দোহারে বিএনপির ৮৩ নেতা কর্মীর নামে মামলা

দোহার প্রতিনিধি: দোহার উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন আরেকটি মামলা হয়েছে। গত সোমবার নজরুল ইসলাম খালাসি নামের স্থানীয় এক ট্রাক ড্রাইভার বাদী হয়ে দোহার থানায় মামলাটি করেন। এ মামলায় বিএনপির ৮৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দিয়ে আসামি করা হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১:৪৫ দিকে আসামিরা দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা দোহার আঞ্চলিক সড়কের ওপর ইটপাটকেল ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত ট্রাকের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশের গাড়ি আসতে দেখে নেতা-কর্মীরা পালিয়ে যায়। এরপর তিনিটি ককটেইল, ৫টি বাশের লাঠি, ৩৫ টি ইটের খন্ড পাওয়া যায়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলার বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কদ্দুস, সেন্টু ভূঁইয়া, মাহাবুব বেপারি, মো:রাসেল, হামিদুল ইসলাম সোহাগ, মো:বাবু, লুৎফুর শেখ, শেখ সবুজ,শাহিন মোল্লা, ওয়াসিম, শামীম মোল্লা,গফফার, সেলিম বেপারি, শহীদ শরিফ প্রমুখ।

এই বিষয়ে দোহার থানার এ এস আই দেলোয়ার হোসেন বলেন, গত সোমবার (২৭/১১/২৩) তারিখ ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম খালাসি বাদী হয়ে দোহার থানায় ভাংচুর মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

দোহার-নবাবগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও ঢাকাসহ সারা দেশে শনিবারের নাশকতার প্রতিবাদে দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।

রোববার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়। নবাবগঞ্জ চৌরাস্তা পর্যন্ত গিয়ে ফিরে এসে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে নেতারা পথসভা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ, সাহিন খান, তাবির হোসেন খান পাভেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ফজল, হুমায়ন কবির, তাজুল ইসলাম, আব্দুস সালাম, মো. শহীদ, আসাদ বাবুসহ কৃষক লীগ, যুবলীগ, দোহার নবাবগঞ্জ কলেজ ও উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অপরদিকে দোহারের জয়পাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা সুরুজ আলমসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিবিএসের তথ্য মতে, ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন জনসংখ্যার মধ্যে পল্লী অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন এবং শহরের বসবাস ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন।

মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।

 

ঢাকা-১ নৌকার মাঝি সালমান এফ রহমান

শরিফ হাসান, দোহার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকালে দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা-১ আসনের বর্তমান সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেই ঢাকা-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী করেছেন। রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

তিনি বিগত পাঁচ বছরে ঢাকা- নবাবগঞ্জ- দোহার- শ্রীনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, দুই উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চলমান , গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট, কম্পিউটার ল্যাব, শিক্ষা, স্বাস্থ্য ক্ষাত, ফ্রি ওয়াইফাই,পদ্মানদীর ভাঙ্গন থেকে দোহার ও নবাবগঞ্জকে রক্ষায় বাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের কাজ করেছেন।

এছাড়া তার নৌকার মাঝি হওয়ার খবর পেয়ে
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সালমান এফ রহমানের মনোনয়নের খবর। এতে স্থানীয় জনসাধারণ এবং নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

ঢাকা-১ সংসদ নির্বাচনের ফরম কিনলেন সালমান এফ রহমান

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এই কার্যক্রম উদ্বোধন করেন।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান ফরম ক্রয়ের সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝিলু আহাম্মেদ, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, আনারকলি পুতুল, খোকন শিকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, রাশেদ চোকদারসহ দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতার্কমীরা।

এদিকে মনোনয়ন পেতে আগ্রহীরা শনিবার থেকে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম ক্রয় করে চলে যাওয়ার পর দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দুপুরে মনোনয়ন ফরম কিনেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

জানাযায়,কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

নবাবগঞ্জের সালাহউদ্দিন এখন মহানগর উত্তর ছাত্রদল সভাপতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান মোহাম্মদ সালাহউদ্দিনকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার দাদার বাড়ি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে। আর, বাবার বাড়ি শোল্লা ইউনিয়নে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মো. জুয়েল এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত ১৬ নভেম্বর স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি মো: সালাহউদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হয়েছে ।

