নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আব্দুর রাহিম, প্রতিবেদক, নিউজ৩৯ঃ নবাবগঞ্জ উপজেলায় নির্মানাধীন ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রিপন (২০) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কুমার বাড়িল্যা এলাকার শেখ আসর উদ্দিনের বাড়িতে কাজ করার সময়ে স্টীলের গজ বিদ্যুতের খুঁটির মুল তারে লেগে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রিপন পার্শ্ববর্তী কান্দা বাড়িল্যা গ্রামের মো. মোজাফ্ফরের ছেলে। সে হযরত আলী নামের এক রাজমিস্ত্রি ঠিকাদারের হেলপারের কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কুমার বাড়িল্যা-দাউদপুর নির্মানাধীন পাকা সড়কের পাশ ঘেষে পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। শেখ আসর উদ্দিন বিদ্যুতের খুঁটি তার ভিতরে রেখে পাকা ভবন নির্মান করছিলেন। স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসী নিষেধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি।

মঙ্গলবার সন্ধ্যায় ভবনের পাশ্ববর্তী বিদ্যুতের খুঁটি ঘেষে মাঁচান তৈরি করে প্লাস্টারের কাজ করা হচ্ছিল। দিনের কাজ শেষ করার প্রক্রিয়া চলছিল। এসময় রিপন প্লাস্টার করার স্টীলের গজ সরিয়ে আনার সময়ে তা বিদ্যুতের মূল তারে লেগে যায়। রিপন তাৎক্ষণিক সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বারুয়াখালী ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য মো. মোসলেম মিয়া বলেন, বিল্ডিং ওঠানোর সময়ে আসর উদ্দিনকে বার বার পিছিয়ে করতে বলেছিলাম। আমার কোন কথা শোনেনি সে। ওল্টো আমার উপর চড়াও হয়।

এবিষয়ে নির্মানাধীন ভবনের মালিক শেখ আসর উদ্দিন বলেন, আমি রাস্তা ছেড়ে ভবন করছি। ঠিকাদার আমার আত্মীয়, ও বলেছে, ৩০ হাজার টাকা খরচ হবে, বিদ্যুতের খুঁটি সরিয়ে দেবে। আবেদনও করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করেছেন।

দোহারে নতুন করে করোনা শনাক্ত ৩

দোহারে নতুন করে আরও ৩ জন রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৬ জনে।

বুধবার সকাল ১০ টা ২০ মিনিটে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার উপজেলা থেকে ৪টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭৫ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ১১ হাজার ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নবাবগঞ্জে ইউপি মেম্বার প্রার্থীর বাড়ীতে সন্ত্রাসী হামলা

আব্দুর রাহিম, সাংবাদিক, news39.net: আসন্ন ইউপি নির্বাচনে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মাসুদ রানা শীতল-এর ঘরে কুপিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সেসময়ে তিনি ঘরে ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ইউনিয়নের শুরগাও গ্রামে এই ঘটনা ঘটে।
মাসুদ রানা জানান, আমার আশংকা নির্বাচনে দাড়ানোর ঘোষণায়, শত্রুতাবশত হত্যার উদ্দেশ্যে এঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মাসুদ রানা আরও জানান, শুরগাও গ্রামের পাকা রাস্তার ধারে সবুজ পোল্ট্রি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। ফার্ম পাহাড়া দিতে ফার্মে র পাশে পাকা রাস্তার সাথে একটি একচালা ঘরে রাতে থাকেন তিনি। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের দরজা ধাক্কা-ধাক্কি করে। শব্দ পেয়ে ডাক-চিৎকার দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়া কুপিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময়ে গ্রামের একটি ব্লাড ডোনার্স ক্লাবের সাইন বোর্ড কুপিয়ে যায়। এঘটনায় বুধবার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি লিখিত অভিযোগও করেছি।

তিনি বলেন, এলাকায় আমার বিপুল জনমতের ফলে অসংখ্য কর্মী-সমর্থক সৃষ্টি হয়েছে। এতেই কারো স্বার্থে ব্যঘাত ঘটেছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।

গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আলোকচিত্র প্রতিযোগিতায় রানার্স আপ হলেন নিউজ৩৯ এর বার্তা সম্পাদক পারভেজ রবিন

দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতলেন নিউজ৩৯ এর বার্তা সম্পাদক ও বিডিজবস২৪ এর এক্সিকিউটিভ অফিসার মাসুম পারভেজ রবিন। প্রায় ১০০ আলোকচিত্রীর পাঠানো ৫০০ ছবি থেকে তিনটি ছবি জায়গা করে নিয়েছে সেরা ২৩ ছবির তালিকায়। প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন মাসুম পারভেজ রবিন।

দোহার উপজেলা প্রশাসনের আয়োজিত এই আলোকচিত্র প্রতিযোগিতায় দোহারের ১০০ জন আলোকচিত্রীর প্রায় পাঁচ শতাধিক ছবি জমা পড়ে।  প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী জনাব পিনু রহমান।

 পারভেজ রবিন
পারভেজ রবিন

আলোকচিত্র শিল্পী হিসাবে মাসুম পারভেজ রবিন এর আগে দুটি আন্তর্জাতিক এক্সিবিশনে অংশ নিয়েছিলেন।  এইগুলো হলো 150 Snaps Photo Contest & Exhibition Season-2, 2016 ও “Chittagong Hill Tracts: People and Nature” দৃক গ্যালারি।

 পারভেজ রবিন
পারভেজ রবিন

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম স্থানঃ জনাব আতিকুর রহমান রাফিন, পশ্চিম লটাখোলা, দোহার পৌরসভা, দোহার, ঢাকা; ২য় স্থানঃ জনাব মু মাসুম পারভেজ, উত্তর জয়পাড়া কুঠিবাড়ি, দোহার, ঢাকা; ৩য় স্থানঃ জনাব বিল্লাল মাহমুদ, মাহমুদপুর, দোহার, ঢাকা; ৪র্থ স্থানঃ জনাব অশ্রু দেওয়ান, পশ্চিম লটাখোলা, দোহার, ঢাকা; ৫ম স্থানঃ জনাব মোঃ রাকিব হোসাইন, দোহার, ঢাকা; ৬ষ্ঠ স্থানঃ জনাব তাফসির আহমেদ খান, দক্ষিণ শিমুলিয়া, নারিশা, দোহার, ঢাকা; ৭ম স্থানঃ জনাব আবির মাহমুদ, উত্তর জয়পাড়া, দোহার পৌরসভা, দোহার, ঢাকা; ৮ম স্থানঃ জনাব সিয়াম হোসাইন, জয়পাড়া গাঙপাড়, দোহার, ঢাকা; ৯ম স্থানঃ জনাব ইমন আফনান আফিফ, কার্তিকপুর, দোহার, ঢাকা; ১০ম স্থানঃ জনাব সাজিদ ইসলাম অর্ক, দোহার, ঢাকা; ১১তমঃ জনাব আবু ফাহাদ সৈকত, দক্ষিণ জয়পাড়া, দোহার, ঢাকা; ১২তমঃ জনাব আরিফ হোসাইন, দোহার ঢাকা।

প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে তাদের সকল মূল ছবিসহ আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় দোহার উপজেলা পরিষদে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এই সময় তাদের পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হবে।

দলীয় প্রতীকেই নির্বাচন হবে দোহার-নবাবগঞ্জে

সকল জটিলতা কাটিয়ে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট। ইতি মধ্যে ১৮ ডিসেম্বর ঘোষনা করা হয়েছে নির্বাচনের তফসিল।

দোহারে উপজেলার ৫টি ইউনিয়ন – নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা, মুকসুদপুর ও নবাবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন- আগলা, কলাকোপা, কৈলাইল, গালিমপুর, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বক্সনগর, বড়ুয়াখালী, বাহ্রা, বান্দুরা, যন্ত্রাইল, শিকারীপাড়া, শোল্লা ইউনিয়নে অনুষ্ঠিত হবে এই ভোট। দোহার-নবাবগঞ্জে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ইভিএম।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০৩ জানুয়ারি ২০২২ সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৭-৯ জানুয়ারি ২০২২ শুক্রবার-রবিবার, আপিল নিষ্পত্তি তারিখ ১০-১২ জানুয়ারি ২০২২ সোমবার-বুধবার| প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার, ভোটগ্রহণ ৩১ জানুয়ারি ২০২২ সোমবার নির্ধারন করা হয়েছে।

এ বিষয়ে দোহার উপজেলার নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ নাইম বলেন, ইউনিয়নের নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা এটা দল ঠিক করবে। নির্বাচনকে সামনে রেখে কি কোন বিশেষ প্রশাসন ব্যবস্থা থাকবে কি-না সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান,দোহারে এখন পর্যন্ত কোন সংসিহতায় নেই বলেই আমরা মনে করছি। তবে অবশ্যই নির্বাচন কে ঘিরে বিশেষ ফোর্স বা আইন শৃংখলা বাহিনী থাকবে। বাকি ইউনিয়ন ও পৌরসভার তাফসিলের বিষয় প্রশ্ন করলে তিনি বলেন, সীমানা জটিলতা নিরসনে কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি। হলে ভোটার তালিকা তৈরি করতে হবে তারপর সে গুলোর তফসিল ঘোষণা করা হবে। দোহারে এভিএম মেশিনে ভোট গ্রহণ হবে সেক্ষেত্রে পরীক্ষা মূলক ভাবে ট্রায়াল দেয়া হবে কিনা এমন প্রশ্নে বলেন এখনো কোন নির্দেশনা আসেনি।

দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার বলেন,অবশ্যই দোহারে দলীয় প্রতীকে নির্বাচন হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় ভাবে নৌকা প্রতীক দেয়া হবে। তবে যারা নৌকা প্রতীকের জন্য আবেদন করেছে। তাদের মধ্যে যে নৌকা প্রতীক পাবে, তার জন্য দলের হয়ে সবাই নৌকার জন্য কাজ করবে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু জানান, দলীয় প্রতীকের নির্বাচনের বিষয় দল ঠিক করবে এ বিষয় আমরা কিছু বলতে পারতেসি না। দলীয় প্রতীকে নির্বাচন হবে না-কি স্বতন্ত্র হবে সেটা দল ঠিক করবে। আর এটি প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারবেন।

আসন্ন ইউপি নির্বাচনে দোহার-নবাবগঞ্জ ব্যবহৃত হবে ইভিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেনের বরাত দিয়ে এই নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ইভিএম মেশিন ব্যবহারের কথা নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু।

ইভিএমের ব্যবহার এর আগে জাতীয় নির্বাচন ও বেশ কিছু নির্বাচনে ব্যবহার হলেও দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কখনই ব্যবহার করা হয় নি। ফলে ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহৃত হবে ইভিএম। দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের পরিচয় হবে নতুন প্রযুক্তির সাথে।

ইভিএমে ভোট নিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাধারন মানুষের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইভিএমে ভোট নিয়ে পূর্বে অনেক বিতর্ক তৈরি হলেও দোহার ও নবাবগঞ্জের অনেকে বিষয়টাকে দেখছেন ইতিবাচক ভাবেই। দোহারের নয়াবাড়ি ইউনিয়নের আরিফ মাহমুদ মনে করেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আমাদের খুশি মনেই মেনে নিতে হবে। আর ইভিএমে ভোট দেয়া ব্যালট পেপারে ভোট দেয়ার চেয়ে সহজ বলে তিনি মনে করেন।

তবে ইভিএম নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও আছে। দোহারের জয়পাড়া বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, জনমতের ভিত্তিতে নয়, নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতেই ইভিএমের ব্যবহার। ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ভোট অনুষ্ঠান সম্ভব নয়।

দোহারে বিধান এন্টারপ্রাইজ মোবাইলের দোকানে চুরি

ঢাকার দোহারের জয়পাড়া পূর্ব বাজারের অভিনব কায়দা দ্বিতীয় বারেরমত বিধান এন্টারপ্রাইজ টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। এর আগে ২২ সেপ্টেম্বর অথৈই টেলিকমে একই ভাবে চুরির ঘটনা ঘটে।
গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে চলে গেলে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকান মালিক রহিম বেপারী। তাঁর দাবি, এতে তাঁর ২০ থেকে ২৮ লাখ টাকার মালামালখোয়া গেছে।

জানা যায়, প্রতিদিনের মতোই গতকাল শনিবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান রহিম বেপারী। রবিবার সকালে এসে তিনি দেখতে পান দোকানে নতুন তালা ঝোলানো। পরে তিনি পুলিশকে ফোন দেন। পুলিশ এসে তালা ভেঙে দেখতেপায় রহিম বেপারীর দোকানে চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রহিম বেপারী বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ২০ থেকে ২৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে। আমাদের কোন সিসিটিভি ক্যামেরা ছিলোনা। আমাদের পাপেল মার্কেটর মেইন যে গেট ছিল সেটা ঠিকই আছে। চোর মার্কেটর উপর দিয়ে এসে দোকানের ভিতরের সাটারের তালা ভেঙে ১৮৮ টি টাচ মোবাইলসহ অন্য মোবাইল ও মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চোর নতুন তালা ঝুলিয়ে দিয়ে যায়। আমরা এসে সেই নতুন তালা দেখে পুলিশকে খবর দিলে তারা এসে তালা ভেঙে।

জয়পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন বলেন, ‘আমাকে সকাল ৯ টারপর খবর দিলে আমি দ্রুত বাজারে চলে যাই। গিয়ে দেখি দোকানে নতুন তালা দিয়ে রেখেছে। তালা ভেঙার পর দেখা যায় দোকানের সব মালামাল চুরি হয়ে গেছে।

অভিনব কায়দায় দ্বিতীয় বারের মত চুরির ঘটনার বিষয় প্রশ্ন করলে তিনি জানান,আমাদের যে দোকানদাররা আছে তাদেরকে আমরা দোকানের বাহিরে লাইট দিতে বলে ছিলাম। তারা দেয়নি। আর গতকালকে যে ঘটনা ঘটে তাতে ঐ মার্কেটের ছাদের গেট খোলা ছিল চোর সেই স্থান দিয়ে টুকেছে। আর আমাদের ঐ সাইডে কিছু জঙ্গল আছে সেই সুযোগটা হয়তো চোর ব্যবহার করেছে।

দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
এসএম কামরুজ্জামান বলেন, এখনো কোন অভিযোগ থানায় করা হয়নি। তবে আমরা জানারপর ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমাদের সার্কেল স্যার এসেছে। আমরা এই বিষয়টা দেখতেছি।

দোহারে দুই চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভা যাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের মটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রায় ২ শতাধিক মটরসাইকেল নিয়ে এই শোভা যাত্রায় অংশ নেন মুকসুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান।

অপরদিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগও বিকালে মুকসুদপুর ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোটরসাইকেল শোভা যাত্রা কালে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান বলেন, জন সাধারনের সাথে দেখা করাই এই মোটর সাইকেল শোভাযাত্রার মূল উদ্দেশ্য।  আমরা এই শোভা যাত্রাটি নিয়ে মুকসুদপুর ইউনিয়নের সবগুলো স্থান ঘুরে জনসাধারণের সাথে দেখা করবো। আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তায় পাশ দিয়ে যাবো কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবো না।

অপরদিকে ঐ ইউনিয়নের আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশি ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ(দক্ষিন) এর সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ তার  মোটরসাইকেল শোভাযাত্রা কালে সরকারি পদ্মা কলেজ মাঠে তিনি বলেন, আজকে আমার এই মোটরসাইকেল শোভা যাত্রায় যেসব মুরব্বিরা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও আমার এই ইউনিয়নকে সেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

দোহার-নবাবগঞ্জে ইউপি নির্বাচনে তফসিল ঘোষণা

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) এ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশনার (ইসি)। এদিন দোহার-নবাবগঞ্জেও নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এমন সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে যে সময় ঢাকা-১ এর এমপি সাংসদ সালমান এফ রহমান বাহিরে। দোহারের পাঁচটি ইউনিয়ন ও নবাবগঞ্জে ১৩ টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় ইসির কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করা হয়। দোহার উপজেলার যে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলঃ নয়াবাড়ি ইউনিয়ন,কুসুমহাটি ইউনিয়ন,বিলাসপুর ইউনিয়ন,নারিশা ইউনিয়ন ও মুকসুদপুর ইউনিয়ন। সে সাথে নবাবগঞ্জ উপজেলার যে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলঃ আগলা ইউনিয়ন,কলাকোপা ইউনিয়ন
,কৈলাইল ইউনিয়ন,গালিমপুর ইউনিয়ন,জয়কৃষ্ণপুর ইউনিয়ন,নয়নশ্রী ইউনিয়ন,বক্সনগর ইউনিয়ন,বড়ুয়াখালী ইউনিয়ন,বাহ্রা ইউনিয়ন,বান্দুরা ইউনিয়ন,যন্ত্রাইল ইউনিয়ন,শিকারীপাড়া ইউনিয়ন, শোল্লা ইউনিয়ন।

এইসব ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০৩ জানুয়ারি ২০২২ সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৭-৯ জানুয়ারি ২০২২ শুক্রবার-রবিবার, আপিল নিষ্পত্তি তারিখ ১০-১২ জানুয়ারি ২০২২ সোমবার-বুধবার,| প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার,প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার,ভোটগ্রহণ ৩১ জানুয়ারি ২০২২ সোমবার নির্ধারন করা হয়েছে।

এ বিষয়ে দোহার উপজেলার নির্বাচন কমিশনার রেজাউল করিম নিউজ৩৯ জানান, আজকে দোহারে ৫টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি ইউনিয়নের নির্বাচন দলীয় প্রতীকে হবে। নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি যথাযথ রয়েছে আমাদের প্রস্তুতি ভাল আছে। নির্বাচনকে সামনে রেখে কি কোন সংসিহতা আছে কি-না সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান,না দোহারে এখন পর্যন্ত কোন সংসিহতায় নেই বলেই আমরা মনে করছি। বাকি তিনটা ইউনিয়ন ও পৌরসভার তাফসিলের বিষয় প্রশ্ন করলে তিনি বলেন, সীমানা জটিলতা নিরসনে কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি। হলে ভোটার তালিকা তৈরি করতে হবে তারপর সে গুলোর তফসিল ঘোষণা করা হবে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু নিউজ৩৯কে জানান, দলীয় প্রতীকের নির্বাচনের বিষয় দল ঠিক করবে এ বিষয় আমরা কিছু বলতে পারতেসি না। দলীয় প্রতীকে নির্বাচন হবে না-কি স্বতন্ত্র হবে সেটা দল ঠিক করবে। আর এটি প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারবেন। নবাবগঞ্জে চূড়াইন ইউনিয়নের তফসিল ঘোষণা কেন করা হল না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন করা হয়নি সে বিষয় আমরা জানি না আর কেন বাদ পরলো সেটাও জানি না।

রোমান সিকদার স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়নে বাস্তা এলাকায় রাসেল কবির রোমান সিকদার স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । গতবুধবার (১৫ ডিসেম্বর) রাতে বাস্তার খান বাড়িতে খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদারের বড় ছেলেকে স্মরন করে আয়োজন করা হয়। খেলায় কার্তিকপুর বনাম বাস্তা যুব সংঘ ফাইনালে অংশ গ্রহণ করেন । এই খেলায় বিজয়ী হয় বাস্তা যুব সংঘ । খেলায় রানার্স আপ দলকে এলইডি কালার মনিটর এবং চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ পুরুস্কৃত করা হয় ।

খেলায় দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র সদস্য অ্যাডভোকেট রমজান আলী সিকদার ।

সে সময় তিনি বলেন, দোহারের পশ্চিম এলাকা আমরা অবহেলিত ছিলাম । এই অঞ্চলে কোন কলেজ ছিলনা । আমরা কোঠাবাড়ি কলেজ প্রতিষ্ঠিত করেছি । এই বিজয়ের সুবর্নজয়ন্তীতে আমরা গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করবো ।
তিনি আরো বলেন, খেলা দুলা মানুষকে জ্ঞাণ বিকশিত করেন এবং মাদক থেকে যুবকদের বিরত রাখে। আমরা আগামীতে এটি গোল্ডকাপে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

আয়োজক মো. রনি খান ও মিরাজুল রহমান জানান, বিজয়ী মাসে রোমান সিকদারের স্মৃতি পুনরায় গ্রামবাসীর মাঝে স্মরণ করিয়ে দিলো তার সহকর্মীরাকে। এই টুর্নামেন্ট খেলাটির মূল থিম ছিল রোমান সিকদার মারা যায়নি তিনি আছে সকলের মাঝে । আমরা এই খেলার ধারবাহিকতা অব্যাহত রাখবো।

এই খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কুলি পুতুল ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ , সমাজ সেবক জাফর ইকবাল লাভলু , নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান , কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল , বীর মুক্তিযোদ্ধা জালাল খান, সহ-সভাপতি ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ আনিসুর রহমান খান , প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ফারুক-ই আযম।