দোহারে বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাকার দোহার উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে দোহার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

সভায় বক্তারা ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে। এছাড়া পাকিস্তানিরা পরাজয় নিশ্চিত জেনে এদেশকে মেধা শূন্য করতে রাজাকার, আলবদর, আলসামস ও পাকিস্তানি হানাদার বাহিনীরা যে নীল নকশা করে সে বিষয়েও সভায় আলোচনা করা হয়।

এছাড়াও এই দিবসটি উপলক্ষে দোহারের বিভিন্ন স্কুল, সরকারি পদ্মা কলেজ ও জয়পাড়া কলেজেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় কলেজ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অনেকে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন নতুন নার্স নিয়োগ 

ঢাকা জেলার দোহার উপজেলার একমাত্র সরকারি চিকিৎসা সেবাদান কারী প্রতিষ্ঠান দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২১ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীদের সেবা দেয়ার জন্য মাত্র ৬ জন নার্স ছিল পূর্বে। ফলে হাসপাতালের সেবার মান নিয়ে অভিযোগ ছিল অনেক। নতুন এই নিয়োগের পর এই অভিযোগ অনেক কমে যাবে বলে আশা করছেন হাসইপাতাল সংশ্লিষ্টরা।

হাসপাতালের নার্সের স্বল্পতা দূর করার জন্য অনেক আগে থেকেই চেষ্টা চলছিল। কিন্তু পুরন হয়ে উঠছিল না এই চাহিদা। অবশেষে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের চেষ্টায় নতুন করে ২১ জন নার্স নিয়োগ সম্পন্ন হলো।  এই নতুন নিয়োগে দোহার উপজেলা স্বাস্থ্য সেবায় প্রভাব রাখবে বলে জনসাধারণের বিশ্বাস। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের প্রচেষ্টায় ও ঢাকা-১ সাংসদ সালমান এফ রহমানের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডাঃ জসিম উদ্দিন প্রত্যাশা করেন রোগী এবং রোগীর স্বজনেরাও এই সেবা কাজে আন্তরিকতা দিয়ে সহযোগিতা করবেন।

নতুন নার্সদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাগত জানান দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। সোমবার ১৩ ডিসেম্বর সকালে এই সকল নার্সদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

ডিসেম্বর এলেই দোহার- নবাবগঞ্জে পতাকা বিক্রি করেন শাহিন

ঢাকার দোহার উপজেলা জয়পাড়া বাজারসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা বিক্রি করতে দেখা গিয়েছে বেশ কয়েক জনকে। তাদের সাথে কথা হলে তারা বলেন আমরা ডিসেম্বর মাসের কয়েক দিন দেশকে ভালবেসে এই জাতীয় পতাকা বিক্রি করি আর অন্য সময় বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করি।

তেমনি একজন পতাকা বিক্রিতা মোঃ শাহিনের সাথে কথা হলে তিনি জানান, জীবিকার প্রয়োজনে অনেক দিন ধরে নবাবগঞ্জের আমতলায় বসবাস করছি। আমি অন্য সময় অটোরিকশা চালিয়ে সংসার চালাই। কিন্তু ডিসেম্বর মাস আসলেই দেশপ্রেম ও দেশের ভালবাসার জন্য কয়েক দিন জাতীয় পতাকা বিক্রি করেন তিনি। আমি সকালে অটোরিকশা চালিয়ে দুপুরে খাবার খেয়ে বাসা থেকে বের হই দেশকে ভালবেসে দেশের পতাকা বিক্রি করতে। আমি দোহার-নবাবগঞ্জের বিভিন্ন স্থানে আশপাশের বিভিন্ন এলাকা এবং বেশির ভাগ সময় উপজেলার বাজার গুলোতে পতাকা বিক্রি করে থাকি। আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পতাকা বিক্রি করে থাকি। আমি পতাকা বিক্রি করে যে আনন্দ পাই তা বলার মত নয়। তবে গত বছরের তুলনায় এই বছর পতাকা বিক্রি কম হচ্ছে। আমি অনেক সময় ধরে জয়পাড়া বাজারে পতাকা বিক্রি জন্য ঘুরিতেছি কিন্তু তেমন আশা সরুপ বিক্রি হচ্ছে না জাতীয় পতাকা।

