নবাবগঞ্জে চুরির গ্যাস সিলিন্ডারসহ ২ পিকআপ আটক

 

ঢাকার নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময়ে ৫৪ গ্যাস সিলিন্ডার ও ৪টি ডাবল চুলাসহ দুটি পিকআপ ভ্যান আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে এ মালামাল উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে উপজেলার শুরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মৌ এন্টারপ্রাইজের সাটারের তালা কেটে দুর্বৃত্তরা ৭৫টি গ্যাস সিলিন্ডার ও ৪টি ডাবল চুলা নিয়ে পালিয়ে যায়। রাত দেড়টার দিকে নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম সুমনসহ পুলিশের একটি টহল দল দিঘিরপাড় মোড় এলাকায় তাদের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ২টি পিকআপ ভ্যানসহ মালামাল ফেলে পালিয়ে যায়। সকালে দোকান মালিক থানায় অভিযোগ জানাতে এসে মালামাল আটকের বিষয়টি জানতে পারেন।

মৌ এন্টারপ্রাইজের মালিক মোহাব্বত আলী জানান, গতকালের (শনিবার রাতের) ঘটনা নিয়ে গত ১৮ বছরে তার দোকানে এনিয়ে ৪ বার চুরি হয়েছে। এতে তিনি উদ্বিগ্ন।

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম সুমন জানান, রাতে ১৮-২৫ বছর বয়সী ৭/৮ যুবক ঐ গাড়িতে ছিল। আমাদের অবস্থান টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫৪টি গ্যাস সিলিন্ডাসহ ২টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। বাকি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

ছয় মাসে ছয় শিক্ষার্থীর মৃত্যু: পদ্মার মৈনট ঘাটে নামা নিষিদ্ধ

0

 

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর মৈনট ঘাট এলাকায় ডুবে গত ছয় মাসে ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এ ঘাট দিয়ে পদ্মায় নামা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। পদ্মার মৈনট ঘাট এলাকায় ডুবে সর্বশেষ ১০ ফেব্রুয়ারি বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দুই শিক্ষার্থী শাওন সরকার ও মিজানুর রহমানের মৃত্যু হয়। এর এক দিন পরই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দুই শিক্ষার্থী তাজুয়ার নির্ঝর ও আহমেদ হাসান এবং ১৫ সেপ্টেম্বর রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর ধূপখোলা এলাকার দুই শিক্ষার্থী মো. মিরাজ (১৮) ও তালহা (১৯) পদ্মায় ডুবে মারা যান।

গত সোমবার দুপুরে মৈনট ঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঘাটের ইজারাদার চৌকির সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তির ব্যানার টানানো রয়েছে। ঢাকার আশপাশের এলাকা থেকে পদ্মায় বেড়াতে আসা দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের পদ্মায় নামতে দিচ্ছে না পুলিশ।

পুরান ঢাকার লালবাগ থেকে আসা বিল্লাল হোসেন (৩২) প্রথম আলোকে বলেন, ‘আমরা চার বন্ধু মিনি কক্সবাজার বলে খ্যাত এই মৈনট ঘাট এলাকায় বেড়াতে এসেছি। ভেবেছিলাম নদীর টলমলে স্বচ্ছ পানিতে গোসল করব। কিন্তু উপায় নাই। পুলিশ নদীতে নামতে দিচ্ছে না।’

ঘাটের ইজারাদার আলী আহমেদ বলেন, পদ্মার স্রোতে ও চোরাবালিতে আটকা পড়ে ওই ছয় ছাত্রের মৃত্যু হয়। এর মধ্যে সর্বশেষ গত শুক্রবার দুই ছাত্র মারা যাওয়ার পর থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এ ঘাট দিয়ে কাউকে নদীতে নামতে দেওয়া হচ্ছে না।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) জাভেদ পারভেজ বলেন, সাঁতার না জেনে নদীতে নামা উচিত নয়। সাঁতার না জানার কারণে এসব শিক্ষার্থী পদ্মায় ডুবে মারা গেছেন। এ ধরনের দুর্ঘটনা বন্ধে এই ঘাট দিয়ে গোসল ও নদীতে নামা নিষিদ্ধ করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় নৌ-পুলিশ টহল দিচ্ছে। এ ছাড়া ঘাটে পুলিশ পাহারা দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল-আমীন বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য মৈনট ঘাট এলাকায় পর্যটকদের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।

