নবাবগঞ্জের বড়নগর ও মালিবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের বড়নগর খাল ও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছেন। ২৬ লাখ টাকা ব্যয়ে বড়নগর খালের আড়াই কিলোমিটার এবং ৩৪ লাখ টাকা ব্যয়ে মালিবাড়ি খালের ২.৮ কিলোমিটার পুনঃখনন কাজ করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কলাকোপা বড়নগর জামে মসজিদের সামনে বড়নগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। দেশের খাদ্য ঘাটতি থেকে কৃষি উৎপাদন শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন। কৃষকের উৎপাদন খরচ কমাতে ও কৃষি পণ্যের নায্য দাম নিশ্চিত করছেন। তাছাড়া কৃষি মন্ত্রনালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষকের নানা প্রকল্প গ্রহন করে কৃষক ও কৃষির সহায়তা করছেন। এসব অবদান জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মো. আলমগীর হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এলাকার খোঁজ রাখেন। তিনি প্রতিটি কাজের তদারকি করেন। আপনাদের জন্য ভালো কি করা যায়, তা নিয়ে চিন্তা করেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সালমান এফ রহমান এমপির জন্য দোয়া করবেন। তারা সুস্থ থাকলে অবশ্যই দোহার নবাবগঞ্জের উন্নয়ন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকার প্রকল্প পরিচালক প্রকৌশলী পরিতোষ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন বিএডিসি ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (সওকা) প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল।

নিউজ৩৯ এ সংবাদ প্রকাশের পর বৈশাখী ভাতা পেল নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা

0

ঢাকার দোহার উপজেলার নতুন নিয়োগ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালইয়ের শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে নিউজ৩৯ সংবাদ প্রকাশের পর ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন শিক্ষকের বৈশাখী ভাতা গত কাল সোমবার সবার একাউন্টে পোছে যায়।

বৈশাখী ভাতা যার যার একাউন্টে জমা হওয়ার পর নতুন শিক্ষকরা ধন্যবাদ জানান নিউজ৩৯ কে। তারা বলেন আমরা ভেবেছিলাম বৈশাখী ভাতা পাবো না সংবাদ প্রকাশের কারনে ১০ মাস পরে হলেও আমরা বৈশাখী ভাতা পেছি তাই আমরা নতুন শিক্ষকদের পক্ষ্য থেকে নিউজ৩৯ কে এ ভাবে অনিয়ম ও দূরনীতির বিরোধ্যে নিউজ করতে পারেন ও আপনাদের সাফল্য  কামনা সহ ধনবাদ জানাই।

আরো একজন শিক্ষিকা জানান আমার বৈশাখী ভাতা ১২৫১ টাকা আমাদের একাউন্টে জমা হয়েছে।

নবাবগঞ্জে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সব ইউনিয়নের নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড প্রদানের তারিখ ঘোষনা করেছে  নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন। ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন ভিত্তিক স্মার্টকার্ড বিতরণের সময়সূচী: (শুধুমাত্র ২০১৯ সালের ভােটার)

কলাকোপা ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ১১ই ফেব্রুয়ারি ও ৬-৯ নং ওয়ার্ড ১৪ই ফেব্রুয়ারিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বক্সনগর ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ১৫ই ফেব্রুয়ারি ও ৬-৯ নং ওয়ার্ড ১৬ই ফেব্রুয়ারিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

যন্ত্রাইল ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ১৭ই ফেব্রুয়ারি ও ৬-৯ নং ওয়ার্ড ১৮ই ফেব্রুয়ারিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাহ্রা ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ২২ই ফেব্রুয়ারি ও ৬-৯ নং ওয়ার্ড ২৩ই ফেব্রুয়ারিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

আগলা ইউনিয়ন পরিষদে ২৪শে ফেব্রুয়ারি সকল ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

গালিমপুর ইউনিয়ন পরিষদে ২৫শে ফেব্রুয়ারি সকল ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

চুড়াইন ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ২৮শে ফেব্রুয়ারি ও ৬-৯ নং ওয়ার্ড ৩রা মার্চে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

শোল্লা ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ৪ঠা মার্চ ও ৬-৯ নং ওয়ার্ড ৭ই মার্চে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

কৈলাইল ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ৮ই মার্চ ও ৬-৯ নং ওয়ার্ড ৯ই মার্চে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বান্দুরা ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ১০ই মার্চ ও ৬-৯ নং ওয়ার্ড ১১ই মার্চে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

