বিশ্বের শীর্ষ ৩য় চিন্তাবীদ বাংলাদেশের মেরিনা তাবাসসুম

0

বিশ্বের শীর্ষ ৩য় চিন্তাবীদ হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী প্রসপেক্ট সাময়িকীতে বলা হয়েছে, ব্যবহারিক ধারণা ও চিন্তা সম্পর্কে অজানা প্রশ্নের উত্তর দিতে মানুষের মাঝে উপলব্ধি তৈরির চেয়ে জরুরি কিছুই নেই। প্রকৃতির সাথে মিল রেখে ভবন তৈরিতে বাংলাদেশি স্থপতি তাবাসসুম তার তৈরি নকশাগুলোতে আমরা সম্মিলিতভাবে পৃথিবীর কী করে যাচ্ছি তার চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন।

তৃতীয় স্থান পাওয়া মেরিনা তাবাসসুম সম্পর্কে বলা হয়েছে, ‘তিনি মনোনিবেশ করেছেন এক বাস্তব সমস্যার দিকে। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন।’

সুলতানি যুগের আদলে পোড়ামাটির ইটের তৈরি স্থপতি মেরিনা তাবাসসুমের বায়তুর রউফ মসজিদটিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এমনভাবে তৈরি করা যাতে পানি আসলে এটি ভেসে থাকতে পারে।

মসজিদটির নকশা তৈরির জন্য স্থাপত্য পুরস্কারের অন্যতম প্রাচীন ও সম্মানজনক পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান মেরিনা তাবাশ্যুম। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত এ মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়।

সদরঘাটে খেয়া নৌকা পুনরায় চালুর জন্য আন্দোলন

রবিবার সদরঘাটে পুনরায় খেয়াঘাট চালুর জন্য কেরানীগঞ্জের কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ী ও নৌকার মাঝিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত শনিবার এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় কেরানীগঞ্জে কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী তাদের দোকান ও গার্মেন্টস কারখানা বন্ধ করে রাস্তায় নেমে আসে। এ ঘাট তিনটি দিয়েই ব্যবসায়ীরা গার্মেন্টস সামগ্রী কেনার জন্য গার্মেন্টস পল্লীতে আসে। এছাড়া হাজার হাজার নৌকার মাঝি বেকার হয়ে যাওয়ায় মাঝিরাও বিক্ষোভ মিছিল করে।

গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ ঘাট তিনটি বন্ধ করে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুণ স্থাপন করে দেয় বিআইডব্লিউটিএ’র লোকজন। এছাড়া ওইসব ঘাট দিয়ে পারাপারের লোকজনের জন্য পাশ্ববর্তী গরমহল পণ্টুন থেকে ওপারের নবাববাড়ি সংলগ্ন বাদামতলী এলাকায় স্থাপিত পন্টুনে পারাপারের জন্য দুটি ওয়টার বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়েছে ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা।

এসময় বিক্ষোভকারীরা এসকল খেয়াঘাট খুলে দেয়ার দাবি জানিয়ে বিআইডব্লিউটিএ’র এ ধরনের কর্মকান্ডের বিরোধিতা করে বিভিন্ন শ্লে‍াগান সম্বলিত প্রতিবাদ মিছিল করেন। তারা স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.মুসলিম ঢালী বলেন, লঞ্চ মালিকদের গাফলতি ও অপরিকল্পিত ভাবে বিভিন্ন স্থানে লঞ্চ নোঙ্গর করার কারনে নৌ দুর্ঘটনা ঘটে। পরিকল্পিত ভাবে টার্মিনালে লঞ্চ নোঙ্গর করলে ও ছেড়ে গেলে কোন দুর্ঘটনা ঘটবেনা। একটা মহল এখানকার গার্মেন্টস ব্যবসা ধ্বংস করার চক্রান্ত করছে। এ ঘাট তিনটি বন্ধ হলে এখানকার গার্মেন্টস ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ঐতিহ্যবাহী এসব নৌকা ঘাটকে বা‍ঁচিয়ে রেখে এলাকার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আহবান জানান তিনি।

তিনি বলেন, যে ঘাট দিয়ে ওয়াটার বাস সার্ভিস চালু হয়েছে সে সব ঘাটের সাথে আমাদের ব্যবসায়ীদের কোন সম্পৃক্ততা নাই। তাছাড়া ওয়াটার বাসে শুধু যাত্রীই পারাপার হতে পারে। মালামাল সমেত আমাদের ব্যবসায়ীরা পারাপার হতে পারবে না।