দোহারে সালমান এফ রহমানের গনসংবর্ধনা সফল করার লক্ষে যৌথসভা

0

 

 

ঢাকা দোহার উপজেলা মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক সুষ্ঠু ধারা নীতিনির্ধারক সালমান এফ রহমানকে আগামী ২৫ই ফেব্রুয়ারি শনিবার গনসংবর্ধনা দেওয়ার জন্য  সর্বস্তরে প্রস্তুতি চলছে ।

এই লক্ষে সালমান এফ রহমানের নিজ ইউনিয়ন মুকসুদপুর জোরালো প্রস্তুতি নিচ্ছে মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান । এই ব্যাপারে তিনি আওয়ামীলীগ নেতাদের নিয়ে যৌথসভার আয়োজন করেন । এসময় অধ্যাপক এম এ হান্নান এর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন । শুক্রবার বিকালে মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যানের নিজ বাড়িতে এই যৌথসভার আয়োজন করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই জি আর আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহ্সান খোকন সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর আলী খান মানিক, কেন্দ্রীয় সেচ্ছাসেবলীগের সদস্য রাহুল দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের পাট ও শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ ।

দোহারে নির্বাহী কর্মকর্তার জন্য দরিদ্র মেধাবী ছাত্র রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

0

 

ঢাকার দোহারে নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন দরিদ্র পরিবাবের মেধাবী ছাত্র রতন হোসেনকে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দিলেন ভি সি আরেফিন সিদ্দিকীর হাতে। রতন উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের কৃষক রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, দরিদ্র কৃষকের ছেলে রতন টাকার অভাবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। কৃষক রফিকের ভিটেমাটি ছাড়া আর কোন সম্বল নেই বিক্রি করে ছেলেকে ভর্তি করবে। আত্মী স্বজন কেউ এগিয়ে আসেনি। পরে নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিনকে জানালে তিনি রতনকে ‘ভর্তির জন্য ভিসি আরেফিন সিদ্দিকীর হাতে এক লাখ ষাট হাজার টাকার চেক তুলে দেয়। পরে নির্বাহী কর্মকর্তা বলে, আমি চাই রতন আমার চেয়ে বড় অফিসার হয়ে দরিদ্র ছাত্রদের সহযোগীতা করবে।

মাদক ব্যবসাকে কেন্দ্র করে দোহারে যুবককে কুপিয়ে হত্যা

0

 

ঢাকার দোহারের বাবুডাঙ্গীতে মিন্টু শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাবুডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু শেখ উপজেলার আওলিয়াবাদ গ্রামের লাল মিয়া শেখের ছেলে। মাদক ব্যবসার আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় স্থানীয়রা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে এলাকায় দু’পক্ষের মাদক বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাবুডাঙ্গি এলাকায় গেলে মিন্টু শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে শুক্রবার সকালে বাবুডাঙ্গি এলাকার একটি বাঁশঝাড় থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

 

দোহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নবাবগঞ্জে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারী) তাশুল্লা বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়। নয়নশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এতে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. নূরে আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চোধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার কবির, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবি ইমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি।

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই স্থগিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কমিটিতে বিতর্কিত তিন ব্যক্তির বিরুদ্ধে এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা আপত্তি তোলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) লিখিত চিঠিতে এ নির্দেশ দেয়।গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ তা মুক্তিযোদ্ধাদের নিশ্চিত করেন।

এর আগে, ৮ ফেব্রুয়ারি বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা। এর প্রেক্ষিতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা কমিটির এক সদস্যকে ইউএনওর কক্ষ থেকে বের করে দেন। তখন ইউএনও কক্ষে ছিলেন না। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নীর হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।
স্মারকলিপির বরাত দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আবু বক্কর সিদ্দিকী আবু ও ডেপুটি কমান্ডার আবদুল মজিদ জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে বহু অভিযোগে অভিযুক্ত ধামরাই উপজেলার বাসিন্দা আলহাজ আবু সাঈদ মিয়া ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি নন এমন দু’জন মো. মোশারফ হোসেন দিলু ও মোয়াজ্জেম হোসেন বাবুলকে এ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য মনোনীত করা হয়েছিল। জামুকার এ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি খন্দকার হারুন উর রশিদ জানান, মুক্তিযোদ্ধাদের আপত্তিতে জামুকা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার চিঠি ফ্যাক্সে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের বিষয়টি জানানো হলে পরে তারা অবরোধ তুলে নেন।

