বেগম আয়েশা পাইলট স্কুল এন্ড কলেজে গভর্নিং বডি নির্বাচনঃ সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিন

ঢাকা জেলার দোহার উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। মনোনয়ন জমা নেয়ার তারিখ ঘোষনা করা হয়েছে ৪, ৫ ও ৬ ডিসেম্বর। প্রকাশিত তফসিল নিম্নরুপ
১.মনোনয়নপত্র বিতরণ ও জমা গ্রহণ ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২১ শনিবার, রবিবার ও সোমবার। সকাল ১০.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত।
২.মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ।৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার। বাছাই ১১.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত, বৈধ তালিকা প্রকাশ বিকাল ৪.০০টায়।
৩.মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৮ ডিসেম্বর ২০২১ বুধবার সকাল ১০.০০ টা হতে বিকাল 8.০০ টা পর্যন্ত।
৪.আপিল নিষ্পত্তি বৈধ তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর ২০২১ বৃহঃস্পতিবার আপিল নিষ্পত্তি সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত,চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ বিকাল ৪.০০ টা ঘটিকায়।
৫.মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১১ই ডিসেম্বর ২০২১ শনিবার প্রত্যাহার সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত, চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ বিকাল ৪.০০ টা ঘটিকায়
নির্বাচন ২২ ডিসেম্বর ২০২১, বুধবার সকাল ১০:০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত।
মনোনয়ন পত্রের মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা(অফেরতযোগ্য)
মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করে তফসিলে উল্লেখিত সময় অনুযায়ী দাখিল করতে হবে। মনোনয়নপত্রে কোন প্রকার ঘষা মাজা বা ফ্লুয়িড ব্যবহার করা যাবে না। মনোনয়নপত্রে কোন তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রার্থী দায়ী থাকবেন।
নির্ধারিত তারিখ ও সময় প্রার্থীদের উপস্থিতিতে (যদি কেউ থাকেন) বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়ন পত্র বাছাই করা হবে। বাছাই বিষয়ে কারো কোন আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ঢাকা বরাবর আপিল করতে পারবেন।
কোন পদে নির্ধারিত সংখ্যা অতিরিক্ত প্রার্থী না থাকলে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে এবং অতিরিক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলে প্রার্থীদের ক্রমিক নম্বন অনুযায়ী গোপন ব্যালটে ব্রুস দীলের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দোহারে পালামগঞ্জ বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা দোহার উপজেলার রাইপাড়া ইউপি কার্যালয়ের সামনে অবস্থিত পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টা হইতে উপজেলার পালামগঞ্জ বাজার কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক সহ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তারমধ্যে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে তিনজন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন করে প্রার্থী পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

সকাল ১১ টা হইতে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
২৬৯ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার ভোট দেন । বাকি ২ জন ভোটার অনুপস্থিত বলে জানান নির্বাচন পরিচালনা অফিসার দায়ীত্বপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইটিং অফিসার মোঃ আলাউদ্দিন মিয়া।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রিজাইটিং অফিসার মোঃ আলাউদ্দিন মিয়া বলেন, সকাল থেকে উপজেলা পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটির ২০২১ নির্বাচনে ৪ টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নির্বাচনের ভোট গননা শেষে প্রিজাইটিং অফিসার নির্বাচনী ফলাফল ঘোষণা দেন।
এতে সভাপতি পদে আজমির হোসেন আনারস মার্কায় ১২৩ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান ছাতা মার্কায় ৯৯ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে শারাফাত হাওলাদার দেওয়ালঘড়ি মার্কায় ২০৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হালিম ফুটবল মার্কায় ৫৭ ভোট পেয়ে পরজিত হন।
সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন মাছ মার্কায় ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন তালাচাবী মার্কায় ১০৫ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন মটর সাইকেল মার্কায় ১৮২ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহবুবুর রহমান হাতি মার্কায় ৮২ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া বাতিল ভোটের সংখ্যা সভাপতি ৫ টি সহ-সভাপতি ৬ টি সাধারণ সম্পাদক ১ টি যুগ্ন ও সাধারণ সম্পাদক পদে ২ টি করে ভোট বাতিল হয়েছে বলে ঘোষণা করা হয়।
এসময় নিজ নিজ বিজয়ী প্রার্থীর পক্ষে সমর্থকেরা বিজয় মিছিল করে আনন্দ উৎসব করেন।

