দোহারে বৃত্তির ফলাফলে শীর্ষে ড্যাফোডিলস্ স্কুল

২০২০ সালের এস.এস. সি পরিক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশের ন্যায় দোহারেও এ ফলাফল প্রকাশিত হয়।

এতে বরাবরের মতই শীর্ষ স্থান ধরে রেখেছে দোহারের মইতপাড়ায় অবস্থিত ড্যাফোডিলস্ হাই স্কুল।

গত ২৫ আগষ্ট মঙ্গলবার প্রকাশিত বৃত্তির ফলাফলে দোহারে মোট ৬২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে, ৫১জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে এবং ৪ জন শিক্ষার্থী কোঠা গ্রেডে বৃত্তি প্রাপ্ত হন। বৃত্তিপ্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ড্যাফোডিলস্ হাই স্কুল থেকে ৬ জন ট্যালেন্টপুলে সহ ৪১ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে।

দোহারে আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যুঃ প্রশাসনের ক্ষতি পূরণে সহযোগিতা

দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া হরিসভা এলাকায় বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরে আবদ্ধ থাকা অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক প্রতিবন্ধী কিশোরীর। আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারীর নাম নিপা সাহা (১৬বছর),পিতা দিরেন সাহা। সে একজন প্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত নিপার বাবা জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করেন। গতকাল বিকেলে তার মা মন্দিরে গিয়েছিলেন পুজা করতে। প্রতিদিনের মতো ঘরে প্রতিবন্ধী কিশোরী নিপাকে তালাবদ্ধ রেখে যান এবং খেয়াল রাখতে কাকিমা কে বলে যান। নিপার কাকি জানান, হঠাৎ করে কিশোরী নিপার ঘরে দাওদাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে, প্রতিবেশীরা এগিয়ে আসে ও আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে স্থানীয়রা। কিছুক্ষণ পরেই দোহার ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়েই ছুটে আসে নিপার বাবা-মা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় তাদের ঘরের সমস্ত আসবাবপত্র। আর মৃত্যু হয় প্রতিবন্ধী নিপার।

এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে নিপার পরিবারসহ পুরো এলাকাজুড়ে। এ সময় দোহার থানা পুলিশ এসে ঘটনা পর্যবেক্ষণ করে নিপা সাহার সতকারের অনুমতি দেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জহিরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

দোহার ফায়ার সার্ভিস পক্ষ থেকে বলা হয়, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গ্রামে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া প্রতিবন্ধী কিশোরী নিপা সাহার পরিবারকে তাৎক্ষনিকভাবে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় নিহত প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা-মায়ের সাথে কথা বলে ও তাদের পাশে থাকার প্রত্যয় দেন এবং ৫ হাজার টাকা ও প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন সহ ২০ দিনের খাদ্য সামগ্রী প্রদান করেন অসহায় পরিবারটিকে।
উপজেলা নির্বাহী অফিসার, ফিরোজ মাহমুদ বলেন, ঘটনাটি জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। আগুনে পরিবারটির বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় পরবর্তীতে ঘর তোলার জন্য টিন ও নগদ টাকা প্রদান করা হবে।উল্লেখ্য যে, নিহত নিপা জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবাও বাক-প্রতিবন্ধী।বৃহস্পতিবার রাতে নিপা সাহার সতকারের ব্যবস্থা করেন।

উঠতি বয়সীদের বাইক চালানো নিয়ে কঠোর অবস্থানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন

ঢাকা জেলার প্রবাসী অধ্যুষিত নবাবগঞ্জ উপজেলায় উঠতি বয়সী মটর সাইকেল চালক ও বেপোরোয়া মটর সাইকেল ড্রাইভিং এর ব্যাপারে কঠোর অবস্থানের ঘোষনা দিয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে ঘোষনা দেয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজু সাক্ষরিত এই ঘোষনায় বলা হয়েছে।

