মিজানুর রহমান শমশেরীর কবিতা

প্রকাশ:

শেয়ার করুন:

ইতিহাস

তোমরা যারা ইতিহাস লিখো

ইতিহাস হয়ে থাকবে,

ক্ষুধার্ত মানুষের মৃত্যুর শ্বাস

বিষাক্ত করে গেলো বিশুদ্ধ বাতাস

ওদের কথা কি লিখে রাখবে?

তোমরা যারা ইতিহাস পড়ো

ইতিহাস নিয়ে থাকবে

পা টিপে পেলো যারা শত পদাঘাত

লাঞ্ছিত মানুষের বঞ্চিত সাধ

চিরদিন চাপা পড়ে থাকবে।

 

তোমাদের ইতিহাস ছাড়া 

আরো কিছু ইতিহাস আছে,

তোমরা তা পড়ো নাই,

আমরা পড়েছি বাস্তবের কাছে।

তোমরা লিখেছো জয়-পরাজয়

যুদ্ধের প্রলয়-উচ্ছ্বাস,

আমরা পড়েছি বাস্তবের কাছে

সাধারণ ইতিহাস।

তোমরা এঁকেছো ভৌগলিক সীমা

আমরা তা দেখি নাই

আমরা দেখেছি বাস্তবের কাছে

আমাদের সীমা নাই।

 

তোমরা লিখেছো রাজাদের কাছে

প্রজাদের অধিকার,

আমাদের ইতিহাসে স্পষ্টই লিখা

কিছুই পাই নি তার।

ইতিহাস সে তো ভুল নয়

তোমাদের আমাদের আছে,

সবার ওপরে রয়েছে আকাশ

প্রশ্ন করো তার কাছে।

সময়ের বিবর্তনে ভেসে গেলো কত

মৃত্যুর ইতিহাস,

তোমরা লিখো নি, আমরা লিখি নি

সবকিছু লিখেছে আকাশ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দরবান ভ্রমণ – নীলাচল ও মেঘলায় (দ্বিতীয় পর্ব)

সবুজে নীলে আঁচলে বান্দরবান শহর ছাড়িয়ে নীলাচলের পথে উঠতে শুরু করলেই মনে হয়, আপনি আর স্রেফ রাস্তা দিয়ে যাচ্ছেন...

নবাবগঞ্জের গ্রামগুলি | গ্রামের তালিকা

নবাবগঞ্জের গ্রামগুলি পদ্মা, ইছামতি ও কালিগঙ্গা এই তিন নদীর অববাহিকায় ছড়িয়ে আছে। এর মধ্যে ইছামতি এর প্রাণ, আর...

দোহারের গ্রামগুলি | গ্রামের তালিকা

দোহারের গ্রামগুলি, বদলে যাচ্ছে দ্রুত। গ্রামগুলো বড় হচ্ছে, এ গ্রাম ও গ্রাম মিলে এক হয়ে যাচ্ছে। যেখানে ছিল...

কুর্দি কারা? ইতিহাস ও পরিচয়

মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন এক বিশাল জনপদ রয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং সুদীর্ঘ ইতিহাস থাকলেও নেই কোনো নিজস্ব...