অন্য আরেক জন পতাকা বিক্রেতা আবদুল হান্নান জানান, ডিসেম্বর মাস আসলেই আমরা ১০ থেকে ১২ জন বাংলাদেশ পতাকা বিক্রি করি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে। বিশেষ করে যেখানে বেশী ভির বা লোক সংখ্যা থাকে সেই সব স্থানে পতাকা বিক্রি করি বেশী বিক্রির আশায়। বড় পতাকা ২৫০ থেকে ১৫০ টাকা, মাঝারি পতাকা ৭০-৯০ টাকা, ছোট পতাকা ৩০ থেকে ৪০ টাকা এবং হাত পতাকা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করি। তবে হাত পতাকাটাই বেশী বিক্রি হচ্ছে। গত বছরের আমরা প্রতিদিন ৮০০ টাকা থেকে ৫০০ টাকার পতাকা বিক্রি করতাম। কিন্তু এই বছরের পতাকা বিক্রি কম হচ্ছে। যে পতাকা কিনেছি মনে হয় সব গুলোই থেকে যাবে। আর থেকে গেলে আমাদের লস হবে। আমি পতাকা বিক্রি ছাড়া ফেরি করে টাকা আয় করি। একটু লাভের আশায় ডিসেম্বর মাসে পতাকা বিক্রি করি।

দোহার নবাবগঞ্জে দূর্নীতিবিরোধী দিবস পালিত

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন। ” এই প্রতিপাদ্য উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রাঙ্গনে সমবেত হয়ে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা কম্পাউন্ডারের ভিতরে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলায় ভাইরাস চেয়ারম্যান সুজাহার বেপারী ও একলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন দোহারের ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে থেকে সালাউদ্দিন দরানি, অধ্যাপক হান্নান, আমজাদ হোসেন আজাদ, দোহার থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন প্রমুখ।
নবাবগঞ্জে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নাসিরুদ্দিন ঝিলু ও উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা সালাহউদ্দিন মঞ্জু এবং নবাবগঞ্জ উপজেলা অফিসার ইন চার্জ শেখ সিরাজ লিটুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় জনসাধারণ।

নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টারঃ বুধবার ভোরে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পিত্তিতলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত কে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন-ফরিদপুর জেলার কোতয়ালী উত্তর গোপিনাথপুর এলাকার মৃত ইমান মোল্লার ছেলে বাদশা মোল্লা (২৯)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামের আফতাব মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম লিটু জানান,বুধবার ভোর ৫টার দিকে নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই মো. মোস্তফা কামাল সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রী কালীন ডিউটি করছিলেন। গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে পিত্তিতলা খালপাড় এলাকার জসিম উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা মোল্লা (২৯), জাহিদুর রহমান (৪০), রেজাউল মন্ডল (২৮), রাকিব মন্ডল (২২) কে আটক করা হয়।

সে সময় একজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়। তারা সবাই বান্দুরা পিত্তিতলা এলাকায় ভাড়া থাকতেন।

ওসি সিরাজুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের নিকট হতে ২টি খেলনা পিস্তল, ১টি ডেগার, ৩টি চাপাতি, ১টি চাকু, ১টি কাটার, ১টি হাতুড়ি, ২টি চাইনিজ কুড়াল, ৪টি টর্চ লাইট, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।

এবার নবাবগঞ্জের শেখ সিরাজ হলেন ঢাকার শ্রেষ্ঠ ওসি

০৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয়। এসময় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা, ঢাকা। জনাব মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা, ঢাকাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়কে নবাবগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

শিশুদের ‘সারপ্রাইজ গিফট’ নিজ হাতে তুলে দিলেন সালমান এফ রহমান

0

রাজধানীতে চলছে ‘লাল সবুজের মহোৎসব-২০২১’। উৎসবের দ্বিতীয় দিনে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান গেয়ে উপস্থিত অতিথি ও শিশুদের মন জয় করেন এসআই টুটুল। অনুষ্ঠানটি চলে রাত প্রায় ১২টা পর্যন্ত। পুরো অনুষ্ঠান জুড়েই শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিথিবৃন্দু।
এসময় শিশুদের ‘সারপ্রাইজ গিফট’ দিয়ে তাদের চমকে দেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর নেচে- গেয়ে শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আগত শিশুরা হঠাৎ ‘সারপ্রাইজ’ হিসেবে ব্যাগ ভর্তি নানা রঙের উপহার পেয়ে খুশিতে ফেটে পড়ে। শিশুদের হাতে উপহার তুলে দেন সালমান এফ রহমান নিজেই।

এর আগে শিশু-কিশোরদের পরিবেশনায় নৃত্য, গানে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হয় সন্ধ্যাটি। পরিবেশনার পাশাপাশি দর্শক-শ্রোতাও ছিলো শিশুরাই। আর এভাবেই বর্ণিল রূপ পেল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাতিরঝিলের অ্যামফিথিয়েটারে চলমান ‘বিজয়ের ৫০ বছর : লাল সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠান।

এতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সমবেত শিশুরা অংশ নেয়। বাংলার ষড়ঋতুসহ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন গেণ্ডারিয়া কিশালয় কচিকাঁচার মেলার শত শিশু শিল্পী।

নেপথ্যে উচ্চারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণসহ স্বাধীনতা সংগ্রামের নানা অধ্যায়। পরের পরিবেশনার শিরোনাম ছিল ‘গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত’।

এই গানের সুরে নৃত্যশিল্পীরা ফুল, পাখির সঙ্গে ছাতা মেলে নাচ করে। এভাবেই পুরো আয়োজনটি এগিয়ে চলে নৃত্য-গীতের সম্মিলনে। ষড়ঋতু নির্ভর পরিবেশনার মাঝে বয়ে যায় মেঘ, বৃষ্টি, ঝড়। মনোমুগ্ধকর নাচের সঙ্গে ব্যাকড্রপ স্ক্রিনের আকাশে ভেসে বেড়ায় শরতের নীলাকাশ। দুলতে থাকে শ্বেতশুভ্র কাশফুল।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

দর্শক সারিতে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তোমরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি গান শিখবে, কবিতা আবৃত্তি করবে, বিতর্ক করবে। তোমদেরকে আনন্দ নিয়ে পড়াশোনার করার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্যে শিশু-কিশোররা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

সালমান এফ রহমান বলেন, বিজয়ের ৫০ বছর আমাদের কাছে বিশেষ গুরুত্ববহ। কারণ, এই দেশ স্বাধীন না হলে আজ আমরা কেউ প্রতিষ্ঠিত হতে পারতাম না। ব্যবসায়ী কিংবা অন্য কোনো পরিচয়ও আমাদের হতো না। তাই আমাদের জাতীয় জীবনে এইসময়টি আর আসবে না। সে কারণেই আমরা সিদ্ধান্ত নেই বিজয়ের মাসের শুরু থেকে ১৬ তারিখ পর্যন্ত আমাদের এই বিজয় উদযাপন করবো।

নবাবগঞ্জে আরিফুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ শেষ হয়েছে ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার।

ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার News39.net কে বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই ঢাকা ১আসনের মাননীয় সাংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান স্যার কে। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাকে এমন একটা সুযোগ করে দিছেন। নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করায়। এটা আমার জন্য বড় একটা সুযোগ জনগণের হয়ে কাজ করার। ধন্যবাদ জানাই সকল নবাবগঞ্জ বাসিকে তারা সকলেই চেয়েছেন আমাকে।

তিনি আরো বলেন,আমি নবাবগঞ্জ বাসির সকলের প্রত্যাশা পুরণ করবো ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয় এর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে ও দেশ এগিয়ে যাবে। জীনব ও মান উন্নয়ন হবে সেই সাথে নবাবগঞ্জ উপজেলা একটা উন্নয়নে একটা রোলমডেল হিসেবে তৈরি হবে। সেই লক্ষে আমরা কর্মী হিসেবে কাজ করবো।

বৃষ্টি ভেজা দোহার; সারা দিন বৃষ্টি থাকবে, কাল সূর্যের দেখা মিলতে পারে

রাতভর বৃষ্টি। সকালেও বৃষ্টি থামার লক্ষণ নেই। আজ সোমবার সকালে দোহারে কোথাও কোথাও বর্ষাদিনের জলজট সৃষ্টি হয়। এর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লোকজন ছুটছেন কর্মস্থলে, পথে পথে নাকাল হন তাঁরা। বেলা ১১টার পর বৃষ্টি একটু কমে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনভর আকাশ মেঘলা থাকবে, থেমে থেমে হবে বৃষ্টি। ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে কাল মঙ্গলবার দুপুরের পর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দেশের পশ্চিমাঞ্চল থেকে সূর্য ওঠা শুরু করবে। পূর্বাঞ্চলে সূর্য উঠতে একটু দেরি হবে। আজ সারা দিন বৃষ্টি থাকবে। দেশের পশ্চিমাঞ্চল থেকে বৃষ্টি থামতে থামতে পূর্ব দিকে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই বৃষ্টি থেমে গেলেই শীত পড়তে শুরু করবে। এই মাসের মাঝামাঝির দিকে আবারও একটি নিম্নচাপ আসতে পারে।

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম-এই পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ সোমবার সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হতে পারে।

অপরদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৪) জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে।

বৃষ্টিভেজা সকালে সরেজমিনে দোহারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাতা মাথায় ও রেইনকোট পরে গন্তব্যে ছুটছেন সারি সারি মানুষ। হঠাৎ বৃষ্টিতে ছাতা না থাকায় অনেকে মাথায় পলিথিন মুড়িয়েও যাত্রাপথে নেমেছেন। ।

কেরানীগঞ্জে ইউনেস্কো থেকে পুরস্কার পেল দোলেশ্বর মসজিদ

ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় দেড়শ বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

ডিসেম্বর শুরুতে ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতিবছর স্বীকৃতি দেয় ইউনেস্কো।এশিয়া প্যাসিফিক অঞ্চল -ফিজি থেকে শুরু করে কাজাখাস্তান পর্যন্ত। পুরস্কারের নাম দেয় হয়েছে ‘এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন’ ADVERTISEMENT

২০২১ সালে ছয়টি দেশের নয়টি স্থাপনাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। এর মধ্যে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ, সেই সাথে
বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিভিন্ন স্থাপনা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এমনটাই ইউনেস্কো জানিয়েছে,

১৮৬৮ সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত এই মসজিদ নির্মিত হয়। এই মসজিদটি কেরানীগঞ্জের দোলেশ্বর ইউনিয়নে অবস্থিত জনসংখ্যার বিবেচনায় এটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল।এরপর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছিল। কালের পরিক্রমায় এই মসজিদের অবকাঠামো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল। কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেয়ার উদ্যোগ নেন সেখানকার সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ইউনেস্কো আরো বলেছে যেসব স্থাপনা পুরস্কার পেয়েছে সেগুলোতে টেকসই উন্নয়নের নানা দিক রয়েছে বলে। স্থাপনাগুলোর সংরক্ষণ ঠিকমতো হয়েছে কি না সেটি বিশ্লেষণ করে দেখে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটি।

স্থপতি আবু সাঈদ এম আহমেদ এ সংস্কার কাজের নেতৃত্ব দেন এবং ২০১৮ সালে এর সংস্কার কাজ শেষ হয়।পুরনো মসজিদের পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ। পুরনো মসজিদটি এখন লাইব্রেরি এবং মক্তবে রূপান্তরিত হয়েছে।

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার জন্য স্থপতি আবু সাঈদ এম আহমেদ আবেদন করেন। ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, এসব স্থাপনার মাধ্যমে ঐতিহ্যের যে বৈচিত্র্য ধরে রাখা হয়েছে সেটি সত্যিই প্রশংসার বিষয়।

স্থপতি আবু সাঈদ এম আহমেদ জানালেন, সে মানদণ্ড পূরণ করতে পেরেছে দোলেশ্বর হানাফিয়া মসজিদ।পুরনো স্থাপনা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যক্তি এবং বেসরকারি সংস্থার উদ্যোগকে উৎসাহ দেয় ইউনেস্কো। এ অঞ্চলের মসজিদগুলো আরব দেশের মসজিদগুলোর চেয়ে ভিন্ন ধাঁচের।

তিনি আরো বলেন, আমাদের পুরনো মসজিদগুলোতে কোথাও মিনার পাবেন না। মিনার বলতে বাঙালিরা সে রকম কিছুই চিনতো না। যেভাবে চুন-সুরকি দিয়ে অবকাঠামো নির্মাণ করা হতো সেটিও অন্যদের তুলনায় ভিন্ন।

সেজন্য ২০০০ সাল থেকে এ পুরষ্কার চালু করেছে ইউনেস্কো। স্থপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, সাধারণত বাংলাদেশে পুরনো মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ নির্মাণ করা হয়। এক্ষেত্রে পুরনোটা রেখে নতুনটা তৈরি করা হয়েছে। পুরনোটাকে একেবারে আদি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।

দেড়শ বছর আগে চুন-সুরকি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। স্থপতি আবু সাঈদ এম আহমেদ জানালেন, এ মসজিদকে পুরনো রূপ দেওয়ার জন্য চুন-সুরকি দিয়ে সংস্কার করতে হয়েছে।

মসজিদটি সংস্কারের উদ্যোক্তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেড়শ বছর আগে এই মসজিদটি নির্মাণের সঙ্গে তার পূর্বপুরুষদের ভূমিকা ছিল। আমাদের লক্ষ্য ছিল, পুরনোকে সঙ্গে নিয়ে নতুনের কথা বলা।