ভারত ও ভুটানে বেড়েছে বাঘের সংখ্যা

0

ভারত ও ভুটানে বেড়েছে বেড়েছে বাঘের সংখ্যা। সম্প্রতি দুই দেশ বাঘের তালিকা প্রকাশ করেছে।

ভারতের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসেব বলছে, বর্তমানে দেশটিতে বাঘের সংখ্যা তিন হাজার ৬৮২টি। যা বিশ্বের মোট বাঘের সংখ্যার ৭৫ শতাংশ।

আর বর্তমানে ভুটানে বাঘ আছে ১৩১টি। যা ২০১৫ সালের সর্বশেষ গণনার তুলনায় বেড়েছে ২৭ শতাংশ।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই হিসেব প্রকাশ করা হয়েছে।

ভারতের বন মন্ত্রণালয় দাবি করেছে দেশটিতে বাঘের সংখ্যা বেড়েছে ৬ শতাংশ। ৭০-এর দশকে ভারতে বাঘের সংখ্যা দুই হাজারের নীচে নেমে আসার পর প্রাণীটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

 

খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। শনিবার (২৯ জুলাই) থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে। ৪ আগস্ট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে। ফল পুনঃনিরীক্ষাণের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিপত্রের জন্য ১২৫টাকা।

শুক্রবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে খাতা চ্যালেঞ্জর আবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

 

যেভাবে খাতা চ্যালেঞ্জর আবেদন :

এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। টেলিটক প্রিপেইড ফোন থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে (যেকোনো) ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

 

দোহারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষিক পালন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষিক পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮ টায় দোহার উপ‌জেলার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসার চোকদারের উ‌দ্যো‌গে বেগম আ‌য়েশা শ‌পিং কম‌প্লে‌ক্সে দ্বিতীয় তলায় কেক কেটে এ কর্মসূ‌চি পালন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু,আলমাছ উদ্দিন,ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি সদস্য ও পৌরসভা কাউ‌ন্সিলর শওকত বেপারী, আহবায়ক ক‌মি‌টির সদস‌্য শা‌হিন মাহমুদ , রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব মোল্লা,মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শের আলী, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর চোকদার,কুসুম হাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মেম্বার,স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল কুসুম হাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা,যুবলীগ নেতা ইসরাফিল,শ‌ফিকুল স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, খবির চোকদার স্বেচ্ছাসেবক লীগ নেতা জীবন, সজীব স্বেচ্ছাসেবক লীগ নেতা রাইপাড়া ইউনিয়ন,আরও অনেকেই।

দোহারে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

0

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই (ভাঙ্গা)খান বাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিলাকোঠা গ্রামের মনা ফকির বাড়ির পাশে লাবলু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার।

স্থানীয় সুত্রে জানা যায় ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক এস আই ফরিদ ও উপপরিদর্শক এসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। পরে দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, ওসি তদন্ত আজাহারুল হক ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের মাধ্যমে লাশটি সনাক্ত করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সুত্রে আরো জানা যায় মৃত লাবলু ২০/২৫ বছর আগে বিদেশ থেকে আসে তারপর থেকে লোকটি পাগল হয়ে যায় এবং সবাই তারে মামা, মামা বলে ডাকতো উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্্রাঘাটে বেশির ভাগ সময় ঘোরাঘুরি করতে দেখা যেতো। দোহার থানা অফিসার ইনচার্জ মো.মোস্তফা কামাল জানান পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করে থানায় রাখা হয়েছে। আত্মীয় স্বজনদের কোন অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে। মৃত্যুর রহস্য উদঘাটন ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সালমান রহমানের বিকল্প আর কেউ নাই – বাশার চোকদার

দোহার উপজেলার আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে দোহার উপজেলার ফজলুর রহমান ফাউন্ডেশনের সভাকক্ষে (এবি ব্যাংকের ৩য় তলায়) দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাসার চোকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয় করার লক্ষ্য আমরা কাজ করে যাবো। আমাদের সবাইকে এক সাথে কাজ করে নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই সাথে আমাদের প্রিয় নেতা সালমান এফ রহমানকেও বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দোহার নবাবগঞ্জ এ তার বিকল্প আর কেউ নাই।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিনসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি সদস্যবৃন্দ।

দোহারে মৎস্য সপ্তাহ উদযাপন

0

দোহার (ঢাকা) প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সেই সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দোহার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদ রক্ষা করতে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং করা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ, মূল্যায়ন ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার দেওয়া হয়। পরে উপজেলা চত্বর জলাশয়ে কার্প জাতীয় মাছের পোন ছেড়ে অবমুক্ত করা হয়।
দোহার উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড অফিসার শাহ আলম এর সঞ্চালনায় এবং দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা সাবেক কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল প্রমুখ।

পাসপোর্টে ঠিকানা ভুল, প্রবাসে যাওয়ার চেষ্টায় ব্যর্থ যুবকের আত্মহত্যা

0

মুন্সিগঞ্জ সদরে নিজের বসতঘর থেকে সাগর আহমেদ শেখ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, পাসপোর্টে ভুল ঠিকানা থাকার কারণে বারবার চেষ্টা করেও প্রবাসে যেতে ব্যর্থ হওয়ায় নিজের ঘরে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাগর।

সোমবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক দুইটার দিকে সদর উপজেলার মহাকালি শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা টিটু আহমেদ শেখ জানান, গত পরশুদিন ঢাকা থেকে বাড়িতে আসার পর থেকেই মন খারাপ ছিল সাগরের। ও আমাকে জানায় যে ওর পাসপোর্টে নাকি একটা সমস্যা হয়েছে। স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জে না দিয়ে চট্টগ্রাম দিয়ে দিয়েছে। সোমবার সকালে ওর মা চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওই সময় বাড়িতে কেউ ছিল না। পরে, তিনি বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনকে ডাকেন। কেউ সাড়া না দেয়ায় পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় যে, ও আমার মায়ের (নিহতের দাদির) কাপড় গলায় পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে লাশ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের ভাই সানি শেখ জানান, পাসপোর্টে ঠিকানা উল্টাপাল্টা লিখেছিল তারা। আমাদের বাড়ি মুন্সিগঞ্জে কিন্তু ভাইয়ের পাসপোর্টে ঠিকানা চট্টগ্রাম লেখা হয়েছিল। ভাই আমাদের এক ফুপুর কাছ থেকে ২ লাখ টাকা সুদে লোন নিয়েছে এবং বিভিন্নভাবে প্রায় পাঁচ লাখ টাকা সুদ বাকি করেছিল। পাসপোর্টে ঠিকানা ভুল থাকার কারণে বারবার ওর পাসপোর্ট বাতিল করে দেয়া হচ্ছিলো। এ অবস্থায় মানুষের কাছে নেয়া ধারের টাকা কিভাবে পরিশোধ করবে তা নিয়ে চিন্তায় পড়ে গেছিলো সে। গত কয়দিন ধরে বারবারই বলছিলো মরে যাবে। আজ বাসায় কেউ ছিলো না, তখন ঘরের মধ্যে ফাঁস দিয়েছে।

এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

নবাবগঞ্জে ডাকাতিকালে নিহত ১, আটক ২

শরিফ হাসান: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ৩ আটক করে। পরে গণপিটুনিতে আটককৃত ডাকাতের মধ্যে ১ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি গ্রামে এঘটনা ঘটে।

এ বিষয়ে দোহার সার্কেলের এএসপি আরিফুল ইসলাম জানান, নয়নশ্রীতে রাতে ডাকাতির সময় এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে। গণপিটুনিতে ঘটনা স্থলেই এক ডাকাত মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ডাকাতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত দুই ডাকাতকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাতে জানাযায়, শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে রাহতহাটি গ্রামে জালালের ভীটার পাশে ডাকাতির প্রস্তুতিকালে কুরবান আলী নামে এক ডাকাতকে আটক করে এলাকাবাসী।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আরও দুজন ডাকাত মোঃ হাসান (২৬) ও রেজাউল (৩০) কে আটক করে এলাকাবাসী। পরে এলাকাবাসীর গণপিটুনিতে রেজাউল নামের এক ডাকাত নিহত হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এবং নিহতের লাশ ও আটককৃতদের থানায় নিয়ে যায়। জানাযায়, আটককৃত ডাকাতরা ফরিদপুর জেলার চর ভদ্রসন এলাকার বিভিন্ন জায়গায় বসবাস করেন। এবং মৃত রেজাউলের নামে নবাবগঞ্জ থানা চারটি ডাকাতি মামলা ছিলো বলেও জানা যায়।

দোহারে স্বর্ণের দোকান থেকে ২৫ ভরি স্বর্ণ চুরি

ঢাকার দোহার উপজেলার দোহার বাজারে মা-মনি জুয়েলার্সে দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মা-মনি জুয়েলার্সের মালিক জয় পাল জানান, পাশের একটি ফার্মেসীর দোকানের ভেন্টিলেটার দিয়ে চোরেরা প্রবেশ করে, তার দোকানের সিন্দুক ভেঙ্গে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে দোকান মালিক জয় পাল বাড়িতে চলে যায়। শনিবার সকালে পাশের ব্যবসায়ীরা দোকানের অবস্থা এলোমেলো দেখে, বাজার কমিটিকে খবর দেয়। পরে বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম।

দোহার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জরিতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

কোরান পোড়ানোর জেরে ইরানে সুইডিশ দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

সুইডেনে কোরআন পোড়ানের কর্মসূচির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। শুক্রবার (২১ জুলাই) রাজধানী তেহরানে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। খবর রয়টার্সের।
কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। শ্লোগান দেন সুইডিশ সরকারের বিরুদ্ধে। দূতাবাস ভবন লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধরা। পোড়ানো হয় মার্কিন পতাকাও। কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মত, বৃহস্পতিবার কোরআন পোড়ানোর কর্মসূচি নেয় সালোয়ান মোমিকাসহ বিতর্কিত দুই ব্যক্তি। কর্মসূচিতে অনুমোদনও দেয় সুইডেনের পুলিশ। ইরাকের দূতাবাসের সামনে দাঁড়িয়ে কোরআন অবমাননা করলেও জনরোষের কারণে আগুন লাগাতে পারেনি পবিত্র গ্রন্থে।
পরে পুলিশের নিরাপত্তায় সরিয়ে নেয়া হয় তাকে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে মুসলিম বিশ্বে। প্রতিক্রিয়ায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইরাক।