“আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে চায় জনগণ: রিজভী”

0

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, “সরাসরি ভোট হবে নাকি আনুপাতিক ভোট হবে—এসব জনগণ জানে না, বোঝেও না। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছিল মানুষ। আমরা সেই অধিকার ফিরিয়ে আনতে চাই।”

ঢাকা-১ আসনের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন বলেন, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাককে ভোটের আগেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

তিনি ডাকসু নির্বাচন নিয়েও সমালোচনা করে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল আপোষহীন সংগ্রামের প্রতীক। ছাত্রসমাজকে তাদেরকেই ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আর আওয়ামীলীগ বারবার গণতন্ত্র হত্যা করেছে। “হাসিনার বাবা বাকশাল কায়েম করেছিলেন, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন শহীদ জিয়া। সেই কারণেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।

আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জয়পাড়া থানার মোড় হয়ে করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়।

দোহারে স্কুলের তালাবদ্ধ আলমারি ভেঙে রেকর্ডপত্র উদ্ধার

0

ঢাকা, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ-এর অফিস কক্ষের তালাবদ্ধ আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র উদ্ধার করা হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে আলমারিগুলো তালাবদ্ধ থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান-এর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। প্রাক্তন প্রধান শিক্ষক কুলছুম বেগমের কাছে বারবার চিঠি পাঠিয়ে চাবি চাওয়া হলেও তিনি বা তার পরিবারের কেউ তা গ্রহণ করেননি। কুলছুম বেগম গত বছরের ২৫ আগস্ট থেকে কোনো কারণ ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশকে অবহিত করে তাদের উপস্থিতিতে পাঁচটি আলমারির তালা ভেঙে রেকর্ডপত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, প্রেসক্লাবের সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

রেকর্ডপত্রগুলো তালিকাভুক্ত করতে একটি ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, নাদিরা বেগম, আছমা আক্তার, হালিমা সাঈদা এবং আলেয়া ফেরদৌসী।

সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান বলেন, “প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে এবং দাপ্তরিক রেকর্ডপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সকল নিয়ম মেনে এই সিদ্ধান্ত নিয়েছি।”

বেগম আয়েশা স্কুলের তালাবদ্ধ আলমারি ভেঙে রেকর্ডপত্র উদ্ধারে ৭ সদস্যের উপকমিটি গঠন

ঢাকার দোহার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ-এর অফিস কক্ষে তালাবদ্ধ অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ রেকর্ডপত্রসমূহ উদ্ধার ও তালিকাভুক্ত করার লক্ষ্যে একটি ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান-এর নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে অন্তর্ভুক্ত শিক্ষকরা হলেন: শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, নাদিরা বেগম, আছমা আক্তার, হালিমা সাঈদা ও আলেয়া ফেরদৌসী।

উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়ের অফিস রুমের আলমারিগুলো তালাবদ্ধ থাকায় বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রথমে নাদিরা বেগম ও পরবর্তীতে শামীমা আক্তার দায়িত্ব গ্রহণের পর, সভাপতির নির্দেশে তৎকালীন প্রধান শিক্ষক কুলছুম বেগমের কাছে তিনবার রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠিয়ে আলমারির চাবি ফেরত চাওয়া হয়। কিন্তু কুলছুম বেগম ও তার পরিবারের সদস্যরা কোনো চিঠিই গ্রহণ করেন নি।

পরিস্থিতির প্রেক্ষিতে, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায়, বিদ্যালয়ের পাঁচটি তালাবদ্ধ আলমারির তালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভেঙে নতুন তালা স্থাপন করে রেকর্ডপত্র উদ্ধারের কাজ শুরু করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন: বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিব হাসান, উপ কমিটির ও অন্যান্য শিক্ষকমন্ডলী, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী এবং প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাজনীন আক্তার, মোঃ আল-আমিন, মোঃ শরীফ হাসান, মাহমুদুল হাসান সুমন ও মাকসুমুল মুকিম।

সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান বলেন, “প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও গতিশীল রাখার স্বার্থে এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেকর্ডপত্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল নিয়মনীতি অনুসরণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২৫ আগস্ট থেকে তৎকালীন প্রধান শিক্ষক কুলছুম বেগম নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