বিআইডাব্লউটিএ এর যুগ্ন পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, এখানে একাধিকবার নৌ দ‍ুর্ঘটনা ঘটেছে। আর যেন নৌ-দুর্ঘটনা না ঘটে, তাই আমরা জনসাধারানের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

সুতারপাড়ায় আট বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেফতার

গত বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর আশ্রয়ণ প্রকল্পে আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।  এই শিশু ধর্ষনের ঘটনায় শিশুটির সোহেল হোসেন দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর শনিবার ধর্ষক রাজু(১৬)কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। ধর্ষক রাজু একই  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আজাহারের ছেলে।

ধর্ষিতা শিশুটির বাবা সোহেল সংবাদ মাধ্যমকে জানায়,  তার মেয়ে ছোট বেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে প্রকৃতির ডাকে গেলে সুযোগ বুঝে রাজু টয়লেটের ভেতরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে পাশের প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক রাজু পালিয়ে যায়। ধর্ষক রাজুর সঠিক বিচারের দাবি জানান শিশুটির বাবা সোহেল।

এবিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, ধর্ষিতা শিশুটির বাবা দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের কারার পর আসামি রাজু কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে।

নবাবগঞ্জের সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের ২ জনই তুইতালের বাসিন্দা

জুবায়ের শরিফ, আল-আমিনঃ শুক্রবার বিলেক ৫টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দার হাড়ভাংগা ব্রীজে এনমল্লিক পরিবহন(ঢাকা মেট্রো ব ১১ ৬৪-২০) সাথে সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে নিহত ৩ জনের ২ জন-ই নবাবগঞ্জের তুইতালের বাসিন্দা। আর সিএনজি চালকের বাড়ী ভোলার লালমোহনে। নিহত নারীর নাম তন্দ্রা ফ্রোলোরেজ গোমেজ, তার সহযাত্রী জোসেফ বিপুল গোমেজ। সিএনজি চালকের নাম মোঃ খালেদ, বয়স ২৬। এন মল্লিক পরিবহনের গাড়িচালক ও হেল্পার পলাতক।

প্রত্যক্ষদর্শীরা নিউজ৩৯কে জানান, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি দোহারের দিকে আসছিলো। এরমধ্যে মাঝিরকান্দা সংলগ্ন হাড়ভাংগা ব্রীজ তথা নিশিকান্দা ব্রীজের কাছে বিপরীত দিক বান্দুরা থেকে ঢাকাগামী এন মল্লিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে, সিএনজির চালকসহ ৩ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, লাশগুলো নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত কারো আটকের কোন খবর পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

নবাবগঞ্জের মাঝিরকান্দায় সিএনজি -বাস মুখোমুখি সংঘর্ষঃ সিএনজির সকলের মৃত্যু

0

জুবায়ের শরিফ, আল-আমিনঃ শুক্রবার বিকেল ৫টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দা সংলগন হাড়ভাংগা এন মল্লিক পরিবহনের সাথে সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে এন মল্লিক পরিবহনের গাড়িচাপায় সিএনজির ৩ জনের স্পট ডেথ হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। তার বাড়ী তুইতাল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জান যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি দোহারের দিকে আসছিলো। এরমধ্যে মাঝিরকান্দার নিশিকান্দা ব্রীজের কাছে বিপরীত দিক বান্দুরা থেকে ঢাকাগামী এন মল্লিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে, সিএনজির চালকসহ ৩ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, লাশগুলো নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত কারো আটকের কোন খবর পাওয়া যায়নি।

