দোহারে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

0

দোহার (ঢাকা) প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে দোহার উপজেলার সভাকক্ষে দোহার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, একলাল উদ্দীন,ওলা পরিষদের সভাপতি আব্দুস সালাম শুকুর, রাশেদ চোকদার, বোরহান উদ্দিনসহ দোহার উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সভাপতিত্বে বক্ত্যবে আলমগীর হোসেন বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র।

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও তার পরিবারে হত্যা এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। আর যারা এসব হত্যাকাণ্ড করছে, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়।

দোহারে পোনামাছ অবমুক্ত

দোহার (ঢাকা) প্রতিনিধি :ঢাকার দোহার উপজেলার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। দোহার উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ পোনামাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, দোহার উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, জলাশয় রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে দোহার উপজেলায় মাছের চাহিদা পূরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে। সরকার ব্যক্তি পর্যায়ে মৎস্যচাষকে এগিয়ে নিতে নানামুখী সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেলে মাছের ৩২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাশার মৃধা, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিন,হামিদুর রহমান খান হিমুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবীরা।

নদী ভাঙ্গনে বিলিনের পথে মিনি কক্সবাজার

দোহার (ঢাকা) প্রতিনিধি শরীফ হাসান : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাটসহ আশপাশের এলাকায় পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়া ভাঙনের দেখা দিয়েছে। গত কয়েক দিনে পদ্মার ভাঙনে ফলে মিনি কক্সবাজারখ্যাত মৈনটঘাটের প্রায় ১শ থেকে দেরশত দোকান, মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই ভাঙ্গনের ফলে বিলিনের পথে গরিবের মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট।

তীব্র নদী ভাঙ্গনের ফলে যেকোনো সময় ঢাকা গুলিস্তানগামী যমুনা পরিবহন ও দ্রুত পরিবহণের বাস কাউন্টারটি পদ্মায় বিলীন হয়ে যাবে বলেও মনে করছেন স্থানীয়রা জনসাধারণেরা। এই তিব্র নদী ভাঙ্গনের ফলে অস্তিত্বের মুখে এখন মিনি কক্সবাজার নামক বিনোদন কেন্দ্রটি।

হঠাৎ পদ্মার পানি বৃদ্ধির কারণে এ ভাঙন শুরু হয়েছে বলে মনে করছেন ঐ স্থানের ব্যবসায়ীরা।এরি মধ্যে নদীর তীরবর্তী অসংখ্য নিচু জমি পদ্মার পানিতে তলিয়ে গেছে। এর ফলে স্থানীয় জনসাধারণ ও মাহমুদপুর ইউনিয়নের লোকজনের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিনে বাহ্রাঘাট মিনি পতেঙ্গা থেকে মৈনটঘাট মিনি কক্সবাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারব্যাপী এ ভাঙনের দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম আসার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। এ বছরও চলমান মৌসুমে ভাঙনের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি পদ্মার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই দোহার উপজেলার মানচিত্র থেকে মাহমুদপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে।

শুক্রবার বিকালে সারজমিনে গিয়ে দেখা যায়, আগের মৈনটঘাট মিনি কক্সবাজার আর এই সময়ের মৈনটঘাট অনেক ছোট। ভাঙ্গনের ফলে আগের থেকে ছোট হয়ে গিয়েছে এই মৈনটঘাট। গত সপ্তাহেও ছিল দর্শনার্থীদের অনেক ভির। মিনি কক্সবাজারের এক থেকে দেড়শত দোকান ভেঙ্গে নদীতে চলে গিয়েছে। ঐ স্থানে থাকা ভাসামান রেস্টুরেন্ট নদী গর্ভে চলে গিয়েছে।

ঐস্থানে থাকা মসজিদটিও ভেঙ্গে নদীতে চলে গিয়েছে। নদী ভাঙ্গন রোধের কাজে দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীদের কাজ করতে। উপজেলার মিনি কক্সবাজার এলাকার মৈনটঘাটে অবস্থিত লঞ্চ টার্মিনাল ও প্রায় ১শ থেকে দেড়শত ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট গত কয়েক দিনে পদ্মা নদীর গর্ভে চলে গেছে।
মৈনটঘাট এলাকার ৫০ বছর বয়স্ক এক ক্ষুদ্র ব্যবসায়ী মো: আক্কাস বলেন, মৈনটঘাটে দোকান করে কোনোমতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতাম। এ বছর পদ্মার ভাঙনে হয়ত আর ব্যবসা করতে পারব না। যেকোনো মুহূর্তে আমার দোকান নদীগর্ভে চলে যাবে।

