দোহারে ইয়াবা ব্যবসায়ীর তিন মাসের জেল

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦  দিনে দিনে দোহারে বাড়ছে ইয়াবা আসক্তদের সংখ্যা। এরই ধারাবাহিকতায় দোহার উপজেলার লটাখোলা করম আলীর মোড় এলাকা হতে ইয়াবাসহ আটক সুকুমার মন্ডলকে(২৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

গত মঙ্গলবার গভীররাতে তাকে আটক করেছিল দোহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে আটককৃত সুকুমারকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন। সাজাপ্রাপ্ত সুকুমার উপজেলার রাইপাড়া এলাকার সুভাষ মন্ডলের ছেলে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...