ঘোষনায় বলা হয়, নবাবগঞ্জ উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল। প্রবাসী ভাইদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স এই অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি।  রেমিট্যান্স প্রবাহ বেশি হওয়ায় এবং অবিভাবকগণ দেশের বাইরে অবস্থান করায় সমাজের উঠতি বয়সী ছেলে-মেয়েদের মধ্যে মটর বাইক ব্যাবহারের প্রবণতা বেড়েছে। মটর বাইক ব্যাবহারকারীগণের অধিকাংশই স্কুল কলেজের  শিক্ষার্থী এবং উঠতি বয়সের তরুণ তরুণী। বাইক ব্যাবহারকারীগণ ড্রাইভিং লাইসেন্স,গাড়ির রেজিস্ট্রেশন, ইনসুরেন্স,হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাতিত ড্রাইভিং করছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ।লক্ষনীয় বিষয় বাইক ব্যাবহারকারীগণের মধ্যে অনেকে সাইলেন্সর পাইপে বিকট শব্দ তৈরি করে গতির প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন এবং প্রতিনিয়ত নানাবিধ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আপনারা অবগত আছেন সড়ক পরিবহণ আইন, ২০১৮ একটি কঠোর আইন। এই আইনে মোবাইল কোর্ট এবং নিয়মিত মামলার বিধান রয়েছে। বাইক ব্যাবহারকারীগণ প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেটসহ রাস্তায় বের হবেন।কেউ আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[বিঃ দ্রঃ আজ ২৬.০৮.২০২০ খ্রি. তারিখ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে “সড়ক পরিবহণ আইন,২০১৮” এর আওতায় মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪৩ টি মামলায় মোট ২০৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা  হয়েছে। অভিযান নিয়মিত চলমান থাকবে।]

নৌকা ভ্রমনের নামে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন

নৌকা ভ্রমনের নামে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজু সাক্ষরিত এই ঘোষনায় বলা হয়,

নবাবগঞ্জ উপজেলার ইছামতী, কালিগঙ্গা,ধলেশ্বরী নদী এবং তৎসংলগ্ন খালসমূহে পানি বৃদ্ধি পাওয়ায় সমাজের উঠতি বয়সী ছেলে-মেয়েরা নৌকা/ট্রলার যোগে ভ্রমণ করছেন। ভ্রমণের  সময় সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজাচ্ছেন, যা নদীর আশেপাশে বসবাসরত জনগণ শব্দ দূষণের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুকির শিকার হচ্ছেন। একইসাথে উচ্চস্বরে গান বাজানোর সাথে সাথে অশ্লীল নৃত্য পরিবেশন করেন,যা দৃষ্টিকটু এবং সামাজিক অবক্ষয়। নবাবগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট নদী এবং খালসমূহে নৌকা/ট্রলার যোগে ভ্রমণের সময় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চস্বরে গান বাজানো ও অশ্লীল নৃত্য পরিবেশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।কেউ আইন অমান্য করলে নৌকা/ট্রলার এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগতম জানিয়েছে নবাবগঞ্জের সাধারন মানুষ।তারা অতি দ্রুত আনন্দ ভ্রমনের নামে এই অশ্লীলতা থেকে মুক্তি পেতে প্রশাসনের তড়িৎ পদক্ষেপের আহবান জানান।

চলে গেলেন দোহারের এক সময়ের প্রতাপশালী অভিভাবক জহির চেয়ারম্যান

চলে গেলেন একসময়ের দোহার উপজেলার প্রভাবশালী জনপ্রতিনিধি জহির আহমেদ। মংগলবার রাত ৯ঃ০০ ঘটিকায় জয়পাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

জহির আহমেদ ছিলেন জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৫ মেয়ে রেখে গিয়েছেন। বুধবার দুপুর ১২ঃ০০ টায় জয়পাড়া বড় মাঠে তার জানাযার নামায হওয়ার কথা রয়েছে।

তার বড় ছেলে দোহার উপজেলার বিখ্যার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আবুল বাশার ও নাসির উদ্দিন (সুইডেন প্রবাসী)।

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন গ্রাম্য ডাক্তার

মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ থমকে আছে,তার পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ বন্যার কারণে দোহার উপজেলা বেশিরভাগ ইউনিয়নের রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়। এরই ফলশ্রুতিতে দোহার উপজেলা বিলাসপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের পানা মোল্লার ব্রিজ থেকে জনাব সামছুল মাদবর এর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সূষ্টি হয়।  ফলে ঐ এলাকার শত শত মানুষের যাতায়াতের বিরাট সমস্যার সম্মুখীন হয়।

মানুষের অসুবিধার কথা চিন্তা করে বিলাস পুর ইউনিয়নে ০১ নং ওয়ার্ডের মেম্বার, বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মাহমুদ পুর হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক মোঃ সারোয়ার মোল্লা তার নিজের অর্থায়নে রাস্তা ঠিক করেন। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ও কায়িক পরিশ্রমে নিজেই বালুর বস্তা মাথায় নিয়ে রাস্তা মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে দেন। এছাড়া এলাকার পল্লী চিকিৎসক হিসেবে সব সময় মানুষের সেবা করে আসছে।