মৈনটঘাটে ব্যবসায়ী আব্দুর কাদের বলেন, গত কয়েক দিনে দোকান ঘরটি তিনবার সরিয়েছি। জানি না আবার কী হবে। এভাবে ভাঙতে থাকলে আর ব্যবসা করতে পারব না।

ভাসমান রেস্টুরেন্টের মালিক আব্দুল জলিল জানান,গত বুধবার সন্ধ্যায় নদীপাড়ের ভাসমান রেস্টুরেন্ট জল-জোসনার সব স্থাপনাসহ স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শামিম বলেন, তাদের কোনো জমি বা জায়গা নাই, অল্প একটু বাড়িভিটে ছিল তাও নদীগর্ভে চলে গেছে। বর্তমান বাড়িটি চলে গেলে আমাদের আর কিছুই থাকবে না। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢাকা থেকে ঘুরতে আসা শামিমা আক্তার বলেন, ঢাকার পাশে মিনি কক্সবাজার হওয়া প্রায়ই আমরা ঘুরতে আসি কিন্তু আজকে এসে দেখি আগে মিনি কক্সবাজার আর এসময়ে মিনি কক্সবাজার অনেক পার্থক্য। ভাঙতে ভাঙতে এত ছোট হয়ে গিয়েছে এখন আর মিনি কক্সবাজার নাই শুধুই রাস্তা আর কিছু কৃষি জমি রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, পৌর মেয়র আলমাছ উদ্দিন ও শুক্রবার দোহার সার্কেলের এ এসপি আশরাফুল আলমও মিনি কক্সবাজার পরির্দশন করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে মো: কুতুব জানান আমরা নদী ভাঙ্গা রোধে কাজ করে যাচ্ছি। আগের থেকে অনেক কমে গিয়েছে নদী ভাঙ্গা। আমরা আরো ২-৩ সপ্তাহ কাজ করবো। তিনি আরো জানান, প্রয়োজন হলে আমরা আরো বেশী কাজ করবো। বাংলাদেশ সেনাবাহিনী যেখানেই কাজ করে কাজের সফলতা আসে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, পদ্মার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে জরুরিভিত্তিতে সেনাবাহিনী কাজ করছে। ইতোমধ্যে দুইশ আশি কেজি ওজনের জিওব্যাগ ভাঙনরোধে ফেলা হচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। যেকোনো জরুরি অবস্থায় প্রশাসন জনসাধারণের পাশে আছে বলেও জানান তিনি।

ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ট্রেড সহায়ক নিয়োগ

ঐতিহ্যবাহী ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘর :- পালামগঞ্জ, দোহার, ঢাকার জন্য ২০২১ সালের জনবল কাঠামো ও বিধি মোতাবেক, প্রধান শিক্ষক ১জন, ট্রেড এ্যাসিসটেন্ট (ভোক) জেনারেল মেকানিক্স ১জন নিয়োগ করা হবে। 

প্রধান শিক্ষক পদে ১০০০/-, ট্রেড সহায়ক ৫০০/- (অফেরত যোগ্য) ব্যাংক ড্রাফট সহ আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।

দোহারে মৈনটঘাট ও আশপাশে ভাঙন

হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা ঢলে ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে বাহ্রাঘাট পর্যন্ত ব্যাপক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী মানুষ চরম আতঙ্কে দিন পার করছেন। সরেজমিন দেখা যায়, মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট, চরকুসুমহাটি, পুরুলিয়া, দেওভোগসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়েছে। বিশেষ করে মৈনটঘাট লঞ্চ টার্মিনালসহ বেশ কিছু স্থান গত দুদিনে পদ্মার ভয়াল গ্রাসে নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। তারা বলেন, প্রতিবছরই অল্পস্বল্প নদী ভাঙে। তবে এবার নদীতে স্রোত বেশি মনে হচ্ছে। ফলে ভাঙন বেশি হচ্ছে। দ্রত ব্যবস্থা না নিলে এই ভাঙন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এ বিষয়ে স্থানীয় আক্তার হোসেন বলেন, হঠাৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ভাঙন বেড়েছে। এতে দোহারের পদ্মা নদী সংলগ্ন একাধিক এলাকা ভাঙনের কবলে পড়েছে। ফসলি জমিসহ স্থানীয় নদী তীরবর্তী বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। এখনই ভাঙন প্রতিরোধ না করা গেলে অসংখ্য মানুষ তাদের কৃষিজমিসহ বসতবাড়ি হারাবে।

মৈনটঘাট এলাকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, কোনোমতে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন। চলমান মৌসুমে ভাঙন বৃদ্ধি পেলে তাদের বেচাকেনা বন্ধ হয়ে যাবে। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত বলেন, আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। দোহারে সেনাবাহিনী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে।