বিস্তারিত জানতে নিউজ৩৯ এর সাথে থাকুন।

দোহার-নবাবগঞ্জ-হরিরামপুর রক্ষায় ৬ দফা দাবি

পদ্মার ভাঙ্গন থেকে দোহার-নবাবগঞ্জ-হরিরামপুরকে রক্ষা করার জন্য ৬ দফা দাবি জানিয়েছন দোহার-নবাবগঞ্জ-হরিরামপুর রক্ষা আন্দোলনের আহ্বায়ক কবি কাজী মহিউদ্দিন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। দাবির সাথে একাত্বতা প্রকাশ করেছেন সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারন সম্পদক রাশিম মোল্লা। তিনি বলেন, ইতোমধ্যে দোহার, নবাবঞ্জ ও হরিরামপুরের অনেক পরিবার ভিটে মাটি পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আর একটি পরিবারকে যাতে বসতবাড়ি হারাতে না হয় সেজন্য আমাদের সসাত দফা বাস্তবায়নে স্থানীয় সাংসদদের কার্যকরী ভূমিকা রাখার সবিনয় অনুরোধ জানান। বাপ দাদার বাড়ি হারানোর ব্যাথা শুধু তারাই জানে যাদের ঘর বাড়ি ইতোমধ্যে বিলীন জয়ে গেছে।
দফাগুলো হলো-
১। পাটুরিয়া(আরিচা) ঘাট থেকে শিমুলিয়া(মাওয়াঘাট) ঘাট পর্যন্ত নদীর তীর ঘেষে বাঁধ নির্মাণ ও সীসা ঢালাই করে স্থায়ী নদীশাসন করতে হবে।

২। ইছামতি নদী রক্ষাসহ অত্র এলাকা বন্যামুক্ত রাখা এবং নৌচলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে (১)সোনাবাজু, (২) ঘোষাইল-রাজাপুর খাল এবং (৩) কার্তিকপুর ইছামতি নদীতে অতি জরুরী ভিত্তিতে তিনটি স্লুইস গেইট নির্মাণ।

৩। বর্তমান বিদ্যমান বেড়িবাঁধ প্রশস্ত ও সংস্কার করে সরাসরি মানিকগঞ্জ শহর থেকে মাওয়াঘাট পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থা।

৪। বান্দুরা থেকে বারুয়াখালী হয়ে সোজা ঘোষাইল-রায়পুর দিয়ে ধুলশুড়া- ইব্রাহিমপুর পর্যন্ত রাস্তা উচু ও প্রশস্ত করে বাস চলাচলের ব্যবস্থা।

৫। জামসা বাজার থেকে শিকারীপাড়া হয়ে বেড়িবাঁধ পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থা।

৬। কঠুরী থেকে বারুয়াখালী হয়ে বালুখন্ড-পাতিলঝাপ দিয়ে হেমায়েতপুর এবং কেরানীগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণ করে বাস চলাচলের ব্যবস্থা।

দোহারে নদীতে নামা নারীর খোজ মেলেনি

বুধবার সকাল ৬ঃ০০ টার দিকে দোহার উপজেলার জয়পাড়ার আঙিনা নদীর ঘাটে গোসল করতে নেমে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০। তার নাম রাশেদা বেগম। সে দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদা বেগম প্রতিদিনের মতো সকাল ছয়টার দিকে বাড়ির পাশ্ববর্তী আঙ্গিনার ঘাটে গোসল করতে যান। অনেকক্ষণ হয়ে গেলেও গোসল শেষে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন নদীর ঘাটে এগিয়ে যান।

ওই ঘাটলায় রাশেদার ব্যবহৃত সাবান, জুতা ও গামছা পড়ে থাকতে দেখে তাকে নদীতে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

দীর্ঘ সময় খোঁজাখুজির পরেও রাশেদা বেগমের কোন হদিস না পাওয়ায় তারা বিষয়টি দোহার ফায়ার সার্ভিসকে জানায়। সকাল নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ শুরু করলেও বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নিখোঁজ রাশেদা বেগমের বড় ছেলে রাসেল জানান তার মা হৃদরোগ সহ আরও কিছু রোগে ভুগছিলেন।

কার্তিকপুর ও বাহ্রায় মোবাইল কোর্ট ও ভ্রাম্যমান আদালতের অভিযান 

আজ সোমবার (৩১শে আগষ্ট)বিকাল ৫:০০ ঘটিকায়,কার্তিকপুর ও নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পড়া বাধ্যতামূলক নিশ্চিত করার লক্ষ্যে এবং মোটর সাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল এর প্রয়োজনীয় কাগজ পত্র না দেখাতে পারায় জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। মটর বাইক চালকদের মৃত্যু ঝুকি এরাতে এ অভিযান চালানো হয়। এই সময় জ্যোতি বিকাশ চন্দ্র  বলেন, দোহারে বেশিরভাগ বাইকারগণ হেলমেট  ব্যবহার করেন না।  এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে রাস্তায় দূর্ঘটনায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ  অভিযান ২৯শে আগষ্ট থেকে শুরু হয়ছে এ অভিজান চলমান থাকবে বলে তিনি সকল বাইক চালকদের সতর্ক করেন। এ সময় ৬ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

