রাষ্ট্রীয় সুবিধা নয় স্বীকৃতি চায় মুক্তিযোদ্ধা আঙ্গুরের পরিবার

 

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টর কমান্ডার খালেদ মোশারফ কর্তৃক নিযুক্ত গ্রুপ কমান্ডার ও পরবর্তী সময়ে ঢাকার নবাবগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন আঙ্গুরের পরিবার চায় তার রাষ্ট্রীয় স্বীকৃতি। ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে ডেকে নিয়ে শওকতকে হত্যা করে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়।

স্বাধীনতার ৪৬ বছর পর পিতার রাষ্ট্রীয় স্বীকৃতি চান শওকতের একমাত্র সন্তান মোর্শেদুল হাসান রতন। উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামে তার পৈত্রিক বাড়ি।

প্রবাসী মোর্শেদুল হাসান রতন জানান, স্বাধীনতার পর দেশগঠন ও মানুষের জন্য বাবা নিবেদিত কর্মী ছিলেন। কিš’ দুর্ভাগ্য হলেও সত্য যে, ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর কতিপয় দুষ্কৃতকারী বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে। আমি রাষ্ট্রীয় কোনো সুবিধা চাইছি না। শুধু, বাবা যে দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তার স্বীকৃতি চাই।

নবাবগঞ্জের আগলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (দারু) জানান, নবাবগঞ্জ থানাকে পাক-হানাদার মুক্ত করতে ’৭১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শওকত হোসেন ও তার সহযোদ্ধারা ইছামতি নদীর গালিমপুর, আগলা ও চুড়াইনের উত্তর-পূর্ব বাঁকে আমাদের সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন, যা নবাবগঞ্জ অঞ্চলে গালিমপুরের যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে বেনুখালী গ্রামের রহিম নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন।

 

নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ্ আবু বক্কর সিদ্দিকী আবু জানান, কোমরগঞ্জ, বক্সনগর ও চুড়াইনসহ নবাবগঞ্জের বিভিন্ন প্রান্তে পাকবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন শওকত হোসেন আঙ্গুর। তিনি বলেন, তার নাম রাষ্ট্রীয়ভাবে গেজেট করানোর চেষ্টা করে যাচ্ছি।

নবাবগঞ্জে সেই স্কুলটি পরিদর্শন করলেন শিক্ষা অফিসার

 

নবাবগঞ্জের খানেপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ। গত ১৭ ফেব্রুয়ারি নিউজ৩৯সহ বিভিন্ন পত্রিকায় ‘খোলা আকাশের নিচে পাঠদান’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল দুপুরে হঠাৎ তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, আমি খানেপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকটের ব্যাপারে কিছুটা অবগত ছিলাম। তবে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত কষ্টে পাঠদান করছে তা এখানে এসে বুঝতে পেরেছি। একটি নতুন ভবন নির্মানের জন্য খুব শিগগিরউর্ধ্বতন কতৃপক্ষকে জানাব। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিদ্যালয়টিকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, নিউজ৩৯,মানবজমিনসহ বিভিন্ন খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষসহ প্রশাসনও আমাদের র্দুভোগের কথা জানতে পেরেছে। অনেকে আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এজন্য নিউজ৩৯,মানবজমিনসহ সব পত্রিকার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মুকসুদপুরে এক রাতে দোকান ও বসতবাড়িতে চুরি

0

 

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লীবাজারে এক রাতে মুদি ও স্বর্ণের দোকানসহ দুই বসতবাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।  এই ঘটনায় জাকির (৫০),স্বপন (৪৫) ও মফিজ (৬০) নামে তিন বাজার পাহারাদারকে আটক করেছে ফুলতলা ফাঁড়ি পুলিশ। তারা কুঁড়িগ্রামের বাসিন্দা।

 

গত মঙ্গলবার দিবাগত রাতে সোহেল ষ্টোর ও দিরা অলংকার নিকেতন এর পিছনের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে সিন্দুক থেকে ছয় ভরি স্বর্ণ ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায় এবং সোহেল ষ্টোর থেকে দশ হাজার টাকার সিগারেট এবং ছয় হাজার টাকার মোবাইল কার্ড নিয়ে যায়। অন্যদিকে পল্লী বাজারের বাসিন্দা জহের মিয়া ও রেনু বেগমের বাড়ী থেকে দুটি দামী মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে ফুলতলা ফাঁড়ির এস আই সাজ্জাদ হোসেন সেতু জানায়, পল্লিবাজারের দোকানি দিলিপ ও সোহেল হোসেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঐ তিন পাহারাদারকে আটক করা হয়েছে। আশা করছি তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে।

শনিবার দোহারে সালমান এফ রহমানের গণ সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা ও বেক্সিমকো প্রাইভেট লিমিটেড এর ভাইস – প্রেসিডেণ্ট সালমান এফ রহমান কে গণ-সংবর্ধনা দিচ্ছে দোহার উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক গণপূর্ত মন্ত্রী আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল ইসলাম বিপু, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মণি এমপি, দোহার নবাবগঞ্জ সংসদীয় আসনের এমপি এডভোকেট সালমা ইসলাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সাবেকমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সালমান এফ রহমানের গণ সংবর্ধনা উপলক্ষ্যে সারা দোহার ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত হচ্ছে।

 

 

 

 

 

 

 

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দোহারে উত্তেজনা – ধ্বস্তাধ্বস্তি