মো. সালাহউদ্দিন তেজগাঁও কলেজ ছাত্রদলের এজিএস এবং ১ নং সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নং সহ-সভাপতি পদে ছিলেন।

‘দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে: সালমান এফ রহমান

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কি না। জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি কখনোই নেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সিদ্ধান্তের কারণেই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গতকাল রবিবার ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে আমাদের নিজেদের তাল মিলিয়ে থাকতে হবে।

নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার, জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর সিকদার, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলমসহ আরো অনেকে।

 

গাজায় ইসরায়েলি হামলায় ৪০ সাংবাদিক নিহত

ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েল-গাজা যুদ্ধের ৩৫তম দিনে যত সাংবাদিক নিহত হয়েছেন, ১৯৯২ সালের পর আর কোথাও এত বেশি সংখ্যক সাংবাদিকের প্রাণ ঝরেনি।

সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ তথা সিপিজে ১২ নভেম্বর উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে।

নির্মল রঞ্জন গুহের স্মরণে দোহারে শীত বস্ত্র বিতরণ

ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের স্মরণে অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

১২ নভেম্বর(রবিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের বাস্তা গ্রামে তার নিজ বাড়িতে প্রায় ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় নির্মল রঞ্জন গুহের সহধর্মিণী নন্দীনি গুহ আলো বলেন, আপনারা সকলে নির্মল রঞ্জন গুহের জন্য দোয়া করবেন। তিনি যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন, আমরাও যেন পরিবার হিসেবে আপনাদের পাশে থাকতে পারি। তার অসমাপ্ত কাজগুলো করতে পারি।

তিনি বলেন, বন্যার সময়, করোনা মহামারির সময় ও শীত এলে গরীর অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখন আমরা সেই ধারাবাহিক কাজগুলো করতে চাই।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সহ সভাপতি শফিকুল তালুকদার, উপজেলা ছাএলীগ এর সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর কামাল, আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আরিফসহ আরো অনেকে।

দোহার-নবাবগঞ্জের কোন মানুষ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।

উপজেলা প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন।দোহার-নবাবগঞ্জের কোন মানুষ শিক্ষা ও চিকিৎসা থেকে বাদ পরবেনা।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, এম পি বলেন। দোহার-নবাবগঞ্জের কোন মানুষ শিক্ষা ও চিকিৎসা থেকে বাদ পরবেনা তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একি স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। প্রযুক্তির মান হিসাবে প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেই ভাবে শিক্ষার্থীদের তৈরী করতে হবে। যদি শিক্ষার মান ঠিক থাকে তবে স্মার্ট বাংলাদেশ করা অতি সহজ হবে।

নবাবগঞ্জ উপজেলার শিক্ষকদের উদ্দেশ্যে সালমান এফ রহমান, এম পি বলেন, দুনিয়ায় মায়ের পরের স্থান হচ্ছে একজন শিক্ষক এর পেশা হিসেবে অনেক সম্মান, শ্রদ্ধার ও এটি একটি মহান পেশা। জাতিকে মানুষ করার জন্য শিক্ষকরা দিনে দিনে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। যদি একজন শিক্ষক ভাল শিক্ষা দান করেন তা হলে ভবিষ্যতে এরা ভাল মানুষ হবে এবং জাতির অহংকার হিসাবে তৌরি হবে। একজন ভালো শিক্ষক হচ্ছেন ভাল নাগরিক গড়ার কারিগর। সালমান এফ রহমান, এম পি আরো বলেন, বাংলাদেশ এখন আর্ন্তজাতিক স্বীকৃত একটি উন্নয়নের রোল মডেল হিসাবে রুপান্তরিত হচ্ছে । বর্তমানে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।এই ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা করা দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করতে হবে।

একি সাথে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন জনগনের ৫০ শয্যা থাকায় সমস্যার কারন হওয়াতে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন ।এসময় সালমান এফ রহমান, এম পি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান। উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন,দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত,সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার,নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সহিদুল ইসলাম। এছারা আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে দোহারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যায় ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন। এছারা দোহার উপজেলার স্থানীয় সরকার অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন পরবর্তী সময়ে জয়পাড়া সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান ও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন সহ আরো অনেক নেতৃবৃন্দ।