নবাবগঞ্জে রেডজোন হিসাবে চিহ্নিত ৫ টি অঞ্চল

করোনা বিস্তার রোধে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৬টি অঞ্চলকে হিসাবে ঘোষনা করা হয়েছে। এর মাঝে রেডজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যন্ত্রাইল ইউনিয়ন, বান্দুরা ইউনিয়ন, কলাকোপা ইউনিয়ন, বাহ্রা ইউনিয়ন, বক্সনগর ইউনিয়ন। এছাড়া ইয়োলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে ৫টি ইউনিয়ন।

ইয়োলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে জয়কৃষ্ণপুর ইউনিয়ন, বারুয়াখালি ইউনিয়ন, নয়নশ্রী ইউনিয়ন, শোল্লা ইউনিয়ন ও কৈলাইল ইউনিয়ন।

নবাবগঞ্জ উপজেলায় গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে শিকারীপাড়া ইউনিয়নকে। এই উপজেলায় শিকারীপাড়া ইউনিয়নেই এখন করোনা সংক্রমিত কোন রোগী পাওয়া যায় নি।

ঢাকা জেলা সিভিল সার্জনের সাক্ষরিত এই চিঠিতে বর্তমান ইউনিয়ন ভিত্তিক করোনা রোগীর সংখ্যা ও লাখের হিসাবে রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে।

উল্লেখ্য লাখে ৩০ জনের উপর করোনা রোগী থাকলে সেটাকে রেডজোন হিসাবে চিহ্নিত করা হয়।

দোহার রেডজোন হিসাবে চিহ্নিত ৭ টি অঞ্চল

করোনা বিস্তার রোধে ঢাকা জেলার দোহার উপজেলায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নকে রেডজোন হিসাবে ঘোষনা করা হয়েছে। এর মাঝে দোহার পৌরসভাসহ রেডজোন হিসাবে ঘোষনা করা হয়েছে রায়পাড়া, সুতারপাড়া, নারিশা, মুকসুদপুর, মাহমুদপুর ও বিলাশপুর ইউনিয়নকে। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা জসিমউদ্দিন নিউজ৩৯ কে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা সিভিল সার্জনের সাক্ষরিত এই চিঠিতে বর্তমান ইউনিয়ন ভিত্তিক করোনা রোগীর সংখ্যা ও লাখের হিসাবে রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। দোহার উপজেলায় কোন গ্রিন জোন রাখা হয় নি।

দোহারে সবচেয়ে কম আক্রান্ত নয়াবাড়ি ইউনিয়ন। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে নয়াবাড়ি ইউনিয়নে বর্তমানে একটিভ ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। তারপর আছে কুসুমহাটি ইউনিয়ন। এখানে একটিভ করোনা রোগী আছে ৩ জন। এই দুইটি ইউনিয়নই এখন ইয়োলো জোনে আছে।

রেড জনে সর্ব প্রথমে আছে জয়পাড়া। এইখানে বর্তমানে করোনা আক্রান্ত রোগী আছে ২৬ জন। তারপর আছে রায়পাড়া ইউনিয়ন। এখানে করোনা আক্রান্ত রোগী আছে ১৫ জন। সুতারপাড়ায় ১১ জন, নারিশায় ২৬ জন, মুকসুদপুরে ১২ জন, মাহমুদপুরে ৫ জন ও বিলাশপুরে ৩ জন।

এই রেডজোন এলাকাগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে সেটার তথ্য এখন পর্যন্ত দেয় নি দোহার উপজেলা প্রশাসন।

জেলা পরিষদের অর্থায়নে দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকা জেলার দোহার উপজেলার ৯০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করা হয়। যাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে তারা সবাই উপজেলা পরিষদের অধিনে প্রশিক্ষনপ্রাপ্ত।

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তিনি নিজে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরন তদারকি করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান কামাল, জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, শেখ সাহাবুদ্দিন প্রমুখ।

তরুনদের ভাবনা: অসচেতনতা‌ই করোনা বিস্তারের অন্যতম কারণ

“করোনা ভাইরাস” বর্তমান সময়ে সবচেয়ে ভয়ংকর এক দূর্যোগের নাম। তবে এটি মানবসৃষ্ট দূর্যোগ নাকি প্রাকৃতিক দুর্যোগ এ নিয়ে রয়েছে বহুমত। “করোনা মহামারী” কোভিড-১৯ নামক এক রোগ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় এই বৈশ্বিক মহামারীর সৃষ্টি হয়েছে। ধারনা করা হয়, পূর্বে ব্যাধিজনিত যত মহামারী এসেছে তারমধ্যে করোনা মহামারী সবচেয়ে ভয়ংকর রূপ নিয়েছে। পুরো বিশ্বের অর্থনৈতিক আর সামাজিক অবস্থাকে গ্রাস করে রেখেছে এই মহামারী।

গেলো বছরের ডিসেম্বরে চীনের হুইপ প্রদেশের উহান নগরীতে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ৮‌ই মার্চ রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায়। প্রথম শনাক্ত হ‌ওয়ার তিন মাস পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি করোনা পরিস্থিতি যেখানে করোনা উ্ৎপত্তিস্থল চীন সহ কানাডা, ইতালি, ফ্রান্স আরো বেশ কয়েকদেশ এতটা সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে এই মহামারী কে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাস রোগ সংক্রামিত শীর্ষ ১৯ দেশের তালিকায় প্রবেশ করেছে বাংলাদেশ, আক্রান্ত শনাক্তের ৯০ তম দিনে এঘটনা ঘটেছে।

এছাড়াও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী কোভিড-১৯ রোগী শনাক্তের তালিকায় শীর্ষ ২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯ তম এবং দক্ষিণ এশিয়ায় ৩য়।

একপক্ষ সরকারকে সবসময়ই দোষী করবে, আর আমরা যেন ধোঁয়া তুলসীপাতা! অসচেতনতা‌ই করোনা বিস্তারের অন্যতম কারণ। রাজধানী থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থিত নবাবগঞ্জ ও দোহার উপজেলা যা মূলত ব্যাবসায়ী আর প্রবাসী অধ্যুষিত অঞ্চল। তাই করোনার প্রাদুর্ভাবে অন্যান্য উপজেলা গুলোর মধ্যে এ দুই উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি আশ‌ঙ্কা করা হয়। নবাবগঞ্জ উপজেলায় প্রথম করোনা শনাক্ত হয় মার্চের ৩১ তারিখে, এর পরেই উপজেলার বিভিন্ন এলাকা লকডাউন করে দেয়া হয় কিন্তু তা কেবলই সামরিক ও বেসামরিক বাহিনীর উপস্থিতিতে। সাধারণ জনগণের মধ্যে করোনা নিয়ে একটা গা ছাড়া ভাব সেই শুরু থেকেই। দিব্বি ঘুরে বেড়িয়েছে হাটে বাজারে, দূরত্ব বজায় রাখে নি সামাজিক যোগাযোগে। যার ফলস্বরূপ এই দুই অঞ্চলে  আক্রান্তের সংখ্যা এখন তিন শতাধিক, করোনা সংক্রামনের ঝুঁকিতে আছে প্রায় পাঁচ লাখ মানুষ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে করোনা ভাইরাস নির্মূল করা হয়তো প্রায় অসম্ভব, কিন্তু তাই বলে তো গাঁ ছেড়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়ার মনোভাব ছেড়ে দিলে চলবে না। সকল স্বাস্থবিধি মেনে সচেতনতার সাথে আমাদের লড়ে যেতে হবে এই মহামারীর বিরুদ্ধে।

সাকুরা ইসলাম,

শিক্ষার্থী (৩য় বর্ষ),

ভূগোল ও পরিবেশ বিভাগ,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বাহ্রা, নবাবগঞ্জ, ঢাকা।

দোহারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়

ঢাকা জেলার দোহার উপজেলায় জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম news39.net এর চিফ নিউজ রিপোর্টার ও দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের দপ্তর সম্পাদক আছিফুর রহমানের উপর মাদকসেবীদের হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহার ও নবাবগঞ্জের সাংবাদিক, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিখেছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহব্বান জানাচ্ছি। সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ লিখেছেন, তীব্র নিন্দা জানাই। বিচার না হওয়া পর্যন্ত পাশে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সাবেক প্রধান কাজী নুরুল ইসলাম তানিম লিখেছেন, খুব দুঃখজক ও ন্যক্কারজনক ঘটনা তবে খুব বেশি অবাক হইনি কারন আমরা অনেকেই এরক হুমকির সম্মুখীন হই, এসব মাদক ব্যবসায়ীদের সাথে নষ্ট রাজনীতির যোগসূত্র থাকে, প্রত্যাশা করি মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতা দের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

প্রিয় বাংলার সম্পাদক অমিতাভ পাল অপু নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ঢাকার দোহারে News39 এর রিপোর্টার ও তরুন স্বেচ্ছাসেবী আসিফ সজলের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি দোহার থানা পুলিশের প্রতি। দোহারের অন্যতম সামাজিক সংগঠন সে টুগেদারের লিয়াকত হোসেন লিখেছেন, অত্যান্ত ব্যথিত হলাম। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দোহার ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা মোয়াজ লিখেছেন, সবাই কে বিচারের আওতায় আনা হোক।এই অপরাধের শান্তি অদের প্রাপ্য। জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন লিখেছেন, খুবই দঃখজনক ঘটনা। সুষ্ট বিচার দাবি করছি।

পদ্মা সরকারি কলেজের লেকচারার শেখ আলমগীর হোসেন লিখেছেন, খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগত ভাবে আসিফের উপর এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রয়োজনে MP মহোদয়ের হস্তক্ষেপে সুষ্ঠু বিচার দাবি করছি। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরম(আসাফো) এর কেন্দ্রিয় নেতা শামীম শিপলু নিজের টাইম লাইনে লিখেছে, ঢাকার দোহারে News39 এর সাংবাদিক আসিফ সজলের উপর মাদকসেবীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি

ফ্যাশন ডিজাইনার নিরাগ হাসান লিখেছেন, প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবেন আশা করছি,এবং এই ন্যাক্কার জনক হামলার তিব্র নিন্দা জানাই। সাংবাদিক ও সমাজকর্মী সাইফউদ্দিন লিখেছেন, হামলাকারীদের শাস্তি পেতেই হবে। তবে সামাজিক আন্দোলন জোরদার না হলে কাজ হবে না। মাদক সেবিরা ভয়ংকর হয়ে যাচ্ছে দিনে দিনে। এখনো না রুখতে পাড়লে আজ আসিফ ভাই কাল হয়তো আপনি বা আমার উপর হামলা হবে। দোহারের অন্যতম সামাজিক আন্দোলনের কর্মী ও ডিএনএসএমের সহ-সভাপতি সুমন রহমান লিখেছেন প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবেন আশা করছি,এবং এই ন্যাক্কার জনক হামলার তিব্র নিন্দা জানাই।

সাংবাদিক আবু নাইম দোহারী লিখেছেন, প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবেন আশা করছি। ডিএনএসএমের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লিখেছেন, খুব-ই বাজে লাগছে। দোহারের সামাজিক আন্দোলনের অন্যতম চিরচেনা মুখ ইঞ্জিনিয়ার অভিষেক পাল অন্তু বলেছেন, এভাবে মাদকাসক্তরা যে কাউকে মেরে যাবে। আর কোন বিচার হবে না। ছিঃ। এই ঘটনার প্রশ্রয় দেয়া মানে সামনে আরো ঘটনার জন্ম নেয়া। এম এ কাইয়ুম লিখেছেন, খুবই দুঃখজনক আসিফ ভাই, দিন দিন এদের আধিপত্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শিক্ষিত সমাজের টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের এখানেও মাদক ব্যবসা ও সেবীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিবাদ করতে গেলেই সমস্যা। এখনই উচিত সম্মিলিতভাবে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা। অনেক দেরী হয়ে গেছে।