দোহার পৌরসভায় চারটি নতুন রাস্তার নির্মাণকাজ উদ্বোধন 

0

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি : ঢাকা জেলার দোহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চারটি নতুন রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাফিজ উদ্দিন চৌধুরী, বেগম আয়েশা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শামীমা আক্তার,পদ্মা সরকারি কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, ওসমান গনি রুমু, জুলহাস উদ্দিন, মোঃ সেলিম,মো: আজাদ, কাওসার হোসেন রিপন, জহিরুল ইসলাম, আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকৃত সড়কসমূহের বিবরণ:

১. পৌরসভার দক্ষিণ গেট থেকে সহকারী অধ্যাপক মিলন হোসেনের বাড়ি পর্যন্ত (ওয়ার্ড ৪) যার দৈর্ঘ্য: ২৫৫ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর নির্মাণ ধরণ: ইট সোলিং রাস্তা।প্রকল্প ব্যয়: ৯,৯২,০৯১ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: আকিল এন্টারপ্রাইজ।

২. উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার হাইমিয়া মসজিদ থেকে সেলিম ভূইয়ার বাড়ি পর্যন্ত (ওয়ার্ড ০৪)।যার দৈর্ঘ্য: ২২২ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর প্রকল্প ব্যয়: ৯,১০,৪৬৯ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: জাবির এন্টারপ্রাইজ।

৩. চৌধুরী বাজার এলাকার নতুন কবরস্থান সংলগ্ন রাস্তা (ওয়ার্ড ৩) যার দৈর্ঘ্য: ৯০ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর নির্মাণ ধরণ: RCC (রিইনফোর্সড কনক্রিট) ঢালাই ও
প্রকল্প ব্যয়: ৮,৭৫,৩৪৬ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান: রাসেল ট্রেডার্স।

৪. মাঝিপাড়া মাঠ সংলগ্ন ( ওয়ার্ড ৫) এলাকায় রাস্তা যার দৈর্ঘ্য: ১৫৭ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর প্রকল্প ব্যয়: ৯,২২,৭৪৫ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: রাসেল ট্রেডার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, “দোহার পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত কাজের কোনো বিকল্প নেই। এই চারটি রাস্তার কাজ শেষ হলে চলাচলের দুর্ভোগ কমবে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। আমরা স্বচ্ছতা ও মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় স্থানীয় বাসিন্দারাও রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, নিহত বেড়ে ৬২২

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। সময়ের সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ৬২২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার।

২০০ কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এই অঞ্চলটির ৯০ শতাংশ পাহাড় দ্বারা বেষ্টিত। ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হবে।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

0

বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ (০১ সেপ্টেম্বর) । ১৯১৮ সালের এদিনে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন এ বীর সেনানী।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ওসমানী।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। একই বছরের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারেও তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পান। তার পরিকল্পনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়।

১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীন হয়। ২৬ ডিসেম্বর ওসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত দেশের প্রথম সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৭২ সালের ১২ এপ্রিল অবসর গ্রহণ করেন। পরে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌযোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন এ বীর সেনানী।

কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

0

আমিনুল ইসলাম: ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চরগুলগুলিয়া এলাকার মো. নেওয়াজ আলী ও মোছা. ইয়াসমিন ওরফে কমলা বেগমের ছেলে।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত সাইফুলকে পেশাদার মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ জানায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় মামলা (নম্বর-৭৮ তারিখ-৩০.০৮.২০২৫) দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নবাবগঞ্জে বেড়িবাঁধ পরিদর্শন করল পাউবো, দ্রুত সুইচগেট স্থাপনের দাবি এলাকাবাসীর

0

রাকিব হোসেন নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু-কাসিয়াখালী বেড়িবাঁধ পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রতিনিধি দল। রোববার দুপুরে ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম. এল. সৈকতের নেতৃত্বে তিন সদস্যের দলটি বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্থানীয় দুটি সংগঠন—সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি—নেতৃবৃন্দ দ্রুত সুইচগেট স্থাপনের জোর দাবি জানান।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সুইচগেট না থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসী জলাবদ্ধতাসহ নানা সমস্যায় ভুগছেন। এর ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুইচগেট স্থাপন হলে একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় মানুষের নিরাপত্তা ও জীবিকা নির্বাহে স্বস্তি ফিরে আসবে।

পাউবো প্রতিনিধি দল পরিস্থিতি পর্যালোচনা শেষে স্থানীয়দের দাবির বিষয়ে আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