মোঃ সারোয়ার মোল্লা নিউজ৩৯কে বলেন, আমি মানুষের পাশে সব সময় আছি, আগামীতে ও মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার সাথে ভালো কাজে জড়িত আছেন, এই সময় উপস্থিত ছিলেন আঃ রাজ্জাক সরদার, সিদ্দিক, বাবুল, জসিম, রাজ্জাক শেখ, শহিদ, হাছান প্রমুখ।

জয়পাড়া কলেজে উপবৃত্তি আবেদন বাছাই শুরু

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমস্বিত উপবৃত্তি কর্মসূচি,সেকেন্জারি এডুকেশন ডেভেল্পমেন্ট প্রোগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মাধ্যমে জয়পাড়া কলেজে উপবৃত্তি আবেদন বাছাই শুরু হয়েছে। ২৫ই আগষ্ট মঙ্গলবার কলেজ কমিটি ও গর্ভনিং বোডির সদস্য নিয়ে উপবৃত্তি ফরম বাছাই করন উপলক্ষে একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ আলোচনা আয়োজন করেছে জয়পাড়া কলেজ। এই সময় উপবৃত্তি আবেদন করা শিক্ষার্থীদের পারিবারিক অবস্থার খোজখবর নেয়া হয়।

আজ জয়পাড়া কলেজের মানবিক শাখার আবেদন বাছাই করা হয়। আগামি বৃহস্পতিবার(২৭শে আগষ্ট)ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার বাছাই পর্ব করা হবে।

বাছাইকরন করেন এ প্রসঙ্গে জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমার বলেন, যারা উপবৃত্তির জন্য ফরম জমা দিছে তাদের মধ্যে যারা গরিব ও অসহায় দিন আনে দিনে খায়, মুক্তিযোদ্ধার সন্তান, এতিম, পঙ্গু তারা এ সহায়তা পাবে। তবে শতকরা ৪০%মেয়ে ও ২০% ছেলে উপবৃত্তি পাবে। ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার নিয়ে তথ্য যাচাই-বাছাই করে ফরম গুলো উপজেলায় পাঠানো হবে।

এ সময উপস্থিত ছিলেন,সভাপতির প্রতিনিধি আনোয়ার শাফী চৌধুরী, জয়পাড়া কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব সিদ্দিকুর রহমার, শিক্ষক প্রতিনিধি মিলন হোসেন (সদস্য),অভিভাবক প্রতিনিধি মোঃমোক্তার হোসেন(সদস্য),গভর্নিং বডির সদস্য আব্দুর রহমান আকন্দ ও মোঃ সুরুজ আলম।

মহামারি করোনা ভাইরাসের  কারনে সল্প  পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাস্থ বিধি মেনে ছাত্র ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহন করেন।

দোহারে ছাত্রীদের মাঝে এলজিএসপি’র সাইকেল বিতরণ

ঢাকার দোহার উপজেলায় এলজিএসপি-৩ নারিশা ইউনিয়নে ছাত্রীদের মাঝে ২০টি সাইকেল বিতরণ করেছে। সোমবার সকালে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ১২টি সাইকেল এবং নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ৮টি সাইকেল বিতরণ করা হয়।

নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনা (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহমেদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন লেবু খান। অারও উপস্থিত ছিলেন- মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন প্রমুখ।

দোহারে শেখ রাসেল স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বৃহস্পতিবার দোহারে শেখ রাসেল প্রাইমারী স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায়, দোহার উপজেলার মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসার এএফ এম ফিরোজ মাহমুদ এর নির্দেশে ২৪০ টি আশ্রয়ণ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি এসময় শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে পুকুর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বিথী, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ ইউনিয়ন পরিষদের মেম্বার এবং স্থানীয় জনসাধারণ।

দোহারে মাস্ক পরাতে ভ্রাম্যমাণ অাদাতের অভিযানঃ ১৮ জনকে জরিমানা

করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষকে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার গত ২১ জুলাই বিশেষ নির্দেশনা জারি করলেও বেশিরভাগ মানুষ তা মেনে চলছে না। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাস্ক ব্যবহার আরও কমেছে। অথচ দেশে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মানাতে সরকার এবার মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে। আর এরি ধারাবাহিকতায় আজ দোহার উপজেলার জয়পাড়া বাজারে বিভিন্ন স্থানে উপজেলার পক্ষ থেকে মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ দোহারের কয়েকটি স্থানে ১৮ জনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে পাঁচ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোট পরিচালনার সময় দোহার উপজেলার সহকারী কমিশনার ভূমি জ্যােতি বিকাশ চন্দ্র বলেন সারা দেশের মত দোহারেও এখনো করোনা রোগী রয়েছে আর যারা স্বাস্থ্য বিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। আমরা করোনার সময় থেকে দোহারকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি তাই আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন।