মিজানুর রহমান শমশেরীর দুটি কবিতা

প্রকাশ:

শেয়ার করুন:

ব্যর্থ যৌবন

তোমাদের কঠিন প্রহরায়

প্রত্যহ এখানে নিঃসঙ্গ প্রহর কেটে যায়।

এখানে পড়ন্ত রোদে উড়ায় পথের ধূলি,

ঝরে যায় নব যৌবনের বসন্ত গোধূলি।

 

প্রত্যহ এখানে রুদ্ধ হয় জীবন প্রশ্বাস,

স্নায়ুতে স্নায়ুতে জড়তা জড়ানো যৌবনোচ্ছ্বাস।

মৃত্যুর পদাবলি প্রত্যহ এখানে শুনি

নিঃসঙ্গ নির্জনতায় তাই তো প্রহর গুনি।

 

কতদিন বাকি আর মুক্তির আসন্ন প্রভাত,

ব্যর্থ হলো জীবনের যৌবন বসন্ত রাত।

 

অবাক পৃথিবী 

অবাক পৃথিবী, অবাক করলে

অবাক তোমার কাজ,

ওই ক্ষুধাতুর কাঁদে রাজপথে

রাজপথও কাঁদে আজ।

 

মহারাজ পোষে কুকুর প্রহরী

দারোয়ান দিয়ে ছুটি

কুকুরে চিবায় মাংস পোলাও

মানুষ পায় না রুটি।

 

জঠর জ্বালায় চলে গেছে মাতা

শিশুরে করিয়া নিঃস্ব

কাক শকুনেরা মাংস খেয়েছে

হায়রে অবাক বিশ্ব!

 

চারিদিকে শুধু লাশ আর লাশ

ভরেছে গোরস্থান,

বিস্মৃত আঁখি খুঁজে ফিরে হায়

কোথা এর সমাধান!

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দরবান ভ্রমণ – নীলাচল ও মেঘলায় (দ্বিতীয় পর্ব)

সবুজে নীলে আঁচলে বান্দরবান শহর ছাড়িয়ে নীলাচলের পথে উঠতে শুরু করলেই মনে হয়, আপনি আর স্রেফ রাস্তা দিয়ে যাচ্ছেন...

নবাবগঞ্জের গ্রামগুলি | গ্রামের তালিকা

নবাবগঞ্জের গ্রামগুলি পদ্মা, ইছামতি ও কালিগঙ্গা এই তিন নদীর অববাহিকায় ছড়িয়ে আছে। এর মধ্যে ইছামতি এর প্রাণ, আর...

দোহারের গ্রামগুলি | গ্রামের তালিকা

দোহারের গ্রামগুলি, বদলে যাচ্ছে দ্রুত। গ্রামগুলো বড় হচ্ছে, এ গ্রাম ও গ্রাম মিলে এক হয়ে যাচ্ছে। যেখানে ছিল...

কুর্দি কারা? ইতিহাস ও পরিচয়

মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন এক বিশাল জনপদ রয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং সুদীর্ঘ ইতিহাস থাকলেও নেই কোনো নিজস্ব...