নয়নশ্রী ইউনিয়ন পরিষদে ১-৫নং ওয়ার্ড ১৪ই মার্চ ও ৬-৯ নং ওয়ার্ড ১৫ই মার্চে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদে ১৬ই মার্চে সকল ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাকুয়াখালী ইউনিয়ন পরিষদে ১৮ই মার্চে সকল ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ২১শে মার্চ সকল ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হবে।

দোহারে বেকারিতে প্রশাসনের অভিযান, দুই মালিক কে অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলায় থানার মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন ও কাচারি ঘাটা বাজারে ২ টি বেকারি তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

০৮ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এইসব বেকারিতে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এইরকম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ২ বেকারি মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, খাদ্যের ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

নবাবগঞ্জে ইছামতির শীতবস্ত্র বিতরন 

নবাবগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি- নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন শনিবার রাত দশটার পর থেকে নবাবগঞ্জের বেশ কিছু ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তায় রাত কাটানো কিছু অসহায় মানুষদের নিরবে নিভৃতে কম্বল বিতরন কর্মসূচী করেছে।

ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ নিউজ ৩৯ কে জানায়, যদিও শীতের প্রায় সমাপ্তি ঘটতে যাচ্ছে ; তবুও উপহার গুলো পৌঁছে দিচ্ছি এ রাতে! আগামী শীতের শুরু থেকেই যেনো ব্যবহার করতে পারে এ কম্বলগুলো তার জন্যই রাতের আধারে বের হয়েছে ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।

সংগঠনটির সভাপতি, মোঃ ফয়সাল বলেন, চুড়াইন ইউনিয়নের এক বড় ভাই, ইছামতির শুভাকাঙ্খী নিউ ইয়র্ক প্রবাসী জনাব সাইফুর রহমান তাদের এ কম্বলগুলো উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, সহায়তা পেলে তারা আরো অনেক ভালো ভালো সামাজিক কার্যক্রম করতে সচেষ্ট হবে এবং মানুষের পাশে দাড়ায়িয়েই যাবে।

নবাবগঞ্জে ধর্ষণের প্রতিবাদে ছাত্র ছাত্রীদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জে কৈলাইল ইউনিয়নের এক দিনমজুর বিধবা নারীকে ধর্ষণের প্রতিবাদে আজ সকাল ১১:৩০ ঘটিকায় নবাবগঞ্জের ছাত্র ছাত্রীরা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে নবাবগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত মানববন্ধন করেন।

গত সোমবার দুপুর ১টার দিকে তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে খুদু মেম্বারের বাগানের সামনে নির্জন স্থানে সাহেদ আলী ও বাহের মাতাব্বর ওই এলাকার এক বিধবা নারীকে জোর পূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার স্বজনরা থানা পুলিশকে জানায়।

কৈলাইল গ্রামের বাসিন্দা ধর্ষিতা নদীতে নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় স্থানীয় কৈলাইল গ্রামের ফতু মাতাব্বর বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসী করে। এসময় মহিলার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু বিষয়টি এলাকার ক্ষুদ্ধ জনতা মানতে না পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মঙ্গলবার ওসি নিজেই ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষক সাহেদ আলী (৫০) ও বাহের মাতাব্বর (৪০) কে আটক করে। এসময় ভিকটিমকে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছাত্র ছাত্রীরা নিউজ ৩৯ কে জানায়, ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এদের মদদদাতাকে শাস্তির আওতায় আনা হোক। তারা এ ও বলেন, আমাদের সকলকে যার যার স্থান থেকে আরো সচেতন, মানবিক এবং সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের সমাজে এ ধরনের অন্যায় দ্বিতীয়বার যেনো করার কেউ সাহস না পায়।

