দোহার নবাবগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। আজ অনেকেই এই শিল্পকর্ম বাদ দিয়ে পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার দিতে বেছে নিয়েছে অন্য পেশা। জানা যায়, ঢাকার দোহার ও নবাবগঞ্জে ভাল নেই মৃৎশিল্পরা। কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে দুই উপজেলা থেকে ঐতিহ্য বাহি মৃৎশিল্প।

দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা কুমাড়পাড়ার এলাকার স্বপন কুমার (৭০) জানান, এক সময় মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলস, অনেক রকম খেলনা তৈরি কাজে পরিবারের ছোট বড় সকলে নিয়ে রাত দিন ব্যস্ত থাকতাম। সকল থেকে রাত পর্যন্ত কত যায়গা থেকে,কত লোক অর্ডার নিয়ে আসতো। আজ অর্ডারতো দুরের কথা, বাড়িতে অসুখ হয়ে মরে গেলেও কেউ উঁকি দিয়ে দেখেনা। এই কাজে আর সংসার চলেনা, তাই আমি একা বাব দাদার এই পেশা ধরে রেখেছি আর ছেলেরা এখন অন্য কাজ করে। নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের জীবন কুমার (৭০) জানান, এই পেশায় আগের মত সান্তুি নাই। কোথাও মেলার অনুষ্ঠান হলে একটু বেচা কেনা হয়, মেলা না থাকলে মাটির জিনিস আর বিক্রি হয়না। তাই নিজে এ পেশায় বাকিরা অন্য পেশায় আছে। একই এলাকার সুকান্ত পাল (৬৫) বলেন, আগে কত কুমাড় বাড়ি ছিল আর এখন দুই উপজেলায় হাতে গুনা পাঁচ হতে ছয়টি কুমার বাড়ি খুঁজে পাবেন।

মাহবুবুর রহমান-ই হচ্ছেন ঢাকা জেলা প্রশাসক

0

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা জেলা প্রশাসক নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা জেলা’র সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান। এতে উসছ্বাস ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামীলীগের নেতা কর্মিদের মাঝে।কেননা, অন্য কোন দল অংশ না নেওয়ায় এবং কোন বিদ্রোহি প্রার্থী না থাকায় নির্বাচনে ঢাকা জেলা প্রশাসক হিসাবে মাহবুবুর রহমানই নির্বাচিত হবেন বলে অনুমান করা যায়।

এ ব্যাপারে জনাব মাহবুবুর রহমান নিউজ৩৯ কেবলেন, দীর্ঘদিনের ত্যাগ এবং পরিক্ষার মাধ্যমে জননেতৃ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। আমাকে চেষ্টা করবো নেতৃর দেয়া আমানত রক্ষা করতে এবং দলের প্রতি অনুগত থেকে দেশ ও জাতির সেবা করতে।

 

জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা

0

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৬১টি জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকায় মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জে মহিউদ্দিন আহমেদ, গাজীপুরে আক্তারুজ্জামান, নরসিংদীতে আসাদুর রহমান, ফরিদপুরে লোকমান মৃধা, রাজবাড়িতে আবদুল জব্বার,গোপালগঞ্জে এমদাদুল হক, শরিয়তপুরে ছাবেদুর রহমান, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, ময়মনসিংহে ইউসূফ খান পাঠান, শেরপুরে চন্দন কুমার, জামালপুরে এইচ আর জাহিদ, নেত্রকোণায় প্রশান্ত, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবীর ইমন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজ উদ্দিন, কুড়িগ্রামে জাফর আলী, গাইবান্ধায় শামসুল আলম, লালমনিরহাটে মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, রংপুরে সাফিয়া খানম, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জ মাইনুদ্দিন মণ্ডল, বগুড়ায় মকবুল হোসেন, নাটোরে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া, জয়পুরহাটে আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ হাদি উজ জামান, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, সাতক্ষীরায় মনসুর আহমেদ, মেহেরপুরে মিয়া জান আলী, চুয়াডাঙায় মাহফুজুর রহমান, খুলনায় শেখ হারুনুর রশীদ, নড়াইলে আইয়ুব আলী, মাগুড়ায় পঙ্কজ কুমার, ঝিনাইদহে কনক কান্তি, বরগুনায় দেলোয়ার হোসেন, বরিশালে আলতাফ হোসেন, পিরোজপুরে শাহে আলম, ভোলায় আবদুল মোমিন টুলু, পটুয়াখালীতে মোশাররফ হোসেন, ঝালকাঠিতে শাহ আলম, টাঙ্গাইলে ফজলুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিনকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামে আবদুচ সালাম, নোয়াখালীতে জাফরুল্লাহ, কক্সবাজারে মোশতাক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় এমদাদুল বারী, লক্ষীপুরে শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী, হবিগঞ্জে ড. মুশফিক হোসেন চৌধুরী ও সিলেটে লুৎফুর রহমান প্রমুখ।