মোফাজ্জল হোসেন মামুন লিখেছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং সামাজিক ভাবে এদের প্রতিহত করা হোক/সবাইকে একসাথে প্রতিবাদের আহবান জানাই। হামিদুর রহমান পলাশ লিখেছেন, দুঃখজনক। সজল সরকার লিখেছেন, খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক এদেশে ঘৃনিত কাজের প্রতিবাদ করলে তার প্রতি এমন আচরন এখন চোখ সওয়া হয়েগেছে অনেকে যেন দেখেও না দেখার ভান করে চলে যায় এবং সেই সব সন্ত্রাসী মাদক বিক্রেতাদের পক্ষই নেয় যাইহোক এই ঘৃনিত কাজের তীব্র নিন্দা জানাই আশাকরি দোহার থানা প্রশাসন তোমার উপর বর্বরোচিত হামলার বিচার করবে সেই সাথে নয়াবাড়ি স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তিবর্গ তাদের সুবুদ্ধি আরোপ করে নিজেদের এলাকার সুনাম অক্ষুন্ন রাখবে।

দোহারের জনপ্রিয় ব্যান্ড বঙ্গাব্দর ভোকাল সোহাগ ইসতিয়াক নিজের টাইম লাইনে লিখেছেন, দোহারে সাংবাদিক এর ওপর মাদকসেবক দের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিশিষ্ট ব্লগার ও সমাজকর্মী শাহাদাত হোসেন শিপু নিজের পোস্টে লিখেছেন, প্রিয় ছোট ভাই, সাংবাদিক, ব্লগার ফ্রাংক শ্যানন ওরফে আসিফুর রহমান সজল Asif Sajal এর উপর সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। গতকাল আসিফ আর দোহারের নিজ বাড়িতে মাদক ব্যবসায়ী সন্তাসীদের হামলার শিকার হয়। তাকে নির্মমভাবে আহত করে এবং বাড়িঘরে ভাংচুর চালায়। দোহার শিল্পকলার শিক্ষক ও বর্তমানে আইএফআইসি ব্যাংকের অফিসার কাজী জিয়াদ নিজের টাইমলাইনে লিখেছে, প্রিয় বন্ধু সাংবাদিক আসিফ সজল এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় এনে বিচার এর দাবী জানাচ্ছি।

সমাজকর্মী এ আর শিপন নিজের টাইম লাইনে লিখেছে, দোহার-নবাবগঞ্জের একজন অন্যতম সেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা যখন সমাজের নিচু শ্রেনীর মাদক ব্যাবসায়ীদের হাতে মার খায় তখন আরেকজন সেচ্ছাসেবী বা রক্তযোদ্ধা হিসেবে আপনার অনুভূতি কেমন হয়??? আমার কাছে এটাই মনে হয় যে সেচ্ছাসেবী বা রক্তযোদ্ধার চাইতে সমাজের এই ছ্যাচড়া পাতি নেতা এবং মাদক ব্যাবসায়ীরা বেশি শক্তিশালী। যাদের কাছে হেরে যাচ্ছে তারুন্য। কেউ কথা বলার নেই, প্রতিবাদ করার নেই। ডিএনএসএমের সমাজ কর্মী হাবিব খান লিখেছে, ডিএনএসএমের দপ্তর সম্পাদক প্রিয় আছিফ ভাই, মাদকসেবীদের উচ্ছ্বেদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রয়েছে। অবিলম্বে এর বিচার চাই। আমরা দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট পরিবার পক্ষ থেকে হামলার নিন্দা ও প্রতিবাদ যানাই। মি

জানুর রহমান লিখেছেন, দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট এর দপ্তর সম্পাদক, নিউজ৩৯ এর চীফ নিউজ রিপোর্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমার প্রাণপ্রিয় বন্ধু আছিফ এর উপর এই বর্বর হামলার তীর্ব নিন্দা জানাচ্ছি, সেই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দোহারের অন্যতম সমাজকর্মী মো বোরহান লিখেছে, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক আসিফ সজল এর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে দোহার নবাবগঞ্জের সমস্ত সেচ্ছাসেবীদের এক হয়ে প্রতিবাদ করার আহবান থাকল। সাংবাদিক তানজিম ইসলাম আহাদ লিখেছেন, News39 এর চিপ রিপোর্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসিফ সজলের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি করছি দোহার থানা পুলিশের প্রতি।

