শুরু হচ্ছে কলাকোপা ইছামতী নদীতে ৩০শে আগস্ট  নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫

প্রকাশ:

শেয়ার করুন:

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামবাসীর উদ্যোগে আগামী ৩০ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ইছামতী নদীতে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করছে কলাকোপা গ্রামবাসী, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাব।

বুধবার কলাকোপা স্পোর্টিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজন কমিটির নেতৃবৃন্দ জানান, এবারের নৌকা বাইচ হবে আনন্দ-উৎসবের মহামিলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক হাজী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ানসহ মাহবুব আলী দেওয়ান অপু, বাবুল হোসেন বুলু, শাহ আলম রানা, ছাত্রদল নেতা সুমন খান ও মুজাহিদুল ইসলাম (সিয়াম) প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ঢাকা জেলার সভাপতি ও ঢাকা-১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আবু আশফাক। বাইচ চলাকালে দর্শকদের আহ্বান জানানো হয়, ইঞ্জিন চালিত ট্রলার, বোট ও স্পিডবোর্ড নদীর ধারে নোঙর করে প্রতিযোগিতা উপভোগ করার জন্য।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, “নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। নবাবগঞ্জ একসময় এই আয়োজনের জন্য খ্যাত ছিল। কিন্তু নদীর প্রবাহ কমে যাওয়ায় সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ইছামতী নদীকে আবারো তার আগের রূপে ফিরিয়ে আনা হোক।”

তিনি আরও বলেন, “একটি সফল বাইচ আয়োজনে নৌকার মাঝি-মাল্লা, দর্শক ও আয়োজক—সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। আমরা চাই এবারের নৌকা বাইচ হবে সুশৃঙ্খল ও উৎসবমুখর।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের অন্যত্র স্থানান্তর

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে সেখানে...

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

 আজ থেকে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন...