কেরানীগঞ্জে হাত পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও

0

ঢাকার অদূরে কেরানীগঞ্জে জোসনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে নির্মমভাবে হাতে পায়ের রগ কেটে ও যৌনাঙ্গে ছুড়িকাঘাত করে হত্যা করেছে পাষণ্ড স্বামী । গতকাল বুধবার (৩রা ফেব্রুয়ারি) ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। পাষণ্ড স্বামীর নাম সুমন মোল্লা(৩০), সে বরগুনা জেলার নলছিটি থানার রায়পুরার জহুর আলীর ছেলে। ঘটনার পরপরই সুমন মোল্লা তার দুই মেয়েকে নিয়ে পলাতক রয়েছে।

ঘটনার জানা যায়, প্রায় ১০ বছর আগে ভোলা জেলার লেতরা বাজারের জাফর হাওলাদারের কন্যা জোছনার সাথে বরগুনা জেলার নলছিটি রায়পুরা গ্রামের জহুর আলীর ছেলে সুমনের বিয়ে হয়। তাদের এই ঘরে সামিয়া লামিয়া নামের দুটো মেয়ে সন্তান রয়েছে। অভাবের সংসারে সুমন মোল্লার রাজমিস্ত্রির কাজে সংসার চলত না,তার উপর সে ছিল মাদকাসক্ত। তাই জোসনা বেগম জননী প্রিন্টিং এ কাজ করতো। সুমন মোল্লা মাদকাসক্ত থাকায়, প্রায়ই সুমনের সাথে জোসনার ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঝগড়াঝাঁটির একপর্যায়ে বুধবার ভোর রাতে স্ত্রীকে হাত পায়ের রগ কেটে ও যৌনাঙ্গ ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে এমনটাই দাবি করেছেন নিহতের বোন হোসনে আরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মাদকাসক্ত স্বামী রাতের কোন এক সময়ে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

কেরানীগঞ্জে বিআরটিসি বাসে হামলা ও ভাংচুর

0

ঢাকার অদূরে কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) একটি বাসে (ঢাকা মেট্রো ব ৬২৬২) হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ বাসের চালক মো: শাহাদাৎ, সুপারভাইজার আব্দুল হান্নান ও লাইনম্যান মো: রুবেল আহত হয়েছে। এছাড়া বাসের বেশ কয়েকটি গ্লাস ভেঙে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্তর এলাকায় এ ঘটনাটি ঘটে।

হামলায় আহত সুপারভাইজার আব্দুল হান্নান ও লাইনম্যান মো: রুবেল বলেন, আজ সকালে আমরা একজন মোবাইল চোরকে আটক করি। ঐ মোবাইল চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাকে ধাওয়া করি। এমতাবস্থায় দিপু, ফরিদ ও আলমগীর এসে মোবাইল চোরকে উদ্ধার করে নিয়ে যায় এবং আমাদের উপর হামলা চালিয়ে বাসে ভাংচুর করে। হামলায় আমাদের দুইজনের মাথা ফেটে যায় এবং আমাদের ড্রাইভার আহত হয়। এছাড়া গাড়ির বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। তারা আরো বলেন, দিপু, ফরিদ ও আলমগীর ঢাকা জেলা (দক্ষিন) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: ইয়াসিনের রাজনৈতিক কর্মী ও অনুসারী।

ঢাকা জেলা (দক্ষিন) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: ইয়াসিন বলেন, ঐঘটনায় আমার কোন লোক ছিলো না।

বিআরটিসি বাসের গাবতলী ডিপোর লাইনম্যান মো: ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী স্বিদ্ধান্ত তারাই নিবেন।

এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি যে, মোবাইল চুরিব বিষয় নিয়ে একটি ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।

দোহারে ছয় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার, ১৭ দোকান উচ্ছেদ

দোহার উপজেলার অন্যতম হাট-বাজার জয়পাড়া কাঠপট্টির ১৬.৫ শতাংশ সরকারি অধিগ্রহণভুক্ত জমি ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা প্রশাসন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জ্যোতি চন্দ্র।

জানা যায়, ১৯৬৭ সালে নদী সিকক্তি আইনে উপজেলার জয়পাড়া হাট-বাজারের ১৬.৫০ শতাংশ জমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি.এ.ডি.সি) এর নামে অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে জাল-জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধিগ্রহণকৃত জমিটি ব্যক্তি মালিকানা দেখিয়ে একাধিক ব্যক্তির নিকট বিক্রয় করে একটি কুচক্রি মহল। জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬কোটি টাকা।

১৯৬৮ সাল থেকে উপজেলার জয়পাড়া বাজারের সাড়ে ষোল শতাংশ সম্পত্তি দখলে রেখে সেখানে দোকান নির্মাণ করেছিলেন বিল্লাল ভূইয়া, মো. আকবর আলী, আব্দুল ছাত্তার, জাকির হোসেন, শিউলি আক্তার, শওকত হোসেন মিজলু, মো. সালাহউদ্দিন ও আব্দুল কুদ্দুস। তবে দখলে থাকা ব্যক্তিদের দাবি জমিটির অনুকুলে তাদের প্রয়োজনীয় সব কাগজপত্রই রয়েছে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  চন্দ্র বলেন, কৃষি অধিদপ্তরের যুগ্ম-পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদের সাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে, ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. শহিদুল ইসলামের নির্দেশে উপজেলা ভূমি অফিস ১৭/৬৭-৬৮ একটি মিসকেস মঞ্জুর করে। তার ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. শহিদুল ইসলামের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধিগ্রহণকৃত জমিটি দখলমুক্ত করে কৃষি অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া।

এ বিষয়ে দখলদার জয়পড়া বাজারের কুদ্দুস হার্ডওয়ার ও আবুল ব্রিকের স্বত্তাধিকারীরা জানান, আমরা ১০ বছর আগে ২০ লাখ টাকা প্রতি শতাংশ দরে এই জমি ক্রয় করেছি। এখন আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে?

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ জানান, ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও অবৈধ দখলকারীদের ১ সপ্তাহ আগে মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা স্থাপনা ও মালামাল না সরিয়ে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করেছে। পরবর্তীতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি দখলমুক্ত করে কৃষি অধিদপ্তরকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

দোহারে ইউপি সদস্যের টাকার বিনিময়ে সরকারি জমি বন্টন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউপি সদস্য আরব আলী, সরকারি জমি দখল করে টাকার বিনিময়ে অবৈধভাবে তার আত্মীয়সহ অন্যদের মাঝে বণ্টন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, নয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ বাহ্রা মৌজার আর এস- ৫৪২ ও ৯১৯ দাগ নং এ মোট ৫৬ শতাংশ সরকারি জমির ৩৫ শতাংশ জমি ইউপি সদস্য ও ড্রেজার ব্যবসায়ী আরব আলী দখল নিয়ে টাকার বিনিময়ে তারই চাচাতো ভাই ইবাদুল ইসলাম ও পাশের এলাকার মো. দুলাল হোসেন নামে দুই ব্যক্তিকে বণ্টন করে দিয়েছেন। এছাড়া আরো কয়েকজনকে জমি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে দখলকৃত জমি ছেড়ে দিতে তিন দিনের নির্দেশনা দিয়েছেন প্রশাসন। এমন ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে নয়াবাড়ি ইউনিয়নে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াবাড়ি ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ৩৫ শতাংশ জমিটির সম্পূর্ণটিই দখল হয়ে গেছে। ইউপি সদস্য আরব আলীকে টাকা দিয়ে ১২দিন আগে বাড়ি তুলেছেন বলে জানান দখলকারী ইবাদুল ইসলামের স্ত্রী রোকসানা আক্তার। সরকারি খরচে জমি ভরাট হলেও আরব আলীর ব্যক্তিগতভাবে ৬৫ হাজার টাকা দাবির প্রেক্ষিতে ২০ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানান ইবাদুল ইসলাম।

অন্য দখলকারী শেখ দুলালের স্ত্রী রাজিয়া বলেন,আরব আলীকে মাটি ভরাটের জন্য ২২ হাজার টাকা দিয়ে এখানে আজীবনের জন্য থাকার অনুমতি পেয়েছেন তিনি।

এবিষয়ে অভিযুক্ত আরব আলী বলেন, সরকারি জমি খালি পরে আছে তাই তাদের থাকতে দিয়েছি। সরকার চাইলে ছেড়ে দেয়া হবে। টাকা দেয়ার বিষয়ে দখলকারীদের সুস্পষ্ট বক্তব্য থাকলেও সরকারি জমিতে বালু ফেলে কিভাবে টাকা নিলেন এবিষয়ে তিনি বলেন, আমি কোন টাকা নেইনি।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ইউপি সদস্য আরব আলীর ভূমি দস্যুর কাজ করেছেন। তিনি আরও বলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি জ্যেতি বিকাশ চন্দ্রের নির্দেশে দখলকারীদের আগামী তিন দিনের মধ্যে সরকারি জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিন দিনের মধ্যে দখলকারীদের জমি ছেড়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দোহারে নিউজ৩৯ এর নতুন শাখা অফিসের উদ্বোধন

তৌহিদ, নিউজ৩৯ঃ ঢাকা জেলা দক্ষিণের প্রথম অনলাইন নিউজ পোর্টাল নিউজ৩৯ এর নতুন শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

১লা ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকায় দোহারের সুতারপাড়া ইউনিয়নের আল-আমিন বাজারে এ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় নিউজ৩৯ এর সাফল্য কামনা করে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রতিটি পর্যায়েই সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। দোহারের আনাচে কানাচে কোথায় কোন ঘটনা ঘটলে আমি সাংবাদিকদের মাধ্যমে না জানা তথ্য জানতে সক্ষম হই।

তিনি আরো বলেন, আমাদের দেশে মহামারি করোনার প্রাদূর্ভাবে সাংবাদিকগন নিজেদের জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করেছিল। যেখানে সাধারণ লোকজন বাসা থেকে বের হয়নি, সেখানে সংবাদ কর্মীগণ ছুটে চলেছিল বিভিন্ন স্থানে।
আজ আপনাদের এলাকায় একটি শাখা অফিস খোলা হচ্ছে। আপনাদের এলাকায় কোন অঘটন ঘটলে সাথে সাথে আপনারা এই অফিসের মাধ্যমে জানাতে সক্ষম হবেন। আমাকে সংবাদকর্মী গণ যথেষ্ট সহযোগিতা দিয়ে থাকে। সংবাদকর্মীদের সংবাদের ভিত্তিতে অনেক ড্রেজার পাইপ ধ্বংস থেকে শুরু করে মোবাইল কোর্টের মাধমে জরিমানা করতে সক্ষম হয়েছি।

এ সময় নিউজ ৩৯ এর প্রতিনিধি তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ৩৯ এর সম্পাদক ও পদ্মা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক তারেক রাজিব, দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সুতারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংবাদিক মহিউল ইসলাম পলাশ, শরীফ হাসান, মোঃ আল আমিন, দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি মাকসুমুল মুকিম সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৯টি মাদ্রাসায় শামীমা রাহিম শীলার খাবার পরিবেশন

৩১ জানুয়ারী ২০২১ রবিবার দোহার ও নবাবগঞ্জের ৯ টি মাদ্রাসায় ১৫০০ শিক্ষার্থীর জন্য খাবার পরিবেশন করেছেন দোহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামীমা রাহিম শীলা। ৯টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তিনি নিজের ব্যক্তিগত অর্থ থেকে এই খাবার পরিবেশন করেন। এই সময় ৯টি মাদ্রাসার ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের এই খাবার পরিবেশন করা হয়। এই মাদ্রাসাগুলো হল উত্তর শিমুলিয়া মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ শিমুলিয়া বড় মসজিদ মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ শিমুলিয়া কবরস্হান মাদ্রাসা ও এতিমখানা,রওজাতুল্লা মেঘুলা মাদ্রাসা ও এতিমখানা, ফজলেখোদা মাদ্রাসা ও এতিমখানা,মেঘুলা বাজার, ফাতেমাতুজ জোহুরা মহিলা মাদ্রাসা, মালিকান্দা, জামেয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানা, সুতারপাড়া হলের বাজার মুন্তাজিয়া মাদ্রাসা, সোনাহাজরা মাদ্রাসা ও এতিমখানা।

নবাবগঞ্জে মসজিদ ভবন নির্মাণে মান্নান-নিলুফার ফাউন্ডেশন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া বায়তুল তাকওয়া জামে মসজিদের ভবন নির্মাণ কাজের জন্য মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদাণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান মসজিদ কমিটির কাছে এ নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মো. শাহীন, মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সাঈদ, এডভোকেট সুলতান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নবাবগঞ্জে মসজিদ ভবন নির্মাণে মান্নান-নিলুফার ফাউন্ডেশন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া বায়তুল তাকওয়া জামে মসজিদের ভবন নির্মাণ কাজের জন্য মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদাণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান মসজিদ কমিটির কাছে এ নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মো. শাহীন, মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সাঈদ, এডভোকেট সুলতান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রত্নগর্ভা দোহারের সুদীপ্ত হান্নানের মা

বাংলাদেশের আহমেদ ছফা গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও দোহারের কৃতি সন্তান সুদীপ্ত হান্নানের মা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রত্নগর্ভা পুরস্কার লাভ করেছেন। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগের (১৩টি জেলা) শ্রেষ্ট নারী হিসেবে উত্তরীয়, সম্মাননা সনদ, সম্মাননা ক্রেস্ট, অর্থমূল্য প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা বিভাগের জেলাসমূহের ডিসিগণ উপস্থিত ছিলেন। এই সময় পরিবারের সদস্য হিসেবে ৪ ছেলে ও ২ মেয়েসহ অন্যরাও উপস্থিত ছিলেন। বড় দুই মেয়ে অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরলস সাহায্য সহযোগিতা, স্বাবলম্বী হ’য়ে উঠার জন্য তাদেরকে প্রণোদনা প্রদান, নিজের সন্তানদেরকে আশেপাশের অন্যদের মতো অর্থ উপার্জনে না পাঠিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত ও বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব স্থাপনের স্বীকৃতিস্বরূপ এবং শিক্ষা বিস্তারের জন্য নিজের বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠিত ও বাড়ির বাংলাঘরটিকে একটি পাঠাগারে পরিণত করার স্বীকৃতিস্বরূপ তাকে “অনন্য রত্নগর্ভা মা” ঢাকা বিভাগের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ট হিসেবে এই পদক প্রদান করা হয়।

দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার দোহারে শনিবার দুপুরে র্ফামে মুরগীর খাবার দেয়ার সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন(১৬)পিতা:সুলতান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উজান দাসপাড়া গ্রামের ছেলে। সুমন দানিখোলা উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির ছাত্র।

নিহতের বড় ভাই রাশেদ জানান, সম্প্রতি সুমন দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া গ্রামের মানিক মৃধার মুরগীর র্ফামে কাজ করতে দোহারে আসে।

এ বিষয়ে দোহার থানা পুলিশের এসআই রবিউল জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।