শুরু হচ্ছে কলাকোপা ইছামতী নদীতে ৩০শে আগস্ট  নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামবাসীর উদ্যোগে আগামী ৩০ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ইছামতী নদীতে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করছে কলাকোপা গ্রামবাসী, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাব।

বুধবার কলাকোপা স্পোর্টিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজন কমিটির নেতৃবৃন্দ জানান, এবারের নৌকা বাইচ হবে আনন্দ-উৎসবের মহামিলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক হাজী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ানসহ মাহবুব আলী দেওয়ান অপু, বাবুল হোসেন বুলু, শাহ আলম রানা, ছাত্রদল নেতা সুমন খান ও মুজাহিদুল ইসলাম (সিয়াম) প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ঢাকা জেলার সভাপতি ও ঢাকা-১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আবু আশফাক। বাইচ চলাকালে দর্শকদের আহ্বান জানানো হয়, ইঞ্জিন চালিত ট্রলার, বোট ও স্পিডবোর্ড নদীর ধারে নোঙর করে প্রতিযোগিতা উপভোগ করার জন্য।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, “নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। নবাবগঞ্জ একসময় এই আয়োজনের জন্য খ্যাত ছিল। কিন্তু নদীর প্রবাহ কমে যাওয়ায় সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ইছামতী নদীকে আবারো তার আগের রূপে ফিরিয়ে আনা হোক।”

তিনি আরও বলেন, “একটি সফল বাইচ আয়োজনে নৌকার মাঝি-মাল্লা, দর্শক ও আয়োজক—সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। আমরা চাই এবারের নৌকা বাইচ হবে সুশৃঙ্খল ও উৎসবমুখর।”

কলোকোপা ইছামতী নদীতে ঐতিহ্যের নৌকা বাইচ

কলোকোপা ইছামতী নদীতে
ঐতিহ্যের নৌকা বাইচ
নবাবগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগামী ৩০ আগস্ট কলাকোপা গ্রামবাসীর উদ্যোগে এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাবের সহযোগিতায় ইছামতি নদীতে ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বুধবার কলাকোবা স্পোর্টিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলাকোপা নৌকা বাইচ আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক
হাজী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান। এছাড়া, মাহবুব আলী দেওয়ান অপু, বাবুল হোসেন বুলু, শাহ আলম রানা,
ছাত্রদল নেতা সুমন খান , মুজাহিদুল ইসলাম (সিয়াম) প্রমুখ।
সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহ্বায়ক
হাজী মোহাম্মদ আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, দর্শকদের আনন্দ দেওয়ার আগামী ৩০ আগস্ট রোজ শনিবার কলাকোপা সহ কয়েকটি গ্রামবাসীর উদ্যোগে ইছামতি নদীতে ঐতিহ্যের নৌকা বাইচ আয়োজন করেছি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলার সভাপতি ও ঢাকা ১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আবু আশফাক।
তারা বলেন, আমরা সকল নৌকার মালিক ও দর্শকদের বাইচে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাইচে আগত দর্শকদের ইঞ্জিন চালিত ট্রলার, বোট ও স্পিডবোর্ড বাইচ চলাকালীন সময়ে নদীর পাশের নোঙ্গর করে বাইচ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিমলা বলেন, নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। এর মধ্যে ঢাকা বিভাগের নবাবগঞ্জে নৌকা বাইচের গুড়াপত্তন হয়েছে। এক সময় এই উপজেলার ইছামতি নদীর ৩০ পয়েন্টে নৌকা বাইচ হত। কিন্তু বর্তমানে ইছামতি নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর নিকটস্থ কাশিয়াখালি বেরিবাধ দেওয়ার কারণে নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকছে না। আমরা ইাছামতী নদী আগের রূপে ফিরিয়ে আনতে দোহারের কার্তিকপুর ও সোনাবাজু -কাঠিয়াখালী বেরিবাধে প্রয়োজনের সংখ্যক সুইচগেট স্থাপনের জোর দাবি করছি।
রাশিম মোল্লা বলেন, একটি বাইচ সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য বাইচে আগত দর্শক, নৌকার মালিক-মাঝি -মাল্লা ও আয়োজকদেরকে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আমরা বাইচের দিন এই তিন পক্ষেরই ভূমিকা দেখতে চাই