনের দায়ীত্বহীনতা? অপর দিকে মাধ্যমিক স্কুলের মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন বিগত ৪ বছর যাবত একই জালের মাছ হিসাবে আটকানো। পানি ঠিকই পান করছে কিন্ত জালে জরিয়ে জীবন যাপন করছে।কে এই আটকানো জাল থেকে ছাড়াবে?

এই ব্যাপারে ফেরদৌস সুলতানাকে প্রশ্ন করা হলে, তিনি ব্যাপারটা জানেন। এবং এই ব্যাপারে আর কথা বলতে চান না, ব্যাপারটা সুকৌশলে এড়িয়া যান।

মাধ্যমিক শিক্ষা অফিসার মুন্নি হোসেন তিনিও একই ভাবে এড়িয়ে যান। বর্তমানে তিনি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।

দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকে ফোনালাপে জানতে চাইলে তিনিও কিছুই জানেন না এবং তার কাছে এ যাবৎ কেউ আসেননি।

ঢাকা ১ আসনের এমপি সালমা ইসরামকে ফোন করলে বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শিক্ষার মান শিক্ষকের মর্যাদা যাহাতে সব সময় অক্ষুন্ন থাকে সেই দিকে আমাদের সকলের দৃষ্টি রাখার জন্য বলেছে, সেখানে দোহারের স্কুলের শিক্ষকের প্রানের দাবি এইভাবে পরে থাকতে পারেনা।অবশ্যই নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন।

পরিসংখান জানা যায় বিগত ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কোন রকম আলোচনা সভা বা মতবিনিময় সভা করেনি। তবে সহকারী শিক্ষক পরিষদ নামে একটি পরিষদ আছে। গত ১ বছর যাবত কাজ করছে, শিক্ষকের দাবী আদায়ের লক্ষ নিয়ে। আদৌ এর কোন কার্যক্রম নেই। তাই সুধিসমাজ মনে করে এর কোথায় কি ফাক ফোকর আছে দেখে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়াটাই জরুরী বলে মনে করেন?

৪ বছরেও শুরু হয়নি দোহারের লটাখোলা মাহমুদপুরের সংযোগ  ব্রিজ এর কাজ

২০১৩ সালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা করম আলীর মোড় সংলগ্ন ব্রিজ টি দেবে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দোহার পৌরসভার অন্তর্গত পদ্মানদীর শাখা খালের উপর নির্মিত এই ব্রিজটির পিলারের মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে  উপজেলা সদরের সাথে ৪টি ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার লোক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে আছে। আর এই ব্রিজটি অকেজো হওয়ায় খালের অন্য পাড়ের মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগ করছে প্রায় ৩/৪ কিলোমিটার ঘুরে।

উপজেলা সদরের সাথে মাহমুদপুর ও বিলাসপুর  ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম এই ব্রিজটি। ফলে স্কুল, কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে চর অঞ্চলের সাধারন মানুষ আছে চরম ভোগান্তিতে। আর পিলারের নিচের মাটি সরে গিয়ে মাঝ খানে দেবে গিয়ে উচু নিচু হওয়ায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার মানুষ।

দোহার পৌরসভার এই ব্রিজটি নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মান করায় এই করুন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন । দীর্ঘ দিনের এ সমস্যার কথা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপির কাছে আবেদন করেও কোন ফল হয়নি  অভিযোগে ভুক্তভোগীদের।

এ বিষয়ে পৌর মেয়র আ. রহিম মিয়া জানান, এটি আমাদের পৌরসভার মধ্যে পড়েনি। মাহমুদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। তবে মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি  বলেন ব্রিজটি পড়েছে দোহার পৌরসভার মধ্যে। আমাদের ইউনিয়নে পড়ার প্রশ্নই উঠেনা।