দোহারে শিক্ষকের উৎসব ভাতা বন্ধ করায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামছ উদ্দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছেন।

৭ আগস্ট সকাল সাড়ে এগারোটায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা বন্ধ কেন? বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের পাওনা চাই। দোহার উপজেলা নির্বাহী অফিসারের কাছে জবাব চেয়ে মোঃ শামছ উদ্দিন এ কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি বলেন, স্কুল ও কলেজ নিবন্ধন করে সর্বসাকুল্যে ৩০০০/- টাকা বেতন এবং প্রদত্ত বেতনের ৫০% উৎসব ভাতা প্রাপ্তির শর্তে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে আমি ০১/০১/২০০৯ ইং যোগদান করি। ২০১০ সালে ঈদ-উল-আযহার সময় তৎকালিন ইউএনও বাবু রথীন্দ্রনাথ দত্ত বেতনের সম পরিমান উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী আমিও বাবু সঞ্জিব কুমার বর্মন সহ ৬ জন বেতনের সম পরিমান উৎসব ভাতা পেয়েছি। ২০২০ সালে ঈদুল ফিতরের জন্য ৭৬৪৫/- টাকা উৎসব ভাতা পেয়েছি। ২০২১ সালে উভয় ঈদে ৬১০৬/- টাকা করে উৎসব ভাতা পেয়েছি।

তিনি আরো বলেন, বর্তমান যে ইউএনও মোঃ মোবাশ্বের আলম স্যার আমি তার কাছে আমার ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা, বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের জন্য দাবি জানাই। আমার যে উৎসব ভাতা ছিল তা অর্ধেক করা হয়েছে। আমি তাকে এটিও জানাই। তিনি কোন ব্যবস্থা না নেওয়া আমি আবার আবেদন করি কিন্তু কোন কাজ হয়নি। তাই এখন আমার দাবি যে ২০২৩ সালের ঈদ-উল-আযহার উৎসব ভাতা, বকেয়া প্রবৃদ্ধি ও টাইমস্কেলের বন্ধ করা হয়েছে সেটা আমাকে দেওয়া হোক।

দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম ভারতে ট্রেনিং এ থাকায় কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ, তিনি এর আগে ২০২১ সালের ৭ মার্চ বেতন বন্ধ করা হয়েছে এ দাবিতে দোহার উপজেলায় প্রধান ফটকের সামনে খালি থালা হাতে প্রতিবাদ করেন।

ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী

ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না বলেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ আগস্ট) সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণই ভোটের মালিক। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ। নির্বাচনের বিষয়ে জনগণের প্রতিই আওয়ামী লীগ দায়বদ্ধ।

তিনি বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। দেশের গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপির হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান- সবাই খুনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ বদলে গেছে। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে সামরিক শাসন জারি হয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতেই আওয়ামী লীগ সংগ্রাম করেছে। এর আগে, দেশের নানাপ্রান্ত থেকে বর্ধিত সভায় যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা।

দোহারে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই অটোরিকশা উদ্ধার

গতকাল দোহার থানায় পৃথক এক অভিযানে ১ টি চোরাই অটোরিকশাসহ ৩ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো মুকুল, শহীদ ও জুয়েল।

উল্লেখ্য গত ০৩.০৮.২০২৩ ইং দোহার থানাধীন বৌবাজার সাকিনস্থ জনৈক ইমন মিয়ার একটি অটোরিকশা অজ্ঞাতনামা চোরেরা সুকৌশলে চুরি করে নিয়ে গেলে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করে যার মামলা নং ০৪, ধারা-পেনাল কোড ৩৭৯, তাং ০৪.০৮.২০২৩। অভিযোগ পাওয়ার সাথে সাথেই দোহার থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্তকেন্দ্রের সহায়তায় ৩ পেশাদার চোর মুকুল, শহীদ ও জুয়েলকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করে।

পরে গ্রেফতারকৃত আসামিদের আজ ০৫.০৮.২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌ:কা:বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

পদ্মা কলেজে ২০২২-২৩ বর্ষে অনার্সে ভর্তি চলছে

পদ্মা সরকারি কলেজে কলেজে ২০২২-২৩ বর্ষে অনার্সে ভর্তি চলছে। ২ আগস্ট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট, ২০২৩। ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে।

দোহার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বটিয়া এলকায় আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কে,এম আরিফ (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। সে শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এস,এম,ই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে দোহার বাজার এলাকা হতে জয়পাড়া যাওয়ার পথে বটিয়া এলাকায় আসলে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দোহার থানা পুলিশের এস,আই মো.হাচান জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।