খাড়শুরে সড়ক দুর্ঘটনায় দোহারের হেনা আক্তার নিহত

0

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাড়শুরে খারশুড়ে সড়ক দুর্ঘটনায় দোহারের হেনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাড়শুর স্কুল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩০জন। হতাহতরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। নিহত হেনা আক্তার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের নাগেরকান্দা গ্রামের মালেক কাজীর মেয়ে।

নিহতের ভাই কাজল খান নিউজ ৩৯ কে বলেন,”সকালে আমার বোন ঢাকার উদ্দেশ্যে বাঁশতলা থেকে যমুনা পরিবহনের একটি বাসে উঠে। এরপর আমরা ১ টার দিকে খবর পাই সড়ক দুর্ঘটানায় আমার বোন নিহত হয়েছে”। তিনি আরো জানান হেনা আক্তার হাসিব (২২) এবং সজিব (২০) নামে দুই পুত্র সন্তান রেখে গেছেন। নিহত হেনা আক্তারের স্বামী ২১ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে যমুনা পরিবহনের একটি বাস গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের খারসুর স্কুল মাঠের সামনে পৌঁছালে চালকের অসাবধানতায় বাসটি রাস্তা থেকে খাদে পড়ে। এতে হেনা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন আরো অন্তত ৩০যাত্রী।

তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান নিহতের ভাই কাজ খান।

জেনে নিন রিমুভার ছাড়াই মেকআপ তোলার উপায়

0

উৎসব-আনন্দে সাজগোজ করাটা নারীর প্রিয় কাজ। এই সাজগোজ করতে গিয়ে নিজেকে একটু অনন্য উপায়ে তুলে ধরার জন্য মেকআপ করে থাকেন অনেকেই। কিন্তু দিনশেষে সেই মেকআপ তুলে ফেলতে হয়। নয়তো ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। সবসময় হাতের কাছে মেকআপ রিমুভার নাও থাকতে পারে। এ অবস্থায় মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছেই থাকে এমনি কিছু জিনিস দিয়ে। চলুন জেনে নিই।

খুব দ্রুত মেকআপ তোলার জন্য সারা মুখে আপনার প্রিয় ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন মেখে নিন। এবার টিস্যু দিয়ে মুছে ফেলুন সেটা। কয়েক সেকেন্ডেই মেকআপ উঠে আসবে। মেকআপ তোলার জন্য দুধ ব্যবহার করা যায়। অল্প একটু দুধের সাথে মিশিয়ে নিন কয়েক ফোঁটা আমন্ড অয়েল। ব্যাস, একটা কটন বল দিয়ে এটাকে মুখে মাসাজ করে নিন। এরপর মুখ ধিয়ে নিলেই দেখবেন সব মেকআপ উঠে আসছে। মেকআপ রিমুভার হিসেবেও নারিকেল তেল দারুণ। বেশ কিছুটা নারিকেল তেল মুখে মেখে নিন, মেকআপ গলে উঠে আসবে। এটা ওয়াটারপ্রুফ মাসকারার মতো কঠিন মেকআপ তুলতেও সহায়ক। এটা আপনার ত্বককে ময়েশ্চারাইজ করার কাজটাও করে থাকে। বেবি অয়েলও ব্যবহার করতে পারেন একইভাবে। শিশুর ডায়াপার পাল্টানোর সময়ে যে বেবি ওয়াইপ ব্যবহার করা হয় সেগুলোই আপনার মেকআপ তোলার জন্য কাজে আসবে। মেকআপ রিমুভার ওয়াইপও পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

শিলাকোঠায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

0

দোহারের শিলাকোঠায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে দোহার উপজেলার শিলাকোঠা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু প্রয়োজনীয় কাজ শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জয়পাড়া থেকে বাড়ি ফিরছিলেন । এ সময় নাসিমার গলায় থাকা ওড়ানটি ইজিবাইকের চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । সে দোহারের আন্তা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার থানার উপ-পরিদর্শক মো. জামিল নিউজ৩৯ কে জানান, “কোনঅভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে”।