সোমবার ঘোষিত জয়পাড়া কলেজ ছাত্রদল ও দোহার পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারী জয়পাড়া মডেল স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিতে এসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দোহার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। এ সময় হঠাৎ করেই নিজেরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
সেসময় পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির ২/৩ জন নেতা-কর্মি উপজেলা ছাত্রদলের সভাপতিকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা চালায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করেন। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দোহার পৌরসভা ছাত্রদল ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে পৌরসভার কমিটিতে স্থান পাওয়া কয়েকজন অসন্তুষ্ট হন। নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের প্রভাব বিস্তারকে দায়ী করেন। এ থেকেই ঘটনার সূত্রপাত বলে জানা যায়।

জয়পাড়া কলেজ ছাত্রদলের পূর্ণাংগ কমিটি ঘোষণা

ঢাকা জেলা ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল স্বাক্ষরিত ১৭ সদস্যের জয়পাড়া কলেজ ছাত্রদল ও ১৫ সদস্যের দোহার পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পাড়া কলেজে রাসেল মাহমুদ কে সভাপতি, আব্দুল করিমকে সিনিয়র সহ-সভাপতি, হেলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান ঠান্ডু কে সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। মোকসেদুর রহমান কে আহবায়ক ও নুরুস সালামকে যুগ্ম-আহবায়ক করে পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবাবগঞ্জে পিতা পুত্রকে পিটিয়ে গুরুত্বর আহত

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের আদু দেওয়ান (৭৫) ও তার ছেলে আমিন দেওয়ান (২৮) কে পিটিয়ে গুরুত্বর আহত করেছে একই গ্রামের দুই বখাটে আরিফ দেওয়ান ও শাহ্জাহান দেওয়ান। গত ১৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাবাজু এলাকায় বখাটে আরিফ দেওয়ান ও শাহ্জাহানের দেওয়ান সাথে গাড়ি ভাড়াকে কেদ্র করে আমিন দেওয়ান সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আরিফ ও শাহজাহান এলোপাথারী কিলঘুষি মারলে আমিন চিৎকার করেন। তার চিৎকার শুনে তার বাবা আদু দেওয়ান এগিয়ে আসলে টসলাইট দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে নুইয়ে পরে। স্থানীয়রা এগিয়ে এলে আরিফ ও শাহজাহান পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামাল নিউজ ৩৯ কে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

0

আজ ২০ ফেব্রুয়ারি। ইতিহাসের এই দিনে ঘটেছিল অনেক ঘটনা। নিউজ ৩৯ তা তুলে ধরছে পাঠকদের কাছে।

ঘটনা:

১৭০৭: সম্রাট আওরঙ্গজেবের ইন্তেকাল করেন।

১৮১১: অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।

১৯০১: মিশরের বিপ্লবী নেতা এবং প্রজাতন্ত্র মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নগীব জন্মগ্রহণ করেন।

১৯০৬: উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু

১৯৭৬: সিয়াটো বা সাউথ এশিয়া ট্রিটি অরগানাইজেশন ভেঙ্গে দেয়া হয়।

১৯৭৬: একুশে পদক প্রবর্তন করা হয়।

১৯৮৬: ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে স্থল পথে যোগাযোগের পরিকল্পনা ঘোষণা করা হয়।

দোহারে আসছে নতুন বাস সার্ভিস ‘নিউ টমটম পরিবহণ’

0

দোহারে অতি শীঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে “নিউ টমটম পরিবহণ” নামে নতুন বাস সার্ভিস। যার ব্যবস্থাপনায় রয়েছে দোহার নবাবগঞ্জ পরিবহণ প্রাইভেট লিমিটেড। জানা গেছে নতুন এই পরিবহণ দোহার-নবাবগঞ্জ-শোল্লা-সরাইল-হেমায়েতপুর রোডে চলাচল করবে। দোহার নবাবগঞ্জ পরিবহণ প্রাইভেট লিমিটেড সুত্রে জানা গেছে অতি শীঘ্রই নতুন এ বাস সার্ভিসটি চালু হবে। ইত্যমধ্যে রোড পারমিটসহ সকল কার্যকর্ম শেষ পর্যায়ে এসে পৌছেছে। তবে ঠিক কবে নাগাদ নতুন এ সার্ভিসটি চালু হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

দোহারে মিন্টু হত্যা মামলায় আটক ১

0

দোহার উপজেলার কুসুমহাঁটি ইউনিয়নে মাদক ব্যবসায় বিরোধের জের ধরে মিন্টু শেখকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় দোহার থানা পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত কামাল হোসেন (৩২) উপজেলার আউলিয়াবাদ গ্রামের শেখ পান্নু মিয়ার ছেলে এবং নিহত মিন্টুর চাচাত ভাই। মাদক সম্রাট কামালকে পুলিশ আটক করলেও তদন্তের স্বার্থে আপাতত পুলিশ কিছু বলছেনা ।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম শেখ নিউজ ৩৯ কে জানান,”মাদক সম্রাট কামালকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তিনি আরো জানান, আজ ১৯ ফেব্রুয়ারি কামালকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো.জামিল নিউজ ৩৯ কে  জানান, তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়”।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১০টার দিকে  দোহারের বাবুডাঙ্গীতে মিন্টু শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মিন্টু শেখ উপজেলার আওলিয়াবাদ গ্রামের লাল মিয়া শেখের ছেলে। মাদক ব্যবসার আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় স্থানীয়রা।