দোহার উপজেলার পৌরসভার অর্ন্তগত লটাখোলায় পদ্মা নদীর শাখা খালের উপর এই ব্রিজটি ২০১৩ সালে মাঝ খানে থেকে দেবে জায় অজও শুরু হয়নি কাজ।  অকেজো থাকার ফলে খালের অন্য পাড়ের মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগ করছে প্রায় ২/৩ কিলোমিটার ঘুরে। এই ব্রিজ দিয়ে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাএ/ছাএীরা যাতায়াত করে। উপজেলা সদরে হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিংমল ও দোহার থানার অবস্থান হওয়ায় মানুষকে যেতে হচ্ছে শত দূর্ভোগের মাঝেও। তাই সাধারন মানুষ চায় এই দুর্ভোগের হাত থেকে বাচতে। সরকারে কাছে আমাদের আবেদন ঢাকা জেলার দোহার থানা লটাখোলা, মাহামুদপুরের এই ব্রীজ টি জেনো অতি তারাতারি মেরামত করা হক ।

এই দুর্ভোগ দুর করার জন্য আগামী ৫ জুন ২০১৬ ইং রবিবার সকাল ১০ টায় ঢাকা দোহারের করম আলীর মোড়ে  লটাখোলা মাহমুদপুর সংযোগ ব্রিজ দ্রত মেরামতের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

পাড়াগ্রাম সড়কে জলাবদ্ধতায় চরম দূর্ভোগে জনসাধারণ

ঢাকার নবাবগঞ্জ-পাড়াগ্রাম ভায়া আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকছে। র্দীঘ সময় বৃষ্টির পানি জমে থাকায় ও নিষ্কাশনের সুষ্ঠ ব্যবস্থাপনা না থাকার কারণে ও জলাবদ্ধতা সৃষ্টি ফলে সড়কটি দিয়ে চলাচলরত যাত্রী ও জনসাধারণকে প্রতিনিয়ত চরমে দুর্ভোগ পরছে।

বর্তমানে সড়টিতে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেই কারনে প্রায় অটোরিকশা, রিকশা, ইজিবাইক উল্টে যাওয়া ও বিকল হওয়ার চিত্র দেখা গেছে। যাত্রীদের চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলা সদরে সরকারী হাসপাতাল, কলেজ, জমি রেজিস্ট্রার কার্যালয়, পুলিশ ইস্টেশন, ভূমি অফিসসহ সকল সরকারী দপ্তরের অবস্থান হওয়ায় প্রতিদিন অসংস্য মানুষকে তাদের দৈনন্দীন কাজে এই রাস্তা দিয়ে নবাবগঞ্জে আসতে হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের ফরিদপুর জেলার অনেক মানুষ সহজ পথে রাজধানী ঢাকা থেকে পাড়াগ্রাম হয়ে নবাবগঞ্জ দিয়ে অল্প সময়ে মৈনট ফেরীঘাট পযন্ত পৌঁছতে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী এ সড়ক দিয়ে যাতায়াত করেন।

কৈলাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, বর্ষা মৌসুম আসার আগেই সড়কটির সংষ্কার কাজ করা প্রয়োজন। তিনি আরো বলেন এ পথ দিয়ে অনেক জনসাধারণ প্রতিদিন ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে যাতায়াত করেন। ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দৌলতপুর গ্রামের বাসিন্দা মো.কামরুল জানান,আমাদের এলাকার ছেলে ও মেয়েরা সময় মতো স্কুল ও কলেজে যেতে পারছে না সড়কে জলাবদ্ধতা কারণে

সরেজমিনে ঘুরে দেখাগেছে, যন্ত্রাইলের ভাওলিয়া বাজার, শোল্লার সিংজোর বাজার ও পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত পাকা সড়ক জলাবদ্ধতার কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে এ সড়কে চলাচলরত যাত্রীদের ভোগান্তী পোহাচ্ছে।

জলাবদ্ধতা ও রাস্তার সংস্কার কাজের বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী মো.শাহজাহান বলেন, জলাবদ্ধতা নিষ্কাশনে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।