বিজয়ী প্রার্থীরা বলেন, আগামী অর্থবছরে পালামগঞ্জ বাজারকে উন্নয়নের মাইলফলকে উন্নতি করার অঙ্গিকার ব্যক্ত করেন।
নির্বাচন চলাকালীন দোহার থানা ওসি তদন্ত এস এম কামরুজ্জামান, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইউপি’র নির্বাচন প্রার্থী আমজাদ হোসেন, এস আই রাকিবকে সাথে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।
নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিয়ন্ত্রণের এস আই মোঃ ইব্রাহীম শেখ তার সঙ্গীয় ফোর্স নিয়ে দায়ীত্ব পালন করছেন।

দোহার- নবাবগঞ্জে সালমান এফ রহমান ও শায়ান এফ রহমানের ঝটিকা সফর

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি। এসময় তার সাথে ছিলেন তার একমাত্র পুত্র শায়ান এফ রহমান।
সকালে নবাবগঞ্জে সফর শুরু করে দুপুরে দোহারে এসে সফর শেষ করেন। এসময় দোহার ও নবাবগঞ্জের ১০০ শয্যা হাসপাতালের কাজ দ্রুত শুরুর ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া নবাবগঞ্জের কারিগরি ইন্সটিটিউট ও নার্সিং ইনস্টিটিউটের ব্যাপারেও তিনি তদারকি করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

নৌকা যার সেচ্ছাসেবকলীগ তারঃ নির্মল রঞ্জন গুহ

ঢাকা জেলার দোহার উপজেলার আসন্ন নয়বাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচনে নিজের ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন নির্মল রঞ্জন গুহ।

বৃহস্পতিবার বিকেলে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ধোয়াইর এলাকায় বীরমুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমানের বাড়ির সামনে নির্বচনী উঠান বৈঠক ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সভায় সঞ্চালনায় দায়িত্ব পালন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের এবং সভাপতিত্বে দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা সেকান্দর আলী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ইউপি’র নির্বাচনে দলের নীতিনির্ধারকেরা, মনোনয়নবোর্ড ও ঢাকা ১ আসনের সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি মহোদয় যাকে নৌকা প্রতীক দিবে আমার সংগঠন তারই নির্বাচন করবে।

এছাড়াও তিনি আরো বলেন, ইউপির নির্বাচনে দল যাকেই নৌকা প্রতীক দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাদ গ্রহণকারী জনগনের কাছে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত নারী পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

বক্তব্য শেষে তিনি তার ছোট ভাই বিশ্বজিৎ গুহ টুটুলকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য ভোট প্রার্থনা করে বলেন আমার ভাই ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করবে। তার জন্য দোয়া করবেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক হাসান মতিউর রহমান, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার, ঢাকা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান প্রমুখ।

ঢাকা জেলায় নরমাল ডেলিভারিতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড!!

স্টাফ রিপোর্টার, news39.net: সারাদেশে ক্রমবর্ধমান সিজারিয়ান ডেলিভারির মতো দোহার উপজেলাও ব্যতিক্রম ছিলোনা। কিন্ত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে নরমাল ডেলিভারির কারণে দিনদিন মানুষের ধারনা পাল্টে যাচ্ছে। যাদের ধারণা সিজারিয়ান অপারেশন ছাড়া ডেলিভারি সম্ভব নয়, সেখানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ঝাঁক দক্ষ মিডওয়াইফ সেই ধারণাকে পাল্টে দিয়েছে। আর এই ডেলিভারি করতে কোন খরচ লাগে না। উল্টো চিকিৎসা সেবাসহ সকল ঐষুধপত্রের খরচ সরকারী খরচে দেইয়া হয়। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভূমিকা সারাদেশে সকল স্বাস্থ্য কমপ্লেক্স উৎসাহিত হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর তার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নভেম্বর মাসে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ টি নর্মাল ডেলিভারি ও ৬ টি সিজার করা হয়েছে। অক্টোবর মাসে প্রাইভেট ক্লিনিকে ২৯০ এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ টি সিজারিয়ান অপারেশন হয়। অপরদিকে প্রাইভেট ক্লিনিকে ৫৪টি এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ টি নরমাল ডেলিভারি হয়। অর্থাৎ এক মাসের ব্যবধানে ৪৫ টি সিজারিয়ান অপারেশন কমে যায় এবং ৪৫ টি নরমাল ডেলিভারি বৃদ্ধি পায়।

ইতঃমধ্যে দোহার উপজেলা পরিষদের তত্ত্বাবধানে, জাইকার অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি রুম সংস্কার করা হয় । নরমাল ডেলিভারি উৎসাহিত করার জন্য ঢাকা মিডওয়াইফারি নার্সিং কলেজ থেকে ২৪ জন শেষ বর্ষের ছাত্রী ট্রেনিংয়ের জন্য এসেছে।

উল্ল্যেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ৩৪১টি সিজারিয়ান অপারেশন হয়। অপরদিকে প্রাইভেট ক্লিনিকে ২২টি এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ টি নরমাল ডেলিভারি হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ জসিম উদ্দিন নিউজ৩৯কে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাননীয় এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, ঢাকা জেলার সম্মানিত সিভিল সার্জন ডা: আবু হোসেন মোঃ মঈনুল আহসান, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ ডাক্তার-নার্স-মিডওয়াইফ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীকে এ ব্যাপারে উৎসাহ এবং নিরলস পরামর্শ দিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর তার প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, অক্টোবর ২০২১-এ ঢাকা জেলায় নরমাল ডেলিভারিতে সর্বোচ্চ রেকর্ড ছোট্ট এ উপজেলার জন্য একটা বড় ধরনের অর্জন। জুনিয়র কনসালটেন্ট গাইনি ও এনেসথেসিওলজি তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে অনেক বড় ঝুঁকি মাথায় নিয়ে দোহার উপজেলার জন্য চেষ্টা করছেন। এ অর্জনের জন্য ডা: মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দোহার, ঢাকার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীকে অভিনন্দন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারির দায়িত্ব থাকা ডাঃ দোলা আক্তার জানান, আমি ও আমার সাথে দুইজন সহকারী নূরী ও রাফাইয়া যখন আমরা তিনজন দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ২০১৮ সালের জুলাই মাসের ১ তারিখে যোগদান করি। তখনও দোহারে সিজারের প্রচলন ছিল চোখে দেখার মত। আমরা অনেক চেষ্টা করি এবং জনগণকে বুঝাতে চেষ্টা করি; সিজার না করার জন্য। কিন্তু তারা শুরুতে তা শুনতে ছিলো নারাজ। ছিলো না। তবে ধীরে ধীরে এই সিজারের প্রচলনটা কমে আসতে থাকে। তখন আমরা একটু ভরসা পাই যে, আমরা নর্মাল ডেলিভারিতে প্রসব করাতে পারবো। আমার প্রথম পোস্টিং দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি। আমরা এখন বর্তমানে নরমাল ডেলিভারিতে ১০০% সাফল্যের দ্বারপ্রান্তে।

ডাঃ দোলা আক্তার আরও নিউজ৩৯কে জানান, আমরা অক্টোবর মাসের নর্মাল ডেলিভারির রিপোর্টের দিক দিয়ে ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হয়েছি। নভেম্বর মাসে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ টি নর্মাল ডেলিভারি ও ৬ টি সিজার করা হয়েছে। অক্টোবর মাসে ৫৮টি নর্মাল ডেলিভারি হয়েছে ও ৫টি সিজার হয়েছে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ৩৪১টি সিজারিয়ান অপারেশন হয়। অপরদিকে প্রাইভেট ক্লিনিকে ২২টি এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ টি নরমাল ডেলিভারি হয়।

তিনি আরও জানান, তবে আমরা এখনো দেখি অনেকে সিজার করাতে চায় কিন্তু আমরা তাদেরকে ভালকরে বুঝিয়ে নরমাল ডেলিভারি করাতে পারি। তবে আমরা এখন গর্ভবতী মায়েদের কাছে নর্মাল ও সিজার ডেলিভারির মধ্যে সুবিধা অসুবিধা দিক তুলে ধরায় এখন নর্মাল ডেলিভারি বেশী করাতে পারছি।

মাহমুদপুরে ড্রেজারের পাইপ নিয়ে ভোগান্তি, শঙ্কা

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে সেতুর ওপর, সড়ক ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে রয়েছে ড্রেজারের পাইপলাইন। নিষেধাজ্ঞা থাকলেও ইউনিয়নজুড়েই পাইপ টেনে বালু ভরাটের ব্যবসা করছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দোহারে যাঁরা ড্রেজার চালান, তাঁরা প্রভাবশালী। প্রশাসন একদিকে পাইপ ধ্বংস করে দিয়ে যায়, কিছু সময় পরই তাঁরা আগের অবস্থায় ফিরে যান। এভাবে চোর-পুলিশ খেলা চলে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সরেজমিন দেখা যায়, মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার ওপর দিয়ে ড্রেজারের পাইপ টানা হয়েছে। সড়ক ছাড়াও পাইপ নেওয়া হয়েছে সেতুর ওপর দিয়ে। ধুলুখার সেতুরও একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, এই সেতুটি এমনিতেই ভেঙে আছে। তার মধ্যে ব্রিজের সঙ্গে ড্রেজারের পাইপ বেঁধে বালু নিচ্ছে। এতে আরও ঝুঁকির মধ্যে পড়েছে সেতুটি। এ ছাড়া মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তাসহ বিভিন্ন কাঁচা রাস্তার মাটি কেটে নিচ ও ওপর দিয়ে নেওয়া হয়েছে ড্রেজারের পাইপ। এসব জায়গায় পাইপের ওপর মাটি ফেলে কয়েক ফুট উঁচু করা হয়েছে। এতে চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন হোসেন বলেন, ‘মাহমুদপুর গ্রামে ধুলুখার সেতু দিয়ে তিনটি পাইপ নিয়েছিলেন ড্রেজার ব্যবসায়ীরা। আমি এলাকাবাসীর পক্ষ থেকে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত অভিযোগ করেছি।’

স্থানীয় বাসিন্দা শেখ আবুল বলেন, ‘এই ব্রিজ দিয়ে যখন পাইপ নেয়, তখন আমরা বাধা দিই; কিন্তু তাঁরা কোনো কথা শোনেন না। প্রভাবশালী হওয়ায় কেউই কিছু করতে পারিনি।’

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এই পাইপ নিয়েছে সাবেক চেয়ারম্যানের ভাই ইয়াকুব আলী। আমি তাকে নিষেধ করেছি, শোনেনি।’

ড্রেজার ব্যবসায়ী অ্যাডভোকেট জিন্নত চোকদার বলেন, ‘আমি যে পাইপ নিয়েছি, তাতে জনগণের কোনো সমস্যা হচ্ছে না।’

দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ নাঈমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা দ্রুত এ বিষয়ে অভিযান পরিচালনা করব।’

ড্যাফোডিলস্ হাই স্কুল এর কৃতি শিক্ষার্থী “আরাফাত হোসেন বাঁধন এর আকাশছোঁয়া সফলতাঃ

দোহারের কৃতি সন্তান আরাফাত হোসেন বাঁধন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চান্স পেয়েছে। এছাড়াও সে সরকারি কর্নেল মালেক মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় চান্স পেয়েছে, সে চান্স পেয়েছে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়ও( রুয়েট, কুয়েট,চুয়েট) এ চান্স পেয়েছে। তার
এই কৃতিত্বপূর্ণ সফলতার বিষয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান দোহারের ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন news39.net কে বলেন, ছোটবেলা থেকেই বাঁধন মেধাবী এবং পরিশ্রমী ছিল। এ পর্যন্ত সকল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে এসেছে। এছাড়াও পঞ্চম, অষ্টম,এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। বাঁধন পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় দোহার উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছিল। জেএসসি পরীক্ষায় বাঁধন দোহার উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। একই ধারাবাহিকতায় বাঁধন এসএসসি পরীক্ষায় ঢাকা জেলায় চতুর্থ স্থান অর্জন করেছিল। এরপর বাঁধন নটরডেম কলেজে ভর্তি হয়। এইচ এস সি তে ও গোল্ডেন এ প্লাস পায়। বাঁধন শুধু দোহার নয়, দেশের সম্পদ।

আরাফাত হোসেন বাঁধন news39.net কে বলেন, আমি সবার আগে কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট। এরপর আমার পিতা মাতা ও শিক্ষকদের নিকট। নিয়মিত অধ্যাবসায়, ধর্মীয় প্রার্থনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে সময় কম ব্যয় করেছি। সবাই দোয়া করবেন আমি যেন আরও সাফল্যমন্ডিত জীবন গড়তে পারি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

0

বাংলাদেশের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেনবটান বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৪২.১ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, জামালপুর, খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ভূকম্পন অনুভূত হয়েছে।

দোহার উপজেলা প্রশাসনকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর

ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে দোহার উপজেলা পরিষদকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

উপহার সামগ্রী গ্রহণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার (ইউএন‌ও) এএফ‌এম ফিরোজ মাহমুদ। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দারানী প্রমুখ।

বুধবার দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ ২রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধির সুরক্ষার কথা মাথায় রেখে, তাদের জন্য বুধবার দোহারে ফাইজার টিকা প্রদান করা হবে। দোহার উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮৭২ জন পরীক্ষার্থীকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৪ নভেম্বর বুধবার সকাল ৯ ঘটিকা থেকে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে করোনা ভাইরাসের ভ্যাক্সিন (ফাইজার) ১ম ডোজ প্রদান করা হবে। দোহারের সকল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিন্মোক্ত ডকুমেন্ট সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

দোহার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিউজ৩৯কে বলেন, টিকার জন্য ১. পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড।২. করোনা টিকা কার্ড(২ কপি)। আনতে হবে। একইসাথে, টীকা গ্রহনে সুবিধা হয় এমন পোশাক পরিধান করার অনুরোধ করা হয়েছে। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। কেউ টিকা নিতে না পারলে, বিশেষ ব্যবস্থায় পরবর্তীতে তাকে টিকা নিতে হবে।