এদিকে, ওবায়দুল কাদের জানান, জেলা পরিষদ সদস্যদের সমর্থন দেবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। স্থানীয় পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তারা।

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চান নাজমুল হুদা

0

বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপির সাবেক নেতা ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারই হবে খালেদা জিয়ার ভাষায় ‘সহায়ক সরকার’। এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা সাত দফা প্রস্তাব দেন নাজমুল হুদা। বলেন খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে শাসক দল ঠিক কাজটিই করেছে।

নাজমুল হুদার প্রস্তাবনাগুলো হল- ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তন, নির্বাচনী ব্যয় কমানো, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন কমিশন শক্তিশালী করা, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন।

এসময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শেখ হাসিনার এখন কোনো দুর্বলতা নেই। এ বিষয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আগামী নির্বাচন ক্ষমতাসীন সরকারের অধীনেই হতে হবে। আমার প্রস্তাব মেনে নির্বাচন করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, মনে রাখা ভালো, যারা মনে করেন এখনই নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আমি মনে করি একের পর এক ভুল সিদ্ধান্ত এবং বহুক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারনে এককালের জনপ্রিয় দল বিএনপি আজ জনগনের আস্থা হারিয়েছে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে উবে গেছে। পক্ষান্তরে শেখ হাসিনার একের পর এক সফলতা অর্জন, অর্থনীতিতে, উন্নয়নে, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে, আন্তর্জাতিক ভাবমূর্তি সমৃদ্ধ করনে আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি রাজনীতিতে তিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আজ প্রধানমন্ত্রীর একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কোন দুর্বলতা নেই। নির্বাচন করতে তাঁর কারো সঙ্গে কথা বলার কোন প্রয়োজন আছে বলেও আমি মনে করি না।

নবাবগঞ্জে ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে আহত

ঢাকার নবাবগঞ্জ থানায় চাঁদাবাজি ও মারধরের মামলার জের ধরে এক ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার বর্দ্ধনপাড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু কাজীকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। মিঠু বর্দ্ধনপাড়ার মৃত জলিল কাজীর ছেলে।

এই হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও নয়নশ্রী ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান পলাশকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বর্দ্ধনপাড়া এলাকায় ক্যাবল ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন ও মিঠু কাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই ঘটনায় নবাবগঞ্জ থানায় রোববার রাতে মামলা হলে ক্ষুব্ধ হয়ে আসামি জসিম, আমিনুল ইসলাম, শিমুল, অপু, শামিম, ফারুক হোসেন, দেলোয়ার ও কাইয়ুমসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সোমবার ফের মিঠু কাজীর কাছে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন।

মিঠু কাজীর স্ত্রী নার্গিস বলেন, সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়। আমি এ হামলার বিচার চাই।

মামলার আসামি আমিনুল ইসলাম দাবি করেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে মিঠু কাজী তার ছেলেসহ আরও ৫-৭ জন নিয়ে সোমবার সকালে হামলা চালায়। এ ঘটনার পর আমার লোকজন মিঠু কাজীর ওপর হামলা করে।

এইদিকে অভিযুক্ত পলাশ বলেন, আমি ঢাকা অবস্থান করছি। কে বা কারা ওই হামলা করেছে তা আমার জানা নেই।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নকল ইলেক্ট্রনিক্স পণ্যে সয়লাব দোহার নবাবগঞ্জের ইলেকট্রনিক্স শো-রুম গুলো

অবাধ আমদানি ও কিছু দেশীয় প্রতিষ্ঠানের কারসাজির ফলে নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্যে ভরে যাচ্ছে দোহার নবাবগঞ্জের বিভিন্ন বাজারে অবস্থিত ইলেকট্রনিক্স শো-রুম গুলো। চটকদার বিজ্ঞাপন দেখে এসব নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন দোহার নবাবগঞ্জের সাধারণ ক্রেতারা। মানহীন এসব ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করণের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান নাম বা ব্র্যান্ড পাল্টে জাপান, তাইওয়ান, হাঙ্গেরী, ইউএসএ এসব দেশের ব্রান্ডের নাম সম্বলিত লেবেল লাগিয়ে তাতে মনগড়া গ্যারান্টি ও ওয়ারেন্টি লাগানো হয়।