স্বাভাবিক জীবনে ফিরে আসতে দ্রুত ভ্যাকসিন নিতে হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সবাইকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে সবাই কাজ করতে পারলে সচল থাকবে অর্থনীতির চাকা। আগামী দুই-তিনদিনের মধ্যে তিনি নিজেও ভ্যাকসিন গ্রহণের কথা জানান। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা এমনি এমনি আসেনি। করোনার শুরুতে দ্ইু হাজার ডাক্তার-নার্স নিয়োগ সহ তাঁর দুরদৃষ্টিতার কারণের এটা সম্ভব হয়েছে। আর এ ক্ষেত্রে ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সবার সহযোগিতা রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের ডাক্তার ও নার্সরা দক্ষ কিন্তু ব্যবস্থাপনায় সমস্যার কারনে স্বাস্থ্যসেবায় মানুষের মাঝে কিছুটা আস্থাহীনতা রয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করতে যায়। কিন্তু সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয় করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। আর এ সবকিছুর জন্য ‘সেন্টার অব এক্সিলেন্স’ তৈরি করতে হবে। তিনি আরও জানান পরীক্ষামূলকভাবে দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে হেলথ গার্ড (স্বাস্থ্য সুরক্ষা) প্রজেক্ট শুরু করা হবে। সফল হলে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে।

দোহার-নবাবগঞ্জ করোনা টিকাদান কার্যক্রম শুরু

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম উদ্ভোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।  এই সময় দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন টিকা গ্রহন করে এই কার্যক্রমের উদ্ভোধন করেন।

করোনা টিকা নেয়ার পর উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সবাইকে উৎসাহিত করার জন্য আমি প্রথম টিকা নিলাম। কেউ ভয় পাবেন না, সাহস রাখনু। টিকা নিন, সুস্থ থাকুন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান।

টিকা গ্রহণ করতে দোহারে মোট ১৪২ জন রেজিষ্ট্রেশন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান, একজন মুক্তিযোদ্ধা ও একজন পুলিশ সদ্যসসহ মোট ২০ জনকে টিকা প্রদান করে কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সাবেক গণপরিষদের সদস্য সুবিদ আলী টিপু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল,  নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. মিজানুর রহমান ভূইয়া কিসমত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, দোহার সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-২ দোহার জোনাল অফিসের ডিজিএম খুরশিদ আলম, ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার সাগর সরকার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান প্রমুখ।

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী সুমন গ্রেফতার

কেরানীগঞ্জে স্ত্রী জোসনা আক্তারকে(২৫) নৃশংসভাবে হত্যার পর দুই শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যাওয়া স্বামী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুই শিশুকন্যাকে তার সঙ্গে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্ত্রীকে হত্যার পর দুই শিশুকন্যাকে নিয়ে পালানোর সময় পথে শশুরকে দেখে মাথায় আঘাত করে তার সংসারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটিও নিয়ে পালিয়ে যায়।পরে কৌশলে সুমন অটোরিকশাটি ১৬ হাজার টাকা বিক্রি করে সদরঘাট থেকে লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। এটা জানতে পেরে পুলিশ বরিশাল লঞ্চ টার্মিনালে অবস্থান নেয় এবং এক পর্যায়ে সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ও দুই শিশুকন্যাকে সড়কযোগে ঢাকায় আনার হয়। পরে সুমনের দেওয়া তথ্যমতে সেই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের ৩২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ঘটনার সংশ্লিষ্ট আলামতসহ সকলকে গ্রেফতার করা হয়। সুমন মাদকাসক্ত। সে ঠিকমতো কাজকর্ম করতো না বিধায় প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মনোমালিন্য হতো। অনেক সময় সুমনকে বাসায় ঢুকতে দিতো না জোসনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণে ক্ষিপ্ত হয়ে সে জোসনাকে নৃশংসভাবে হত্যা করেছে।

উল্লেখ্য, বুধবার সকালে তেঘরিয়া পশ্চিমদি এলাকার ভাড়া বাসা থেকে জোসনার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পেট, যৌনাঙ্গ এবং হাত-পায়ের রগ কেটে জোসনাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

দোহার ও নবাবগঞ্জে ৭ ফেব্রুয়ারী করোনা ভ্যাক্সিন প্রদান শুরু

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ২১ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন এসে পৌঁছায়। আগামী ৭ তারিখ থেকে এই করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, আজকে প্রথম পর্যায়ে ৯ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আমরা পেয়েছে। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আসবে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, নবাবগঞ্জে আপাতত ২০ হাজারের উপরে করোনা ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম চালান হিসেবে আজ ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আমরা পেয়েছি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন, করোনা কন্ট্রোল কর্ণার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ উপস্থিত ছিলেন।

করোনা ভ্যাকসিন পাওয়ার পর দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানানো হয়।