দোহারে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নিউজ৩৯; নিজস্ব প্রতিবেদকঃ দোহার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের আন্তঃসঙ্ঘর্ষ হয়েছে। এতে পাচ(০৫) জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি চারজনকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, গত কয়েকদিন ধরেই দোহার পৌরসভা ছাত্রলীগ সহ-সভাপতি রাশেদুল ইসলাম ও জয়পাড়া কলেজ ছাত্রলীগের নেতা-কর্মিদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে, গত দুইদিন তাদের মাঝে ধাওয়া পাল্টা হয়। গতকাল এই উত্তেজনায় কলেজে রাশেদের সমর্থকদের সাথে কলেজ ছাত্রলীগের সমর্থকদের হাতাহাতি হয়। বিষয়টি কলেজ সভাপতি পান্নু চোকদার, সেক্রেটারি শান্ত ও পৌর সহ-সভাপতি রাশেদের হস্তক্ষেপে মীমাংসা হয়। এই অবস্থায়, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান কলেজে অবৈধ ও বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করেন।

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রতন চত্তর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরনে ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে এক শোকর্যােলী বের করে ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মী ব্যানারে বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগের নেতা-কর্মি। এসময় র্যালী শেষে ফেরার পথে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মিদের সাথে পৌরসভা ছাত্রলীগের কিছু নেতা-কর্মিদের বাকবিতন্ডার এক পর্যায়ে তীব্র সংঘর্ষ বেঁধে যায়।

এতে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় পাচজন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন রাজ (১৮), আবির (১৮), রাকিব, খোকন। গুরুতর আহত কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজ৩৯কে আবির জানান, হটাত কে বা কারা তাকে আঘাত করে। তিনি এসময় কাউকে চিনতে পারেননি।

সংঘর্ষের সময় উভয়পক্ষকে থামাতে গিয়ে আহত হন দোহার উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাহিম কমিশনার, কলেজ শাখা ছাত্রলীগ সেক্রেটারি আব্দুর রহমান শান্ত এবং পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম। এসময় কিছু কর্মি-সমর্থক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শো ডাউন করে রতন চত্তর থেকে কলেজ মোড় পর্যন্ত।

তাৎক্ষণিক দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জয়পাড়া কলেজ কতৃপক্ষ ও পুলিশ প্রশাসন যৌথভাবে সক্রিয় ভূমিকা পালন করে।

দোহার থানা পুলিশের ওসি(তদন্ত) আরাফাত হোসেন নিউজ৩৯কে বলেন, এখনো কোন লিখিত অভিযোগ হয়নি;অভিযোগ করা হলে আমরা আইননুযায়ী ব্যবস্থা নিবো।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিষয়টি সুরাহার জন্য দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন অবগত হয়েছেন।

কার্তিকপুর-বাহ্রায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২৯ আগস্ট শনিবার বিকাল ৪টায়, ঢাকা দোহার কার্তিকপুর বাজার ও বাহ্রাঘাট এলাকায়, মোবাইল কোর্ট বসান, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এই সময় এই অভিযান পরিচালনায় সহযোগীতা করে দোহার থানা।
যারা ব্যাপরোয়া ভাবে মটর বাইক চালান,যাদের মাথায় হেলম্যাট,ডাইভিং লাইসেন্স নাই,গাড়ির কাগজপত্র নাই ও স্বাস্থ্য বিধি অমান্ন করে গাড়ি চালানো অপরাধে অর্থ দন্ড সহ মামলা করেন,মোট ১৮টি মামলা করে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর কয়েকটি ধারায় তিনটি মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর দায়ে জরিমানা করা হয়। এগুলো হলো রনজিৎ মিষ্টান্ন ভান্ডার কে ৫০০০ টাকা, ইসলামিয়া সুইটস কে ৮০০০ টাকা ও আল-মদিনা সুইটস কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
১৫টি মটর বাইককে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩৫০০ টাকা জরিমানা করা হয়।মোট জরিমানা করেন ২১৫০০টাকা।সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করার অনুরোধ ও সতর্ক করেন,সকল মটর বাইক চালককে সতর্ক করেন, ভবিষ্যতে যেন হেলম্যাট, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়।