দোহার ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা মো জামান নিজের টাইম লাইনে লিখেছে, মানুষের বিপদে যে সবার আগে ছুটে আসে তাকে একজন মাদক ব্যবসায়ীর হাতে আজ মার খেতে হলো। আসিফ ভাইয়ের উপর এমন বর্বর হামলার বিচার চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সমাজকর্মী শামীম ইসলাম লিখেছে, প্রিয় ছোট ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, Dohar-Nawabgonj Social movement (DNSM) এর দপ্তর সম্পাদক Asif Sajal এর উপর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি… অবিলম্বে প্রশাসন কতৃক হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ সবুজ লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী News39 এর চিফ নিউজ রিপোর্টার Asif Sajal ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মাদকের বিরুদ্ধে কথা বলায় মাদক সেবীরা তার বাড়িতে গিয়ে তার উপর অতর্কিত হামলা করে। দোহার উপজেলা প্রশাসনকে উক্ত হামলার তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।

নিউজ২৪ এর সাংবাদিক শামিম আরমান তার টাইমলাইনে লিখেছেন ঢাকার দোহারের নয়াবাড়ি ধোয়াইর এলাকায় মাদকসেবীদের কাজে বাধা দেওয়ায় News39 এর রিপোর্টার ও তরুন স্বেচ্ছাসেবী আসিফ সজলের উপর মাদকসেবীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি চর মাহমুদপুর পুলিশকে যারা আসামীদের ধরতে নিরলস কাজ করে চলেছেন। আশা করবো পুলিশ জনগনের বন্ধু সেই শ্লোগান ঠিক রেখে অতি দ্রুতো হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন। পরিশেষে বলবো আসিফ তোমার ভয় নেই আমরা আছি তোমার ভাই।

করোনায় অকুতোভয় সমর যোদ্ধার খ্যাতি পেলেন দোহারের এসি ল্যান্ড

করোনা মহামারী মোকাবেলায় সাহসী ও জনবান্ধব ভূমিকা রাখায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। ব্যক্তিগত ইমেলে পাঠানো এই মেইলে দোহারের সাধারন জনমানুষের নিরাপত্তা নিশ্চিত ও সরকারি নির্দেশের যথাযথ বাস্তবায়নে তার পদক্ষেপের প্রশংসা করা হয়। প্রশংসা পত্রে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

 

 

 

প্রশংসা পত্রে বলা হয়, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর মাঠ পর্যায়ে এই মরন ব্যাধী সংক্রামন রোধে অকুতোভয় সম্মুখ সমর যোদ্ধা হিসাবে আপনারা লড়াই করে যাচ্ছেন। এজন্য আপনাকে ভুমি মন্ত্রনালয়ের পক্ষ থেকে অভিনন্দন। এই প্রশংসাপত্রে আরো বলা হয়, আপনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সম্মানীত জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সুধীমহল ও সম্মানিত নাগরিকদের নিয়ে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে অবিরামভাবে, অন্তহীন গতিতে, জীবন বাজি রেখে যে ত্যাগ স্বীকার করেছেন তা এক অনুকরনীয় দৃষ্টান্ত। এই সময় সংক্রামন রোধে ও গনমানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর ঠিক রাখতে আপনি যে ভূমিকা রেখেছেন তা অনুকরনীয়।

 

এই সময় প্রশংসা পত্রে আরো বলা হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আপনি প্রত্যুৎপন্নমতিতে যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যই বিস্ময়কর। নিজের ও পরিবারের জীবনের প্রতি না তাকিয়ে গনমানুষের সেবায় নিজেকে যেভাবে উতসর্গ করেছেন তা এক অনন্য উদাহরন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

 

পত্রের শেষ দিকে মানবিক কর্মকান্ডে সরাসরি সংযুক্ত থাকায় এসিল্যান্ড জ্যোতি বিকাশ চন্দ্র ও তার সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়। এবং জ্যোতি বিকাশ চন্দ্র ও তার সহকর্মী ও পরিবারবৃন্দের কুশল ও সাফল্য কামনা করা হয়।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোহার প্রেসক্লাবের প্রতিবাদলিপি

অনলাইন সংবাদ মাধ্যম News39.net এর চিফ নিউজ রিপোর্টার আছিফুর রহমান সজলের উপর মাদকসেবীদের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোহার প্রেসক্লাব। আজ দুপুরে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদলিপি জানানো হয়।

এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে অতি দ্রুত আইনের আওতায় এনে এর সুষ্ঠ বিচারের দাবি জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। এবং এই নেক্কার জনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং সেই সাথে সাংবাদিক আছিফুর রহমানের পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানায় দোহার প্রেসক্লাব।

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিককে দেখতে হাসপাতালে দোহার প্রেসক্লাব সভাপতি সেক্রেটারী

মাদক ব্যবসায়ীদের হামলার শিকার নিউজ৩৯ এর চিফ নিউজ রিপোর্টার ও দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের দপ্তর সম্পাদক আছিফুর রহমানকে দেখতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু। এই সময় তারা মাদক ব্যবসায়ীদের হামলায় আহত আছিফুর রহমানের শারীরিক অবস্থার খোজ খবর নেন। এবং এই ব্যাপারে অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার আহবান জানান। এই সময় তারা আছিফুর রহমানকে বলেন, মনোবল ধরে রাখার জন্য। অন্যায়ের কাছে কোন সময় মাথা নত না করার জন্য। তারা আরো বলেন, অতি দ্রুত এই বর্বরচিত হামলার সুষ্ঠ বিচার হতে হবে। দোষীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আছিফুর রহমানের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

এই সময় দোহার প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবং তারা অতি সত্ত্বর এই হামলার সঠিক বিচার দাবি করেন।

করোনা-বিরতির পর শুরু হল লা লিগা

করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফিরেছে ফুটবল। বড় লিগগুলোর মধ্যে প্রথমে শুরু হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বুন্দেসলিগা। এরপর শুরু হল ইউরোপের অন্যতম আকর্ষণীয় লিগ স্পেনের লা লিগা। অন্যান্য লিগগুলো শুরু হবার অপেক্ষায়। কিন্তু এতে দর্শকদের আনন্দিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। টেলিভিশনেই দেখতে হচ্ছে খেলা।

দূর থেকে দেখে মনে হবে গ্যালারি ঠাসা দর্শকে। কিন্তু চোখের দেখায় যে কখনো ভুল থাকে, সেটা সেভিয়া–রিয়াল বেতিসের ম্যাচ দেখে বিশ্বাস করতে হবে। ফেসবুক লাইভে গ্যালারির চেয়ারগুলো এমনভাবে দেখানো হয়, যেন সেখানে গায়ে গা লাগিয়ে দর্শক বসে আছে।

বৃহস্পতিবার রাতে লা লিগার পর্দা উঠেছে ডার্বি দিয়ে। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে স্বাগতিক সেভিয়া। বেতিসকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে দলটি। দর্শকশূন্য স্টেডিয়ামে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দোর লক্ষ্যভেদে রিয়াল বেতিসকে হারিয়েছে সেভিয়া।

https://www.youtube.com/watch?v=vr3XzinexLY

শনিবার দিবাগত রাত ২টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। প্রায় তিন মাস পর আবার মাঠে নামছেন মেসি। তার পর দিন মাঠে নামবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ।

দোহারে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত ২ জন

দোহার উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লটাখোলায় জমিতে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মারামারিতে আহত হয়েছে দুইজন। তাঁরা হলেন খোকন (৩৯), আরশেদ (৩৫)। খোকন ও আরশেদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতদের পরিবার থেকে জানানো হয়, খোকন ও আরশেদ দুই জনই প্রবাসী তারা দেশে ছুটি নিয়ে বাড়িতে আসলে করোনার কারনে তারা আর প্রবাসে ফেরত যেতে পারেন নি।

আজকে তারা সকাল সাড়ে আটটার দিকে তাদের জায়গায় থাকা গাছ কাটতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। তারপর প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয় আর এই কথা কাটাকাটির এক পর্যায় হামলাকারী গুনজর বেপারী দুই ছেলে হারুন ও মুকসেদ আলীসহ বশির, লিমন, নাহীদ তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি তাদের কে মাথায় আঘাত করা হয়েছে অনেক রক্ত ঝরছে। সে সময় আমরা তাদেরকে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি। তখন তাদের দুইজনের মাথায় একজনে ৩৩টা শেলাই ও আরেক জনের ১৫ টা শেলাই দেওয়া হয়। এখন তারা দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন। এ নিয়ে আমরা দোহার থানায় আভিযোগ করেছি তাদের বিরুদ্ধে।

দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় আভিযোগ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।