পণ্যগুলোর চাহিদা ও তুলনামূলক দাম কম হওয়ায় ক্রেতারা হুমড়ি খেয়ে কিনছে এসব পণ্য। এসব পণ্যের কার্যক্ষমতা ও স্থায়িত্ব একেবারেই কম। অধিকাংশ পণ্যের কোনো ওয়ারেন্টি দেয়া হয় না, আর যদি দেওয়া ও হয় তবু পরবর্তীতে সে অনুযায়ী সেবা দেওয়া হয়না। ক্রয়ের কিছুদিনের মধ্যেই মেশিনারি, ফ্রিজ হয়ে পড়ছে অচল। অভিযোগ করলেও সেবা দেয়ার ব্যবস্থা নেই। দোহার নবাবগঞ্জের কয়েকজন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক পণ্য আমদানি ও বাজারজাতকরণ এবং স্থানীয়ভাবে সংযোজনে এখন পর্যন্ত সঠিক কোন নীতিমালা করা হয়নি। বাংলাদেশে ফ্রিজ,এসি, ওয়াশিং মেশিনসহ যেসব ইলেকট্রনিক পণ্য আমদানি হয় সেগুলোর ৮০ শতাংশই আসে বিনা ব্র্যান্ডে অর্থাৎ কোন কোম্পানির পণ্য তা লেখা থাকে না পণ্যে। পরে আমদানিকারকরা ইচ্ছেমতো বিভিন্ন ব্র্যান্ডের নাম বসিয়ে সেগুলো বাজারজাত করে। বিনা ব্র্যান্ডের এসব পণ্য যখন শোরুমে তোলা হয়, তখন কোনোটি প্যানাসনিক, কোনোটি সনি আবার কোনোটি স্যামসাং অথবা দেশি কোনো ব্র্যান্ডের হয়ে ক্রেতার হাতে যাচ্ছে। তবে বাস্তবে এগুলোর কোনোটিই এসব কোম্পানির উৎপাদিত পণ্য নয়।

দোহার নবাবগঞ্জের বিভিন্ন ইলেক্ট্রনিক্স মার্কেট ঘুরে দেখা গেছে,মোবাইল সেট, টেলিভিশন,ক্যামেরা, মাইক্রোওভেন, ফ্রিজ ও চার্জার টেবিল লাইট, সিলিং লাইট, টর্চলাইট, ফ্যানসহ কয়েক হাজার ধরনের আমদানিকৃত পণ্য বিক্রি হচ্ছে এসব মার্কেটগুলোতে । এছাড়াও মশা মারার ব্যাট, চার্জার ফ্যান, পেন ড্রাইভ, ব্লেন্ডিং মেসিন,রুম হিটার, গিজার, ওয়াটার হিটার, ফিল্টারসহ আধুনিকায়নের বিভিন্ন পণ্য। পণ্যগুলো ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় উৎসাহ নিয়ে কিনছে ক্রেতারা।

অনুসন্ধানী সূত্রে জানা গেছে, চীন থেকে পণ্য আমদানি করে লোগো ও স্টিকার পরিবর্তন করে দেশি পণ্য হিসেবে বাজারজাত করছে দোহার নবাবগঞ্জের কিছু অসাধু প্রতিষ্ঠান। এসব পণ্যের সেবার মান খুবই খারাপ যদিও এগুলো দেখতে হুবহু আসল কোন ব্যান্ডের পণ্যের মতই। তাই সাধারণ ক্রেতাদের বোঝারও কোন উপায় থাকে না কোনটি আসল আর কোনটি নকল পণ্য। ওয়ারেন্টি সেবা দেয়ার কথা বলে বিক্রি করে পরবর্তীতে সেই সেবা নিয়ে টালবাহানা করার অভিযোগও পাওয়া গেছে কোন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে । বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এসি ও হোম এপ্লায়েন্সের ক্ষেত্রে অভিযোগের পরিমাণটা একটু বেশিই রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক দোহারের একটি নামকরা ইলেকট্রনিক্স শো-রুমের সদ্য চাকুরীচুত্য এক কর্মকর্তা জানান,

“ঢাকার গুলিস্তান থেকে বিভিন্ন ব্যান্ডের লোগো ও স্টিকার এনে তা চায়না থেকে আমদানি করা নকল পণ্যে এক প্রকার বিশেষ আঠা দিয়ে লাগানো হয়। পরে সেসব ইলেকট্রনিক্স সামগ্রী ক্রেতাদের নিকট বিক্রি করে দেওয়া হয়”।

ফলে বিদেশি পণ্য ভালো মনে করে চড়া দাম দিয়ে কিনেও লোকসানের মুখে পড়ছেন দোহার নবাবগঞ্জের সাধারণ ক্রেতাগন।

বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, প্রতি বছর প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকার ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে দেশে সাড়ে ৭শত প্রকারের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এবং ৮৬ ধরনের আধাপ্রস্তুত পণ্য আমদানি হয়ে আসছে। এর বাইরে শিশুদের জন্য ইলেট্রনিক্স সামগ্রী আমদানি হয়েছে সাড়ে ৮শ কোটি টাকার।

ভালো কোম্পানির লোগো ব্যবহার করে মূলত নকল পণ্য বিক্রির হিড়িক চলছে। ক্রেতাদের পক্ষে এসবের মান বিচার করা সম্ভব নয়। প্রশাসনকেই এ বিষয়ে উদ্যোগী হতে হবে। নিম্নমানের পণ্য দোহার নবাবগঞ্জের শোরুম গুলোতে প্রবেশ করতে না পারলে সব ক্রেতাই উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্নমানের এসব পণ্য দোহার নবাবগঞ্জে প্রবেশ রোধ করা সম্ভব। শুধুমাত্র ট্রেডিং করে বিপুল পরিমাণ মুনাফা লুটে নেয়ার মানসিকতা থেকেই একশ্রেণির অসাধু আমদানিকারক বিদেশ থেকে পণ্য এনে ছড়িয়ে দিচ্ছে স্থানীয় বাজারগুলোতে। যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন দোহার নবাবগঞ্জের সাধারণ ক্রেতাগণ।

এ প্রসঙ্গে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীন বলেন, ”কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনের তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

নবাবগঞ্জ হলিক্রসে শিল্পকলার শাখা উদ্বোধন

নবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এ আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে সংস্কৃতি। তাই গ্রাম-গঞ্জের থেকে সব শ্রেণী-পেশার মানুষকে সংস্কৃতির দিকে এগিয়ে আসার আহ্বান জানান। বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিপু রোজারিও (সিএসসি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কেরানীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য খালিদ হোসেন সুমন, মুশফিকুর রহমান পলাশ প্রমুখ।

অ্যাম্বুলেন্স পেল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নবাবগঞ্জ উপজেলা হাসপাতালসহ ১৩টি হাসপাতালে ১৪টি অ্যাম্বুলেন্স দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দুটি এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানসিক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর হাসসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেইলি রোড অফিসার্স ক্লাব স্বাস্থ্য হাসপাতাল, ভোলা সদর হাসপাতাল, যশোর চৌগাছা হাসপাতাল, সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি করে অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে।

নবাবগঞ্জে হাত-পা বাঁধা অপহৃত যুবক উদ্ধার

0

ঢাকার নবাবগঞ্জে অপহরণের ১০ ঘন্টা পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শাহিদ মোল্লা (২৫) নামে এক যুবককে উদ্ধার করে পুলিশে দিয়েছে একদল পথচারী।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের টিকরপুরচক এলাকার হাঁটতে যাওয়া একদল লোক কাশবন থেকে তাকে উদ্ধার করে। শাহিদ আগলা খানহাটি গ্রামের ইব্রাহিম মোল্লা ওরফে বাদশার ছেলে।

যন্ত্রাইলের সাবেক চেয়ারম্যান বারিকুর রহমান-এর ইন্তেকাল

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বারিকুর রহমান ওরফে বারেক চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। গত ২০ নভেম্বর রাত ৩.৩০ টায় তিনি লিভারজনিত রোগে মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন,  উন্নত চিকিৎসার নেওয়ার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল, কিন্তু উন্নতি না হওয়ায় সেখান থেকে নিয়ে আসা হয়।

দেশে তিনি ঢাকার পান্থপথে বিআরবি হসপিটালে চিকিত্সা নিচ্ছিলেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ২০০৩ সাল থেকে দীর্ঘ ৯ বছর যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর দায়িত্বে ছিলেন। তিনি স্ট্যান্ডার্ড লুঙ্গি কোম্পানি এর সত্ত্বাধিকারী ও তাঁতি সমিতির সবেক সভাপতি ছিলেন।

তার জানাযা নামাজ রবিবার দুপুর ২টায় যন্ত্রাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযাতে অংশগ্রহন করেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর প্রমুখ।
তিনি তিন ছেলে এক মেয়ে রেখে পরলোক গমন করেন।